নিরীহ বাঙালি — MCQ

মোট ১৬০টি · পৃষ্ঠা ২ / ৪

৪১. বাঙালি নামটি শুনতে কেমন লাগে?

কশ্রুতিমধুর
খতিক্ত
গঅম্ল
ঘঝাল
সঠিক উত্তর: ক — শ্রুতিমধুর

৪২. বাঙালি নারীরা সাধারণত কেমন?

কসাহসী
খলজ্জাবতী
গভীরু
ঘভদ্র
সঠিক উত্তর: খ — লজ্জাবতী

৪৩. পুঁইশাকের ডাঁটা, সজিনা, পুঁটি মাছের ঝোল কেমন?

কনীরস
খসরস
গতিতা
ঘমিষ্টি
সঠিক উত্তর: খ — সরস

৪৪. মাদার তেরেসার মৃত্যু দিবস পালন করা কোনটি অপেক্ষা সহজ কাজ?

কপ্রতিবেশীর দুঃখে ব্যথিত হওয়া
খঅল্প বিস্তার অর্থ ব্যয়ে খ্যাতি লাভ করা
গদুর্ভিক্ষ নিবারণে কাজ করা
ঘস্বাস্থ্যরক্ষায় যত্নবান হওয়া
সঠিক উত্তর: ক — প্রতিবেশীর দুঃখে ব্যথিত হওয়া

৪৫. ডাক্তারের কাছে জীবন সমর্পণ করা সহজ কেন?

কপরিশ্রম নেই বলে
খপরিশ্রম কম বলে
গঅর্থ ব্যয়ের সম্পর্ক আছে বলে
ঘসুস্থতার সম্পর্ক আছে বলে
সঠিক উত্তর: ক — পরিশ্রম নেই বলে

৪৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাস নিতান্ত সস্তা দরে বিক্রি হলেও কী পাওয়া যাবে?

কএকটি গাড়ি ও রাজকুমারী
খএকটি বাড়ি ও রাজকুমারী
গএকটি রাজকুমারী ও সমুদয় রাজত্ব
ঘসম্মানজনক চাকরি
সঠিক উত্তর: গ — একটি রাজকুমারী ও সমুদয় রাজত্ব

৪৭. রোকেয়া খাবারের বর্ণনা দিয়ে বুঝাতে চেয়েছেন— i. বাঙালির ভোজনপ্রিয়তা ii. বাঙালির বেছে বেছে খাওয়া iii. বাঙালির বেশি খাদ্যের প্রতি অনীহা নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘii ও iii
সঠিক উত্তর: ক — i

৪৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যসামগ্রী কয় গুণাত্মক?

কএক
খদুই
গতিন
ঘচার
সঠিক উত্তর: গ — তিন

৪৯. রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শরীরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘তৈলঢালা স্নিগ্ধ তনু।’ তাঁর এই বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ রোকেয়া বর্ণিত বৈশিষ্ট্য হচ্ছে— i. কুসুমকোমল ii. অমিয়াসিক্ত iii. তৈলসিক্ত নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

৫০. নবনীতে কোমলতা থাকার কারণে বাঙালিদের স্বভাবে কী বেশি?

কসাহসিকতা
খভীরুতা
গস্নিগ্ধতা
ঘকঠোরতা
সঠিক উত্তর: খ — ভীরুতা

৫১. বেগম রোকেয়া অন্তঃপুরবাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রমণে স্মরণীয় হয়ে আছেন— i. বিদ্যাচর্চায় ii. শিক্ষা সংগঠনে iii. সামাজিক অগ্রগতি সাধনে নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৫২. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিবান কাব্য বলেছেন?

কনারীকে
খপুরুষকে
গবাঙালিকে
ঘইংরেজদেরকে
সঠিক উত্তর: গ — বাঙালিকে

৫৩. কৃষির মাধ্যমে কী বৃদ্ধি হতে পারে?

কঅন্ন
খবুদ্ধি
গশিক্ষা
ঘস্বাস্থ্য
সঠিক উত্তর: ক — অন্ন

৫৪. “কুন্তলীনের’ সঙ্গে ‘কেশলীন’ বিক্রয় হয়।” এ বক্তব্য দ্বারা বোঝানো হয়েছে—

কঅবাধ নকলের প্রবণতাকে
খমান নিয়ন্ত্রণের অভাবকে
গউৎপাদনের আধিক্যকে
ঘবিপণনের প্রসারতাকে
সঠিক উত্তর: ক — অবাধ নকলের প্রবণতাকে

৫৫. কৃষিকার্যে উন্নতি করতে হলে কী করতে হবে?

ককঠিন পরিশ্রম
খকীটনাশক প্রয়োগ
গবিদেশের সাহায্য
ঘনারীদের অংশগ্রহণ
সঠিক উত্তর: ক — কঠিন পরিশ্রম

৫৬. আমরা খাঁটি সোনা রূপা জহরাত রাখি না, কারণ— i. পরিশ্রম দরকার ii. মানসিকতার অভাব iii. টাকার অভাব নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৫৭. তণ্ডুল বলতে কী বোঝ?

কডাল
খতেল
গনুন
ঘচাল
সঠিক উত্তর: ঘ — চাল

৫৮. সংসারের সমৃদ্ধির আশায় করিম মিয়া তার জমি বিক্রি করে অনিশ্চয়তার পথে দুবাই পাড়ি জমায়। উদ্দীপকের করিম মিয়ার সাথে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে উল্লিখিত কার মিল রয়েছে?

কশ্বশুরের
খসিন্ধবাদের
গগৃহিণীর
ঘবরের
সঠিক উত্তর: খ — সিন্ধবাদের

৫৯. ভারতবর্ষকে উপন্যাস মনে করলে বাঙালি তাতে কী?

কখল চরিত্র
খপার্শ্ব চরিত্র
গনায়ক
ঘনায়িকা
সঠিক উত্তর: ঘ — নায়িকা

৬০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের মূল লক্ষ্য কী?

কবাঙালিকে পরিশ্রমী করা
খবাঙালিকে শিক্ষা দেওয়া
গবাঙালির ইতিহাস স্মরণ করা
ঘবাঙালিকে দুর্বল করে দেওয়া
সঠিক উত্তর: ক — বাঙালিকে পরিশ্রমী করা

৬১. ‘মিল্ক অব রোজ’ হলো—

কদুধের সামগ্রী
খসৌন্দর্যবর্ধক সামগ্রী
গশক্তি বর্ধক সামগ্রী
ঘভুঁড়িরোধক সামগ্রী
সঠিক উত্তর: খ — সৌন্দর্যবর্ধক সামগ্রী

৬২. ‘দিব্যাঙ্গনা’ বলতে বোঝায়—

কস্বর্গের সুন্দরী
খমর্ত্যের সুন্দরী
গপাতালের সুন্দরী
ঘগৃহের সুন্দরী
সঠিক উত্তর: ক — স্বর্গের সুন্দরী

৬৩. বাঙালি নারী অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরে কেন?

কতারা লজ্জাবতী বলে
খআরামের জন্য
গবাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে
ঘতারা পর্দাপ্রথা মানে বলে
সঠিক উত্তর: ক — তারা লজ্জাবতী বলে

৬৪. ‘যা না করে বৈদ্যে তাই করে পথ্যে’—এ উক্তির বিপরীত উক্তি কোনটি?

কপ্রহৃত হয়ে প্রতিশোধ না নিয়ে মামলা করা
খস্বাস্থ্যের উন্নতির চেষ্টা না করে ভিনোলিয়া ব্যবহার
গস্বাস্থ্য রক্ষায় যত্ন না নিয়ে ঔষধ নির্ভর হওয়া
ঘশিল্পকাজে পারদর্শী হওয়া অপেক্ষা বি.এসসি পাস করা
সঠিক উত্তর: গ — স্বাস্থ্য রক্ষায় যত্ন না নিয়ে ঔষধ নির্ভর হওয়া

৬৫. রোকেয়া সাখাওয়াত হোসেন গার্লস স্কুল ও আঞ্জুমানে খাতয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন কেন?

কনারীরা অবরুদ্ধ ছিল বলে
খনারীরা সমাজে নিন্দনীয় ছিল বলে
গনারীরা শিক্ষাবঞ্চিত ছিল বলে
ঘনারীরা নির্যাতিত ছিল বলে
সঠিক উত্তর: গ — নারীরা শিক্ষাবঞ্চিত ছিল বলে

৬৬. ভারতবর্ষকে ইংরাজি ধরনের একটি অট্টালিকা মনে করা হলে বঙ্গদেশ সেখানকার কী?

কগোসলখানা
খবৈঠকখানা
গশোবার ঘর
ঘরান্নাঘর
সঠিক উত্তর: খ — বৈঠকখানা

৬৭. লেখিকা বাঙালির দুটি চারটি গুণের কথা বর্ণনা করতে চেয়েছেন, কারণ—

কলেখিকার অত ধৈর্য নেই
খবাঙালির গুণের শেষ নেই
গসকল গুণের বর্ণনা করা আবশ্যক
ঘলেখিকা সব গুণের কথা জানেন না
সঠিক উত্তর: খ — বাঙালির গুণের শেষ নেই

৬৮. ভারতবর্ষের অট্টালিকার মধ্যে বঙ্গদেশ বৈঠকখানা আর বাঙালি তার মধ্যে—

কসোফা
খপেইন্টিং
গসাজসজ্জা
ঘগ্রাফিক্স
সঠিক উত্তর: গ — সাজসজ্জা

৬৯. কাদের ত্রিবিধ দণ্ড হওয়া উচিত? যারা—

কশ্রীমতীদিগকে স্বহস্তে রান্না করতে বলেন
খলেখিকাদের সাহিত্য রচনায় বিরক্ত করতে চান
গগৃহিণীদের রন্ধনকার্যের সাথে গৃহকর্ম করতে বলেন
ঘগৃহিণীদের রূপচর্চায় বিরত থাকতে বলেন
সঠিক উত্তর: ক — শ্রীমতীদিগকে স্বহস্তে রান্না করতে বলেন

৭০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধটি কিসের ওপর ভিত্তি করে রচিত?

কপটভূমির
খবিষয়বস্তু
গহাস্যরসের
ঘজাতির জীবনাচরণের
সঠিক উত্তর: ঘ — জাতির জীবনাচরণের

৭১. ‘কুন্তলীনের পাশাপাশি কেশলীনও পাওয়া যায়’—এ কথার মানে কী?

কউৎপাদনের আধিক্য
খতুচ্ছ জিনিসের ছড়াছড়ি
গঅবাধ নকলপ্রবণতা
ঘমাননিয়ন্ত্রণের অভাব
সঠিক উত্তর: গ — অবাধ নকলপ্রবণতা

৭২. নিরীহ বাঙালি প্রবন্ধে আমাদের কাব্যে বীররস অপেক্ষা কোন রস বেশি?

কহাস্যরস
খরৌদ্ররস
গকরুণরস
ঘঅদ্ভুত রস
সঠিক উত্তর: গ — করুণরস

৭৩. রোকেয়া কোন বিষয়ে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন?

কহিন্দু নারী জাগরণে
খইংরেজ নারী জাগরণে
গপারসি নারী জাগরণে
ঘমুসলিম নারী জাগরণে
সঠিক উত্তর: ঘ — মুসলিম নারী জাগরণে

৭৪. খাদ্যের গুণ অনুসারে শরীরে কী হয়?

কপুষ্টি
খহাড়ের গঠন
গমেদ
ঘভুঁড়ি
সঠিক উত্তর: ক — পুষ্টি

৭৫. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি জাতি গঠিত হয়েছে বিশ্বজগতের— i. সৌন্দর্যে ii. স্নিগ্ধতায় iii. কৃপায় নিচের কোনটি সঠিক?

কi ও ii
খii ও iii
গi ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের লেখিকার মতে বাঙালি পুরুষের এক একটি পাসের মূল্য কত?

কএকটি গাড়ি ও এক রাজকুমারী
খপূর্ণ রাজত্ব ও এক রাজকুমারী
গঅর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী
ঘএকটি বাড়ি ও এক রাজকুমারী
সঠিক উত্তর: গ — অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী

৭৭. ‘পরিষ্কার নীল আকাশ’ বলতে কোনটিকে বোঝায়?

কসৌকুমার্য
খশুভ্রনীলাম্বর
গচন্দ্রিকা
ঘকেশলীন
সঠিক উত্তর: খ — শুভ্রনীলাম্বর

৭৮. বাঙালি নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস দোকানে রাখে যে কারণে— i. পরিশ্রম কম ii. বেশি লাভ iii. চাহিদা বেশি নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘii ও iii
সঠিক উত্তর: ক — i

৭৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালিদের বৈশিষ্ট্য— i. আলস্যপ্রিয় ii. কর্মঠ iii. নিষ্ঠাবান নিচের কোনটি সঠিক?

কi
খii
গiii
ঘii ও iii
সঠিক উত্তর: ক — i

৮০. রোকেয়া মুসলমান নারীদের কোন পথে অগ্রসর হতে সাহায্য করেন?

কশিক্ষা ও সংস্কৃতির পথে
খঅর্থনৈতিক উন্নয়নের পথে
গআন্দোলনের পথে
ঘসামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে
সঠিক উত্তর: ক — শিক্ষা ও সংস্কৃতির পথে