শিক্ষা ও মনুষ্যত্ব

৪১. মোতাহের হোসেন চৌধুরীর মতে আমরা কোনটিকে টিকিয়ে রাখতে বেশি মনোযোগী?

মনুষ্যত্ব
জীবস্ততা
সুশৃঙ্খল সমাজব্যবস্থা
প্রাণিত্বের বাঁধন
সঠিক উত্তর: খ — জীবস্ততা

৪২. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

সংস্কৃতি কথা
সভ্যতা
প্রবন্ধ সংগ্রহ
ছবি কথা সুর
সঠিক উত্তর: ক — সংস্কৃতি কথা

৪৩. 'শিক্ষা ও মনুষ্যত্ব' রচনার মূল প্রবন্ধটির নাম কী?

লেফাফাদুরস্তি
শিক্ষা
মনুষ্যত্ব
মানবসত্তা
সঠিক উত্তর: গ — মনুষ্যত্ব

৪৪. শিক্ষার অপ্রয়োজনের দিক হলো- i. অনুভূতি ও কল্পনার রস আস্বাদনে সক্ষম করায় ii. ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলায় iii. এর শ্রেষ্ঠ দিক নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৪৫. মুক্তির স্বাদ পেতে হলে- i. অর্থসাধনাকে জীবনসাধনা করতে হবে ii. মনুষ্যত্ব অর্জনের সাধনা করতে হবে iii. অনুবন্ধের চিন্তা থেকে মুক্তি পেতে হবে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

৪৬. প্রকৃত শিক্ষার দ্বারা মানুষ লাভ করে- i. লেফাফাদুরস্তি ii. মূল্যবোধ iii. আত্মপ্রকাশের স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

৪৭. শিক্ষার আসল কাজ- i. মূল্যবোধ সৃষ্টি ii. জ্ঞান পরিবেশেন iii. মনুষ্যত্বের পরিচয় প্রদান নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৪৮. আমরা অর্থচিন্তার নিগড়ে বন্দি থাকি- i. জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী বলে ii. মনুষ্যত্ববোধের অভাব রয়েছে বলে iii. প্রকৃত শিক্ষায় শিক্ষিত নই বলে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৪৯. মানব উন্নয়নের জন্য প্রয়োজন- i. যথার্থ শিক্ষা ii. সুশৃঙ্খল সমাজকাঠামো iii. কেবল অনুবন্ধের সুব্যবস্থা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৫০. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জাহানারা বেগমের ছেলেটি পড়াশোনায় বরাবরই ভালো। তাঁর ধারণা, সবসময় মন দিয়ে পড়লেই ছেলের জীবনে উন্নতি হবে। তিনি ছেলের খাওয়া-পরার দিকে বিশেষ দৃষ্টি দেন না। প্রশ্ন: জাহানারা বেগেমের গৃহীত ব্যবস্থায় তাঁর ছেলেটি পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারবে না- i. আত্মার অমৃত ii. শিক্ষার সুফল iii. ক্ষুৎপিপাসা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

৫১. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জাহানারা বেগমের ছেলেটি পড়াশোনায় বরাবরই ভালো। তাঁর ধারণা, সবসময় মন দিয়ে পড়লেই ছেলের জীবনে উন্নতি হবে। তিনি ছেলের খাওয়া-পরার দিকে বিশেষ দৃষ্টি দেন না। প্রশ্ন: 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে বলা যায় জাহানারা বেগমের ছেলের- i. জীবসত্তার ঘরটি বিশৃঙ্খল হয়ে আছে ii. প্রাণিত্বের বাঁধন থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়নি iii. কারাগারকেই স্বর্গতুল্য মনে হচ্ছে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii