SSC বাংলা ১ম পত্র — প্রাণ: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলা ১ম পত্র — প্রাণ অধ্যায়ের ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।

  1. ‘প্রাণ’ কবিতায় কবি জীবন্ত হৃদয় মাঝে স্থান পেতে চেয়েছেন কেন?

    ক) বাঁচার মোহে   খ) শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য   গ) স্মরণীয় হওয়ার জন্য   ঘ) মানুষকে ভালোবাসার কারণে

    উত্তর: গ) স্মরণীয় হওয়ার জন্য

  2. রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?

    ক) শৈশবে   খ) বাল্যকালে   গ) বার্ধক্যে   ঘ) যৌবনে

    উত্তর: খ) বাল্যকালে

  3. ‘সংগীত’ শব্দটির সঠিক গঠন হচ্ছে –

    ক) সং+ গীত = সংগীত   খ) সম্ + গীত = সংগীত   গ) সৎ + গীত = সংগীত   ঘ) সাৎ + গীত = সংগীত

    উত্তর: খ) সম্ + গীত = সংগীত

  4. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে –
    i. কর্মস্পৃহা
    ii. মর্ত্যপ্রীতি
    iii. সৌন্দর্যপ্রীতি
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) ii ও iii

  5. ‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?

    ক) নাটক   খ) উপন্যাস   গ) কাব্যগ্রন্থ   ঘ) আত্মজীবনী

    উত্তর: ক) নাটক

  6. ‘প্রাণ’ কবিতায় ‘পুষ্পিত কানন’ বলতে কবি বুঝিয়েছেন-

    ক) সুন্দর বাগানকে   খ) মানুষের মনকে   গ) বাংলা সাহিত্যকে বিশ্বসভায় পরিচিত করানো   ঘ) বনাঞ্চলকে

    উত্তর: গ) বাংলা সাহিত্যকে বিশ্বসভায় পরিচিত করানো

  7. ‘মরণরে তুঁহু মম শ্যাম সমান’ এর বিপরীত ভাব ফুটে উঠেছে যে কবিতায়-

    ক) প্রাণ   খ) বোশেখ   গ) ছায়াবাজি   ঘ) মানুষ

    উত্তর: ক) প্রাণ

  8. মানবের সুখ দুঃখ নিয়ে কবি রচনা করতে চান-

    ক) কবিতা   খ) সংগীত   গ) উপন্যাস   ঘ) নাটক

    উত্তর: খ) সংগীত

  9. ‘কুসুম’ শব্দের অর্থ কী?

    ক) ফল   খ) লতা   গ) সূর্য   ঘ) ফুল

    উত্তর: ঘ) ফুল

  10. ‘প্রাণ’ কবিতায় কবির প্রত্যাশা হলো-

    ক) মানুষকে ভালোবাসা   খ) মানুষকে কাছে টানা   গ) মানব হৃদয়ে বেঁচে থাকা   ঘ) প্রকৃতির সাথে থাকা

    উত্তর: গ) মানব হৃদয়ে বেঁচে থাকা

  11. ‘পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়’-এর সাথে সাদৃশ্য রয়েছে কোন চরণের?

    ক) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে   খ) তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই   গ) নব নব সংগীতের কুসুম ফুটাই   ঘ) ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়

    উত্তর: খ) তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই

  12. নব নব সংগীতের কুসুম আমরা কখন তুলব?

    ক) সন্ধ্যা রাতে   খ) সকালে বিকালে   গ) ভর দুপুরে   ঘ) ভোর বেলাতে

    উত্তর: খ) সকালে বিকালে

  13. বিরহ মিলন কত হাসি-

    ক) অশ্রুময়   খ) কান্নাময়   গ) বেদনাময়   ঘ) বিষাদময়

    উত্তর: ক) অশ্রুময়

  14. কবি সুন্দর ভুবনে কী চান না?

    ক) মরতে   খ) বাঁচতে   গ) অমর হতে   ঘ) সৃষ্টি করতে

    উত্তর: ক) মরতে

  15. রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য অবদান-

    ক) সমগ্র পৃথিবীকে   খ) বিদেশি সাহিত্যের অনুবাদ চর্চা করা   গ) সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করা   ঘ) বাংলা কবিতায় নতুন ধারা সৃষ্টি করা

    উত্তর: ক) সমগ্র পৃথিবীকে

  16. ‘হাসি মুখে নিয়ো ফুল।’ এখানে ‘ফুল’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-

    ক) সংগীত   খ) কবিতা   গ) ভালোবাসা   ঘ) বাগানের পুষ্প

    উত্তর: ক) সংগীত

  17. ‘প্রাণ’ কবিতায় কবি স্থান পেতে চান-
    i. সূর্যকরে
    ii. পুষ্পিত কাননে
    iii. জীবন্ত হৃদয়ে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  18. সংগীতকে বোঝাতে কবি কিসের আশ্রয় নিয়েছেন?

    ক) রূপকের   খ) অলংকারের   গ) উৎপ্রেক্ষার   ঘ) অনুপ্রাসের

    উত্তর: ক) রূপকের

  19. নিচের কোন শব্দটি ধরা শব্দের সমার্থকরূপে নয়?

    ক) পৃথিবী   খ) ধরিত্রী   গ) মেদিনী   ঘ) অন্তরীক্ষ

    উত্তর: ঘ) অন্তরীক্ষ

  20. রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠানে পড়ালেখার জন্য ভর্তি হন নি?

    ক) ওরিয়েন্টাল সেমিনারি   খ) নর্মাল স্কুল   গ) হেয়ার স্কুল   ঘ) বেঙ্গল একাডেমি

    উত্তর: গ) হেয়ার স্কুল

  21. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রাণ’ কবিতার মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত পঙক্তি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

    ক) মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে   খ) জীবন বড়ই সুন্দর   গ) আশাই মানুষকে বাঁচিয়ে রাখে   ঘ) মৃত্যুকে মানুষ সহজে মেনে নিতে চায় না

    উত্তর: ক) মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে

  22. রবীন্দ্রনাথ ঠাকুরের পনোরো বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

    ক) চিত্রা   খ) মানসী   গ) গীতাঞ্জলি   ঘ) বনফুল

    উত্তর: ঘ) বনফুল

  23. ‘চাহি’ শব্দটির চলিত রূপ কোনটি?

    ক) চাওয়া   খ) চাহিয়া   গ) চাই   ঘ) চাও

    উত্তর: গ) চাই

  24. ফুল শুকিয়ে গেলে ‘প্রাণ’ কবিতায় কবি কী করতে বলেছেন?

    ক) ফেলে দিতে   খ) ভিজিয়ে রাখতে   গ) অবহেলা করতে   ঘ) যত্নে রেখে দিতে

    উত্তর: ক) ফেলে দিতে

  25. ‘সূর্য করে’ শব্দের অর্থ কী?

    ক) সূর্যের আলোতে   খ) সূর্যের উত্তাপে   গ) সূর্যের আকার   ঘ) সূর্য বহ্নিতে

    উত্তর: ক) সূর্যের আলোতে

  26. ‘প্রাণ’ কবিতায় উল্লিখিত ধরায় কিসের খেলা চির তরঙ্গিত?

    ক) প্রাণের   খ) মানুষের   গ) প্রকৃতির   ঘ) সৃষ্টির

    উত্তর: ক) প্রাণের

  27. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

    ক) ঢাকায়   খ) মানুষ   গ) মাদ্রাজে   ঘ) কলকাতায়

    উত্তর: ঘ) কলকাতায়

  28. কবি সুন্দর ভুবন ছেড়ে মরতে চায় না কেন?

    ক) ধন সম্পত্তি পাওয়ার লোভে   খ) যশ-খ্যাতি পাওয়ার জন্য   গ) মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে বলে   ঘ) সৃজনশীল কর্ম রচনা করবে বলে

    উত্তর: গ) মানুষ ও প্রকৃতিকে ভালোবাসে বলে

  29. ‘প্রাণ’ কবিতায় কবি নিজের সৃষ্টিকর্মকে কীসের সাথে তুলনা করেছেন?

    ক) পৃথিবীর   খ) মানুষের   গ) ফুলের   ঘ) প্রকৃতির

    উত্তর: গ) ফুলের

  30. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন-

    ক) ২৫ বৈশাখ   খ) ১১ জ্যৈষ্ঠ   গ) ২২ শ্রাবণ   ঘ) ২০ ফাল্গুন

    উত্তর: গ) ২২ শ্রাবণ

  31. ‘প্রাণ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হযেছে?

    ক) মানসী   খ) সোনার তরী   গ) বলাকা   ঘ) কড়ি ও কোমল

    উত্তর: ঘ) কড়ি ও কোমল

  32. কবি কীসের মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করতে চান না?

    ক) অসহায় শিশুর   খ) দুঃখী মানুষের   গ) জগতের   ঘ) মানব শিশুর

    উত্তর: গ) জগতের

  33. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’- এখানে আমি কে?

    ক) জগতের মানুষ   খ) কবি স্বয়ং   গ) কাল্পনিক চরিত্র   ঘ) স্বতন্ত্র প্রকৃতি

    উত্তর: খ) কবি স্বয়ং

  34. জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য প্রয়োজন-
    i. দৃঢ় সংকল্প
    ii. খ্যাতির আকাঙ্ক্ষা
    iii. শুভকর্ম
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) i ও iii

  35. রাজমিস্ত্রি যেমন ইটের পর ইট গেঁথে গৃহ তৈরি করেন; কবি তেমনি তৈরি করতে চান-

    ক) গল্প   খ) উপন্যাস   গ) সংগীত   ঘ) নাটক

    উত্তর: গ) সংগীত

  36. কবি-সাহিত্যিকরা সবার নিকট আদৃত হন-
    i. প্রেমের উপাখ্যান রচনার মাধ্যমে
    ii. মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে
    iii. ঐতিহাসিক নাটক সৃষ্টির মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?

    ক) i   খ) ii   গ) i ও iii   ঘ) ii ও iii

    উত্তর: খ) ii

  37. কবি তাঁর সৃষ্টিকে কখন গ্রহণ করতে বলেছেন?
    i. যখন তাতে মানুষের কথা থাকবে
    ii. যথন তা তাদের ভালো লাগবে
    iii. যখন তা বোদ্ধাশ্রেণির পছন্দ হবে
    নিচের কোনটি সঠিক?

    ক) i   খ) ii   গ) iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  38. কোন কবি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

    ক) মীর মশাররফ হোসেন   খ) রবীন্দ্রনাথ ঠাকুর   গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর   ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

    উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর

  39. ‘তা যদি না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই’ পঙক্তিতে প্রকাশ পেয়েছে –

    ক) মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা   খ) খ্যাতি লাভের তীব্র কামনা   গ) মানুষের প্রতি ভালোবাসা   ঘ) পৃথিবীর প্রতি ভালোবাসা

    উত্তর: ক) মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা

  40. ‘কীর্তিমানের মৃত্যু নাই’-এই পঙক্তির ভাবের সাথে সাদৃশ্য রয়েছে কোন কবিতার?

    ক) কপোতাক্ষ নদ   খ) প্রাণ   গ) অন্ধবধূ   ঘ) মানুষ

    উত্তর: খ) প্রাণ

  41. ‘প্রাণ’ কবিতায় কবি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন-

    ক) সম্পর্কের মাধ্যমে   খ) সৃষ্টির মাধ্যমে   গ) সুরের মাধ্যমে   ঘ) স্মৃতির মাধ্যমে

    উত্তর: খ) সৃষ্টির মাধ্যমে

  42. ‘মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’ বাক্যটি দ্বারা বোঝায় –
    i. কীর্তির দ্বারা অমর হওয়ার কথা
    ii. মৃত্যুর সময় তাঁর কোনো অঙ্গ-প্রত্যঙ্গ মানুষকে দান করবে
    iii. শরীর-মনে বেঁচে থাকা
    নিচের কোনটি সঠিক?

    ক) i   খ) ii   গ) iii   ঘ) i ও iii

    উত্তর: ক) i

  43. কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত?

    ক) ধরায়   খ) সাগরে   গ) আকাশে   ঘ) বাতাসে

    উত্তর: ক) ধরায়

  44. ‘প্রাণ’ কবিতার লেখক কে?

    ক) রবীন্দ্রনাথ ঠাকুর   খ) যতীন্দ্রমোহন বাগচী   গ) কাজী নজরুল ইসলাম   ঘ) জীবনানন্দ দাশ

    উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর

  45. ‘জীবন্ত হৃদয়’ বলতে বুঝানো হয়েছে-
    i. মানুষের হৃদয়
    ii. পশুর হৃদয়
    iii. পাখির হৃদয়
    নিচের কোনটি সঠিক?

    ক) i   খ) ii   গ) iii   ঘ) ii ও iii

    উত্তর: ক) i

  46. ‘ঠাঁই’ শব্দ দ্বারা বোঝায় –

    ক) স্থির   খ) ঠিক   গ) স্থান   ঘ) অমরত্ব

    উত্তর: গ) স্থান

  47. কীভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব?

    ক) কবি হয়ে   খ) শুভকর্ম করে   গ) ধনী হয়ে   ঘ) গান গেয়ে

    উত্তর: খ) শুভকর্ম করে

  48. ‘প্রাণ’ কবিতাটির শেষ চরণ কোনটি?

    ক) নব নব সংগীতের কুসুম ফুটাই   খ) ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়   গ) যদি গো রচিতে পারি অমর-আলয়   ঘ) জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই

    উত্তর: খ) ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়

  49. ‘সংগীতের কুসুম’ বলতে কবি কী বুঝিয়েছেন?

    ক) সৃষ্টির বৈচিত্র্য   খ) নিজের গান   গ) সংগীতের সুর   ঘ) গানের বৈচিত্র্য

    উত্তর: ক) সৃষ্টির বৈচিত্র্য

  50. ‘প্রাণ’ কবিতার চরণ সংখ্যা কত?

    ক) ১২   খ) ১৪   গ) ১৬   ঘ) ১৮

    উত্তর: খ) ১৪

  51. ‘প্রাণ’ কবিতায় কবির আকুতি হচ্ছে-
    i. মানুষের মনে বেঁচে থাকা
    ii. নিজের অস্তিত্বকে অম্লান রাখা
    iii. আত্মিক প্রশান্তি লাভ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  52. ‘লভি’ শব্দের যথার্থ অর্থ কোনটি?

    ক) লাভ করি   খ) লোভী   গ) কুসুমাস্তীর্ণ   ঘ) অনুভূতি

    উত্তর: ক) লাভ করি

  53. কবি-সাহিত্যিকদের রচনা সৃজনশীল না হলে সবার নিকট তা হবে-
    i. আদৃত
    ii. আবৃত
    iii. অনাদৃত
    নিচের কোনটি সঠিক?

    ক) i   খ) ii   গ) iii   ঘ) ii ও iii

    উত্তর: গ) iii

  54. বেঁচে থাকার তীব্র বাসনাই কবিকে অনুপ্রাণিত করেছে-
    i. সত্যকে অস্বীকার করায়
    ii. হৃদয় আবেগ দিয়ে সংগীত রচনায়
    iii. মানব হৃদয়ে আসন প্রতিষ্ঠায়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  55. ‘ভুবন’ শব্দের অর্থ কী?

    ক) জীবন   খ) পৃথিবী   গ) ধর্ম   ঘ) স্বর্গ

    উত্তর: খ) পৃথিবী

  56. ‘প্রাণ’ কবিতাটির কথক কে?

    ক) মানুষ   খ) দুঃখী মানব   গ) সুখী মানব   ঘ) কবি নিজে

    উত্তর: ঘ) কবি নিজে

  57. ‘প্রাণ’ কবিতার চরণান্তের মিলবিন্যাস কীরূপ?

    ক) প্রতি চরণে   খ) প্রতি দুই চরণে   গ) প্রতি চরণ পর   ঘ) প্রতি স্তবকে

    উত্তর: গ) প্রতি চরণ পর

  58. প্রাণের খেলা সর্বদা কল্লোলিত হয় কোথায়?

    ক) হৃদয় মাঝে   খ) ধরার বুকে   গ) মানবের বুকে   ঘ) তরঙ্গ মাঝে

    উত্তর: খ) ধরার বুকে

  59. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কী?

    ক) দ্বারকনাথ ঠাকুর   খ) দেবেন্দ্রনাথ ঠাকুর   গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর   ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

    উত্তর: ক) দ্বারকনাথ ঠাকুর

  60. ‘যদি গো রচিতে পারি অমর-আলয়’ বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

    ক) আকাঙ্ক্ষা   খ) নির্ভর   গ) দুরন্তপনা   ঘ) আসক্তি

    উত্তর: ক) আকাঙ্ক্ষা

  61. ‘মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক’ – উক্তিটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ হলো –
    i. মানবের মাঝে আমি বাঁচিবারে চাই
    ii. তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই
    iii. ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  62. বাংলা সাহিত্যের কোন শাখায় রবীন্দ্রনাথের সমৃদ্ধশালী প্রভাব রয়েছে?

    ক) কাব্য ও উপন্যাস   খ) ছোটগল্প ও নাটক   গ) প্রবন্ধ ও গান   ঘ) উল্লিখিত সকল শাখায়

    উত্তর: ঘ) উল্লিখিত সকল শাখায়

  63. ‘প্রাণ’ কবিতায় কবি কীসের কুসুম ফোটাতে চান?

    ক) গানের   খ) কবিতার   গ) গল্পের   ঘ) ভালোবাসর

    উত্তর: ক) গানের

  64. ‘বিরহ মিলন কত হাসি-অশ্রুময়।’ এখানে ‘বিরহ মিলন’ হলো-

    ক) সমার্থক শব্দ   খ) প্রতিশব্দ   গ) বিপরীতার্থক শব্দ   ঘ) সন্ধিগঠিত শব্দ

    উত্তর: গ) বিপরীতার্থক শব্দ

  65. বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখাপড়ার জন্য পাঠানো হয় –
    i. ওরিয়েন্টাল সেমিনারিতে
    ii. নর্মাল স্কুলে
    iii. বেঙ্গল একাডেমীতে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  66. ‘যোগাযোগ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?

    ক) কাব্য   খ) নাটক   গ) গল্প   ঘ) উপন্যাস

    উত্তর: ঘ) উপন্যাস

  67. ‘প্রাণ’ কবিতায় মানুষের কী নিয়ে কবি অমর আলয় রচনা করতে চেয়েছেন?

    ক) টাকা-পয়সা   খ) জীবন   গ) সুখ-দুঃখ   ঘ) সহযোগিতা

    উত্তর: গ) সুখ-দুঃখ

  68. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন-
    i. কবি ও কথাসাহিত্যিক
    ii. দার্শনিক ও শিক্ষাবিদ
    iii. সুরকার ও অভিনেতা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  69. ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।’ এখানে কবি মরতে চান না কেন?

    ক) অসমাপ্ত কাজ শেষ হয় নি বলে   খ) পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে   গ) মৃত্যুকে তিনি ভয় পান বলে   ঘ) চিরদিন মানুষকে ভালোবাসব বলে

    উত্তর: খ) পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে

  70. “আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে” এর সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

    ক) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে   খ) নব নব সংগীতের কুসুম ফুটাই   গ) ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত   ঘ) তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই

    উত্তর: ঘ) তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই

  71. ‘ঘরে বাইরে’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের-

    ক) গল্প   খ) কবিতা   গ) রূপকথা   ঘ) উপন্যাস

    উত্তর: ঘ) উপন্যাস

  72. ‘প্রাণ’ কবিতায় কবি সুন্দর ভুবনে মরতে চান না কেন?

    ক) মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছন বলে   খ) সম্পত্তি পাওয়ার লোভে   গ) খ্যাতি পাওয়ার আশায়   ঘ) সৃষ্টির সম্ভার সমৃদ্ধ করার আশায়

    উত্তর: ক) মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছন বলে

  73. ‘প্রাণ’ কবিতায় ‘তোমরা’ বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন?

    ক) কিশোরদের   খ) মানবজাতিকে   গ) নবীনদের   ঘ) আত্মীয়স্বজনদের

    উত্তর: খ) মানবজাতিকে

  74. এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার আসে কোন বিষয়ে?

    ক) পদার্থবিজ্ঞানে   খ) রসায়নবিজ্ঞানে   গ) অর্থনীতিতে   ঘ) সাহিত্যে

    উত্তর: ঘ) সাহিত্যে

  75. ‘তা যদি না পরি’-উক্তিটিতে প্রকাশ পেয়েছে-

    ক) অবিশ্বাস   খ) হতাশা   গ) সংশয়   ঘ) প্রত্যয়

    উত্তর: গ) সংশয়

  76. ধরায় প্রাণের খেলা কীরূপ?

    ক) চিরঅম্লান   খ) চিরজাগরূক   গ) চিরঅশ্রুময়   ঘ) চিরতরঙ্গিত

    উত্তর: ঘ) চিরতরঙ্গিত

  77. ‘প্রাণ’ কবিতার মতো মর্ত্যপ্রীতি প্রবল যে চরণে-
    i. এবার আমারে লহ করুণা করে
    ii. যেতে আমি দিব না তোমায়, কহিছেন জননী জাহ্নবীর তীরে
    iii. ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  78. ‘অমর আলয়’ শব্দটি ব্যবহৃত হয়েছে-

    ক) অমরত্ব বোঝাতে   খ) সুন্দর বাড়ি বোঝাতে   গ) অমর সৃষ্টি বোঝাতে   ঘ) হৃদয়ের সৌন্দর্য বোঝাতে

    উত্তর: গ) অমর সৃষ্টি বোঝাতে

  79. ‘জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই! পঙক্তিটিতে প্রকাশ পেয়েছে কবির-
    i. আকুতি
    ii. প্রার্থনা
    iii. উচ্ছ্বাস
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  80. ব্যারিস্টারি পড়ার জন্য রবীন্দ্রনাথ কত বছর ইংল্যান্ডে ছিলেন?

    ক) দেড় বছর   খ) দুই বছর   গ) আড়াই বছর   ঘ) তিন বছর

    উত্তর: ক) দেড় বছর

  81. ‘প্রাণ’ কবিতায় ব্যবহৃত শব্দ হচ্ছে-
    i. বিরহ মিলন
    ii. সুখ দুঃখ
    iii. মরা বাঁচা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  82. ‘প্রাণ’ কবিতায় কোনটি ধরা পড়েছে?

    ক) দার্শনিকতা   খ) মর্ত্যপ্রীতি   গ) ঐতিহ্যপ্রীতি   ঘ) সত্যানুসন্ধান

    উত্তর: খ) মর্ত্যপ্রীতি

  83. ‘প্রাণ’ কবিতায় কবি তাঁর ফোটানো ফুলগুলো কখন ফেলে দিতে বলেছেন?

    ক) শুকিয়ে গেলে   খ) সাঁঝের বেলায়   গ) ঘোর নিশিতে   ঘ) ঊষা লগ্নে

    উত্তর: ক) শুকিয়ে গেলে

  84. ‘প্রাণ’ কবিতায় কবি নব নব কী ফোটাতে চেয়েছেন

    ক) কুসুম   খ) গল্প   গ) কবিতা   ঘ) গান

    উত্তর: ক) কুসুম

  85. ‘প্রাণ’ কবিতার প্রথম দুটি চরণে ফুটে উঠেছে –

    ক) আকাঙ্ক্ষা   খ) উদ্দীপনা   গ) বীতস্পৃহা   ঘ) হতাশা

    উত্তর: ক) আকাঙ্ক্ষা

  86. মানবের সুখে-দুঃখে কবি কী গেঁথে চলেছেন?

    ক) অশ্রুমালা   খ) সংগীত   গ) ফুলের মালা   ঘ) অলংকার

    উত্তর: খ) সংগীত

  87. ‘প্রাণ কবিতায় ‘ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত’ বলতে কী বোঝ?

    ক) প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে   খ) প্রিয় খেলাধুলা পৃথিবীতে বিদ্যমান   গ) জীবজন্তু, পশুপাখি সবকিছুই বোঝানো হয়েছে   ঘ) প্রকৃতির অপার লীলা রহস্য

    উত্তর: ক) প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে

  88. ‘প্রাণ’ কবিতায় কবি মানুষের কাছে আদৃত হতে চেয়েছেন তাঁর –

    ক) সৃষ্টির মাধ্যমে   খ) ভালোবাসার মাধ্যমে   গ) আচরণের মাধ্যমে   ঘ) স্থাপত্যের মাধ্যমে

    উত্তর: ক) সৃষ্টির মাধ্যমে

  89. ‘প্রাণ’ কবিতায় কবি কত দিন মানব হৃদয়ে স্থান পেতে চান?

    ক) এক শতাব্দী   খ) অনন্তকাল   গ) দুই শতাব্দী   ঘ) ক্ষণিক সময়

    উত্তর: খ) অনন্তকাল

  90. ‘প্রাণ’ কবিতায় মানুষের প্রতি কবির প্রকাশ ঘটেছে –
    i. সংগ্রামের
    ii. গভীর মমতার
    iii. ভালোবাসার
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: খ) ii ও iii

  91. কবির বেঁচে থাকাটা আসলে –

    ক) শারীরিকভাবে টিকে থাকা   খ) অশরীরী বেঁচে থাকা   গ) মরণের নামান্তর   ঘ) বেঁচে থাকা নয়

    উত্তর: খ) অশরীরী বেঁচে থাকা

  92. ‘প্রাণ’ কবিতায় কবি বাঁচতে চান-

    ক) উপভোগের জন্য   খ) আনন্দের জন্য   গ) সৃষ্টির জন্য   ঘ) ত্যাগের জন্য

    উত্তর: গ) সৃষ্টির জন্য

  93. ‘নব’ শব্দের সঠিক অর্থ কোনটি?

    ক) নূতন   খ) আধুনিক   গ) বড়   ঘ) ভিন্ন

    উত্তর: ক) নূতন

  94. ‘প্রাণ’ কবিতায় কবির সংগীত রচনার উদ্দেশ্য হলো

    ক) মানুষের মনে আনন্দ দান করা   খ) মানুষের মনে স্থান পাওয়া   গ) মানুষের মনকে পুলকিত করা   ঘ) মানুষের মনকে সমৃদ্ধ করা

    উত্তর: খ) মানুষের মনে স্থান পাওয়া

  95. ‘গাঁথিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?

    ক) গেঁথে   খ) গাঁথা   গ) গাঁথিয়াছি   ঘ) গেঁথেছি

    উত্তর: ক) গেঁথে

  96. রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন ইংল্যান্ডে পাঠানো হয়?

    ক) ব্যারিস্টারি পড়ার জন্য   খ) কলেজে পড়ার জন্য   গ) শিল্পকলা চর্চার জন্য   ঘ) ইতিহাস পড়ার জন্য

    উত্তর: ক) ব্যারিস্টারি পড়ার জন্য

  97. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সৃষ্টিতে স্থান দিতে চান মানবজীবনের-
    i. সুখ
    ii. দুঃখ
    iii. ভালোবাসা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) ii ও iii   গ) i ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  98. ‘প্রাণ’ কবিতাটি মূলত

    ক) অভিলাষমূলক   খ) আহবানমূলক   গ) প্রশস্তিমূলক   ঘ) উদ্দীপনামূলক

    উত্তর: ক) অভিলাষমূলক

  99. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?

    ক) চোখের বালি   খ) গোরা   গ) ঘরে বাইরে   ঘ) যোগাযোগ

    উত্তর: খ) গোরা

  100. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?

    ক) রবীন্দ্রনাথ ঠাকুর   খ) অমর্ত্য সেন   গ) কেনজাবুরো ওয়ে   ঘ) মো. ইয়ান

    উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণ — এই অধ্যায়ের ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন প্রশ্ন ব্যাংকে আছে।

Leave a Comment