প্রথম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) — প্রথম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

প্রথম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) — প্রথম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৩০টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . ‘তমদ্দুন মজলিস’ কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়?

সাংস্কৃতিক
সামাজিক
রাজনৈতিক
অর্থনৈতিক

২ . কত তারিখে ঢাকায় বিশাল শোক র‍্যালি বের হয়?

২০ ফেব্রুয়ারি
২১ ফেব্রুয়ারি
২২ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি

৩ . ভাষা আন্দোলন কত সালে রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত হয়?

১৯৫২
১৯৫৩
১৯৫৪
১৯৫৬

৪ . পাকিস্তান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

১৯৫৬
১৯৬২
১৯৬৬
১৯৭০

৫ . ভাষা আন্দোলন বাঙালির জাতীয় জীবনে কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছে?

জাতীয়তার উন্মেষ ঘটানো
অর্থনৈতিক মুক্তি
সাংস্কৃতিক ব্যবধান হ্রাস
প্রাদেশিক স্বায়ত্তশাসন

৬ . বাঙালি জাতীয়তাবাদের প্রকাশ ঘটে কিসের মাধ্যমে?

ভাষার প্রশ্নে ঐক্যবদ্ধতার মাধ্যমে
ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে
বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে
পাকিস্তানের প্রতি সমর্থন দানের মাধ্যমে

৭ . পূর্ব পাকিস্তানকালীন সময়ে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ছিল?

ধর্ম
শিক্ষা
ভাষা
পেশা

৮ . কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে?

১৯৫০
১৯৫২
১৯৫৩
১৯৫৪

৯ . আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালনের পূর্বে এ দিনটিকে কী হিসেবে পালন করা হতো?

জাতীয় শোক দিবস
মাতৃভাষা দিবস
শহীদ দিবস
বিজয় দিবস

১০ . প্রতিবছর ২১ ফেব্রুয়ারি পালিত হয়—
i. শহীদ দিবস হিসেবে
ii. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
iii. স্বাধীনতা দিবস হিসেবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১ . পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরও দেশে ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। এর যথার্থ কারণ হিসেবে বলা যায়—
i. সম্পদের সুষম বণ্টন না করা
ii. স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা
iii. সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২ . পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা হলো—
i. উর্দু ভাষায় শিক্ষা বাধ্যতামূলক করা
ii. গণপরিষদে শুধু উর্দু ও ইংরেজি ভাষার ব্যবহার
iii. করাচির শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩ . উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন—
i. মোহাম্মদ আলী জিন্নাহ
ii. নাজিমুদ্দীন খান
iii. লিয়াকত আলী খান
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
নাঈম মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল। একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র-শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দিচ্ছে। ছাত্ররা না, না, না-ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে।

অনুচ্ছেদে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়?

ভাষা আন্দোলন
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
একাত্তরের মুক্তিযুদ্ধ
অসহযোগ আন্দোলন

১৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
নাঈম মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল। একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র-শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দিচ্ছে। ছাত্ররা না, না, না-ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে।

উক্ত আন্দোলনের মাধ্যমে—
i. বাঙালি জাতীয়তাবাদ বিকশিত হয়
ii. বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায়
iii. বাঙালিদের মনোবল নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬ . ষড়যন্ত্রমূলকভাবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে। এর কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?

দুর্বল মন্ত্রিসভা
মন্ত্রীদের অদক্ষতা
পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য
মন্ত্রীদের অর্থলিপ্সা

১৭ . কখন আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে?

১৯৫০ সালের ৮ মে
১৯৫৩ সালের ১৫ জুলাই
১৯৫৩ সালের ২০ আগস্ট
১৯৫৩ সালের ১৪ নভেম্বর

১৮ . যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্যোগ ছিল কোন রাজনৈতিক দলের?

কৃষক প্রজা পার্টির
জাতীয় কংগ্রেসের
গণতান্ত্রিক দলের
আওয়ামী লীগের

১৯ . পাকিস্তান স্বাধীন হওয়ার পর প্রথম যে নির্বাচন হয়, সেখানে ‘ক’ রাজনৈতিক দল ২২৩টি আসন পায়। ‘ক’ রাজনৈতিক দলের নাম কী?

গণতন্ত্রী দল
কৃষক প্রজা পার্টি
মুসলিম লীগ
যুক্তফ্রন্ট

২০ . পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করে?

৯
১০
১১
১২

২১ . ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কোন রাজনৈতিক দল বা জোট সরকার গঠনের বৈধতা লাভ করে?

মুসলিম লীগ
আওয়ামী মুসলিম লীগ
কৃষক প্রজা পার্টি
যুক্তফ্রন্ট

২২ . কত সালে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে?

১৯৬৮
১৯৬৯
১৯৭০
১৯৭১

২৩ . আইয়ুব খান পূর্ব ঘোষিত কত সালের সাধারণ নির্বাচন স্থগিত করেন?

১৯৫৮
১৯৫৯
১৯৬০
১৯৭০

২৪ . কত সালে গণঅভ্যুত্থান ঘটে?

১৯৬৬
১৯৬৭
১৯৬৮
১৯৬৯

২৫ . ব্যবসা-বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় পিছিয়ে পড়ে কেন?

শিক্ষার অভাবে
অর্থনৈতিক বৈষম্যের কারণে
শিল্পনীতির অভাবে
দুর্যোগের কারণে

২৬ . পাকিস্তান সৃষ্টির পূর্বে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের তুলনায় যেসব ক্ষেত্রে অগ্রসর ছিল—
i. অর্থনৈতিক
ii. সামাজিক
iii. শিক্ষা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৭ . বৈষম্যমূলক নীতির কারণে পশ্চিম পাকিস্তানের তুলনায় যেসব ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পিছিয়ে পড়ে—
i. অর্থনৈতিক
ii. প্রতিরক্ষা
iii. প্রশাসনিক
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৮ . পাকিস্তান সৃষ্টির আগে পূর্ববাংলা পশ্চিম পাকিস্তানের তুলনায় শিক্ষার ক্ষেত্রে এগিয়ে ছিল—
i. প্রাথমিক শিক্ষায়
ii. মাধ্যমিক শিক্ষায়
iii. উচ্চতর শিক্ষায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৯ . ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের শাসকগোষ্ঠী যেসব বিষয়ে অভিযোগ তোলে—
i. রবীন্দ্র সংগীত হিন্দু সংস্কৃতি
ii. নজরুল ইসলামের গানে হিন্দুয়ানি
iii. ইসলাম বিপন্ন হওয়া
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০ . ১৯৬৬ সালে পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে বাঙালি ছিল-
i. দেশরক্ষায় ৮.১%
ii. আইন ক্ষেত্রে ১৯%
iii. স্বাস্থ্যক্ষেত্রে ১৯%
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii