নিমগাছ — MCQ

মোট ৪৮টি · পৃষ্ঠা ২ / ৩

২১. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন উপাধি লাভ করেন?

ভারতরত্ন
পদ্মভূষণ
বনফুল
নাইট
সঠিক উত্তর: খ — পদ্মভূষণ
বিস্তারিত পড়ুন →

২২. বনফুল কত সালে মৃত্যুবরণ করেন?

১৯৪৯ সালে
১৯৫৯ সালে
১৯৬৯ সালে
১৯৭৯ সালে
সঠিক উত্তর: ঘ — ১৯৭৯ সালে
বিস্তারিত পড়ুন →

২৩. বনফুলের মৃত্যুস্থান কোনটি?

ঢাকা
কলকাতা
মিউনিখ
সিডনি
সঠিক উত্তর: খ — কলকাতা
বিস্তারিত পড়ুন →

২৪. ‘নিমগাছ’ গল্পে কী সিদ্ধ করার কথা উল্লেখ আছে?

নিমের ডাল
নিমের পাতা
নিমের ছাল
নিমের শেড়
সঠিক উত্তর: গ — নিমের ছাল
বিস্তারিত পড়ুন →

২৫. নিমের কোন অংশ শিলে পেষার কথা বলা হয়েছে নিমগাছ গল্পে?

ছাল
পাতা
ডাল
ফল
সঠিক উত্তর: খ — পাতা
বিস্তারিত পড়ুন →

২৬. উপকার পাওয়ার জন্য নিমের কোন অংশটি অনেকে কাঁচা খায়?

ডাল
ফল
পাতা
ছাল
সঠিক উত্তর: গ — পাতা
বিস্তারিত পড়ুন →

২৭. নিমের পাতা ভেজে কিসের সাথে খাওয়া হয়?

পানির সাথে
বেগুনের সাথে
রুটির সাথে
ভাতের সাথে
সঠিক উত্তর: খ — বেগুনের সাথে
বিস্তারিত পড়ুন →

২৮. কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ কিসের কারণে?

নিমের উপকারিতা
নিমের সৌন্দর্য
নিমের অপকারিতা
নিমের শ্রীহীন দশা
সঠিক উত্তর: ক — নিমের উপকারিতা
বিস্তারিত পড়ুন →

২৯. বিজ্ঞরা কোনটি করতে নিষেধ করেন?

নিমগাছ লাগাতে
নিমগাছ কাটতে
নিমের ডাল ভাঙতে
নিমের পাতা ছিঁড়তে
সঠিক উত্তর: খ — নিমগাছ কাটতে
বিস্তারিত পড়ুন →

৩০. নিমের চারপাশে আবর্জনা জমার কারণ কী?

অতি যত্ন
বাঁশের বেড়া
ছোট ছেলেমেয়ে
অযত্ন
সঠিক উত্তর: ঘ — অযত্ন
বিস্তারিত পড়ুন →

৩১. যকৃৎ ভালো রাখার জন্য তুমি কোনটি খাবে?

নিমের ডাল
নিমের ছাল
নিমের পাতা
নিমের ফল
সঠিক উত্তর: গ — নিমের পাতা
বিস্তারিত পড়ুন →

৩২. ‘নিমগাছ’ গল্পে অযত্নের কারণে নিমগাছের চারপাশে কী তৈরি হয়?

ঘনজঙ্গল
আবর্জনা স্তূপ
ছোট ডোবা
দোকানপাট
সঠিক উত্তর: খ — আবর্জনা স্তূপ
বিস্তারিত পড়ুন →

৩৩. নিমগাছের দিকে চেয়ে থাকার সময় কবির চোখে কী ছিল?

বিষণ্নতা
বিরক্তি
অস্বস্তি
মুগ্ধতা
সঠিক উত্তর: ঘ — মুগ্ধতা
বিস্তারিত পড়ুন →

৩৪. কবি নিমগাছের কিসে মুগ্ধ হয়েছিল?

পাতার ওষধি গুণে
পাতা ও ফুলের সৌন্দর্যে
ছালের ওষধি গুণে
গাছের শীতল ছায়ায়
সঠিক উত্তর: খ — পাতা ও ফুলের সৌন্দর্যে
বিস্তারিত পড়ুন →

৩৫. নিমগাছের দিকে খানিক্ষণ চেয়ে থেকে কবি কী করল?

নিমের ডাল ভাঙল
নিমের পাতা ছিঁড়ল
গাছের ওপর চড়ে বসল
চলে গেল
সঠিক উত্তর: ঘ — চলে গেল
বিস্তারিত পড়ুন →

৩৬. নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিমগাছের কী ইচ্ছে হলো?

তাকে দুটি ফুল দেবে
ডাল ভেঙে তার মাথায় ফেলবে
তার সাথে চলে যাবে
তাকে আরও কিছুক্ষণ বসতে বলবে
সঠিক উত্তর: গ — তার সাথে চলে যাবে
বিস্তারিত পড়ুন →

৩৭. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের জীবনের সাথে কার জীবনের তুলনা করা হয়েছে?

একজন ছাপোষা কেরানির
একজন দরিদ্র শিক্ষকের
এক গৃহকর্মীর / গৃহবধূর
একটি বঞ্চিত শিশুর
সঠিক উত্তর: গ — এক গৃহকর্মীর / গৃহবধূর
বিস্তারিত পড়ুন →

৩৮. নিমপাতা তেলে ভাজা হয় কেন?

ওষধি গুণ বাড়ানোর জন্য
রস বের করার জন্য
জীবাণুমুক্ত করার জন্য
খানিকটা উপাদেয় করার জন্য
সঠিক উত্তর: ঘ — খানিকটা উপাদেয় করার জন্য
বিস্তারিত পড়ুন →

৩৯. কোনটি খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে?

বয়স্ক নিমপাতা
ভাজা নিমপাতা
কচি নিমফুল
কচি নিমপাতা
সঠিক উত্তর: গ — কচি নিমফুল
বিস্তারিত পড়ুন →

৪০. ‘নিমগাছ’ গল্পে নিমগাছের চারপাশে কী দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছিল?

ইট ও সিমেন্ট
রড ও সিমেন্ট
ইট ও বালি
রড ও বালি
সঠিক উত্তর: ক — ইট ও সিমেন্ট
বিস্তারিত পড়ুন →