বন্দনা

১. বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে?

আলাওল
ফররুখ আহমদ
শাহ মুহম্মদ সগীর
গোলাম মোস্তফা
সঠিক উত্তর: গ — শাহ মুহম্মদ সগীর

২. শাহ মুহম্মদ সগীর কোন সুলতানের সভাকবি ছিলেন?

সুলতান বলবন
নবাব সিরাজউদ্দৌলা
সুলতান মাহমুদ
গিয়াস উদ্দিন আজম শাহ
সঠিক উত্তর: ঘ — গিয়াস উদ্দিন আজম শাহ

৩. কবি শাহ মুহম্মদ সগীর কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলে অনুমান করা হয়?

দাস বংশে
জমিদার বংশে
দরবেশ বংশে
শাহ বংশে
সঠিক উত্তর: গ — দরবেশ বংশে

৪. শাহ মুহম্মদ সগীরকে দরবেশ বংশের অনুমান করার কারণ কী?

শাহ উপাধি থাকায়
চট্টগ্রামের আঞ্চলিক শব্দ ব্যবহারে
সুলতানের কর্মচারী হওয়ায়
দরবেশের পোশাক পরিধান করায়
সঠিক উত্তর: ক — শাহ উপাধি থাকায়

৫. গিয়াসউদ্দিন আজম শাহ কোন অঞ্চলের সুলতান ছিলেন?

বাংলা
বিহার
গৌড়ের
উড়িষ্যার
সঠিক উত্তর: গ — গৌড়ের

৬. শাহ মুহম্মদ সগীরের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?

ইউসুফ জোলেখা
লায়লি মজনু
শিরি ফরহাদ
আলিফ লায়লা
সঠিক উত্তর: ক — ইউসুফ জোলেখা

৭. 'ইউসুফ জোলেখা' কোন সময়ে রচিত হয়েছিল?

পঞ্চদশ শতকের প্রথম দশকে
পঞ্চদশ শতকের শেষ দশকে
ষোড়শ শতকের প্রথম দশকে
ষোড়শ শতকের শেষ দশকে
সঠিক উত্তর: ক — পঞ্চদশ শতকের প্রথম দশকে

৮. 'ইউসুফ জোলেখা' কোন জাতীয় রচনা?

অনুবাদ কাব্য
গীতি কবিতা
পৌরাণিক কাব্য
মহাকাব্য
সঠিক উত্তর: ক — অনুবাদ কাব্য

৯. 'ইউসুফ জোলেখা' কাব্যে 'মহামতি গ্যেছ' বলে কাকে সম্বোধন করা হয়েছে?

গিয়াস উদ্দিন বলবন
গিয়াস উদ্দিন আজম শাহ
গিয়াস উদ্দিন জাবেদ
শাহ সুলতান গিয়াস কবীর
সঠিক উত্তর: খ — গিয়াস উদ্দিন আজম শাহ

১০. শাহ মুহম্মদ সগীরের কাব্যে কোন অঞ্চলের ভাষার উদাহরণ পাওয়া যায়?

চট্টগ্রাম
মুর্শিদাবাদ
নদীয়া
ঢাকা
সঠিক উত্তর: ক — চট্টগ্রাম

১১. গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল কোনটি?

১৩৯৩-১৪০৯
১৩৯৩-১৪৯০
১৩৯০-১৪০৯
১৩৯৭-১৪৯৯
সঠিক উত্তর: ক — ১৩৯৩-১৪০৯

১২. 'ইউসুফ জোলেখা' রচনার মধ্য দিয়ে শাহ মুহম্মদ সগীর কী করতে চেয়েছেন?

বিদেশি সাহিত্যের অনুবাদ
দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা
ইসলামি ঐতিহ্য বয়ান
ঐতিহাসিক ঘটনার মাধ্যমে শিক্ষালাভ
সঠিক উত্তর: খ — দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা

১৩. শাহ মুহম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় কাব্যচর্চা করেন?

গৌড়ের সুলতানের
আরাকান সুলতানের
পারস্য সুলতানের
বারো ভূঁইয়াদের
সঠিক উত্তর: ক — গৌড়ের সুলতানের

১৪. 'ইউসুফ জোলেখা' কাব্য ধর্মীয় চেতনার পাশাপাশি কী ধারণ করেছে?

ইতিহাস চেতনা
পরকালীন মুক্তি
বৃহত্তর পটভূমি
মানবিক প্রেম
সঠিক উত্তর: ঘ — মানবিক প্রেম

১৫. শাহ মুহম্মদ সগীর কোন শতকের কবি?

১৪-১৫ শতকের
১৬ শতকের
প্রাচীন যুগের
আধুনিক
সঠিক উত্তর: ক — ১৪-১৫ শতকের

১৬. শিক্ষককে 'দোসর জনম' বা দ্বিতীয় জন্মদাতা বলার কারণ কী?

শিক্ষক শিক্ষাদান করে বড়ো করে তোলেন
শিক্ষক পিতার চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন
শিক্ষককে সম্মান দেখানোর জন্য
শিক্ষক সোহাগ-শাসন করেন
সঠিক উত্তর: ক — শিক্ষক শিক্ষাদান করে বড়ো করে তোলেন

১৭. কনে না সুধিব তান ধারক কাহন-চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

মাতার ঋণ পরিশোধ করা যায় না
পিতার ঋণ পরিশোধ করা যায় না
ওস্তাদের ঋণ পরিশোধ করা যায় না
গুরুজনদের ঋণ পরিশোধ করা যায় না
সঠিক উত্তর: খ — পিতার ঋণ পরিশোধ করা যায় না

১৮. 'দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র'-তাহলে প্রথমে কাকে প্রণাম করতে হবে?

ওস্তাদকে
রাজাকে
আল্লাহকে
প্রধানমন্ত্রীকে
সঠিক উত্তর: গ — আল্লাহকে

১৯. 'বন্দনা' কবিতার মূল সুর কোনটি?

পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভক্তি জ্ঞাপন
সন্তানের প্রতি পিতামাতার স্নেহ-ভালোবাসা প্রদর্শন
পিতামাতা ও সন্তানের মধ্যে আত্মিক সম্পর্কের উন্নয়ন
শিক্ষক ও অভিভাবকদের যোগাযোগ সুদৃঢ়করণ
সঠিক উত্তর: ক — পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভক্তি জ্ঞাপন

২০. না খাই খাওয়াএ না পরি পরাএ শূন্যস্থানে কী হবে?

মাতা
পিতা
ওস্তাদ
রাজা
সঠিক উত্তর: খ — পিতা