বন্দনা — MCQ

মোট ১০০টি · পৃষ্ঠা ১ / ৩

১. বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে?

কআলাওল
খফররুখ আহমদ
গশাহ মুহম্মদ সগীর
ঘগোলাম মোস্তফা
সঠিক উত্তর: গ — শাহ মুহম্মদ সগীর
বিস্তারিত পড়ুন →

২. শাহ মুহম্মদ সগীর কোন সুলতানের সভাকবি ছিলেন?

কসুলতান বলবন
খনবাব সিরাজউদ্দৌলা
গসুলতান মাহমুদ
ঘগিয়াস উদ্দিন আজম শাহ
সঠিক উত্তর: ঘ — গিয়াস উদ্দিন আজম শাহ
বিস্তারিত পড়ুন →

৩. কবি শাহ মুহম্মদ সগীর কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলে অনুমান করা হয়?

কদাস বংশে
খজমিদার বংশে
গদরবেশ বংশে
ঘশাহ বংশে
সঠিক উত্তর: গ — দরবেশ বংশে
বিস্তারিত পড়ুন →

৪. শাহ মুহম্মদ সগীরকে দরবেশ বংশের অনুমান করার কারণ কী?

কশাহ উপাধি থাকায়
খচট্টগ্রামের আঞ্চলিক শব্দ ব্যবহারে
গসুলতানের কর্মচারী হওয়ায়
ঘদরবেশের পোশাক পরিধান করায়
সঠিক উত্তর: ক — শাহ উপাধি থাকায়
বিস্তারিত পড়ুন →

৫. গিয়াসউদ্দিন আজম শাহ কোন অঞ্চলের সুলতান ছিলেন?

কবাংলা
খবিহার
গগৌড়ের
ঘউড়িষ্যার
সঠিক উত্তর: গ — গৌড়ের
বিস্তারিত পড়ুন →

৬. শাহ মুহম্মদ সগীরের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?

কইউসুফ জোলেখা
খলায়লি মজনু
গশিরি ফরহাদ
ঘআলিফ লায়লা
সঠিক উত্তর: ক — ইউসুফ জোলেখা
বিস্তারিত পড়ুন →

৭. 'ইউসুফ জোলেখা' কোন সময়ে রচিত হয়েছিল?

কপঞ্চদশ শতকের প্রথম দশকে
খপঞ্চদশ শতকের শেষ দশকে
গষোড়শ শতকের প্রথম দশকে
ঘষোড়শ শতকের শেষ দশকে
সঠিক উত্তর: ক — পঞ্চদশ শতকের প্রথম দশকে
বিস্তারিত পড়ুন →

৮. 'ইউসুফ জোলেখা' কোন জাতীয় রচনা?

কঅনুবাদ কাব্য
খগীতি কবিতা
গপৌরাণিক কাব্য
ঘমহাকাব্য
সঠিক উত্তর: ক — অনুবাদ কাব্য
বিস্তারিত পড়ুন →

৯. 'ইউসুফ জোলেখা' কাব্যে 'মহামতি গ্যেছ' বলে কাকে সম্বোধন করা হয়েছে?

কগিয়াস উদ্দিন বলবন
খগিয়াস উদ্দিন আজম শাহ
গগিয়াস উদ্দিন জাবেদ
ঘশাহ সুলতান গিয়াস কবীর
সঠিক উত্তর: খ — গিয়াস উদ্দিন আজম শাহ
বিস্তারিত পড়ুন →

১০. শাহ মুহম্মদ সগীরের কাব্যে কোন অঞ্চলের ভাষার উদাহরণ পাওয়া যায়?

কচট্টগ্রাম
খমুর্শিদাবাদ
গনদীয়া
ঘঢাকা
সঠিক উত্তর: ক — চট্টগ্রাম
বিস্তারিত পড়ুন →

১১. গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকাল কোনটি?

ক১৩৯৩-১৪০৯
খ১৩৯৩-১৪৯০
গ১৩৯০-১৪০৯
ঘ১৩৯৭-১৪৯৯
সঠিক উত্তর: ক — ১৩৯৩-১৪০৯
বিস্তারিত পড়ুন →

১২. 'ইউসুফ জোলেখা' রচনার মধ্য দিয়ে শাহ মুহম্মদ সগীর কী করতে চেয়েছেন?

কবিদেশি সাহিত্যের অনুবাদ
খদেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা
গইসলামি ঐতিহ্য বয়ান
ঘঐতিহাসিক ঘটনার মাধ্যমে শিক্ষালাভ
সঠিক উত্তর: খ — দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা
বিস্তারিত পড়ুন →

১৩. শাহ মুহম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় কাব্যচর্চা করেন?

কগৌড়ের সুলতানের
খআরাকান সুলতানের
গপারস্য সুলতানের
ঘবারো ভূঁইয়াদের
সঠিক উত্তর: ক — গৌড়ের সুলতানের
বিস্তারিত পড়ুন →

১৪. 'ইউসুফ জোলেখা' কাব্য ধর্মীয় চেতনার পাশাপাশি কী ধারণ করেছে?

কইতিহাস চেতনা
খপরকালীন মুক্তি
গবৃহত্তর পটভূমি
ঘমানবিক প্রেম
সঠিক উত্তর: ঘ — মানবিক প্রেম
বিস্তারিত পড়ুন →

১৫. শাহ মুহম্মদ সগীর কোন শতকের কবি?

ক১৪-১৫ শতকের
খ১৬ শতকের
গপ্রাচীন যুগের
ঘআধুনিক
সঠিক উত্তর: ক — ১৪-১৫ শতকের
বিস্তারিত পড়ুন →

১৬. শিক্ষককে 'দোসর জনম' বা দ্বিতীয় জন্মদাতা বলার কারণ কী?

কশিক্ষক শিক্ষাদান করে বড়ো করে তোলেন
খশিক্ষক পিতার চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন
গশিক্ষককে সম্মান দেখানোর জন্য
ঘশিক্ষক সোহাগ-শাসন করেন
সঠিক উত্তর: ক — শিক্ষক শিক্ষাদান করে বড়ো করে তোলেন
বিস্তারিত পড়ুন →

১৭. কনে না সুধিব তান ধারক কাহন-চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?

কমাতার ঋণ পরিশোধ করা যায় না
খপিতার ঋণ পরিশোধ করা যায় না
গওস্তাদের ঋণ পরিশোধ করা যায় না
ঘগুরুজনদের ঋণ পরিশোধ করা যায় না
সঠিক উত্তর: খ — পিতার ঋণ পরিশোধ করা যায় না
বিস্তারিত পড়ুন →

১৮. 'দ্বিতীয়ে প্রণাম করোঁ মাও বাপ পাত্র'-তাহলে প্রথমে কাকে প্রণাম করতে হবে?

কওস্তাদকে
খরাজাকে
গআল্লাহকে
ঘপ্রধানমন্ত্রীকে
সঠিক উত্তর: গ — আল্লাহকে
বিস্তারিত পড়ুন →

১৯. 'বন্দনা' কবিতার মূল সুর কোনটি?

কপিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভক্তি জ্ঞাপন
খসন্তানের প্রতি পিতামাতার স্নেহ-ভালোবাসা প্রদর্শন
গপিতামাতা ও সন্তানের মধ্যে আত্মিক সম্পর্কের উন্নয়ন
ঘশিক্ষক ও অভিভাবকদের যোগাযোগ সুদৃঢ়করণ
সঠিক উত্তর: ক — পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা-ভক্তি জ্ঞাপন
বিস্তারিত পড়ুন →

২০. না খাই খাওয়াএ না পরি পরাএ শূন্যস্থানে কী হবে?

কমাতা
খপিতা
গওস্তাদ
ঘরাজা
সঠিক উত্তর: খ — পিতা
বিস্তারিত পড়ুন →

২১. মানবশিশুকে শিক্ষা-দীক্ষা দিয়ে 'মানুষের মতো' করে গড়ে তোলেন কে?

কমাতা
খশিক্ষক
গপিতা
ঘরাষ্ট্র
সঠিক উত্তর: খ — শিক্ষক
বিস্তারিত পড়ুন →

২২. শাহ মুহম্মদ সগীরের মতে, দ্বিতীয়ে কাকে প্রণাম করতে হবে?

কসৃষ্টিকর্তাকে
খমা-বাবাকে
গশিক্ষককে
ঘআত্মীয়স্বজন
সঠিক উত্তর: খ — মা-বাবাকে
বিস্তারিত পড়ুন →

২৩. 'কনে না সুধিব তান ধারক কাহন।'- এখানে 'কনে' বলতে কী বোঝানো হয়েছে?

ককন্যা
খপাত্রী
গকোথায়
ঘকখনো
সঠিক উত্তর: ঘ — কখনো
বিস্তারিত পড়ুন →

২৪. 'বন্দনা' কবিতায় কবি পিতার চেয়ে বেশি প্রণাম করতে বলেছেন কাকে?

কমাতাকে
খওস্তাদকে
গশ্বশুরকে
ঘস্বামীকে
সঠিক উত্তর: খ — ওস্তাদকে
বিস্তারিত পড়ুন →

২৫. 'বন্দনা' কবিতা মতে দোসর-জনম লাভ হয় কার মাধ্যমে?

কমাতার
খপিতার
গওস্তাদের
ঘপ্রতিবেশীর
সঠিক উত্তর: গ — ওস্তাদের
বিস্তারিত পড়ুন →

২৬. কোল দিআ বুক দিআ জগতে-

কবিদিত
খদোসর
গবিশাল
ঘনেহায়
সঠিক উত্তর: ক — বিদিত
বিস্তারিত পড়ুন →

২৭. 'বন্দনা' কবিতা মতে, পিতামাতা কীভাবে জগতে বিদিত?

ককোল দিআ বুক দিআ
খনা থুইলা মাটিত
গতান দয়া হন্তে
ঘওস্তাদে প্রণাম করো
সঠিক উত্তর: ক — কোল দিআ বুক দিআ
বিস্তারিত পড়ুন →

২৮. অশক্য সন্তানগণ 'বন্দনা' কবিতা মতে-

কদুর্বল
খবিদিত
গওস্তাদ
ঘআহ্মার
সঠিক উত্তর: ক — দুর্বল
বিস্তারিত পড়ুন →

২৯. 'বন্দনা' কবিতায় বর্ণিত 'দুর্বল ছাবাল' বলতে কী বোঝানো হয়েছে?

কদুর্বল সন্তান
খমাতাতে ভক্তি
গসন্তানের দুর্বলতা
ঘপিতার স্নেহ
সঠিক উত্তর: ক — দুর্বল সন্তান
বিস্তারিত পড়ুন →

৩০. 'বন্দনা' কবিতা মতে পিতা না খেয়ে কী করেন?

কখাওয়ান
খপরান
গস্নেহ করেন
ঘপ্রশংসা
সঠিক উত্তর: ক — খাওয়ান
বিস্তারিত পড়ুন →

৩১. সন্তানকে বড়ো করার দুঃখময় সময় কীভাবে অতিবাহিত হওয়ার কথা বলা হয়েছে?

কএকে একে দিন পার হইয়ে
খএকে একে মাস পেরিয়ে
গএকে একে ক্ষণ পেরিয়ে
ঘএকে একে বছর গোঞাএ
সঠিক উত্তর: ঘ — একে একে বছর গোঞাএ
বিস্তারিত পড়ুন →

৩২. সন্তানকে নিয়ে একে একে কীভাবে মাতা বছর পার করেন?

ককত দুক্ষে
খকত কষ্টে
গহাসিমুখে
ঘআনন্দে
সঠিক উত্তর: ক — কত দুক্ষে
বিস্তারিত পড়ুন →

৩৩. সাহিত্য জিজ্ঞাসা মতে 'বন্দনা' হচ্ছে একটি-

ককাব্য
খকবিতাংশ
গসনেট
ঘঅনুবাদ কাব্য
সঠিক উত্তর: খ — কবিতাংশ
বিস্তারিত পড়ুন →

৩৪. 'বন্দনা' কবিতা মতে, জীবন যৌবন কীভাবে বেঁচে থাকার কামনা করা হয়েছে?

কঅবহেলা-অযত্নে
খপিতার স্নেহে
গআনন্দে-যত্নে
ঘপ্রণাম করে
সঠিক উত্তর: খ — পিতার স্নেহে
বিস্তারিত পড়ুন →

৩৫. 'বন্দনা' কবিতা মতে, সন্তান কার ঋণ ষোলো আনা শোধ করতে পারে না?

কআত্মীয়ের
খবসুধার
গগুরুজনের
ঘপিতামাতার
সঠিক উত্তর: ঘ — পিতামাতার
বিস্তারিত পড়ুন →

৩৬. শাহ মুহম্মদ সগীর আমাদের কোন সময়ের অবস্থাকে তুলে ধরেছেন?

কশৈশবকালীন
খযৌবনকালীন
গবার্ধক্যময়
ঘজীবনব্যাপী
সঠিক উত্তর: ক — শৈশবকালীন
বিস্তারিত পড়ুন →

৩৭. 'তার কাব্যের শিল্পমূল্য অতুলনীয়' কোন কবির প্রসঙ্গে একথা বলা হয়েছে?

কসৈয়দ আলাওল
খশাহ মুহম্মদ সগীর
গশামসুর রাহমান
ঘহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: খ — শাহ মুহম্মদ সগীর
বিস্তারিত পড়ুন →

৩৮. দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান রচনা করেছেন কে?

কশাহ মুহম্মদ সগীর
খভারতচন্দ্র রায়গুণাকর
গমাইকেল মধুসূদন দত্ত
ঘহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর: ক — শাহ মুহম্মদ সগীর
বিস্তারিত পড়ুন →

৩৯. 'বন্দনা' কবিতা মতে, দ্বিতীয়ে পিতামাতাকে বন্দনা করা হলে প্রথমে কে?

কমহান আল্লাহ
খফেরেশতাকুল
গপীর-আউলিয়া
ঘনবী-রাসূলগণ
সঠিক উত্তর: ক — মহান আল্লাহ
বিস্তারিত পড়ুন →

৪০. 'তান দয়া' এখানে কার দয়ার কথা বলা হয়েছে?

কআল্লাহর
খপিতামাতার
গবসুধার
ঘসৃষ্টিকুলের
সঠিক উত্তর: খ — পিতামাতার
বিস্তারিত পড়ুন →