৮১. 'বন্দনা' কবিতায় চট্টগ্রাম অঞ্চলের শব্দের ব্যবহারের মাধ্যমে কবি শাহ মুহম্মদ সগীর সম্পর্কে এই ধারণা করা যায় যে, তিনি ছিলেন- i. সুলতানের কর্মচারী ii. দরবেশ বংশে জন্মগ্রহণকারী iii. সুলতানের পৃষ্ঠপোষকতা লাভকারী নিচের কোনটি সঠিক?
বন্দনা — MCQ
৮২. 'বন্দনা' কবিতায় মা-বাবাকে যে কারণে দ্বিতীয়ে প্রণাম করতে বলা হয়েছে তা হলো- i. তারা আমাদের গুরুজন ii. তাদের দ্বারা আমরা পৃথিবীতে এসেছি iii. তারা আমাদের জন্মদাতা নিচের কোনটি সঠিক?
৮৩. 'বন্দনা' কবিতা মতে, শিশু সন্তানের জন্য বাবা-মা যা করেন তা হলো- i. না খেয়ে খাওয়ান ii. পিতা নিজে পরিধেয় বস্ত্র না পরে সন্তানকে পরান iii. মাতা পিঁপড়ার ভয় না করে সন্তানকে মাটিতে রাখেন নিচের কোনটি সঠিক?
৮৪. 'বন্দনা' কবিতা মতে, পিতামাতা সন্তানের জন্য- i. নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ান ii. পিঁপড়ার ভয়ে মাটিতে রাখেন না iii. সুশিক্ষায় শিক্ষিত করে তোলেন নিচের কোনটি সঠিক?
৮৫. 'পিঁপড়ার ভয়ে মাও না খুইলা মাটিতে' দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো- i. মাতার স্নেহ-মমতা ii. সন্তানের প্রতি কল্যাণ চিন্তা iii. সন্তানের জন্য মঙ্গল কামনা নিচের কোনটি সঠিক?
৮৬. 'বন্দনা' কবিতায় বর্ণিত 'হন্তে' যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো- i. ভক্তি-বন্দনা ii. হতে iii. থেকে নিচের কোনটি সঠিক?
৮৭. 'অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল'-চরণ দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো- i. শৈশবকালীন অসহায় অবস্থা ii. শিশুর দুর্বলতা iii. জন্মকথা নিচের কোনটি সঠিক?
৮৮. 'বন্দনা' কবিতায় বর্ণিত 'জিউ' শব্দটি ব্যবহৃত হয়েছে যে অর্থে তা হলো- i. আয়ু ii. জীবন iii. জীবিত থাকা নিচের কোনটি সঠিক?
৮৯. 'বন্দনা' কবিতায় 'মায়ের আদর' বলতে বোঝানো হয়েছে, মায়ের i. যত্ন ও পরিচর্যা ii. স্নেহময়তা iii. শ্রদ্ধা নিচের কোনটি সঠিক?
৯০. 'ছাবাল' শব্দটি 'বন্দনা' কবিতায় যে অর্থ ধারণ করেছে তা হলো- i. ছেলে ii. সন্তান iii. ছাওয়াল নিচের কোনটি সঠিক?
৯১. 'বন্দনা' কবিতার পঙ্ক্তিগুলোতে কবি উল্লেখ করেছেন- i. জন্মদাতা পিতা ও শিক্ষাদাতা শিক্ষকের বন্দনা ii. পিতামাতার অশেষ দুঃখ-কষ্টের বর্ণনা iii. পিতামাতা ও শিক্ষকের ত্যাগের মহিমা নিচের কোনটি সঠিক?
৯২. অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল পঙ্ক্তিতে কবি উল্লেখ করেছেন- i. মানব শিশুর অসহায় অবস্থার কথা ii. মায়ের আদর যত্ন ও পরিচর্যার কথা iii. শিশুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা নিচের কোনটি সঠিক?
৯৩. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: জীব জগতে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার কোনো তুলনা নেই। সমস্ত প্রাণীই তার সন্তানকে ভালোবাসে। এর মধ্যে মায়ের ভালোবাসা একেবারেই ভিন্ন। মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না। অর্থাৎ মায়ের ভালোবাসা চির অটুট। মা তার সন্তানকে কোলেপিঠে মানুষ করেন। প্রশ্ন: 'পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে'-চরণটির সঙ্গে অনুচ্ছেদে বর্ণিত মায়ের ভালোবাসার সাদৃশ্য কোথায়?
৯৪. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: জীব জগতে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসার কোনো তুলনা নেই। সমস্ত প্রাণীই তার সন্তানকে ভালোবাসে। এর মধ্যে মায়ের ভালোবাসা একেবারেই ভিন্ন। মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না। অর্থাৎ মায়ের ভালোবাসা চির অটুট। মা তার সন্তানকে কোলেপিঠে মানুষ করেন। প্রশ্ন: মা সন্তানকে ভালোবাসেন- i. সন্তানের প্রতি মায়ের স্নেহ-মমতা ii. সামাজিক দায়বদ্ধতার কারণে iii. মায়ের ভালোবাসা চিরন্তন নিচের কোনটি সঠিক?
৯৫. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: জামান স্যার শিশুকাল থেকে মামুনকে লেখাপড়া শিখিয়েছেন। মামুন এখন সরকারি চাকরি করে। জামান স্যারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মামুন তার বাড়িতে যায় এবং ২০ হাজার টাকা স্যারের হাতে তুলে দেয়। প্রশ্ন: 'বন্দনা' কবিতার কোন চরণটি অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ?
৯৬. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: জামান স্যার শিশুকাল থেকে মামুনকে লেখাপড়া শিখিয়েছেন। মামুন এখন সরকারি চাকরি করে। জামান স্যারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মামুন তার বাড়িতে যায় এবং ২০ হাজার টাকা স্যারের হাতে তুলে দেয়। প্রশ্ন: মামুন স্যারকে টাকা দেওয়ায়- i. মামুন তার কর্তব্য পালন করেছে ii. মামুন স্যারের ঋণ পরিশোধ করেছে iii. মামুন স্যারের প্রতি সম্মান দেখিয়েছে নিচের কোনটি সঠিক?
৯৭. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: হাফিজকে বর্ণমালার জ্ঞান দিয়েছিলেন আমিন স্যার। আজ আমিন স্যার অসুস্থ। হাফিজ তার স্যারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি বেতনের অর্ধেক টাকা তার স্যারের হাতে তুলে দিলেন। প্রশ্ন: উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ 'বন্দনা' কবিতার পঙ্ক্তি কোনটি?
৯৮. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: হাফিজকে বর্ণমালার জ্ঞান দিয়েছিলেন আমিন স্যার। আজ আমিন স্যার অসুস্থ। হাফিজ তার স্যারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি বেতনের অর্ধেক টাকা তার স্যারের হাতে তুলে দিলেন। প্রশ্ন: উদ্দীপকটি 'বন্দনা' কবিতার যে বিষয় ধারণ করেছে তা হলো- i. ওস্তাদের প্রতি শ্রদ্ধা ii. ওস্তাদ সর্বদা পিতৃতুল্য iii. ওস্তাদের ঋণ শোধ করা যায় নিচের কোনটি সঠিক?
৯৯. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: জামিল সাহেব বিদ্যা নিকেতনের নতুন শিক্ষক। তিনি তার পেশাটাকে খুবই শ্রদ্ধা করেন। তার সংস্পর্শে স্কুলের সমস্ত শিক্ষার্থী দিনদিন উন্নতির দিকে ধাবমান হচ্ছে। স্কুলের সবচেয়ে দুর্বল ছাত্র কামালও এ বছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন: কামালের ভালো ফলাফল করার বিষয়টিকে 'বন্দনা' কবিতায় কী বলা হয়েছে?
১০০. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: জামিল সাহেব বিদ্যা নিকেতনের নতুন শিক্ষক। তিনি তার পেশাটাকে খুবই শ্রদ্ধা করেন। তার সংস্পর্শে স্কুলের সমস্ত শিক্ষার্থী দিনদিন উন্নতির দিকে ধাবমান হচ্ছে। স্কুলের সবচেয়ে দুর্বল ছাত্র কামালও এ বছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন: 'বন্দনা' কবিতার আলোকে উদ্দীপকটি মূল্যায়ন করলে আমরা পাই- i. জীবনে ওস্তাদের গুরুত্ব অপরিসীম ii. ওস্তাদের হাতেই সন্তানের দ্বিতীয় জন্ম হয় iii. পিতার পরেই ওস্তাদের কর্তব্য লক্ষণীয় নিচের কোনটি সঠিক?