SSC বাংলা ১ম পত্র — বন্দনা: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলা ১ম পত্র — বন্দনা অধ্যায়ের ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।

  1. বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে?

    ক) আলাওল   খ) ফররুখ আহমদ   গ) শাহ মুহম্মদ সগীর   ঘ) গোলাম মোস্তফা

    উত্তর: গ) শাহ মুহম্মদ সগীর

  2. শাহ মুহম্মদ সগীর কোন সুলতানের সভাকবি ছিলেন?

    ক) সুলতান বলবন   খ) নবাব সিরাজউদ্দৌলা   গ) সুলতান মাহমুদ   ঘ) গিয়াস উদ্দিন আজম শাহ

    উত্তর: ঘ) গিয়াস উদ্দিন আজম শাহ

  3. কবি শাহ মুহম্মদ সগীর কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলে অনুমান করা হয়?

    ক) দাস বংশে   খ) জমিদার বংশে   গ) দরবেশ বংশে   ঘ) শাহ বংশে

    উত্তর: গ) দরবেশ বংশে

  4. শাহ মুহম্মদ সগীরকে দরবেশ বংশের অনুমান করার কারণ কী?

    ক) শাহ উপাধি থাকায়   খ) চট্টগ্রামের আঞ্চলিক শব্দ ব্যবহারে   গ) সুলতানের কর্মচারী হওয়ায়   ঘ) দরবেশের পোশাক পরিধান করায়

    উত্তর: ক) শাহ উপাধি থাকায়

  5. গিয়াসউদ্দিন আজম শাহ কোন অঞ্চলের সুলতান ছিলেন?

    ক) বাংলা   খ) বিহার   গ) গৌড়ের   ঘ) উড়িষ্যার

    উত্তর: গ) গৌড়ের

  6. শাহ মুহম্মদ সগীরের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?

    ক) ইউসুফ জোলেখা   খ) লায়লি মজনু   গ) শিরি ফরহাদ   ঘ) আলিফ লায়লা

    উত্তর: ক) ইউসুফ জোলেখা

  7. ‘ইউসুফ জোলেখা’ কোন সময়ে রচিত হয়েছিল?

    ক) পঞ্চদশ শতকের প্রথম দশকে   খ) পঞ্চদশ শতকের শেষ দশকে   গ) ষোড়শ শতকের প্রথম দশকে   ঘ) ষোড়শ শতকের শেষ দশকে

    উত্তর: ক) পঞ্চদশ শতকের প্রথম দশকে

  8. ‘ইউসুফ জোলেখা’ কোন জাতীয় রচনা?

    ক) অনুবাদ কাব্য   খ) গীতি কবিতা   গ) পৌরাণিক কাব্য   ঘ) মহাকাব্য

    উত্তর: ক) অনুবাদ কাব্য

  9. ‘ইউসুফ জোলেখা’ কাব্যে ‘মহামতি গ্যেছ’ বলে কাকে সম্বোধন করা হয়েছে?

    ক) গিয়াস উদ্দিন বলবন   খ) গিয়াস উদ্দিন আজম শাহ   গ) গিয়াস উদ্দিন জাবেদ   ঘ) শাহ সুলতান গিয়াস কবীর

    উত্তর: খ) গিয়াস উদ্দিন আজম শাহ

  10. শাহ মুহম্মদ সগীরের কাব্যে কোন অঞ্চলের ভাষার উদাহরণ পাওয়া যায়?

    ক) চট্টগ্রাম   খ) মুর্শিদাবাদ   গ) নদীয়া   ঘ) ঢাকা

    উত্তর: ক) চট্টগ্রাম

  11. গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল কোনটি?

    ক) ১৩৯৩-১৪০৯   খ) ১৩৯৩-১৪৯০   গ) ১৩৯০-১৪০৯   ঘ) ১৩৯৭-১৪৯৯

    উত্তর: ক) ১৩৯৩-১৪০৯

  12. ‘ইউসুফ জোলেখা’ রচনার মধ্য দিয়ে শাহ মুহম্মদ সগীর কী করতে চেয়েছেন?

    ক) বিদেশি সাহিত্যের অনুবাদ   খ) দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা   গ) ইসলামি ঐতিহ্য বয়ান   ঘ) ঐতিহাসিক ঘটনার মাধ্যমে শিক্ষালাভ

    উত্তর: খ) দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা

  13. শাহ মুহম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় কাব্যচর্চা করেন?

    ক) গৌড়ের সুলতানের   খ) আরাকান সুলতানের   গ) পারস্য সুলতানের   ঘ) বারো ভূঁইয়াদের

    উত্তর: ক) গৌড়ের সুলতানের

  14. ‘ইউসুফ জোলেখা’ কাব্য ধর্মীয় চেতনার পাশাপাশি কী ধারণ করেছে?

    ক) ইতিহাস চেতনা   খ) পরকালীন মুক্তি   গ) বৃহত্তর পটভূমি   ঘ) মানবিক প্রেম

    উত্তর: ঘ) মানবিক প্রেম

  15. শাহ মুহম্মদ সগীর কোন শতকের কবি?

    ক) ১৪-১৫ শতকের   খ) ১৬ শতকের   গ) প্রাচীন যুগের   ঘ) আধুনিক

    উত্তর: ক) ১৪-১৫ শতকের

  16. শিক্ষককে ‘দোসর জনম’ বা দ্বিতীয় জন্মদাতা বলার কারণ কী?

    ক) শিক্ষক শিক্ষাদান করে বড়ো করে তোলেন   খ) শিক্ষক পিতার চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন   গ) শিক্ষককে সম্মান দেখানোর জন্য   ঘ) শিক্ষক সোহাগ-শাসন করেন

    উত্তর: ক) শিক্ষক শিক্ষাদান করে বড়ো করে তোলেন

  17. কনে না সুধিব তান ধারক কাহন-চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

    ক) মাতার ঋণ পরিশোধ করা যায় না   খ) পিতার ঋণ পরিশোধ করা যায় না   গ) ওস্তাদের ঋণ পরিশোধ করা যায় না   ঘ) গুরুজনদের ঋণ পরিশোধ করা যায় না

    উত্তর: খ) পিতার ঋণ পরিশোধ করা যায় না

  18. ‘দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র’-তাহলে প্রথমে কাকে প্রণাম করতে হবে?

    ক) ওস্তাদকে   খ) রাজাকে   গ) আল্লাহকে   ঘ) প্রধানমন্ত্রীকে

    উত্তর: গ) আল্লাহকে

  19. ‘বন্দনা’ কবিতার মূল সুর কোনটি?

    ক) পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভক্তি জ্ঞাপন   খ) সন্তানের প্রতি পিতামাতার স্নেহ-ভালোবাসা প্রদর্শন   গ) পিতামাতা ও সন্তানের মধ্যে আত্মিক সম্পর্কের উন্নয়ন   ঘ) শিক্ষক ও অভিভাবকদের যোগাযোগ সুদৃঢ়করণ

    উত্তর: ক) পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভক্তি জ্ঞাপন

  20. না খাই খাওয়াএ না পরি পরাএ শূন্যস্থানে কী হবে?

    ক) মাতা   খ) পিতা   গ) ওস্তাদ   ঘ) রাজা

    উত্তর: খ) পিতা

  21. মানবশিশুকে শিক্ষা-দীক্ষা দিয়ে ‘মানুষের মতো’ করে গড়ে তোলেন কে?

    ক) মাতা   খ) শিক্ষক   গ) পিতা   ঘ) রাষ্ট্র

    উত্তর: খ) শিক্ষক

  22. শাহ মুহম্মদ সগীরের মতে, দ্বিতীয়ে কাকে প্রণাম করতে হবে?

    ক) সৃষ্টিকর্তাকে   খ) মা-বাবাকে   গ) শিক্ষককে   ঘ) আত্মীয়স্বজন

    উত্তর: খ) মা-বাবাকে

  23. ‘কনে না সুধিব তান ধারক কাহন।’- এখানে ‘কনে’ বলতে কী বোঝানো হয়েছে?

    ক) কন্যা   খ) পাত্রী   গ) কোথায়   ঘ) কখনো

    উত্তর: ঘ) কখনো

  24. ‘বন্দনা’ কবিতায় কবি পিতার চেয়ে বেশি প্রণাম করতে বলেছেন কাকে?

    ক) মাতাকে   খ) ওস্তাদকে   গ) শ্বশুরকে   ঘ) স্বামীকে

    উত্তর: খ) ওস্তাদকে

  25. ‘বন্দনা’ কবিতা মতে দোসর-জনম লাভ হয় কার মাধ্যমে?

    ক) মাতার   খ) পিতার   গ) ওস্তাদের   ঘ) প্রতিবেশীর

    উত্তর: গ) ওস্তাদের

  26. কোল দিআ বুক দিআ জগতে-

    ক) বিদিত   খ) দোসর   গ) বিশাল   ঘ) নেহায়

    উত্তর: ক) বিদিত

  27. ‘বন্দনা’ কবিতা মতে, পিতামাতা কীভাবে জগতে বিদিত?

    ক) কোল দিআ বুক দিআ   খ) না থুইলা মাটিত   গ) তান দয়া হন্তে   ঘ) ওস্তাদে প্রণাম করো

    উত্তর: ক) কোল দিআ বুক দিআ

  28. অশক্য সন্তানগণ ‘বন্দনা’ কবিতা মতে-

    ক) দুর্বল   খ) বিদিত   গ) ওস্তাদ   ঘ) আহ্মার

    উত্তর: ক) দুর্বল

  29. ‘বন্দনা’ কবিতায় বর্ণিত ‘দুর্বল ছাবাল’ বলতে কী বোঝানো হয়েছে?

    ক) দুর্বল সন্তান   খ) মাতাতে ভক্তি   গ) সন্তানের দুর্বলতা   ঘ) পিতার স্নেহ

    উত্তর: ক) দুর্বল সন্তান

  30. ‘বন্দনা’ কবিতা মতে পিতা না খেয়ে কী করেন?

    ক) খাওয়ান   খ) পরান   গ) স্নেহ করেন   ঘ) প্রশংসা

    উত্তর: ক) খাওয়ান

  31. সন্তানকে বড়ো করার দুঃখময় সময় কীভাবে অতিবাহিত হওয়ার কথা বলা হয়েছে?

    ক) একে একে দিন পার হইয়ে   খ) একে একে মাস পেরিয়ে   গ) একে একে ক্ষণ পেরিয়ে   ঘ) একে একে বছর গোঞাএ

    উত্তর: ঘ) একে একে বছর গোঞাএ

  32. সন্তানকে নিয়ে একে একে কীভাবে মাতা বছর পার করেন?

    ক) কত দুক্ষে   খ) কত কষ্টে   গ) হাসিমুখে   ঘ) আনন্দে

    উত্তর: ক) কত দুক্ষে

  33. সাহিত্য জিজ্ঞাসা মতে ‘বন্দনা’ হচ্ছে একটি-

    ক) কাব্য   খ) কবিতাংশ   গ) সনেট   ঘ) অনুবাদ কাব্য

    উত্তর: খ) কবিতাংশ

  34. ‘বন্দনা’ কবিতা মতে, জীবন যৌবন কীভাবে বেঁচে থাকার কামনা করা হয়েছে?

    ক) অবহেলা-অযত্নে   খ) পিতার স্নেহে   গ) আনন্দে-যত্নে   ঘ) প্রণাম করে

    উত্তর: খ) পিতার স্নেহে

  35. ‘বন্দনা’ কবিতা মতে, সন্তান কার ঋণ ষোলো আনা শোধ করতে পারে না?

    ক) আত্মীয়ের   খ) বসুধার   গ) গুরুজনের   ঘ) পিতামাতার

    উত্তর: ঘ) পিতামাতার

  36. শাহ মুহম্মদ সগীর আমাদের কোন সময়ের অবস্থাকে তুলে ধরেছেন?

    ক) শৈশবকালীন   খ) যৌবনকালীন   গ) বার্ধক্যময়   ঘ) জীবনব্যাপী

    উত্তর: ক) শৈশবকালীন

  37. ‘তার কাব্যের শিল্পমূল্য অতুলনীয়’ কোন কবির প্রসঙ্গে একথা বলা হয়েছে?

    ক) সৈয়দ আলাওল   খ) শাহ মুহম্মদ সগীর   গ) শামসুর রাহমান   ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

    উত্তর: খ) শাহ মুহম্মদ সগীর

  38. দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান রচনা করেছেন কে?

    ক) শাহ মুহম্মদ সগীর   খ) ভারতচন্দ্র রায়গুণাকর   গ) মাইকেল মধুসূদন দত্ত   ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

    উত্তর: ক) শাহ মুহম্মদ সগীর

  39. ‘বন্দনা’ কবিতা মতে, দ্বিতীয়ে পিতামাতাকে বন্দনা করা হলে প্রথমে কে?

    ক) মহান আল্লাহ   খ) ফেরেশতাকুল   গ) পীর-আউলিয়া   ঘ) নবী-রাসূলগণ

    উত্তর: ক) মহান আল্লাহ

  40. ‘তান দয়া’ এখানে কার দয়ার কথা বলা হয়েছে?

    ক) আল্লাহর   খ) পিতামাতার   গ) বসুধার   ঘ) সৃষ্টিকুলের

    উত্তর: খ) পিতামাতার

  41. ‘জন্ম হৈল বসুধায়’ দ্বারা ‘বন্দনা’ কবিতায় কী বোঝানো হয়েছে?

    ক) পৃথিবীতে আগমন   খ) জন্মবৃত্তান্ত   গ) পৃথিবীর সুখ ভোগ   ঘ) বঙ্গদেশের মাহাত্ম্য

    উত্তর: ক) পৃথিবীতে আগমন

  42. ‘বন্দনা’ কবিতা মতে, সন্তানকে না খেয়ে খাওানোতে পিতার কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?

    ক) করুণা   খ) দায়িত্ববোধ   গ) সামাজিকতা   ঘ) অপত্যস্নেহ

    উত্তর: ঘ) অপত্যস্নেহ

  43. ‘কত দুক্ষে একে একে বছর গোঞাএ’-দ্বারা কী বোঝানো হয়েছে?

    ক) দুঃখ বেদনা   খ) দুঃখের অতীত   গ) দুঃখ জীবনসঙ্গী   ঘ) সীমাহীন কষ্ট

    উত্তর: ঘ) সীমাহীন কষ্ট

  44. শিক্ষকের শিক্ষাদানকে দোসর জন্ম বলার কারণ কী?

    ক) শিক্ষকের প্রতি শ্রদ্ধা   খ) পিতার মর্যাদা দিতে   গ) সকলের দোয়া কামনা   ঘ) শিক্ষার দ্বারা বড়ো করে তোলেন

    উত্তর: ঘ) শিক্ষার দ্বারা বড়ো করে তোলেন

  45. ‘বন্দনা’ কবিতায় পিতামাতাকে কেন প্রণাম করতে বলা হয়েছে?

    ক) তারা আমাদের দেখাশোনা করেন   খ) তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি   গ) তারা আমাদের বিপদ হতে রক্ষা করেন   ঘ) তাদের দয়াতে আমরা বড়ো হই

    উত্তর: খ) তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি

  46. ‘বন্দনা’ কবিতায় বর্ণিত পিঁপড়ার ভয়ে মা কেন সন্তানকে মাটিতে রাখেন না?

    ক) তুচ্ছ বিপদও যেন না আসে   খ) সন্তানের মঙ্গল চিন্তায়   গ) পিঁপড়ার ভয়ে ভীত হয়ে   ঘ) পিঁপড়া ক্ষতি করবে ভেবে

    উত্তর: ক) তুচ্ছ বিপদও যেন না আসে

  47. ‘পিতা না খেয়ে সন্তানকে খাওয়ান’ ‘বন্দনা’ কবিতায় এ বর্ণনা মতে, পিতার কোন বৈশিষ্ট্য বোঝা যায়?

    ক) সন্তানের প্রতি দায়িত্ব   খ) সন্তানের প্রতি করুণা   গ) সন্তানের প্রতি ভালোবাসা   ঘ) সামাজিকতা রক্ষার্থে

    উত্তর: গ) সন্তানের প্রতি ভালোবাসা

  48. মরিল বাবর…. না মৃত্যু কে তারে কয়?
    পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়
    উদ্দীপকে বর্ণিত পিতার চেতনা ধারণ করেছে ‘বন্দনা’ কবিতার নিচের কোনটি?

    ক) মুই দুর্বল ছাবাল   খ) পিতাক নেহায় জিউ   গ) না খাই খাওয়াএ   ঘ) এ ধড় বিশাল

    উত্তর: খ) পিতাক নেহায় জিউ

  49. শিক্ষক তার ছাত্রদের বললেন, তোমরা তোমাদের পিতামাতাকে সব সময় মান্য করে চলবে; কারণ তারাই এ পৃথিবীতে তোমাদেরকে এনেছেন।
    শিক্ষকের মন্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ ‘বন্দনা’ কবিতার উক্তি কোনটি?

    ক) প্রণাম করোঁ মাও বাপ পাত্র   খ) যান দয়া হন্তে জন্ম   গ) মাও না থুইলা মাটিত   ঘ) বুক দিআ জগতে বিদিত

    উত্তর: ক) প্রণাম করোঁ মাও বাপ পাত্র

  50. দোয়েল পাখি আমাদের সকলেরই চেনা। কিন্তু সে ছোটো ছোটো কীটপতঙ্গ শিকার করে ঠোঁটে নিয়ে এসে তার ছোটো বাচ্চাদের খাওয়ায়। এ কথা আমাদের অনেকেরই অজানা। দোয়েল পাখির কর্মকান্ড ধারণ করেছে ‘বন্দনা’ কবিতার এমন চরণ কোনটি?

    ক) দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র   খ) যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়   গ) না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ   ঘ) অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল

    উত্তর: গ) না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ

  51. হাসিবের একমাত্র ছেলেটি বড়ো চঞ্চল প্রকৃতির। কোনোভাবেই তাকে বই হাতে পড়তে বসানো যায় না। একদিন আজাদ স্যার তার দায়িত্ব নিলেন এবং বিভিন্ন কৌশলে ছেলেটিকে লেখাপড়ায় চতুর করে তুললেন। বর্ণিত শিক্ষকের কর্মকান্ড ধারণ করেছে ‘বন্দনা’ কবিতার নিচের কোনটিতে?

    ক) মুহম্মদ সগীর হীন বহোঁ পাপ ভার   খ) পিতাক নেহায় জিউ জীবন যৌবন   গ) কনে না সুধিব তান ধারক কাহন   ঘ) দোসর-জনম দিলা তিহ সে আহ্মার

    উত্তর: ঘ) দোসর-জনম দিলা তিহ সে আহ্মার

  52. কি মিয়াভাই, সারাদিনের পর রাত পর্যন্ত কাজ করলে মারা পড়বা। না ভাই, ও কথা মুখে আইন না। ছাওয়ালের ফরমফিলাপের টাকা জোগাড় করণ লাগবে। বর্ণিত পিতার চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ ‘বন্দনা’ কবিতার পঙ্ক্তি কোনটি?

    ক) সভানক পদে দোয়া মাগোঁ বার বার   খ) ইস্ট মিত্র আদি জথ সভাসদগণ   গ) না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ   ঘ) দোসর জনম দিলা তিহ সে আহ্মার

    উত্তর: গ) না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ

  53. ‘এ ধড় বিশাল’ ‘বন্দনা’ কবিতায় কোন অর্থ বহন করেছে?

    ক) পরকাল   খ) বিরাট পৃথিবী   গ) অফুরন্ত দয়া   ঘ) দৈহিক বৃদ্ধি

    উত্তর: ঘ) দৈহিক বৃদ্ধি

  54. ‘দ্বিতীয়ে প্রণাম করোঁ’ এখানে ‘প্রণাম’ কী অর্থ বহন করে?

    ক) ভক্তি   খ) শ্রদ্ধা   গ) নমস্কার   ঘ) সালাম

    উত্তর: ক) ভক্তি

  55. আছিলু শব্দের অর্থ কী?

    ক) ছিলাম   খ) গিয়েছিলাম   গ) পৌছেছিলাম   ঘ) এসেছিলাম

    উত্তর: ক) ছিলাম

  56. ‘ছাবাল’ শব্দের অর্থ কী?

    ক) জানা   খ) ইচ্ছা   গ) ছেলে   ঘ) প্রশংসা

    উত্তর: গ) ছেলে

  57. ‘বন্দনা’ কবিতা মতে, ‘পিতা হন্তে বাড়’ কার প্রসঙ্গে একথা বলা হয়েছে?

    ক) মাতা   খ) প্রিয়জন   গ) ওস্তাদ   ঘ) সভাসদ

    উত্তর: গ) ওস্তাদ

  58. ‘তিহ’ শব্দটির অর্থ কী?

    ক) বেশি   খ) তিনিও   গ) কখনো   ঘ) অভিলাষ

    উত্তর: খ) তিনিও

  59. ‘সভানক’ শব্দের অর্থ কী?

    ক) সবার   খ) অভিলাষ   গ) প্রশংসা   ঘ) ছাওয়াল

    উত্তর: ক) সবার

  60. ‘বন্দনা’ কবিতায় ব্যবহৃত ‘মোহার’ শব্দটির অর্থ কী?

    ক) কখনো   খ) আমার   গ) ধারের   ঘ) করজোড়ে

    উত্তর: খ) আমার

  61. ‘বন্দনা’ কবিতায় ব্যবহৃত ‘সপুটে’ শব্দটির অর্থ কী?

    ক) স্নেহে   খ) ইচ্ছা   গ) করজোড়ে   ঘ) ঋণের

    উত্তর: গ) করজোড়ে

  62. ‘জিউ’ শব্দটি ‘বন্দনা’ কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    ক) ইচ্ছা   খ) আয়ু   গ) ধার   ঘ) জানা

    উত্তর: খ) আয়ু

  63. সপুটে প্রণাম মোহার মনোরথ গতি-এখানে ‘সপুটে’ অর্থ কী?

    ক) পুটুলিতে   খ) করজোড়ে   গ) শ্রদ্ধায়   ঘ) ভক্তিতে

    উত্তর: খ) করজোড়ে

  64. কার ভয়ে মা তার সন্তানকে মাটিতে রাখেন না?

    ক) বাঘ   খ) শৃগাল   গ) হিংস্র পশু   ঘ) পিঁপড়া

    উত্তর: ঘ) পিঁপড়া

  65. ‘পুরাবাসী’ শব্দের অর্থ কী?

    ক) অশক্ত   খ) স্তুতি   গ) নগরবাসী   ঘ) পৌরজন

    উত্তর: গ) নগরবাসী

  66. ‘করো’ শব্দের অর্থ কী?

    ক) করি   খ) ছিলেন   গ) ছেলে   ঘ) দুর্বল

    উত্তর: ক) করি

  67. ‘গোঞাএ’ শব্দের অর্থ কী?

    ক) অতিবাহিত করে   খ) নাকডাকা   গ) করজোড়ে   ঘ) ছদ্মময়ী

    উত্তর: ক) অতিবাহিত করে

  68. ‘বিদিত’ শব্দের অর্থ কী?

    ক) জানা   খ) ইচ্ছা   গ) টাকা   ঘ) স্নেহ

    উত্তর: ক) জানা

  69. ‘অশক্য’ শব্দের অর্থ কী?

    ক) সবল   খ) অসুস্থ   গ) দুর্বল   ঘ) দুর্দশাগ্রস্ত

    উত্তর: গ) দুর্বল

  70. ‘আহ্মার’ শব্দের অর্থ কী?

    ক) আমার   খ) তোমার   গ) আপনার   ঘ) নিজের

    উত্তর: ক) আমার

  71. ‘বন্দনা’ কবিতাটি শাহ মুহম্মদ সগীরের ‘ইউসুফ জোলেখা’ কাব্যের কোন পর্ব থেকে গৃহীত হয়েছে?

    ক) বন্দনা পর্ব   খ) বিচ্ছেদ পর্ব   গ) বিবাহ পর্ব   ঘ) বিরহ পর্ব

    উত্তর: ক) বন্দনা পর্ব

  72. ‘ইউসুফ জোলেখা’ কবিতার প্রারম্ভে কবি কার প্রশংসা করেছেন?

    ক) আল্লাহর   খ) পিতার   গ) মাতার   ঘ) ওস্তাদের

    উত্তর: ক) আল্লাহর

  73. শাহ মুহম্মদ সগীর কাদের কাছে দোয়া চেয়েছেন?

    ক) পিতার কাছে   খ) পুরবাসীর কাছে   গ) সভানক পদে   ঘ) মাতার কাছে

    উত্তর: গ) সভানক পদে

  74. একজন শিশুকে কে শিক্ষা দিয়ে বড়ো করে তোলেন?

    ক) শিক্ষক   খ) বাবা   গ) মা   ঘ) পরিজন

    উত্তর: ক) শিক্ষক

  75. ‘বন্দনা’ কবিতার মূল প্রতিপাদ্য কী?

    ক) সন্তানের প্রতি ভালোবাসা   খ) পিতামাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন   গ) সন্তান ও পিতামাতার সম্পর্ক দেখানো   ঘ) সামাজিকতার বেড়াজাল উন্মোচন

    উত্তর: খ) পিতামাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

  76. ‘বন্দনা’ কবিতাটি কবি শাহ মুহম্মদ সগীরের কোন গ্রন্থ থেকে সংকলিত?

    ক) সোনার তরী   খ) শিরি ফরহাদ   গ) ভানু সিংহের গীত   ঘ) ইউসুফ জোলেখা

    উত্তর: ঘ) ইউসুফ জোলেখা

  77. ‘বন্দনা’ কবিতায় ‘মনোরথ’ শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে
    i. ভক্তি
    ii. ইচ্ছা
    iii. অভিলাষ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  78. ‘বন্দনা’ কবিতায় বর্ণিত ‘গোঞাএ’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-
    i. বিলাস করা
    ii. গুজরান করে
    iii. অতিবাহিত করে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  79. ‘সভানক পদে দোয়া মাগোঁ বার বার’-এ চরণটিতে প্রকাশ পেয়েছে-
    i. কবির সকলের প্রতি আর্শীবাদ কামনা
    ii. কবির সবার প্রতি ভালোবাসা প্রকাশ
    iii. কবির সবার প্রতি বিনয় প্রকাশ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  80. ‘বন্দনা’ কবিতায় বর্ণিত হয়েছে-
    i. শিক্ষকের প্রতি শিক্ষার্থীর শ্রদ্ধা প্রদর্শন
    ii. মাতাপিতার প্রতি শ্রদ্ধা-ভক্তি প্রদর্শন
    iii. শিক্ষক ও মাতাপিতার প্রতি বিনয় প্রকাশ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  81. ‘বন্দনা’ কবিতায় চট্টগ্রাম অঞ্চলের শব্দের ব্যবহারের মাধ্যমে কবি শাহ মুহম্মদ সগীর সম্পর্কে এই ধারণা করা যায় যে, তিনি ছিলেন-
    i. সুলতানের কর্মচারী
    ii. দরবেশ বংশে জন্মগ্রহণকারী
    iii. সুলতানের পৃষ্ঠপোষকতা লাভকারী
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  82. ‘বন্দনা’ কবিতায় মা-বাবাকে যে কারণে দ্বিতীয়ে প্রণাম করতে বলা হয়েছে তা হলো-
    i. তারা আমাদের গুরুজন
    ii. তাদের দ্বারা আমরা পৃথিবীতে এসেছি
    iii. তারা আমাদের জন্মদাতা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  83. ‘বন্দনা’ কবিতা মতে, শিশু সন্তানের জন্য বাবা-মা যা করেন তা হলো-
    i. না খেয়ে খাওয়ান
    ii. পিতা নিজে পরিধেয় বস্ত্র না পরে সন্তানকে পরান
    iii. মাতা পিঁপড়ার ভয় না করে সন্তানকে মাটিতে রাখেন
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  84. ‘বন্দনা’ কবিতা মতে, পিতামাতা সন্তানের জন্য-
    i. নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ান
    ii. পিঁপড়ার ভয়ে মাটিতে রাখেন না
    iii. সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  85. ‘পিঁপড়ার ভয়ে মাও না খুইলা মাটিতে’ দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো-
    i. মাতার স্নেহ-মমতা
    ii. সন্তানের প্রতি কল্যাণ চিন্তা
    iii. সন্তানের জন্য মঙ্গল কামনা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  86. ‘বন্দনা’ কবিতায় বর্ণিত ‘হন্তে’ যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো-
    i. ভক্তি-বন্দনা
    ii. হতে
    iii. থেকে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  87. ‘অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল’-চরণ দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো-
    i. শৈশবকালীন অসহায় অবস্থা
    ii. শিশুর দুর্বলতা
    iii. জন্মকথা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  88. ‘বন্দনা’ কবিতায় বর্ণিত ‘জিউ’ শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে তা হলো-
    i. আয়ু
    ii. জীবন
    iii. জীবিত থাকা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  89. ‘বন্দনা’ কবিতায় ‘মায়ের আদর’ বলতে বোঝানো হয়েছে, মায়ের
    i. যত্ন ও পরিচর্যা
    ii. স্নেহময়তা
    iii. শ্রদ্ধা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  90. ‘ছাবাল’ শব্দটি ‘বন্দনা’ কবিতায় যে অর্থ ধারণ করেছে তা হলো-
    i. ছেলে
    ii. সন্তান
    iii. ছাওয়াল
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  91. ‘বন্দনা’ কবিতার পঙ্ক্তিগুলোতে কবি উল্লেখ করেছেন-
    i. জন্মদাতা পিতা ও শিক্ষাদাতা শিক্ষকের বন্দনা
    ii. পিতামাতার অশেষ দুঃখ-কষ্টের বর্ণনা
    iii. পিতামাতা ও শিক্ষকের ত্যাগের মহিমা
    নিচের কোনটি সঠিক?

    ক) i   খ) i ও ii   গ) i ও iii   ঘ) ii ও iii

    উত্তর: গ) i ও iii

  92. অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল পঙ্ক্তিতে কবি উল্লেখ করেছেন-
    i. মানব শিশুর অসহায় অবস্থার কথা
    ii. মায়ের আদর যত্ন ও পরিচর্যার কথা
    iii. শিশুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) ii   ঘ) i ও iii

    উত্তর: ক) i ও ii

  93. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    জীব জগতে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার কোনো তুলনা নেই। সমস্ত প্রাণীই তার সন্তানকে ভালোবাসে। এর মধ্যে মায়ের ভালোবাসা একেবারেই ভিন্ন। মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না। অর্থাৎ মায়ের ভালোবাসা চির অটুট। মা তার সন্তানকে কোলেপিঠে মানুষ করেন।

    প্রশ্ন: ‘পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে’-চরণটির সঙ্গে অনুচ্ছেদে বর্ণিত মায়ের ভালোবাসার সাদৃশ্য কোথায়?

    ক) মায়ের ভালোবাসায় মরিচা ধরে না   খ) মা সব সময় সন্তানকে আগলে রাখেন   গ) মা কখনো কখনো সন্তানকে কোলে রাখেন   ঘ) মায়ের ভালোবাসায় খাদ আছে।

    উত্তর: খ) মা সব সময় সন্তানকে আগলে রাখেন

  94. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    জীব জগতে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার কোনো তুলনা নেই। সমস্ত প্রাণীই তার সন্তানকে ভালোবাসে। এর মধ্যে মায়ের ভালোবাসা একেবারেই ভিন্ন। মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না। অর্থাৎ মায়ের ভালোবাসা চির অটুট। মা তার সন্তানকে কোলেপিঠে মানুষ করেন।

    প্রশ্ন: মা সন্তানকে ভালোবাসেন-
    i. সন্তানের প্রতি মায়ের স্নেহ-মমতা
    ii. সামাজিক দায়বদ্ধতার কারণে
    iii. মায়ের ভালোবাসা চিরন্তন
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  95. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    জামান স্যার শিশুকাল থেকে মামুনকে লেখাপড়া শিখিয়েছেন। মামুন এখন সরকারি চাকরি করে। জামান স্যারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মামুন তার বাড়িতে যায় এবং ২০ হাজার টাকা স্যারের হাতে তুলে দেয়।

    প্রশ্ন: ‘বন্দনা’ কবিতার কোন চরণটি অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ?

    ক) ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড়   খ) দোসর জনম দিলা তিহ যে আহ্মার   গ) যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়   ঘ) কনে না সুধিব তান ধারক কাহন

    উত্তর: ক) ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড়

  96. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    জামান স্যার শিশুকাল থেকে মামুনকে লেখাপড়া শিখিয়েছেন। মামুন এখন সরকারি চাকরি করে। জামান স্যারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মামুন তার বাড়িতে যায় এবং ২০ হাজার টাকা স্যারের হাতে তুলে দেয়।

    প্রশ্ন: মামুন স্যারকে টাকা দেওয়ায়-
    i. মামুন তার কর্তব্য পালন করেছে
    ii. মামুন স্যারের ঋণ পরিশোধ করেছে
    iii. মামুন স্যারের প্রতি সম্মান দেখিয়েছে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) i ও iii

  97. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    হাফিজকে বর্ণমালার জ্ঞান দিয়েছিলেন আমিন স্যার। আজ আমিন স্যার অসুস্থ। হাফিজ তার স্যারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি বেতনের অর্ধেক টাকা তার স্যারের হাতে তুলে দিলেন।

    প্রশ্ন: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ‘বন্দনা’ কবিতার পঙ্ক্তি কোনটি?

    ক) দ্বিতীয়ে প্রণাম করো মাও বাপ পাএ   খ) যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়   গ) পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিত   ঘ) ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড়

    উত্তর: ঘ) ওস্তাদে প্রণাম করোঁ পিতা হন্তে বাড়

  98. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    হাফিজকে বর্ণমালার জ্ঞান দিয়েছিলেন আমিন স্যার। আজ আমিন স্যার অসুস্থ। হাফিজ তার স্যারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি বেতনের অর্ধেক টাকা তার স্যারের হাতে তুলে দিলেন।

    প্রশ্ন: উদ্দীপকটি ‘বন্দনা’ কবিতার যে বিষয় ধারণ করেছে তা হলো-
    i. ওস্তাদের প্রতি শ্রদ্ধা
    ii. ওস্তাদ সর্বদা পিতৃতুল্য
    iii. ওস্তাদের ঋণ শোধ করা যায়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  99. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    জামিল সাহেব বিদ্যা নিকেতনের নতুন শিক্ষক। তিনি তার পেশাটাকে খুবই শ্রদ্ধা করেন। তার সংস্পর্শে স্কুলের সমস্ত শিক্ষার্থী দিনদিন উন্নতির দিকে ধাবমান হচ্ছে। স্কুলের সবচেয়ে দুর্বল ছাত্র কামালও এ বছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

    প্রশ্ন: কামালের ভালো ফলাফল করার বিষয়টিকে ‘বন্দনা’ কবিতায় কী বলা হয়েছে?

    ক) হৈল বসুধায়   খ) দোসর-জনম   গ) জীবন যৌবন   ঘ) পিতা হন্তে বাড়

    উত্তর: খ) দোসর-জনম

  100. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    জামিল সাহেব বিদ্যা নিকেতনের নতুন শিক্ষক। তিনি তার পেশাটাকে খুবই শ্রদ্ধা করেন। তার সংস্পর্শে স্কুলের সমস্ত শিক্ষার্থী দিনদিন উন্নতির দিকে ধাবমান হচ্ছে। স্কুলের সবচেয়ে দুর্বল ছাত্র কামালও এ বছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

    প্রশ্ন: ‘বন্দনা’ কবিতার আলোকে উদ্দীপকটি মূল্যায়ন করলে আমরা পাই-
    i. জীবনে ওস্তাদের গুরুত্ব অপরিসীম
    ii. ওস্তাদের হাতেই সন্তানের দ্বিতীয় জন্ম হয়
    iii. পিতার পরেই ওস্তাদের কর্তব্য লক্ষণীয়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

বন্দনা — এই অধ্যায়ের ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন প্রশ্ন ব্যাংকে আছে।

Leave a Reply

Discover more from BDAcademic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading