নিরীহ বাঙালি — MCQ

মোট ১৬০টি · পৃষ্ঠা ১ / ৪

১. আমরা অন্নোৎপাদনে সচেষ্ট না হয়ে কিসে সচেষ্ট হয়েছি?

কমানুষ মারতে
খসমাজের উন্নতি করতে
গঅর্থ অর্জনে
ঘমেদ বর্ধনে
সঠিক উত্তর: গ — অর্থ অর্জনে

২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাওয়া যায়— i. দুর্বল ii. অবলা iii. নিরীহ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ — i ও iii

৩. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো— i. ভালোবেসে ii. পরিশ্রমে অনীহা iii. নিজেদের সুবিধায় নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘii ও iii
সঠিক উত্তর: খ — ii

৪. আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?

করসালো
খতিতা
গপানসে
ঘটক
সঠিক উত্তর: ক — রসালো

৫. ‘ভাঙাকুলা’ বলতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?

কজীর্ণ কাঁথা
খকালিডোর
গকুন্তলীন
ঘভগ্ন শূর্ব
সঠিক উত্তর: ঘ — ভগ্ন শূর্ব

৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো—

কইতিবাচক
খনেতিবাচক
গহাস্যরসাত্মক
ঘপ্রশংসাবাচক
সঠিক উত্তর: খ — নেতিবাচক

৭. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির পশ্চাৎপদতার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে— i. অলসপ্রিয়তা ii. পরিশ্রমে অনীহা iii. বাগাড়ম্বর আচরণ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৮. মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা— i. সাহিত্য রচনা করেছেন ii. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন iii. উপবৃত্তি প্রদান করেছেন নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?

কপুরুষরা
খনারীরা
গধনীরা
ঘদরিদ্ররা
সঠিক উত্তর: ক — পুরুষরা

১০. 9 ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক— i. জন্মে ii. মৃত্যুতে iii. বিবাহে নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

১১. আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত— i. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা ii. পাস বিক্রয় iii. ভিক্ষা গ্রহণ নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

১২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে— i. বাঙালি নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে ii. সমাজে নারী-পুরুষের বৈষম্য সম্পর্কে iii. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৩. ‘বাঙালির গুণের কথা লিখতে হইলে অনন্ত মসী, কাগজ, অক্লান্ত লেখকের আবশ্যক’—এখানে ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে?

কবৈচিত্র্য
খমর্যাদা
গবৈশিষ্ট্য
ঘদোষ
সঠিক উত্তর: ঘ — দোষ

১৪. দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য তুমি কী করবে?

কআম আমেরিকায় ভিক্ষা করব
খপরিশ্রম করব
গবিশৃঙ্খলা সৃষ্টি করব
ঘসেনাবাহিনীতে যোগ দেব
সঠিক উত্তর: খ — পরিশ্রম করব

১৫. স্বাস্থ্যের উন্নতির দ্বারা সম্ভব হয়— i. মুখশ্রীর প্রফুল্লতা ii. মনুষ্যত্ববোধ জাগ্রত করা iii. সৌন্দর্য বর্ধন করা নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ — i ও iii

১৬. সৌকুমার্য শব্দের অর্থ কী?

কসৌন্দর্য
খআনন্দ
গআকাশ
ঘবন
সঠিক উত্তর: ক — সৌন্দর্য

১৭. বাঙালির খাদ্যসামগ্রীর গুণ হলো— i. সরস ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

১৮. আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?

কপুঁইশাকের ডাঁটা, সজিনা
খফ্রাইড রাইস, নুডুলস
গস্যুপ, চিকেন ফ্রাই
ঘরুটি, ডাল
সঠিক উত্তর: ক — পুঁইশাকের ডাঁটা, সজিনা

১৯. নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?

কস্নেহময়ী রূপ
খকঠোর রূপ
গঅবলা
ঘবন্ধুত্বের রূপ
সঠিক উত্তর: গ — অবলা

২০. বেগম রোকেয়ার সাহিত্য রচনার মূল সুর কী?

কসমাজসংস্কার
খনারী জাগরণ
গনারী জাতির মূল্যায়ন
ঘধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার
সঠিক উত্তর: খ — নারী জাগরণ

২১. কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?

কবড় ভাই
খমেজ ভাই
গসেজ ভাই
ঘছোট ভাই
সঠিক উত্তর: ক — বড় ভাই

২২. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?

কবিজ্ঞান বিষয়ক
খহাস্যরসাত্মক
গতথ্য প্রযুক্তি বিষয়ক
ঘনারীর উন্নতি বিষয়ক
সঠিক উত্তর: খ — হাস্যরসাত্মক

২৩. দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?

কনা চাইতেই পাওয়া যায় বলে
খসহজেই পাওয়া যায় বলে
গচাইলেই পাওয়া যায় বলে
ঘবিনা পরিশ্রমে পাওয়া যায় বলে
সঠিক উত্তর: ঘ — বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে

২৪. বাঙালির গুণের কথা লিখতে আবশ্যক— i. অনন্ত মসী ii. কাগজ iii. অক্লান্ত লেখক নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

২৫. লেখিকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?

ককৃষি
খমৃৎশিল্প
গতাঁতশিল্প
ঘবস্ত্রশিল্প
সঠিক উত্তর: ক — কৃষি

২৬. বাঙালির খাদ্যসামগ্রী হলো— i. ত্রিগুণাত্মক ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘii ও iii
সঠিক উত্তর: ক — i

২৭. ‘আজি কালি কোন জিনিসটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?

কভেজালের চাহিদা বেশি বলে
খভেজাল সহজলভ্য বলে
গভেজালের অল্পতা বোঝাতে
ঘভেজাল দ্রব্য সস্তা বলে
সঠিক উত্তর: খ — ভেজাল সহজলভ্য বলে

২৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?

কআলিবাবা
খআলাদিন
গসিন্ধবাদ
ঘহারুন-অর-রশিদ
সঠিক উত্তর: গ — সিন্ধবাদ

২৯. সমকালীন মুসলমান সমাজের কিসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?

ককুসংস্কার
খদারিদ্র্য
গশিক্ষা
ঘঅর্থনীতি
সঠিক উত্তর: ক — কুসংস্কার

৩০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?

কশিক্ষাকে
খব্যক্তিকে
গব্যক্তিত্বকে
ঘমূল্যবোধকে
সঠিক উত্তর: ক — শিক্ষাকে

৩১. তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালি’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনের বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালিকে বলেছেন—

কভীতু, কাপুরুষ
খদুর্বল, নিরীহ
গঅলস, কুঁড়ে
ঘঅসভ্য, বর্বর
সঠিক উত্তর: খ — দুর্বল, নিরীহ

৩২. ‘মস্তিষ্ক উর্বর’—এর ইংরেজি কী?

কBrain culture
খBrein culture
গCulture of Breain
ঘBrain of culture
সঠিক উত্তর: ক — Brain culture

৩৩. ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে কী শিক্ষায় সাহায্য করেন?

কউর্দু
খইংরেজি
গবাংলা
ঘফারসি
সঠিক উত্তর: গ — বাংলা

৩৪. বেগম রোকেয়া মুসলমান নারীদের অগ্রসর হতে সাহায্য করেছিলেন— i. কুসংস্কারের পথে ii. শিক্ষার পথে iii. সংস্কৃতির পথে নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

৩৫. রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম—

ক1870 সালের 5 জুন
খ1876 সালের 9 জুলাই
গ1880 সালের 9 ডিসেম্বর
ঘ1880 সালের 11 ডিসেম্বর
সঠিক উত্তর: গ — 1880 সালের 9 ডিসেম্বর

৩৬. বাঙালি নারীরা কি পরিধান করে?

কপাটের শাড়ি
খতাঁতের শাড়ি
গজামদানি শাড়ি
ঘহাওয়ার শাড়ি
সঠিক উত্তর: ঘ — হাওয়ার শাড়ি

৩৭. পাস বিক্রয়ের মাধ্যমে লাভ করা যায়— i. বিদেশি ভাষা ii. অর্ধেক রাজত্ব iii. এক রাজকুমারী নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

৩৮. রোকেয়ার মতে, বাঙালির গুণের কথা লিখতে গেলে কয়টি উপাদান আবশ্যক?

কতিনটি
খচারটি
গপাঁচটি
ঘছয়টি
সঠিক উত্তর: ক — তিনটি

৩৯. আমাদের দোকানে যে সমস্ত বিলাস দ্রব্য বিক্রয়ার্থ মজুদ থাকে— i. কেশতৈল, রোগবর্ধক ঔষধ, বোতাম ii. পিতলের অলংকার, নকল হীরার আংটি, বোতাম iii. কেশতৈল, নকল হীরার আংটি, বোতাম নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৪০. বাঙালির গুণ লিখতে কী প্রয়োজন?

ককাগজ ও কলম
খঅন্ত সময়
গঅনেক লেখক
ঘঅনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক
সঠিক উত্তর: ঘ — অনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক