৪১. দৃষ্টিহীনদের কোনটি করা প্রয়োজন?
অন্ধবধূ — MCQ
৪২. অন্ধবধূ জগতের রূপ-রস-গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে কীভাবে?
৪৩. দৃষ্টিপ্রতিবন্ধী সুভা ঠাণ্ডা হাওয়ার স্পর্শে বুঝতে পারে বৃষ্টি হবে। সুভার সাথে 'অন্ধবধূর' কবিতার কার মিল রয়েছে?
৪৪. অন্ধবধূ ঠাকুরঝিকে আস্তে চলতে বলে কেন?
৪৫. অন্ধবধূ আমের গায়ে বরণ বলতে কী বোঝাতে চেয়েছে?
৪৬. দিঘির ঘাটে অন্ধবধূর কিসের শঙ্কা লাগে?
৪৭. 'অন্ধবধূ' কবিতায় দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগার কারণ কী?
৪৮. 'এই আষাঢ়েই আবার বিয়ে হবে'- অন্ধবধূ এ কথা বলেছে কেন?
৪৯. 'অন্ধবধূ' কবিতায় 'চোখ গেল' বলতে কী বোঝানো হয়েছে?
৫০. "কী করবে ভাই তারা" অন্ধবধূ কাদের কথা বলেছে?
৫১. পা পিছলিয়ে তলিয়ে গেলে অন্ধবধূ কী চুকে যাওয়ার কথা বলেছে?
৫২. 'টানিস কেন?' কথাটিতে অন্ধবধূর কী প্রকাশ পেয়েছে?
৫৩. অন্ধবধূ ঠাকুরঝিকে আস্তে চলতে বলেছে- i. পায়ের নিচের বস্তু অনুধাবনের জন্য ii. অনুভূতিশক্তি দিয়ে ঝরা ফুল চেনার জন্য iii. অন্ধত্বের কারণে দ্রুত হেঁটে যেতে না পারার জন্য নিচের কোনটি সঠিক?
৫৪. অন্ধবধূর আকাশ-পাতাল মনে হয়- i. নানান ভাবনা-অনুভাবনায় ii. মধুমদির সুবাস পেয়ে iii. প্রবাসী স্বামীর কথা মনে পড়ে নিচের কোনটি সঠিক?
৫৫. দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগেছে- i. দিঘির পানি কমে যাওয়ায় ii. নতুন সিঁড়ি নির্মাণ করায় iii. ঋতুর পরিবর্তনের কারণে নিচের কোনটি সঠিক?
৫৬. অন্ধবধূর মনে শঙ্কা জেগেছে- i. স্বামীকে হারানোর ii. দিঘির সিঁড়ি পিছল হওয়ায় iii. দিঘির পানিতে তলিয়ে যাওয়ার নিচের কোনটি সঠিক?
৫৭. অন্ধবধূ মনে করে দিঘির জলে তলিয়ে গেলে- i. অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যাবে ii. স্বামী আবারো বিয়ে করবে iii. স্বামীর মনের আশা পূরণ হবে নিচের কোনটি সঠিক?
৫৮. 'অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়'- অন্ধবধূ কথাটি বলেছে- i. অসহায় হয়ে ii. বিরক্তির কারণে iii. অভিমান করে নিচের কোনটি সঠিক?
৫৯. অন্ধবধূ তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় না- i. শাশুড়ির অত্যাচারের কারণে ii. প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য iii. মনের ব্যথা কমানোর জন্য নিচের কোনটি সঠিক?
৬০. দিঘির স্নিগ্ধ শীতল জলে অন্ধবধূর মনে হয়- i. মায়ের স্নেহের পরশ লাভ হয় ii. মনের ব্যথা কিছুটা উপশম হয় iii. ডুবে মরলে ভালো হয় নিচের কোনটি সঠিক?
৬১. অন্ধবধূ প্রকৃতির রূপ-রস-গন্ধ সম্পর্কে ধারণা রাখে- i. তার ননদের কাছে শুনে ii. তার ইন্দ্রিয় সচেতনতা দিয়ে iii. তার প্রখর অনুভূতিশক্তি দিয়ে নিচের কোনটি সঠিক?
৬২. অন্ধবধূ গভীরভাবে অনুভব করে- i. তার অন্ধত্বের কষ্ট ii. দিঘির শীতল জলের পরশ iii. স্বামী প্রবাসে থাকার বেদনা নিচের কোনটি সঠিক?
৬৩. 'অন্ধবধূ' কবিতাটির চেতনা থেকে বোঝা যায়- i. অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয় ii. অন্ধবধূ অনুভবঋদ্ধ মানুষ iii. অন্ধবধূ হতাশাগ্রস্ত মানুষ নিচের কোনটি সঠিক?
৬৪. 'অন্ধবধূ' কবিতা থেকে বোঝা যায় দৃষ্টিহীন ব্যক্তিরা- i. সমাজে অবহেলিত হয় ii. সকলেই আশাবাদী হয় iii. নিজেদের অসহায় ভাবে নিচের কোনটি সঠিক?
৬৫. অন্ধ ব্যক্তিদের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব- i. অবজ্ঞার মাধ্যমে ii. ইন্দ্রিয় সচেতনতা দিয়ে iii. অনুভূতিশক্তি দিয়ে নিচের কোনটি সঠিক?
৬৬. অন্ধবধূ দিঘির বুকে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বুঝতে পারে- i. প্রখর অনুভূতি শক্তি দিয়ে ii. ইন্দ্রিয় সচেতনতা দিয়ে iii. ঠাকুরঝির সহযোগিতায় নিচের কোনটি সঠিক?
৬৭. অন্ধবধূ জগতের রূপরসগন্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল- i. ঠাকুরঝির সহায়তায় ii. অনুভূতিকে কাজে লাগিয়ে iii. অন্তর্দৃষ্টিকে প্রসারিত করে নিচের কোনটি সঠিক?
৬৮. অন্ধবধূ কাঁদতে পারলে- i. মনের দুঃখ লাঘব হতো ii. হৃদয় হালকা হতো iii. অন্ধত্বের অভিশাপ ঘুচত নিচের কোনটি সঠিক?
৬৯. "ওমা, এ যে ঝরা বকুল!" অন্ধবধূর এই উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে- i. প্রখর অনুভূতিসম্পন্নতা ii. ইন্দ্রিয় সচেতনতা iii. দেখতে না পাওয়ার বেদনা নিচের কোনটি সঠিক?
৭০. "অন্ধ গেলে কী আর হবে বোন?" অন্ধবধূর এই উক্তিতে প্রকাশ পেয়েছে- i. স্বামীর প্রতি রাগ ii. নিজেকে অসহায় ভাবার প্রবণতা iii. অবহেলিত হওয়ার স্বরূপ নিচের কোনটি সঠিক?
৭১. "মন্দ নেহাত হয় না কিন্তু তায়"- কথাটি দ্বারা অন্ধবধূ বোঝাতে চেয়েছে- i. পুকুরে তলিয়ে যাওয়ার বাসনা ii. মরে যাওয়ার ইচ্ছা iii. অন্ধত্বের কষ্ট নিচের কোনটি সঠিক?
৭২. 'অন্ধবধূ' কবিতাটি পাঠকের মনে সৃষ্টি করে- i. দৃষ্টিহীনদের প্রতি মমতা ii. প্রবাসীদের প্রতি ঘৃণা iii. প্রতিবন্ধকতা জয়ের প্রেরণা নিচের কোনটি সঠিক?
৭৩. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: রাতুল জন্মান্ধ। তবুও সে কখনো হতাশ হয় না। কঠোর পরিশ্রম আর অদম্য সাধনায় সে কঠিনকে জয় করেছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাতুল প্রতিবন্ধকতাকে জয় করে সুযোগ পেয়েছে। প্রশ্ন: উদ্দীপকের রাতুলের মাঝে অন্ধবধূর কোন দিকটির প্রকাশ ঘটেছে?
৭৪. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: রাতুল জন্মান্ধ। তবুও সে কখনো হতাশ হয় না। কঠোর পরিশ্রম আর অদম্য সাধনায় সে কঠিনকে জয় করেছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাতুল প্রতিবন্ধকতাকে জয় করে সুযোগ পেয়েছে। প্রশ্ন: রাতুল তার প্রতিবন্ধকতাকে জয় করতে পেরেছে- i. নিজের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করায় ii. অনুভবঋদ্ধ মানুষ হয়ে ওঠায় iii. সমাজের সহযোগিতায় নিচের কোনটি সঠিক?
৭৫. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: সোনিয়া সুলতানার স্বামী সৌদি আরব থাকে। সেখান থেকে প্রতি মাসেই অনেক টাকা পাঠায়। সেই টাকায় সংসার ভালোমতো চললেও সোনিয়া সুলতানার দিন ভালো কাটে না। সে ডিসেম্বরের অপেক্ষায় থাকে। কেননা তার স্বামী তখন দেশে আসবে। প্রশ্ন: উদ্দীপকে সোনিয়া সুলতানার স্বামীর সাথে 'অন্ধবধূ' কবিতার কোন চরিত্রের মিল লক্ষণীয়?
৭৬. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: সোনিয়া সুলতানার স্বামী সৌদি আরব থাকে। সেখান থেকে প্রতি মাসেই অনেক টাকা পাঠায়। সেই টাকায় সংসার ভালোমতো চললেও সোনিয়া সুলতানার দিন ভালো কাটে না। সে ডিসেম্বরের অপেক্ষায় থাকে। কেননা তার স্বামী তখন দেশে আসবে। প্রশ্ন: উদ্দীপকের সোনিয়া সুলতানার মাঝে উক্ত চরিত্রের প্রতিফলিত দিক হলো- i. বিরহকাতরতা ii. বিরক্তি iii. ব্যাকুলতা নিচের কোনটি সঠিক?
৭৭. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: বাবা-মা শখ করে মেয়েটির নাম যখন সুভাষিনী রেখেছিল তখন কে জানত যে মেয়েটি বোবা হবে। সুভাষিনীর এই প্রতিবন্ধকতার কারণে তার সামনেই অনেকে তার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করলে সুভাষিনী সবই বুঝতে পারে। কিন্তু কিছু বলতে পারে না বিধায় পুকুর পাড়ে গিয়ে নীরবে বসে থাকে। প্রকৃতি তাকে আপন করে কাছে টেনে নেয়। প্রশ্ন: উদ্দীপকের সুভাষিনীর সাথে 'অন্ধবধূ' কবিতার কার মিল রয়েছে?
৭৮. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: বাবা-মা শখ করে মেয়েটির নাম যখন সুভাষিনী রেখেছিল তখন কে জানত যে মেয়েটি বোবা হবে। সুভাষিনীর এই প্রতিবন্ধকতার কারণে তার সামনেই অনেকে তার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করলে সুভাষিনী সবই বুঝতে পারে। কিন্তু কিছু বলতে পারে না বিধায় পুকুর পাড়ে গিয়ে নীরবে বসে থাকে। প্রকৃতি তাকে আপন করে কাছে টেনে নেয়। প্রশ্ন: সুভাষিনীর মাঝে 'অন্ধবধূ' কবিতার যে চেতনা প্রকাশ পেয়েছে তা হলো- i. প্রতিবন্ধীর বেদনা ii. প্রতিবন্ধীর প্রকৃতি-সান্নিধ্য iii. বিরহকাতরতা নিচের কোনটি সঠিক?
৭৯. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: মিনুর কথা কেউ বুঝতে পারে না বলে বাড়ির কেউ তাকে আপন করে নেয় না। ওদের বাড়ির গরুটাকে মিনুর বড় আপন মনে হয়। গরুটার ঘন কালো গভীর চোখে মিনু সহমর্মিতার ভাষা খুঁজে পায়। প্রতিদিন ফুলের সাথে পাখির সাথে, নীল আকাশের সাথে মিনু একান্তে কথা বলে। মিনুর দুঃখ অন্য কেউ না বুঝলেও এরা ঠিকই বোঝে। প্রশ্ন: উদ্দীপকের মিনুর মাঝে 'অন্ধবধূ' কবিতার কার অনুভূতি প্রকাশ পেয়েছে?
৮০. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: মিনুর কথা কেউ বুঝতে পারে না বলে বাড়ির কেউ তাকে আপন করে নেয় না। ওদের বাড়ির গরুটাকে মিনুর বড় আপন মনে হয়। গরুটার ঘন কালো গভীর চোখে মিনু সহমর্মিতার ভাষা খুঁজে পায়। প্রতিদিন ফুলের সাথে পাখির সাথে, নীল আকাশের সাথে মিনু একান্তে কথা বলে। মিনুর দুঃখ অন্য কেউ না বুঝলেও এরা ঠিকই বোঝে। প্রশ্ন: উদ্দীপকটি ধারণ করে 'অন্ধবধূ' কবিতার- i. প্রকৃতি-সান্নিধ্যের দিকটি ii. বিরহকাতরতার দিকটি iii. অসহায়ত্বের দিকটি নিচের কোনটি সঠিক?