শিক্ষা ও মনুষ্যত্ব

১. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানবজীবনকে কয়তলাবিশিষ্ট ঘরের সাথে তুলনা করা হয়েছে?

দোতলা
তিনতলা
চারতলা
পাঁচতলা
সঠিক উত্তর: ক — দোতলা

২. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?

প্রয়োজনের দিক
অপ্রয়োজনের দিক
অর্থ উপার্জনের দিক
ব্যবহারিক দিক
সঠিক উত্তর: খ — অপ্রয়োজনের দিক

৩. শিক্ষার আসল কাজ কী?

জীবসত্তার পরিচয় চেনানো
ক্ষুৎপিপাসা নিবারণ করা
মানবসত্তার ঘর বন্ধ রাখা
মনুষ্যত্বের বিকাশ ঘটানো
সঠিক উত্তর: ঘ — মনুষ্যত্বের বিকাশ ঘটানো

৪. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে কোনটিকে পায়ের কাঁটার সাথে তুলনা করা হয়েছে?

শিক্ষাদীক্ষার সমস্যা
অন্নবস্ত্রের সমস্যা
লেফাফাদুরস্তি
সুশৃঙ্খল সমাজব্যবস্থা
সঠিক উত্তর: খ — অন্নবস্ত্রের সমস্যা

৫. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক অন্নচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে কী বলেছেন?

নিন্দনীয়
অপ্রয়োজনীয়
প্রশংসনীয়
শোচনীয়
সঠিক উত্তর: গ — প্রশংসনীয়

৬. কোনটি পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে?

প্রচুর শিক্ষা উপকরণ
অঢেল অন্ন-বস্ত্র
উন্নত বিনোদন ব্যবস্থা
পর্যাপ্ত টাকা পয়সা
সঠিক উত্তর: খ — অঢেল অন্ন-বস্ত্র

৭. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই বোধটি মানুষের কিসের পরিচায়ক?

লোভের
মনুষ্যত্বের
অশিক্ষার
জীবসত্তার
সঠিক উত্তর: খ — মনুষ্যত্বের

৮. চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কী নেই?

অর্থ
অন্ন
মুক্তি
স্বপ্ন
সঠিক উত্তর: গ — মুক্তি

৯. অন্নবস্ত্রের সমাধান করার ক্ষেত্রে কোনটির প্রতি দৃষ্টি রাখতে হবে?

অর্থচিন্তার সমাধানের দিকে
বড় একটি লক্ষ্য পূরণের দিকে
বাইরের আলো-হাওয়া আটকানোর দিকে
ক্ষুৎপিপাসার তৃপ্তির দিকে
সঠিক উত্তর: খ — বড় একটি লক্ষ্য পূরণের দিকে

১০. আত্মার অমৃত উপলব্ধির জন্য সর্বপ্রথম কোনটি প্রয়োজন?

ক্ষুৎপিপাসার তৃপ্তি
প্রচুর অর্থবিত্ত
পরিকল্পিত শিক্ষা
বাইরের আলো-হাওয়া
সঠিক উত্তর: ক — ক্ষুৎপিপাসার তৃপ্তি

১১. শিক্ষাদীক্ষার মাধ্যমে কিসের স্বাদ পাওয়া যায়?

অন্নবস্ত্রের
স্বর্গের
মনুষ্যত্বের
দারিদ্র্যের
সঠিক উত্তর: গ — মনুষ্যত্বের

১২. কর্মজীবনে মোতাহের হোসেন চৌধুরী কিসের অধ্যাপক ছিলেন?

দর্শনের
ইংরেজি ভাষা ও সাহিত্যের
ভাষাতত্ত্বেও
বাংলা ভাষা ও সাহিত্যের
সঠিক উত্তর: ঘ — বাংলা ভাষা ও সাহিত্যের

১৩. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

নবযুগ
সবুজপত্র
লাঙল
শিখা
সঠিক উত্তর: ঘ — শিখা

১৪. 'শিখা' পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?

কুমিল্লা থেকে
কলকাতা থেকে
ঢাকা থেকে
চট্টগ্রাম থেকে
সঠিক উত্তর: গ — ঢাকা থেকে

১৫. মোতাহের হোসেন চৌধুরীর লেখায় কিসের স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে?

ধর্মনিরপেক্ষতা ও সমাজনীতির
রাজনীতি ও অর্থনীতির
মননশীলতা ও চিন্তার
সাম্প্রদায়িকতা ও শ্রেণিভাবনার
সঠিক উত্তর: গ — মননশীলতা ও চিন্তার

১৬. মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কোন লেখকের প্রভাব লক্ষণীয়?

রবীন্দ্রনাথ ঠাকুর
হুমায়ুন আজাদ
প্রমথ চৌধুরী
কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: গ — প্রমথ চৌধুরী

১৭. কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ?

রায়তের কথা
প্রবন্ধ সংগ্রহ
সংস্কৃতি কথা
স্বগত সংলাপ
সঠিক উত্তর: গ — সংস্কৃতি কথা

১৮. কোনটি মোতাহের হোসেন চৌধুরী রচিত অনুবাদগ্রন্থ?

সভ্যতা
বাক্যতত্ত্ব
নীললোহিত
যাত্রাবদল
সঠিক উত্তর: ক — সভ্যতা

১৯. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?

১৯৫১ সালে
১৯৫৩ সালে
১৯৫৬ সালে
১৯৫৯ সালে
সঠিক উত্তর: গ — ১৯৫৬ সালে

২০. মানবজীবনকে দোতলা ঘর হিসেবে তুলনা করলে এর নিচতলার নাম কী হবে?

মানবসত্তা
মূল্যবোধ
জীবসত্তা
স্বাধীনতা
সঠিক উত্তর: গ — জীবসত্তা