অষ্টম: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা — অষ্টম: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অষ্টম: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা — অষ্টম: বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১৫টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . নির্বাচন কমিশন গঠিত হয়-
i. প্রধান বিচারপতিকে নিয়ে
ii. প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে
iii. অতিরিক্ত কয়েকজন নির্বাচন কমিশনারকে নিয়ে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২ . নির্বাচন কমিশন পরিচালনা করে-
i. ইউনিয়ন পরিষদ নির্বাচন
ii. পৌর কর্পোরেশন নির্বাচন
iii. জাতীয় সংসদ নির্বাচন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩ . সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করেন-
i. প্রধান নির্বাচন কমিশনারকে
ii. দলীয় নেতাদের
iii. অন্য কমিশনারদের
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ইসলামপুর ও শ্যামপুর পাশাপাশি দুটি গ্রাম। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সীমানা নির্ধারণের জটিলতায় উভয় গ্রামবাসী সমস্যায় পড়ে।

উভয় গ্রামের এ ধরনের সমস্যার সমাধান করবে কোন সংস্থা?

সরকার
নির্বাচন কমিশন
রাজনৈতিক দল
সচিবালয়

৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ইসলামপুর ও শ্যামপুর পাশাপাশি দুটি গ্রাম। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সীমানা নির্ধারণের জটিলতায় উভয় গ্রামবাসী সমস্যায় পড়ে।

উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. প্রধানমন্ত্রী নিয়োগ করে
ii. নির্বাচন পরিচালনা করে
iii. সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬ . নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি?

নির্বাচনী প্রচারণা
নির্বাচনকে অপশক্তি থেকে প্রভাবমুক্ত রাখা
ভোটকেন্দ্রে প্রবেশাধিকার
নির্বাচনী অনিয়ম

৭ . রাস্তা বা সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না কেন?

সংবিধান লঙ্ঘন হয় বলে
মানবাধিকারের প্রতি হস্তক্ষেপ বলে
সৌন্দর্যহানি ঘটে বলে
চলাচলে বিঘ্ন হতে পারে বলে

৮ . নির্বাচনী এলাকাধীন ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি বরাবর আবেদন করা হয় কেন?

নির্বাচনী তফসিল ঘোষণার জন্য
শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য
নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিকারের জন্য
ভোটার তালিকা প্রণয়নের জন্য

৯ . কোন আদেশ অনুযায়ী নির্বাচনী অপরাধ ও তার দণ্ড নির্ধারণ করা হয়েছে?

প্রজাতান্ত্রিক
গণপ্রজাতান্ত্রিক
গণপ্রতিনিধিত্ব
প্রতিনিধিত্ব

১০ . নির্বাচনী আচরণবিধির আওতাভুক্ত হলো-
i. নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন
ii. কোনো প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান না দেওয়া
iii. অপশক্তি থেকে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১ . নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে-
i. দল বা প্রার্থী নির্বিশেষে সবাই সমান সুযোগ ভোগ করবে
ii. সভা ও মিছিলে কেউ বাধা প্রদান করতে পারবে না
iii. রাস্তার ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে না
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২ . ভোটকেন্দ্রে প্রবেশাধিকার রয়েছে-
i. নির্বাচনী কর্মচারীর
ii. ভোটারগণের
iii. দলীয় কর্মীর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩ . মিনহাজ তার দলকে জয়ী করার জন্য অন্য দলের সভা-মিছিলে বাধাপ্রদানসহ জাল ভোট দেয়। মিনহাজের অপরাধ-
i. রাজনৈতিক
ii. নির্বাচনী
iii. দুর্নীতি সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
হাশেম ও আবুল দুজনই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী। হাশেমের পোস্টারের ওপর আবুলের লোকজন পোস্টার লাগিয়ে দেয়। কোথাও কোথাও তারা হাশেমের পোস্টার ছিঁড়ে ফেলে।

আবুলের লোকদের এ ধরনের কাজকে নির্বাচনী আচরণবিধির ভাষায় কী বলে?

নির্বাচনী অনিয়ম
নির্বাচন পূর্ব অনিয়ম
নির্বাচনকালীন অনিয়ম
নির্বাচনী দুর্নীতি

১৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
হাশেম ও আবুল দুজনই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী। হাশেমের পোস্টারের ওপর আবুলের লোকজন পোস্টার লাগিয়ে দেয়। কোথাও কোথাও তারা হাশেমের পোস্টার ছিঁড়ে ফেলে।

উপরোক্ত কাজের প্রতিকার পেতে হাশেম আবেদন করতে পারে-
i. ইলেক্টরাল ইনকোয়ারি কমিটিতে
ii. ইলেক্টরাল কলেজে
iii. নির্বাচন কমিশনে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii