বাংলাদেশ ও বিশ্ব পরিচয় — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ২,০১১টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . ১৯৬০ সালে জাতিসংঘে যে ক্ষেত্রে নারীদের বৈষম্য বিলোপ সনদ অনুমোদন করে— (অনুধাবন)
i. শিক্ষাক্ষেত্রে
ii. কর্মসংস্থানের ক্ষেত্রে
iii. পেশাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২ . জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে কোন দেশের অবদান ঈর্ষণীয়? (জ্ঞান)

ভারত
পাকিস্তান
নেপাল
বাংলাদেশ

৩ . কত সাল থেকে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে? (জ্ঞান)

১৯৮৭ সালে
১৯৮৮ সালে
১৯৮৯ সালে
১৯৯০ সালে

৪ . বাংলাদেশি সৈন্যরা কতগুলো দেশে শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে? (জ্ঞান)

২৮টি
২৯টি
৩০টি
৪০টি

৫ . নিচের কোন দেশটির শান্তিরক্ষী বাহিনী বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে? (জ্ঞান)

বাংলাদেশ
ফিজি
নেপাল
কোস্টারিকা

৬ . বিশ্বে বাংলাদেশ শান্তিপ্রিয় জাতি হিসেবে পরিচিতি পেয়েছে নিচের কোন কারণে? (অনুধাবন)

জাতিসংঘের সদস্যপদ লাভ করে
জাতিসংঘের কথামত কাজ করে
সৈন্যরা জাতিসংঘের কাজে শহিদ হয়েছে বলে
বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গ্রহণযোগ্যতা লাভ করে

৭ . বাংলাদেশের সৈন্যরা কোন মহাদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে? (জ্ঞান)

আফ্রিকা
ইউরোপ
অস্ট্রেলিয়া
উত্তর আমেরিকা

৮ . শান্তিরক্ষায় সাফল্য অর্জনের পাশাপাশি বাংলাদেশি সৈন্যরা স্থানীয় মানুষদের কাছ থেকে কী পেয়েছে? (জ্ঞান)

অনুদান
ভালোবাসা
উপহার
সম্পদ

৯ . কোন দেশে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে? (জ্ঞান)

আইভরিকোস্টে
মক্কাতে
কঙ্গোতে
সিয়েরা লিওনে

১০ . আইভরিকোস্টের অন্যতম ব্যস্ত সড়কের নাম কী রাখা হয়েছে? (জ্ঞান)

কালো সড়ক
ঢাকা সড়ক
বাংলাদেশ সড়ক
বাংলাদেশ রাজপথ

১১ . কোন দেশের একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসি বাংলা? (জ্ঞান)

সুদান
আইভরিকোস্ট
সোমালিয়া
গায়ানা

১২ . কোন মহাদেশে বাংলাদেশি সৈন্যরা দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করছে? (জ্ঞান)

এশিয়া ও আফ্রিকায়
এশিয়া ও আমেরিকায়
আমেরিকা ও ইউরোপে
ইউরোপ ও এন্টাকটিকায়

১৩ . এখন পর্যন্ত কতজন বাংলাদেশি সৈন্য বিশ্ব শান্তির জন্য শহিদ হয়েছেন? (জ্ঞান)

১৮৭ জন
১৬৭ জন
১৯৮ জন
১৮৮ জন

১৪ . বাংলাদেশি সৈন্যরা কীভাবে প্রমাণ করেছে যে শান্তিরক্ষায় তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? (অনুধাবন)

শান্তিরক্ষা কাজে অংশগ্রহণের মাধ্যমে
শান্তিরক্ষায় নিজের জীবন দিয়ে
শান্তিরক্ষায় জাতিসংঘকে সহযোগিতা করার মাধ্যমে
শান্তিরক্ষায় সদা প্রস্তুত থেকে

১৫ . উন্নত দেশগুলো কীভাবে জাতিসংঘে অবদান রাখছে? (অনুধাবন)

শুধু পরিকল্পনা করে
ভেটো ক্ষমতা প্রয়োগ করে
শান্তি মিশনে অংশ নিয়ে
অর্থ দিয়ে

১৬ . বাংলাদেশ জাতিসংঘে অবদান রাখছে কীভাবে? (অনুধাবন)

শান্তিরক্ষা বাহিনী দিয়ে
প্রাকৃতিক সম্পদ দিয়ে
প্রযুক্তি দিয়ে
বিশাল মানব সম্পদ দিয়ে

১৭ . বিশ্বব্যাপী বাংলাদেশ পরিচিতি পেয়েছে— (অনুধাবন)
i. উন্নত দেশ হিসেবে
ii. শান্তিপ্রিয় জাতি হিসেবে
iii. শান্তি প্রতিষ্ঠার রোল মডেল হিসেবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮ . বাংলাদেশ যে দেশগুলোতে জাতিসংঘ পরিচালিত শান্তি মিশনে কাজ করছে সেগুলো হলো— (অনুধাবন)
i. মালি
ii. দক্ষিণ সুদান
iii. ডি আর কঙ্গো
নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৯ . শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি আরো নিয়োজিত আছে— (অনুধাবন)
i. পুলিশ বাহিনী
ii. মহিলা পুলিশ বাহিনী
iii. আনসার ও ভিডিপি
নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

২০ . উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
জাতিসংঘ বাংলাদেশের নিকট শান্তি রক্ষার জন্য সৈন্য চাইল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন সৈন্য পাঠানোর অনুকূলে ছিল না। ফলে সরকার এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বেশ অসুবিধায় পড়ে।
জাতিসংঘ বাংলাদেশের নিকট সৈন্য চাইল কেন? (প্রয়োগ)

বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সুবিধা দানের জন্যে
জাতিসংঘের কোনো নিজস্ব সৈন্য বাহিনী নেই বলে
বাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষিত করার জন্যে
জাতিসংঘের নিজস্ব বাহিনী যথেষ্ট ছিল না বলে

২১ . উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
জাতিসংঘ বাংলাদেশের নিকট শান্তি রক্ষার জন্য সৈন্য চাইল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন সৈন্য পাঠানোর অনুকূলে ছিল না। ফলে সরকার এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বেশ অসুবিধায় পড়ে।
উপরিউক্ত পরিস্থিতিতে জাতিসংঘের সনদ অনুযায়ী— (উচ্চতর দক্ষতা)
i. বাংলাদেশ সৈন্য পাঠাতে বাধ্য নয়
ii. সৈন্য পাঠানোর বিষয়টি বাংলাদেশের ইচ্ছাধীন
iii. সৈন্য না পাঠানো শাস্তিযোগ্য অপরাধ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২ . ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে কোন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ? (জ্ঞান)

ইউনিসেফ
জাতিসংঘ
সার্ক
ইউরোপীয় ইউনিয়ন

২৩ . অংশীজন বলা হয় কাদেরকে? (জ্ঞান)

সুবিধাভোগী
সামাজিক ব্যবস্থার সুফল ভোগকারী জনগোষ্ঠী
তৃণমূল জনগোষ্ঠী
উন্নয়নকর্মী

২৪ . উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় কীভাবে? (অনুধাবন)

অন্যকে সহযোগিতার মাধ্যমে
উন্নয়নের সুফল ভোগের মাধ্যমে
দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে
ব্যক্তিগত লাভে কাজ করার মাধ্যমে

২৫ . অংশীদারিত্বের মূল লক্ষ্য কী? (অনুধাবন)

ব্যক্তিগত উপকারিতা
দলীয় উপকারিতা
নির্দিষ্ট গোষ্ঠীর উপকারিতা
সামষ্টিক উপকারিতা

২৬ . কাদের কথা ভেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়? (জ্ঞান)

দরিদ্রদের
ধনীদের
নারীদের
সকলের

২৭ . নিচের কোনটি বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়নের একটি বিশেষ দিক? (অনুধাবন)

জাতীয় পর্যায়ের অংশীদারিত্ব
আন্তর্জাতিক অংশীদারিত্ব
সার্বিক সক্ষমতা অর্জন
তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ

২৮ . টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অভীষ্ট কী? (জ্ঞান)

আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি
দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন
আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি
সাংস্কৃতিক সহযোগিতা হ্রাস

২৯ . জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে কীসের সূচনা হয়? (অনুধাবন)

রাজনৈতিক উন্নয়ন
সার্বিক সক্ষমতা অর্জন
পারস্পরিক অংশীদারিত্ব
এসডিজি অর্জন

৩০ . বর্তমান পৃথিবীতে কোন ধরনের উন্নয়ন ঘটছে? (জ্ঞান)

বৈষম্যহীন
ভারসাম্যহীন
টেকসই
সুষম

৩১ . সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোনটি উল্লেখযোগ্যভাবে কমছে? (জ্ঞান)

ভোগ বৈষম্য
সম্পদ বৈষম্য
দারিদ্র্য ও অতি দারিদ্র্য
নারী-পুরুষ বৈষম্য

৩২ . এসডিজি অর্জনের পথে বড়ো ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিচের কোনটি কাজ করবে? (অনুধাবন)

দারিদ্র্য ও নারী-পুরুষ বৈষম্য
অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ
অবকাঠামোগত দুর্বলতা
দারিদ্র্য ও সম্পদ বৈষম্য

৩৩ . জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ— (অনুধাবন)
i. সকলের সম্ভাবনা নিশ্চিত করতে
ii. সকলের সমতা নিশ্চিত করতে
iii. বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৪ . অংশীদারিত্ব বলতে বোঝায়— (অনুধাবন)
i. অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য পালন করা
ii. নিজের সুবিধা লাভের জন্য কাজ করা
iii. সামষ্টিক উপকারিতার জন্য কাজ করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৫ . বিশ্বে ধনী-গরিবের ক্রমবর্ধমান ব্যবধান— (অনুধাবন)
i. দারিদ্র্যকে প্রকট করে তুলছে
ii. সম্পদ বৈষম্য হ্রাস করছে
iii. ধনী-দরিদ্রের বিভেদ বাড়াচ্ছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬ . বাংলাদেশের এসডিজি অর্জনের পথে অন্যতম চ্যালেঞ্জগুলো হলো— (অনুধাবন)
i. সম্পদ বৈষম্য ও দারিদ্র্য
ii. পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা
iii. সর্বত্র জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাকিবদের গ্রামের বেশির ভাগ মানুষই দিনমজুর। কিছুদিন আগে তাদের এলাকার চেয়ারম্যান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন।
উদ্দীপকের চেয়ারম্যানের কাজ জাতিসংঘ ঘোষিত কোন বিষয়টিকে নির্দেশ করে? (প্রয়োগ)

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য
টেকসই উন্নয়ন অভীষ্ট
সবার জন্য স্বাস্থ্য প্রকল্প
মানবাধিকার সনদ

৩৮ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
রাকিবদের গ্রামের বেশির ভাগ মানুষই দিনমজুর। কিছুদিন আগে তাদের এলাকার চেয়ারম্যান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়টি অর্জনে প্রয়োজন— (উচ্চতর দক্ষতা)
i. সমাজের উঁচুশ্রেণির মানুষের অংশীদারিত্ব
ii. তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ
iii. সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের অংশীদারিত্ব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৯ . কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?

অধ্যাপক আবুল কাশেম
ড. মুহাম্মদ এনামুল হক
ড. জিয়াউদ্দিন আহমদ
চৌধুরী খালেকুজ্জামান

৪০ . নিচের কোনটি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে?

ভাষা আন্দোলন
যুক্তফ্রন্ট নির্বাচন
ছয়দফা কর্মসূচি
এগার দফা কর্মসূচি