অন্ধবধূ — MCQ

মোট ৮০টি · পৃষ্ঠা ১ / ২

১. 'অন্ধবধূ' কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?

ককাক
খচোখ গেল
গকোকিল
ঘশালিক
সঠিক উত্তর: খ — চোখ গেল
বিস্তারিত পড়ুন →

২. মন্দ নেহাত হয় না কিন্তু তায় পঙ্ক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

কমৃত্যুকে বরণ করে নেয়া
খঅন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি
গসকলের কষ্ট দূর করা
ঘস্বামীকে দায়মুক্ত করা
সঠিক উত্তর: খ — অন্ধত্বের অভিশাপ থেকে মুক্তি
বিস্তারিত পড়ুন →

৩. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: নাসরীনের স্বামী চাকরির সুবাদে প্রবাসজীবন যাপন করছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ-খবর নেই, তাঁর সঙ্গের যারা বিদেশে থাকেন তাঁরা মাঝে মাঝে আসেন-যান। কেবল তার স্বামীই যেন সবার থেকে আলাদা। নাসরীন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গোনে। প্রশ্ন: উদ্দীপকের বক্তব্যে 'অন্ধবধূ' কবিতার বধূর কোন দিকটি ফুটে উঠেছে? i. বিরহকাতরতা ii. ব্যাকুলতা iii. অভিমান নিচের কোনটি সঠিক?

কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →

৪. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: নাসরীনের স্বামী চাকরির সুবাদে প্রবাসজীবন যাপন করছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ-খবর নেই, তাঁর সঙ্গের যারা বিদেশে থাকেন তাঁরা মাঝে মাঝে আসেন-যান। কেবল তার স্বামীই যেন সবার থেকে আলাদা। নাসরীন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষার দিন গোনে। প্রশ্ন: নাসরীনের স্বামীর সাথে 'অন্ধবধূ' কবিতার যে চরিত্রের পরিচয় আছে সেটি হলো

কঠাকুর ঝি
খঅন্ধবধূ
গঠাকুর ঝি'র ভাই
ঘপাড়ার মানুষ
সঠিক উত্তর: গ — ঠাকুর ঝি'র ভাই
বিস্তারিত পড়ুন →

৫. 'অন্ধবধূ' কবিতাটির রচয়িতা কে?

করবীন্দ্রনাথ ঠাকুর
খহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গযতীন্দ্রমোহন বাগচী
ঘজসীমউদ্দীন
সঠিক উত্তর: গ — যতীন্দ্রমোহন বাগচী
বিস্তারিত পড়ুন →

৬. যতীন্দ্রমোহন বাগচী কত সালে জন্মগ্রহণ করেন?

ক১৮৭৫ সালে
খ১৮৭৬ সালে
গ১৮৭৭ সালে
ঘ১৮৭৮ সালে
সঠিক উত্তর: ঘ — ১৮৭৮ সালে
বিস্তারিত পড়ুন →

৭. যতীন্দ্রমোহন বাগচীর জন্মস্থান কোনটি?

কহুগলি
খমেদিনীপুর
গনদীয়া
ঘমুর্শিদাবাদ
সঠিক উত্তর: গ — নদীয়া
বিস্তারিত পড়ুন →

৮. যতীন্দ্রমোহন বাগচীর কবিমানসের প্রধান বৈশিষ্ট্য কী?

কমানবপ্রেম
খপল্লি প্রীতি
গপাবনা
ঘকুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম
সঠিক উত্তর: খ — পল্লি প্রীতি
বিস্তারিত পড়ুন →

৯. যতীন্দ্রমোহন বাগচীর কাব্যবস্তু কিসে চিত্ররূপময়?

কমানবতার জয়গানে
খনিসর্গ-সৌন্দর্যে
গসংগ্রামী চেতনায়
ঘঅধিকার সচেতনতায়
সঠিক উত্তর: খ — নিসর্গ-সৌন্দর্যে
বিস্তারিত পড়ুন →

১০. যতীন্দ্রমোহন বাগচী তার কবিতায় কী উন্মোচনে প্রয়াসী হয়েছেন?

ককুসংস্কারের নাগপাশ
খমানবতার বিমূর্ত রূপ
গগ্রামবাংলার শ্যামল রূপ
ঘসমাজ বাস্তবতার চিত্র
সঠিক উত্তর: গ — গ্রামবাংলার শ্যামল রূপ
বিস্তারিত পড়ুন →

১১. কোনটি যতীন্দ্রমোহন বাগচী রচিত কাব্যগ্রন্থ?

কনাগকেশর
খচিত্রা
গঅগ্নিবীণা
ঘরাখালী
সঠিক উত্তর: খ — চিত্রা
বিস্তারিত পড়ুন →

১২. যতীন্দ্রমোহন বাগচী কত সালে মৃত্যুবরণ করেন?

ক১৯৪৭ সালে
খ১৯৪৮ সালে
গ১৯৪৯ সালে
ঘ১৯৫০ সালে
সঠিক উত্তর: খ — ১৯৪৮ সালে
বিস্তারিত পড়ুন →

১৩. অন্ধবধূর পায়ের তলায় নরম কী ঠেকে?

কশিউলি ফুল
খবকুল ফুল
গতুলা
ঘদূর্বাঘাস
সঠিক উত্তর: খ — বকুল ফুল
বিস্তারিত পড়ুন →

১৪. অন্ধবধূ কার সাথে পুকুর ঘাটে গিয়েছে?

কশাশুড়ির সাথে
খননদের সাথে
গবোনের সাথে
ঘমায়ের সাথে
সঠিক উত্তর: খ — ননদের সাথে
বিস্তারিত পড়ুন →

১৫. অন্ধবধূ কাকে আস্তে চলতে বলে?

কশাশুড়িকে
খননদকে
গমাকে
ঘবোনকে
সঠিক উত্তর: খ — ননদকে
বিস্তারিত পড়ুন →

১৬. অন্ধবধূ কখন মধুমদির গন্ধ পায়?

কসকালে
খদুপুরে
গবিকালে
ঘরাতে
সঠিক উত্তর: ঘ — রাতে
বিস্তারিত পড়ুন →

১৭. অন্ধবধূ ঠাকুরঝির কাছে কোন মাস আসার কথা জিজ্ঞেস করে?

কবৈশাখ মাস
খজ্যৈষ্ঠ মাস
গআষাঢ় মাস
ঘশ্রাবণ মাস
সঠিক উত্তর: খ — জ্যৈষ্ঠ মাস
বিস্তারিত পড়ুন →

১৮. অন্ধবধূর আকাশ-পাতাল মনে হয় কেন?

কচোখ গেল'র ডাক শুনে
খআমের বরণ দেখে
গমধুমদির বাসে
ঘকোকিলের ডাক শুনে
সঠিক উত্তর: গ — মধুমদির বাসে
বিস্তারিত পড়ুন →

১৯. অন্ধবধূ ঠাকুরঝির কাছে জ্যৈষ্ঠ আসতে কত দিন দেরি বলে জানতে পারে?

ক১-২ দিন
খ৭ দিন
গ১৫ দিন
ঘঅনেক দেরি
সঠিক উত্তর: ঘ — অনেক দেরি
বিস্তারিত পড়ুন →

২০. অন্ধবধূ অনেক দিন আগে কিসের ডাক শুনেছে?

ককোকিলের ডাক
খটিয়ার ডাক
গবুলবুলির ডাক
ঘহুতোম পেঁচার ডাক
সঠিক উত্তর: ক — কোকিলের ডাক
বিস্তারিত পড়ুন →

২১. অন্ধবধূ ঠাকুরঝিকে কোন হাওয়া বন্ধ হওয়ার কথা জিজ্ঞাসা করে?

কপুবের হাওয়া
খপশ্চিমের হাওয়া
গউত্তরের হাওয়া
ঘদখিনা হাওয়া
সঠিক উত্তর: ঘ — দখিনা হাওয়া
বিস্তারিত পড়ুন →

২২. 'অন্ধবন্ধু' কবিতায় কোথায় নতুন সিঁড়ি জাগে?

কদিঘির ঘাটে
খনদীর ঘাটে
গচেয়ারম্যান বাড়ির ঘাটে
ঘমাতবরের পুকুর ঘাটে
সঠিক উত্তর: ক — দিঘির ঘাটে
বিস্তারিত পড়ুন →

২৩. অন্ধবধূর পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা জাগে কেন?

কঘাটের সিঁড়িতে শ্যাওলা থাকায়
খআত্মহত্যা করার ইচ্ছা থাকায়
গসাঁতার না জানার কারণে
ঘপানিতে কুমির থাকায়
সঠিক উত্তর: ক — ঘাটের সিঁড়িতে শ্যাওলা থাকায়
বিস্তারিত পড়ুন →

২৪. কী ঘটলে অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় বলে অন্ধবধূ মনে করে?

কপা পিছলিয়ে পানিতে তলিয়ে গেলে
খসাপের কামড়ে মরে গেলে
গদেশ ছেড়ে নিরুদ্দেশ হলে
ঘপ্রবাসী স্বামী আর না ফিরলে
সঠিক উত্তর: ক — পা পিছলিয়ে পানিতে তলিয়ে গেলে
বিস্তারিত পড়ুন →

২৫. 'দেখবি তখন- প্রবাস কেমন লাগে?'- অন্ধবধূ এ কথা বলেছে কেন?

কঠাকুরঝির প্রতি রাগে
খঅন্ধ হওয়ার বেদনায়
গস্বামীর প্রতি অভিমানে
ঘশাশুড়ির প্রতি রাগে
সঠিক উত্তর: গ — স্বামীর প্রতি অভিমানে
বিস্তারিত পড়ুন →

২৬. কোন পাখি চেঁচিয়ে সারা হলো?

ককোকিল
খহুতোম পেঁচা
গচোখ গেল
ঘশালিক
সঠিক উত্তর: গ — চোখ গেল
বিস্তারিত পড়ুন →

২৭. অন্ধবধূ কী করলে তার শোক একটু কমত?

কদিঘির ঘাটে বসে থাকলে
খকাঁদতে পারলে
গমন খুলে হাসতে পারলে
ঘস্বামীর চিঠি পেলে
সঠিক উত্তর: খ — কাঁদতে পারলে
বিস্তারিত পড়ুন →

২৮. 'টানিস কেন?'- 'অন্ধবধূ' কবিতায় কথাটি কে বলেছে?

কঅন্ধবধূ
খঠাকুরঝি
গশাশুড়ি
ঘবোন
সঠিক উত্তর: ক — অন্ধবধূ
বিস্তারিত পড়ুন →

২৯. ঠাকুরঝি অন্ধবধূকে টানছিল কেন?

কদিঘির ঘাটে যাওয়ার জন্য
খবাড়ি যাওয়ার জন্য
গবকুল ফুল কুড়াতে যাওয়ার জন্য
ঘআম কুড়াতে যাওয়ার জন্য
সঠিক উত্তর: খ — বাড়ি যাওয়ার জন্য
বিস্তারিত পড়ুন →

৩০. অন্ধবধূর কাছে কিসের পরশ মায়ের স্নেহের মতো মনে হয়?

কদিঘির স্নিগ্ধ শীতল জলের
খঝরা-বকুল ফুলের
গনতুন সিঁড়ির শ্যাওলার
ঘআমের সুমধুর গন্ধের
সঠিক উত্তর: ক — দিঘির স্নিগ্ধ শীতল জলের
বিস্তারিত পড়ুন →

৩১. কোনটি অন্ধবধূর মনের ব্যথা ভোলায়?

কদখিনা বাতাস
খকোকিলের ডাক
গচোখ গেল পাখির সুর
ঘদিঘির জলের শীতল পরশ
সঠিক উত্তর: ঘ — দিঘির জলের শীতল পরশ
বিস্তারিত পড়ুন →

৩২. 'ঠাকুরঝি' অর্থ কী?

কভাসুরের মেয়ে
খননদ
গভাবি
ঘবোন
সঠিক উত্তর: খ — ননদ
বিস্তারিত পড়ুন →

৩৩. 'অন্ধবধূ' কবিতায় কার অনুভূতিশক্তি প্রখর?

কঠাকুরঝির
খঅন্ধবধূর
গকোকিলের
ঘঅন্ধবধূর স্বামীর
সঠিক উত্তর: খ — অন্ধবধূর
বিস্তারিত পড়ুন →

৩৪. কে অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব করে?

কঠাকুরঝি
খঅন্ধবধূ
গঅন্ধবধূর স্বামী
ঘঅন্ধ বধূর শাশুড়ি
সঠিক উত্তর: খ — অন্ধবধূ
বিস্তারিত পড়ুন →

৩৫. অন্ধবধূ কোথায় ডুবে মরার আশঙ্কা করে?

কনদীতে
খদিঘির জলে
গপদ্মা নদীতে
ঘযমুনা নদীতে
সঠিক উত্তর: খ — দিঘির জলে
বিস্তারিত পড়ুন →

৩৬. 'অন্ধবধূ' কবিতায় কে নৈরাশ্যবাদী মানুষ নয়?

কঅন্ধবধূ
খঠাকুরঝি
গঅন্ধবধূর স্বামী
ঘঅন্ধবধূর শাশুড়ি
সঠিক উত্তর: ক — অন্ধবধূ
বিস্তারিত পড়ুন →

৩৭. কান্নার মধ্য দিয়ে কিসের লাঘব ঘটে?

কসুখের
খশোকের
গসহযোগিতা করে
ঘআকাঙ্খার
সঠিক উত্তর: খ — শোকের
বিস্তারিত পড়ুন →

৩৮. সমাজ দৃষ্টিহীনদের কী করে?

কপুরস্কৃত করে
খঅবজ্ঞা করে
গসহযোগিতা করে
ঘবিতাড়িত করে
সঠিক উত্তর: খ — অবজ্ঞা করে
বিস্তারিত পড়ুন →

৩৯. দৃষ্টিহীনেরা নিজেদের কী ভাবে?

কবীর
খসাহসী
গঅসহায়
ঘউপকারী
সঠিক উত্তর: গ — অসহায়
বিস্তারিত পড়ুন →

৪০. অন্ধবধূ কোকিলের ডাক শুনে কী অনুভব করেছিল?

কগ্রীষ্মের আগমন
খবর্ষার আগমন
গশীতের আগমন
ঘবসন্তের আগমন
সঠিক উত্তর: ঘ — বসন্তের আগমন
বিস্তারিত পড়ুন →