অষ্টম অধ্যায়: রসায়ন ও শক্তি (অধ্যায় ৮)

রসায়ন · SSC | টেক্সটবুক

এই অধ্যায়ের নোট এখনো যোগ করা হয়নি। নিচের প্রশ্নগুলো দিয়ে অধ্যায়টি অনুশীলন করুন।

এই অধ্যায়ের MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)

১ . মিথেন গ্যাসে কখন আগুন ধরে?

হাইড্রোজেনের সংস্পর্শে এলে
কার্বনের সংস্পর্শে এলে
নাইট্রোজেনের সংস্পর্শে এলে
অক্সিজেনের সংস্পর্শে এলে

২ . জ্বালানির দহনে উৎপন্ন আলো ও তাপ তড়িৎ-চৌম্বকীয় রশ্মি হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে কেন?

বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা বেশি বলে
বিক্রিয়কের মোট শক্তি উৎপাদের মোট শক্তি অপেক্ষা কম বলে
বিক্রিয়কে রাসায়নিক শক্তি অধিক সঞ্চিত থাকে বলে
উৎপাদে রাসায়নিক শক্তি অধিক সঞ্চিত থাকে বলে

৩ . হাইড্রোজেন ফুয়েল সেল কী?

এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য কোষ
এক ধরনের গ্যালভানিক কোষ
এক ধরনের তাপ ইঞ্জিনে ব্যবহৃত টারবাইন
এক ধরনের জ্বালানি কোষ

৪ . তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা যায়—
ক) গ্যালভানিক সেলে
খ) হাইড্রোজেন ফুয়েল সেলে
গ) ড্রাইসেলে
ঘ) লেড স্টোরেজ ব্যাটারিতে

গ্যালভানিক সেলে
হাইড্রোজেন ফুয়েল সেলে
ড্রাইসেলে
লেড স্টোরেজ ব্যাটারিতে

৫ . ড্রাইসেলের সাহায্যে টর্চ জ্বালানো হয়। এটি শক্তির কোন রূপান্তরের উদাহরণ?

বিদ্যুৎ শক্তি থেকে আলোকশক্তি
আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি
রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি
বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি

৬ . কয়লা পোড়ালে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী উৎপন্ন হয়?

কার্বন কণা
CO₂
বিদ্যুৎ
ধাতু

৭ . রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়—
i. ড্রাইসেল ও লেড স্টোরেজ ব্যাটারির সাহায্যে
ii. ড্যানিয়েল সেল ও হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে
iii. গ্যালভানোমিটার ও অ্যামিটারের সাহায্যে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮ . রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি পরিবর্তনের উদাহরণ—
i. C(s) + O₂(g) → CO₂(g) + তাপ
ii. CH₄(g) + 2O₂(g) → CO₂(g) + 2H₂O(l) + তাপ
iii. 2H₂(g) + O₂(g) → 2H₂O(l) + তাপ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯ . নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও:
চিত্র: জ্বলন্ত মোমবাতি

চিত্রের দ্বারা—
i. তাপশক্তি ও আলোকশক্তি উৎপন্ন হয়
ii. CO₂ ও H₂O উৎপন্ন হয়
iii. অক্সিজেন যুক্ত পদার্থের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও:
চিত্র: জ্বলন্ত মোমবাতি

চিত্রের ঘটনাটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ?

তাপউৎপাদী
তাপহারী
অধঃক্ষেপণ
প্রশমন

সব দেখুন (১৪৫)