SSC বাংলা ১ম পত্র — নিমগাছ: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলা ১ম পত্র — নিমগাছ অধ্যায়ের ৪৮টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।

  1. নিমের পাতা কোনটি অব্যর্থ মহৌষধ?

    ক) পেটের পীড়ার   খ) মাথা ব্যথার   গ) চর্মরোগের   ঘ) কোষ্ঠকাঠিন্যের

    উত্তর: গ) চর্মরোগের

  2. নিমের কচি ডাল চিবালে কী উপকার পাওয়া যায়?

    ক) যকৃৎ ভালো থাকে   খ) চোখ ভালো থাকে   গ) দাঁত ভালো থাকে   ঘ) মাথালেখা ভালো হয়

    উত্তর: খ) চোখ ভালো থাকে

  3. যকৃতের জন্য উপকারী কোনটি?

    ক) নিমের ডাল   খ) নিমের ছাল   গ) নিমের ফল   ঘ) নিমের পাতা

    উত্তর: ঘ) নিমের পাতা

  4. নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে?

    ক) কচি ডাল   খ) বয়স্ক পাতা   গ) ছাল   ঘ) শেড়

    উত্তর: ক) কচি ডাল

  5. কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ?

    ক) নিমের ফুলের   খ) নিমের ফলের   গ) নিমের ডালের   ঘ) নিমের পাতার

    উত্তর: ঘ) নিমের পাতার

  6. কোনটি ঘটলে বিজ্ঞরা খুশি হন?

    ক) নিমগাছ কেটে ফেললে   খ) নিমগাছের জন্য শান বাঁধিয়ে দিলে   গ) বাড়ির পাশে নিমগাছ গজালে   ঘ) নিমের পাতা ভেজে দিলে

    উত্তর: গ) বাড়ির পাশে নিমগাছ গজালে

  7. “একটা নতুন ধরনের লোক এলো” – কে এলো?

    ক) কবিরাজ   খ) কবি   গ) লক্ষ্মীবউ   ঘ) বাউল

    উত্তর: খ) কবি

  8. কোন যুক্তিতে বিজ্ঞরা নিমগাছ কাটতে নিষেধ করেন?

    ক) নিমের ফল সুস্বাদু   খ) নিমের পাতা উপকারী   গ) নিমের হাওয়া ভালো   ঘ) নিমের কাঠ টেকসই

    উত্তর: গ) নিমের হাওয়া ভালো

  9. “সে আর এক আবর্জনা” – কী?

    ক) নিমের ছাল   খ) বাঁধানো শান   গ) নিমের ডাল   ঘ) ভাজা বেগুন

    উত্তর: খ) বাঁধানো শান

  10. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?

    ক) বীরবল   খ) ভানুসিংহ   গ) বনফুল   ঘ) মতিহার

    উত্তর: গ) বনফুল

  11. বলাইচাঁদ মুখোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

    ক) ১৮৫৯ সালে   খ) ১৮৭৯ সালে   গ) ১৮৯৯ সালে   ঘ) ১৯১৯ সালে

    উত্তর: গ) ১৮৯৯ সালে

  12. বনফুল কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

    ক) মৌড়া   খ) নিমতা   গ) সাগরদাঁড়ি   ঘ) মণিহার

    উত্তর: ঘ) মণিহার

  13. বনফুলের পিতার নাম কী?

    ক) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়   খ) শ্রীজিৎ চট্টোপাধ্যায়   গ) সত্যনারায়ণ মুখোপাধ্যায়   ঘ) অরবিন্দ গঙ্গোপাধ্যায়

    উত্তর: গ) সত্যনারায়ণ মুখোপাধ্যায়

  14. কী হিসেবে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবনের সূচনা ঘটে?

    ক) সাংবাদিক   খ) ম্যাজিস্ট্রেট   গ) মেডিকেল অফিসার   ঘ) জেলা প্রশাসক

    উত্তর: গ) মেডিকেল অফিসার

  15. কত সালে বনফুলের লেখা প্রথম প্রকাশিত হয়?

    ক) ১৯০৮ সালে   খ) ১৯১৮ সালে   গ) ১৯২০ সালে   ঘ) ১৯২৮ সালে

    উত্তর: খ) ১৯১৮ সালে

  16. নিচের কোনটির মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে?

    ক) সবুজপত্র   খ) শনিবারের চিঠি   গ) যুগবাণী   ঘ) আষাঢ়ে গল্প

    উত্তর: খ) শনিবারের চিঠি

  17. কী ধরনের লেখালেখির ভিতর দিয়ে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে?

    ক) গল্প ও অনুকবিতা   খ) নাটক ও উপন্যাস   গ) গল্প ও ব্যঙ্গ-কবিতা   ঘ) ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি

    উত্তর: ঘ) ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি

  18. কোনটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচিত গ্রন্থ?

    ক) বনফুলের গল্প   খ) কল্পনা   গ) কুহেলিকা   ঘ) পঞ্চাশৎ

    উত্তর: ক) বনফুলের গল্প

  19. নিচের কোনটি বনফুলের লেখা গল্পগ্রন্থ?

    ক) দামিনী   খ) বাহুল্য   গ) শ্রীকান্ত   ঘ) মৌরীফুল

    উত্তর: খ) বাহুল্য

  20. কোনটি বনফুলের লেখা জীবনী নাটক?

    ক) রবিঠাকুর   খ) ভারতচন্দ্র   গ) বিদ্রোহী নজরুল   ঘ) শ্রীমধুসূদন

    উত্তর: ঘ) শ্রীমধুসূদন

  21. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?

    ক) ভারতরত্ন   খ) পদ্মভূষণ   গ) বনফুল   ঘ) নাইট

    উত্তর: খ) পদ্মভূষণ

  22. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন?

    ক) ১৯৪৯ সালে   খ) ১৯৫৯ সালে   গ) ১৯৬৯ সালে   ঘ) ১৯৭৯ সালে

    উত্তর: ঘ) ১৯৭৯ সালে

  23. বনফুলের মৃত্যুস্থান কোনটি?

    ক) ঢাকা   খ) কলকাতা   গ) মিউনিখ   ঘ) সিডনি

    উত্তর: খ) কলকাতা

  24. ‘নিমগাছ’ গল্পে কী সিদ্ধ করার কথা উল্লেখ আছে?

    ক) নিমের ডাল   খ) নিমের পাতা   গ) নিমের ছাল   ঘ) নিমের শেড়

    উত্তর: গ) নিমের ছাল

  25. নিমের কোন অংশ শিলে পেষার কথা বলা হয়েছে নিমগাছ গল্পে?

    ক) ছাল   খ) পাতা   গ) ডাল   ঘ) ফল

    উত্তর: খ) পাতা

  26. উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেকে কাঁচা খায়?

    ক) ডাল   খ) ফল   গ) পাতা   ঘ) ছাল

    উত্তর: গ) পাতা

  27. নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া হয়?

    ক) পানির সাথে   খ) বেগুনের সাথে   গ) রুটির সাথে   ঘ) ভাতের সাথে

    উত্তর: খ) বেগুনের সাথে

  28. কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কিসের কারণে?

    ক) নিমের উপকারিতা   খ) নিমের সৌন্দর্য   গ) নিমের অপকারিতা   ঘ) নিমের শ্রীহীন দশা

    উত্তর: ক) নিমের উপকারিতা

  29. বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন?

    ক) নিমগাছ লাগাতে   খ) নিমগাছ কাটতে   গ) নিমের ডাল ভাঙতে   ঘ) নিমের পাতা ছিঁড়তে

    উত্তর: খ) নিমগাছ কাটতে

  30. নিমের চারপাশে আবর্জনা জমার কারণ কী?

    ক) অতি যত্ন   খ) বাঁশের বেড়া   গ) ছোট ছেলেমেয়ে   ঘ) অযত্ন

    উত্তর: ঘ) অযত্ন

  31. যকৃৎ ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে?

    ক) নিমের ডাল   খ) নিমের ছাল   গ) নিমের পাতা   ঘ) নিমের ফল

    উত্তর: গ) নিমের পাতা

  32. ‘নিমগাছ’ গল্পে অযত্নের কারণে নিমগাছের চারপাশে কী তৈরি হয়?

    ক) ঘনজঙ্গল   খ) আবর্জনা স্তূপ   গ) ছোট ডোবা   ঘ) দোকানপাট

    উত্তর: খ) আবর্জনা স্তূপ

  33. নিমগাছের দিকে চেয়ে থাকার সময় কবির চোখে কী ছিল?

    ক) বিষণ্নতা   খ) বিরক্তি   গ) অস্বস্তি   ঘ) মুগ্ধতা

    উত্তর: ঘ) মুগ্ধতা

  34. কবি নিমগাছের কিসে মুগ্ধ হয়েছিল?

    ক) পাতার ওষধি গুণে   খ) পাতা ও ফুলের সৌন্দর্যে   গ) ছালের ওষধি গুণে   ঘ) গাছের শীতল ছায়ায়

    উত্তর: খ) পাতা ও ফুলের সৌন্দর্যে

  35. নিমগাছের দিকে খানিক্ষণ চেয়ে থেকে কবি কী করল?

    ক) নিমের ডাল ভাঙল   খ) নিমের পাতা ছিঁড়ল   গ) গাছের ওপর চড়ে বসল   ঘ) চলে গেল

    উত্তর: ঘ) চলে গেল

  36. নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিমগাছের কী ইচ্ছে হলো?

    ক) তাকে দুটি ফুল দেবে   খ) ডাল ভেঙে তার মাথায় ফেলবে   গ) তার সাথে চলে যাবে   ঘ) তাকে আরও কিছুক্ষণ বসতে বলবে

    উত্তর: গ) তার সাথে চলে যাবে

  37. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে?

    ক) একজন ছাপোষা কেরানির   খ) একজন দরিদ্র শিক্ষকের   গ) এক গৃহকর্মীর / গৃহবধূর   ঘ) একটি বঞ্চিত শিশুর

    উত্তর: গ) এক গৃহকর্মীর / গৃহবধূর

  38. নিমপাতা তেলে ভাজা হয় কেন?

    ক) ওষধি গুণ বাড়ানোর জন্য   খ) রস বের করার জন্য   গ) জীবাণুমুক্ত করার জন্য   ঘ) খানিকটা উপাদেয় করার জন্য

    উত্তর: ঘ) খানিকটা উপাদেয় করার জন্য

  39. কোনটি খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে?

    ক) বয়স্ক নিমপাতা   খ) ভাজা নিমপাতা   গ) কচি নিমফুল   ঘ) কচি নিমপাতা

    উত্তর: গ) কচি নিমফুল

  40. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের চারপাশে কী দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল?

    ক) ইট ও সিমেন্ট   খ) রড ও সিমেন্ট   গ) ইট ও বালি   ঘ) রড ও বালি

    উত্তর: ক) ইট ও সিমেন্ট

  41. গাছগাছালি শোধন করে যিনি মনুষ্যরোগের চিকিৎসা করেন তাঁকে কী বলা হয়?

    ক) বেহারা   খ) কবিরাজ   গ) বয়াতি   ঘ) কার্টুনি

    উত্তর: খ) কবিরাজ

  42. ‘নিমগাছ’ গল্পে কে সৌন্দর্যের পূজারি?

    ক) কবিরাজ   খ) নতুন ধরনের লোকটা   গ) গৃহবধূ   ঘ) শান বাঁধিয়ে দেওয়া লোকটা

    উত্তর: খ) নতুন ধরনের লোকটা

  43. ‘নিমগাছ’ গল্পে সংসারের জালের সাথে কোনটি তুলনীয়?

    ক) নিমের পাতা   খ) নিমের ছাল   গ) নিমের ডাল   ঘ) নিমের শেড়

    উত্তর: ঘ) নিমের শেড়

  44. ‘নিমগাছ’ গল্পটি কোন ধরনের?

    ক) কাহিনীনির্ভর   খ) প্রতীকধর্মী   গ) কাব্যধর্মী   ঘ) ঐতিহাসিক

    উত্তর: খ) প্রতীকধর্মী

  45. নতুন ধরনের লোকটা—
    i. নিমগাছ দেখে মুগ্ধ হলো
    ii. নিমগাছের প্রশংসা করল
    iii. নিমগাছের উপকার গ্রহণ করল
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  46. ‘নিমগাছ’ গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য—
    i. স্বার্থমগ্নতায়
    ii. সৌন্দর্যপ্রীতিতে
    iii. নিমগাছের প্রশংসায়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  47. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
    একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দের দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ।

    উদ্দীপকের রানির সাথে ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?

    ক) বিজ্ঞ   খ) নিমগাছ   গ) কবিরাজ   ঘ) কবি

    উত্তর: খ) নিমগাছ

  48. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
    একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দের দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ।

    উক্ত মিল—
    i. উপকারী ভূমিকা রাখায়
    ii. অবহেলার শিকার হওয়ায়
    iii. ভর্ৎসনার শিকার হওয়ায়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

নিমগাছ — এই অধ্যায়ের ৪৮টি বহুনির্বাচনি প্রশ্ন প্রশ্ন ব্যাংকে আছে।

Leave a Reply

Discover more from BDAcademic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading