নিমগাছ

৪১. গাছগাছালি শোধন করে যিনি মনুষ্যরোগের চিকিৎসা করেন তাঁকে কী বলা হয়?

বেহারা
কবিরাজ
বয়াতি
কার্টুনি
সঠিক উত্তর: খ — কবিরাজ

৪২. ‘নিমগাছ’ গল্পে কে সৌন্দর্যের পূজারি?

কবিরাজ
নতুন ধরনের লোকটা
গৃহবধূ
শান বাঁধিয়ে দেওয়া লোকটা
সঠিক উত্তর: খ — নতুন ধরনের লোকটা

৪৩. ‘নিমগাছ’ গল্পে সংসারের জালের সাথে কোনটি তুলনীয়?

নিমের পাতা
নিমের ছাল
নিমের ডাল
নিমের শেড়
সঠিক উত্তর: ঘ — নিমের শেড়

৪৪. ‘নিমগাছ’ গল্পটি কোন ধরনের?

কাহিনীনির্ভর
প্রতীকধর্মী
কাব্যধর্মী
ঐতিহাসিক
সঠিক উত্তর: খ — প্রতীকধর্মী

৪৫. নতুন ধরনের লোকটা— i. নিমগাছ দেখে মুগ্ধ হলো ii. নিমগাছের প্রশংসা করল iii. নিমগাছের উপকার গ্রহণ করল নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৪৬. ‘নিমগাছ’ গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য— i. স্বার্থমগ্নতায় ii. সৌন্দর্যপ্রীতিতে iii. নিমগাছের প্রশংসায় নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৪৭. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দের দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ। উদ্দীপকের রানির সাথে ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?

বিজ্ঞ
নিমগাছ
কবিরাজ
কবি
সঠিক উত্তর: খ — নিমগাছ

৪৮. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও: একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দের দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ। উক্ত মিল— i. উপকারী ভূমিকা রাখায় ii. অবহেলার শিকার হওয়ায় iii. ভর্ৎসনার শিকার হওয়ায় নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii