পল্লীসাহিত্য — MCQ

মোট ৩৮টি · পৃষ্ঠা ১ / ১

১. ‘ধরি মাছ না ছুঁই পানি’— এটা কী?

কছড়া ও গান
খছড়া ও গল্প
গরূপকথা ও উপকথা
ঘপ্রবাদ ও প্রবচন
সঠিক উত্তর: ঘ — প্রবাদ ও প্রবচন

২. ‘এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস’— কোনগুলো?

কছড়া ও গান
খছড়া ও গল্প
গরূপকথা ও উপকথা
ঘপ্রবাদ ও প্রবচন
সঠিক উত্তর: ক — ছড়া ও গান

৩. ‘ফোকলোর’ কথাটির উদ্ভাবক কে?

কদক্ষিণারঞ্জন মিত্র
খউইলিয়াম থমস
গমনসুর বয়াতি
ঘজীবনানন্দ দাশ
সঠিক উত্তর: খ — উইলিয়াম থমস

৪. ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’— এটা কী?

কছড়া ও গান
খছড়া ও গল্প
গরূপকথা ও উপকথা
ঘপ্রবাদ ও প্রবচন
সঠিক উত্তর: ঘ — প্রবাদ ও প্রবচন

৫. ‘ফোকলোর সোসাইটি’ কোন দেশে আছে?

কজাপানে
খইতালিতে
গইংল্যান্ডে
ঘফ্রান্সে
সঠিক উত্তর: গ — ইংল্যান্ডে

৬. ‘ফোকলোর সোসাইটি’ কী?

কবিদ্বানদের সভা
খউন্নত সমাজ
গপুরোনো সমাজ
ঘআধুনিক সভ্য সমাজ
সঠিক উত্তর: ক — বিদ্বানদের সভা

৭. “রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে।”— এটা কোন ধরনের সাহিত্য?

কছড়া
খগান
গগজল
ঘকবিতা
সঠিক উত্তর: ক — ছড়া

৮. বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কী?

কতেপান্তর
খগ্রাম-গ্রামান্তর
গআলোর মিছিল
ঘময়মনসিংহ গীতিকা
সঠিক উত্তর: ঘ — ময়মনসিংহ গীতিকা

৯. ‘ময়মনসিংহ গীতিকা’র মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন?

করোম্যাঁ রোলাঁ
খশেকসপিয়র
গশেলী
ঘড. দীনেশ চন্দ্র সেন
সঠিক উত্তর: ক — রোম্যাঁ রোলাঁ

১০. রোম্যাঁ রোলাঁ যার রূপসৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি কে?

কমদিনা বিবি
খমেহের বানু
গখায়রুন সুন্দরী
ঘমহুয়া
সঠিক উত্তর: ক — মদিনা বিবি

১১. আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কী?

কউপকথা
খপ্রবাদ
গছড়া
ঘপল্লীগান
সঠিক উত্তর: ক — উপকথা

১২. ‘ঠাকুরমার ঝুলি’র লেখক কে?

কড. দীনেশচন্দ্র সেন
খপ্রমথ চৌধুরী
গদক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঘবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর: গ — দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

১৩. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে?

ককোকিল, দোয়েল, পাপিয়া
খকাক, চিল, কোকিল
গশকুনি, পাপিয়া, কাক
ঘদোয়েল, শকুনি, বুলবুলি
সঠিক উত্তর: ক — কোকিল, দোয়েল, পাপিয়া

১৪. পল্লীর পরতে পরতে কোনটি ছড়িয়ে আছে?

কনাটক
খপ্রবন্ধ
গপ্রহসন
ঘসাহিত্য
সঠিক উত্তর: ঘ — সাহিত্য

১৫. পল্লীর পরতে পরতে লুক্কায়িত সাহিত্য নিয়ে মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত প্রবন্ধের নাম—

কপল্লীকথা
খপল্লীগানের ইতিকথা
গপল্লীসাহিত্য
ঘপল্লীজীবন
সঠিক উত্তর: গ — পল্লীসাহিত্য

১৬. কোথায় বাস করে আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি?

কঘরের মধ্যে
খতাঁবুর মধ্যে
গবাতাসের মধ্যে
ঘআলোর মধ্যে
সঠিক উত্তর: গ — বাতাসের মধ্যে

১৭. যেখানে অনেক বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে, তা প্রকাশে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

কপাড়াগাঁয়ে
খশহরে
গবন্দরে
ঘনগরে
সঠিক উত্তর: ক — পাড়াগাঁয়ে

১৮. পল্লীর সাহিত্য-সম্পদের মধ্যে জারি, সারি ও ভাটিয়ালি গানগুলো—

কপ্রাচীন রত্নসম্পদ
খঅমূল্য রত্নবিশেষ
গআধুনিক রত্নবিশেষ
ঘশৌখিন রত্নবিশেষ
সঠিক উত্তর: খ — অমূল্য রত্নবিশেষ

১৯. পল্লীর ছেলেমেয়েরা কাদের কাছে রূপকথার গল্প শোনে?

ককৃষি শ্রমিক
খবুড়োবুড়ি
গমনসুর বয়াতি
ঘকবিয়াল
সঠিক উত্তর: খ — বুড়োবুড়ি

২০. পল্লীসাহিত্যের কোন উপকরণকে প্রাবন্ধিক সুদূর অতীতে সাক্ষীরূপে গণ্য করেছেন?

কউপকথাকে
খরূপকথাকে
গপ্রবাদ-প্রবচনকে
ঘখনার বচনকে
সঠিক উত্তর: খ — রূপকথাকে

২১. কোনটি নষ্ট হয়ে অতীতে সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে?

কউপকথা
খরূপকথা
গপল্লীগীতি
ঘখনার বচন
সঠিক উত্তর: খ — রূপকথা

২২. পল্লীসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?

কউপকথা
খছড়া
গপ্রবাদ
ঘপল্লীগান
সঠিক উত্তর: ঘ — পল্লীগান

২৩. পল্লীসাহিত্যের কোন ধারাকে অমূল্য রত্নবিশেষ বলা হয়?

কপল্লীগীতি
খপ্রবাদ-প্রবচন
গময়মনসিংহ গীতিকা
ঘখনার বচন
সঠিক উত্তর: ক — পল্লীগীতি

২৪. লেখক মুহম্মদ শহীদুল্লাহ্ পল্লীগীতিকে কী বিশেষণে বিশেষিত করেছেন?

কঅমূল্য রত্নবিশেষ
খসরস প্রাণের জীবন্ত উৎস
গনৃতত্ত্বের মূল্যবান উপকরণ
ঘমারফতি তত্ত্বকথা
সঠিক উত্তর: ক — অমূল্য রত্নবিশেষ

২৫. গানের অফুরন্ত ভাণ্ডার আছে কোথায়?

কশহরের মধ্যে
খশিক্ষিত লোকের মধ্যে
গপল্লীর আনাচে-কানাচে
ঘবিদেশি গ্রন্থে
সঠিক উত্তর: গ — পল্লীর আনাচে-কানাচে

২৬. বাংলা সাহিত্যের কয় আনা শহুরে সাহিত্য?

কপনেরো আনা
খবারো আনা
গচার আনা
ঘএক আনা
সঠিক উত্তর: ক — পনেরো আনা

২৭. রাজ-রাজড়ার কোন সাহিত্যের প্রতীক?

কনাগরিক সাহিত্য
খলোকসাহিত্য
গপল্লীসাহিত্য
ঘগ্রামীণ সাহিত্য
সঠিক উত্তর: ক — নাগরিক সাহিত্য

২৮. ইউরোপ-আমেরিকার মতো আমাদের দেশেও অনাগতকাল কোন সাহিত্য আদরের আসন পাবে?

কপল্লীসাহিত্য
খশহুরে সাহিত্য
গনাগরিক সাহিত্য
ঘপ্রলেতারিয়েত সাহিত্য
সঠিক উত্তর: ঘ — প্রলেতারিয়েত সাহিত্য

২৯. ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে পল্লীর উপকথাগুলোতে লেখক কোন আবেদনকে প্রাধান্য দিয়েছেন?

কসাহিত্য আবেদন
খসর্বজনীন আবেদন
গসাংস্কৃতিক আবেদন
ঘশৈল্পিক আবেদন
সঠিক উত্তর: খ — সর্বজনীন আবেদন

৩০. পল্লীসাহিত্যে পল্লীজননীর হিন্দু-মুসলমানদের অধিকার বণ্টন লেখক ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?

কসমান অধিকার
খঅধিকার সমান নয়
গআংশিক অধিকার
ঘঅসম অধিকার
সঠিক উত্তর: ক — সমান অধিকার

৩১. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে পল্লীসাহিত্যের এখনও সমাদর করে কারা?

কশহুরে লোকেরা
খপাড়াগাঁয়ের লোকেরা
গঅশিক্ষিত ব্যক্তিরা
ঘপণ্ডিত ব্যক্তিরা
সঠিক উত্তর: খ — পাড়াগাঁয়ের লোকেরা

৩২. ‘ময়মনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেছেন?

ককবি জসীমউদ্দীন
খডক্টর দীনেশচন্দ্র সেন
গড. মুহম্মদ শহীদুল্লাহ্
ঘচন্দ্রকুমার দে
সঠিক উত্তর: ঘ — চন্দ্রকুমার দে

৩৩. রোম্যাঁ রোলাঁ কোন দেশের লোক?

কজার্মানি
খইংল্যান্ড
গইতালি
ঘফ্রান্স
সঠিক উত্তর: ঘ — ফ্রান্স

৩৪. রোম্যাঁ রোলাঁ কত খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

ক1913 খ্রিষ্টাব্দে
খ1915 খ্রিষ্টাব্দে
গ1916 খ্রিষ্টাব্দে
ঘ1921 খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: খ — 1915 খ্রিষ্টাব্দে

৩৫. মনসুর বয়াতি কে?

ক‘দেওয়ানা মদিনা’ পালার কবি
খএকজন কণ্ঠশিল্পী
গএকজন সুরস্রষ্টা
ঘএকজন গীতিকার
সঠিক উত্তর: ক — ‘দেওয়ানা মদিনা’ পালার কবি

৩৬. দস্যুদলকে কাবু করার ক্ষেত্রে আলিবাবার সহায়ক কে?

কমুহম্মদ শহীদুল্লাহ্
খরোম্যাঁ রোলাঁ
গবুদ্ধিমতী বাঁদী মর্জিনা
ঘদক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সঠিক উত্তর: গ — বুদ্ধিমতী বাঁদী মর্জিনা

৩৭. ফোকলোর সোসাইটি সর্বপ্রথম কোথায় গঠিত হয়?

কআমেরিকায়
খইতালিতে
গলন্ডনে
ঘফ্রান্সে
সঠিক উত্তর: গ — লন্ডনে

৩৮. মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান কোনটি?

কপ্রত্নতত্ত্ব
খনৃতত্ত্ব
গভূতত্ত্ব
ঘপ্রাণীতত্ত্ব
সঠিক উত্তর: খ — নৃতত্ত্ব