প্রাণ

৪১. 'প্রাণ' কবিতায় কবি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন-

সম্পর্কের মাধ্যমে
সৃষ্টির মাধ্যমে
সুরের মাধ্যমে
স্মৃতির মাধ্যমে
সঠিক উত্তর: খ — সৃষ্টির মাধ্যমে

৪২. 'মানবের মাঝে আমি বাঁচিবারে চাই' বাক্যটি দ্বারা বোঝায় - i. কীর্তির দ্বারা অমর হওয়ার কথা ii. মৃত্যুর সময় তাঁর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ মানুষকে দান করবে iii. শরীর-মনে বেঁচে থাকা নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও iii
সঠিক উত্তর: ক — i

৪৩. কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত?

ধরায়
সাগরে
আকাশে
বাতাসে
সঠিক উত্তর: ক — ধরায়

৪৪. 'প্রাণ' কবিতার লেখক কে?

রবীন্দ্রনাথ ঠাকুর
যতীন্দ্রমোহন বাগচী
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: ক — রবীন্দ্রনাথ ঠাকুর

৪৫. 'জীবন্ত হৃদয়' বলতে বুঝানো হয়েছে- i. মানুষের হৃদয় ii. পশুর হৃদয় iii. পাখির হৃদয় নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: ক — i

৪৬. 'ঠাঁই' শব্দ দ্বারা বোঝায় -

স্থির
ঠিক
স্থান
অমরত্ব
সঠিক উত্তর: গ — স্থান

৪৭. কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব?

কবি হয়ে
শুভকর্ম করে
ধনী হয়ে
গান গেয়ে
সঠিক উত্তর: খ — শুভকর্ম করে

৪৮. 'প্রাণ' কবিতাটির শেষ চরণ কোনটি?

নব নব সংগীতের কুসুম ফুটাই
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
যদি গো রচিতে পারি অমর-আলয়
জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই
সঠিক উত্তর: খ — ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়

৪৯. 'সংগীতের কুসুম' বলতে কবি কী বুঝিয়েছেন?

সৃষ্টির বৈচিত্র্য
নিজের গান
সংগীতের সুর
গানের বৈচিত্র্য
সঠিক উত্তর: ক — সৃষ্টির বৈচিত্র্য

৫০. 'প্রাণ' কবিতার চরণ সংখ্যা কত?

১২
১৪
১৬
১৮
সঠিক উত্তর: খ — ১৪

৫১. 'প্রাণ' কবিতায় কবির আকুতি হচ্ছে- i. মানুষের মনে বেঁচে থাকা ii. নিজের অস্তিত্বকে অম্লান রাখা iii. আত্মিক প্রশান্তি লাভ নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৫২. 'লভি' শব্দের যথার্থ অর্থ কোনটি?

লাভ করি
লোভী
কুসুমাস্তীর্ণ
অনুভূতি
সঠিক উত্তর: ক — লাভ করি

৫৩. কবি-সাহিত্যিকদের রচনা সৃজনশীল না হলে সবার নিকট তা হবে- i. আদৃত ii. আবৃত iii. অনাদৃত নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: গ — iii

৫৪. বেঁচে থাকার তীব্র বাসনাই কবিকে অনুপ্রাণিত করেছে- i. সত্যকে অস্বীকার করায় ii. হৃদয় আবেগ দিয়ে সংগীত রচনায় iii. মানব হৃদয়ে আসন প্রতিষ্ঠায় নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৫৫. 'ভুবন' শব্দের অর্থ কী?

জীবন
পৃথিবী
ধর্ম
স্বর্গ
সঠিক উত্তর: খ — পৃথিবী

৫৬. 'প্রাণ' কবিতাটির কথক কে?

মানুষ
দুঃখী মানব
সুখী মানব
কবি নিজে
সঠিক উত্তর: ঘ — কবি নিজে

৫৭. 'প্রাণ' কবিতার চরণান্তের মিলবিন্যাস কীরূপ?

প্রতি চরণে
প্রতি দুই চরণে
প্রতি চরণ পর
প্রতি স্তবকে
সঠিক উত্তর: গ — প্রতি চরণ পর

৫৮. প্রাণের খেলা সর্বদা কল্লোলিত হয় কোথায়?

হৃদয় মাঝে
ধরার বুকে
মানবের বুকে
তরঙ্গ মাঝে
সঠিক উত্তর: খ — ধরার বুকে

৫৯. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?

দ্বারকনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ ঠাকুর
অবনীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ক — দ্বারকনাথ ঠাকুর

৬০. 'যদি গো রচিতে পারি অমর-আলয়' বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

আকাঙ্ক্ষা
নির্ভর
দুরন্তপনা
আসক্তি
সঠিক উত্তর: ক — আকাঙ্ক্ষা