সব বোর্ড - 2019 — বাংলাদেশ ও বিশ্ব পরিচয় — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

সব বোর্ড - 2019 — বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ২২টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কী?

মাথাপিছু আয়
শিল্পায়ন
চিকিৎসা
স্বাস্থ্যসেবা

২ . নিচের কোনটি উন্নত দেশ?

মালয়েশিয়া
কানাডা
তুরস্ক
ইরান

৩ . আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে উন্নতি করতে পারে?

রপ্তানি বৃদ্ধির দ্বারা
আমদানি বৃদ্ধির দ্বারা
নতুন বাণিজ্য নীতি তৈরির দ্বারা
নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে

৪ . একটি দেশের অর্থনৈতিক অবস্থা বুঝতে হলে জানতে হবে সেই দেশের—
i. মোট জাতীয় উৎপাদন
ii. মোট দেশজ উৎপাদন
iii. জনগণের মাথাপিছু আয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫ . বিদেশ থেকে প্রেরিত অর্থ মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত নয়। কারণ—
i. উপার্জিত আয় দেশটির সীমানার বাইরে হয়েছে
ii. উপার্জিত ব্যক্তি দেশের বাইরে কর্মরত বলে
iii. দু'দেশের অর্থের মান ভিন্ন বলে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬ . বাংলাদেশে শিল্পায়নের জন্য প্রয়োজন—
i. মূলধন গঠনের মানসিকতা
ii. রাজনৈতিক স্থিতিশীলতা
iii. শিল্প ঋণের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭ . নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
২০১০ সালে 'ক' দেশটির মোট জাতীয় আয় ছিল ৬,০০,০০০ কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ১২ কোটি।

২০১০ সালে উক্ত দেশটির জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল?

৫,০০০
৫০,০০০
৬০,০০০
৫,০০,০০০

৮ . নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
২০১০ সালে 'ক' দেশটির মোট জাতীয় আয় ছিল ৬,০০,০০০ কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ১২ কোটি।

উক্ত দেশটি মাথাপিছু আয়ের ভিত্তিতে নিচের কোন পর্যায়ে পড়ে?

নিম্ন আয়ের দেশ
নিম্ন মধ্য আয়ের দেশ
উচ্চ মধ্য আয়ের দেশ
উচ্চ আয়ের দেশ

৯ . নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
'ক' দেশের মোট জনসংখ্যা ১২ কোটি। উক্ত দেশের মোট জাতীয় আয় ৬০০০ কোটি মার্কিন ডলার।

'ক' দেশের মাথাপিছু আয় কত?

৪০০ মার্কিন ডলার
৫০০ মার্কিন ডলার
৬০০ মার্কিন ডলার
৭০০ মার্কিন ডলার

১০ . নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
'ক' দেশের মোট জনসংখ্যা ১২ কোটি। উক্ত দেশের মোট জাতীয় আয় ৬০০০ কোটি মার্কিন ডলার।

'ক' দেশটির বৈশিষ্ট্য হলো—

বেকারত্বের হার নিম্ন
অনুকূল বৈদেশিক বাণিজ্য
কৃষির উপর নির্ভরশীলতা
জনসংখ্যা বৃদ্ধির হার নিম্ন

১১ . নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
২০০৮ সালে 'ক' দেশের মোট জাতীয় আয় ছিল ৩৬,০০০ কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ছিল ৮ কোটি।

২০০৮ সালে উক্ত দেশটির জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল?

৪০০০
৪২০০
৪৫০০
৪৯০০

১২ . নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
২০০৮ সালে 'ক' দেশের মোট জাতীয় আয় ছিল ৩৬,০০০ কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ছিল ৮ কোটি।

উক্ত দেশটি মাথাপিছু আয়ের ভিত্তিতে নিচের কোন পর্যায়ে পড়ে?

উচ্চ আয়ের দেশ
উচ্চ মধ্য আয়ের দেশ
নিম্ন মধ্য আয়ের দেশ
নিম্ন আয়ের দেশ

১৩ . কোনটির মাধ্যমে সমাজে হিংসাত্মক কার্যক্রম রোধ করা যায়?

বৈষম্যরোধ দ্বারা
গতিশীলতা সৃষ্টির দ্বারা
স্বচ্ছতা সৃষ্টির দ্বা
সচেতনতা সৃষ্টির দ্বারা

১৪ . শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে। এর মূল কারণ কী?

ধর্মীয় গোঁড়ামি
আধিপত্য
মূল্যবোধের অবক্ষয়
সুবিচার

১৫ . তুবা ৫ম শ্রেণির শিক্ষার্থী। দারিদ্র্যের কারণে সে প্রতিবেশীর বাড়িতে বিকাল ৪টায় কাজ করার জন্য গেলে শ্রম আইন ২০০৬ অনুযায়ী কয়টার সময় সে ছুটি পাবে?

সকাল ৮টায়
সন্ধ্যা ৭টায়
রাত ৯টায়
রাত ১০টায়

১৬ . সামাজিক নৈরাজ্যের কারণ—
i. সমাজে আইন শৃঙ্খলার অবনতি
ii. অপসংস্কৃতির অনুপ্র
iii. মোবাইলের অতিমাত্রায় ব্যবহার
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭ . নারীর প্রতি সহযোগিতার মনোভাব পোষণকারী সংস্থা—
i. গ্রামীণ ব্যাংক
ii. ব্রেকিং দ্যা সাইলেন্স
iii. জাতিসংঘ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮ . সড়ক দুর্ঘটনার কারণ—
i. সড়ক আইন অমান্য করা
ii. ত্রুটিমুক্ত যানবাহন
iii. ড্রাইভারদের অ্যালকোহল গ্রহণ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৯ . উদ্দীপক: রহমান সাহেবকে সঠিক সময়ে অফিসে পৌঁছানোর জন্য তার ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যায়। যদিও তখন সিগনালে লালবাতি জ্বলছিল। রাস্তার পাশে হকারদের বিক্রিত দ্রব্য নষ্ট হলে তারা ব্যাপক ভাংচুর করে।

উক্ত পরিস্থিতিতে হকারদের দ্বারা কোন সামাজিক সমস্যাটি ঘটেছে?

সামাজিক নৈরাজ্য
সামাজিক বিশৃঙ্খলা
মূল্যবোধের অবক্ষয়
সড়ক দুর্ঘটনা

২০ . উদ্দীপক: রহমান সাহেবকে সঠিক সময়ে অফিসে পৌঁছানোর জন্য তার ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যায়। যদিও তখন সিগনালে লালবাতি জ্বলছিল। রাস্তার পাশে হকারদের বিক্রিত দ্রব্য নষ্ট হলে তারা ব্যাপক ভাংচুর করে।

চালককে এ ধরনের অপরাধ থেকে বিরত রাখতে প্রয়োজন—
i. যথাযথভাবে গাড়ি চালানো শেখানো
ii. রাস্তা নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের অধিক সচেতন করা
iii. চালকদের যথার্থ মজুরির ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১ . উদ্দীপক: আর্থিক কারণে কলি বেশি পড়াশোনা করতে পারেনি। তাই সে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয়। একদিন সে যৌন হয়রানির শিকার হয়।

কলির নির্যাতনের পিছনে কোন কারণটি দায়ী?

শিক্ষার অভাব
দারিদ্র্য
বেকারত্ব
জনসংখ্যা বৃদ্ধি

২২ . উদ্দীপক: আর্থিক কারণে কলি বেশি পড়াশোনা করতে পারেনি। তাই সে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয়। একদিন সে যৌন হয়রানির শিকার হয়।

কলির প্রতি সহিংসতা রোধে করণীয়—
i. ঋণদান কর্মসূচি গ্রহণ
ii. আইন প্রণয়ন
iii. নির্যাতনকারীদের শাস্তি প্রদান
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii