প্রাণ

৬১. 'মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরি লোক' - উক্তিটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ হলো - i. মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ii. তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই iii. ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায় নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৬২. বাংলা সাহিত্যের কোন শাখায় রবীন্দ্রনাথের সমৃদ্ধশালী প্রভাব রয়েছে?

কাব্য ও উপন্যাস
ছোটগল্প ও নাটক
প্রবন্ধ ও গান
উল্লিখিত সকল শাখায়
সঠিক উত্তর: ঘ — উল্লিখিত সকল শাখায়

৬৩. 'প্রাণ' কবিতায় কবি কীসের কুসুম ফোটাতে চান?

গানের
কবিতার
গল্পের
ভালোবাসর
সঠিক উত্তর: ক — গানের

৬৪. 'বিরহ মিলন কত হাসি-অশ্রুময়।' এখানে 'বিরহ মিলন' হলো-

সমার্থক শব্দ
প্রতিশব্দ
বিপরীতার্থক শব্দ
সন্ধিগঠিত শব্দ
সঠিক উত্তর: গ — বিপরীতার্থক শব্দ

৬৫. বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখাপড়ার জন্য পাঠানো হয় - i. ওরিয়েন্টাল সেমিনারিতে ii. নর্মাল স্কুলে iii. বেঙ্গল একাডেমীতে নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৬৬. 'যোগাযোগ' রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?

কাব্য
নাটক
গল্প
উপন্যাস
সঠিক উত্তর: ঘ — উপন্যাস

৬৭. 'প্রাণ' কবিতায় মানুষের কী নিয়ে কবি অমর আলয় রচনা করতে চেয়েছেন?

টাকা-পয়সা
জীবন
সুখ-দুঃখ
সহযোগিতা
সঠিক উত্তর: গ — সুখ-দুঃখ

৬৮. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন- i. কবি ও কথাসাহিত্যিক ii. দার্শনিক ও শিক্ষাবিদ iii. সুরকার ও অভিনেতা নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৬৯. 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।' এখানে কবি মরতে চান না কেন?

অসমাপ্ত কাজ শেষ হয় নি বলে
পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে
মৃত্যুকে তিনি ভয় পান বলে
চিরদিন মানুষকে ভালোবাসব বলে
সঠিক উত্তর: খ — পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে

৭০. "আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে" এর সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
নব নব সংগীতের কুসুম ফুটাই
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত
তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই
সঠিক উত্তর: ঘ — তোমাদের মাঝখানে লভি যেন ঠাঁই

৭১. 'ঘরে বাইরে' হলো রবীন্দ্রনাথ ঠাকুরের-

গল্প
কবিতা
রূপকথা
উপন্যাস
সঠিক উত্তর: ঘ — উপন্যাস

৭২. 'প্রাণ' কবিতায় কবি সুন্দর ভুবনে মরতে চান না কেন?

মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছন বলে
সম্পত্তি পাওয়ার লোভে
খ্যাতি পাওয়ার আশায়
সৃষ্টির সম্ভার সমৃদ্ধ করার আশায়
সঠিক উত্তর: ক — মানুষ ও প্রকৃতিকে ভালোবেসেছন বলে

৭৩. 'প্রাণ' কবিতায় 'তোমরা' বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন?

কিশোরদের
মানবজাতিকে
নবীনদের
আত্মীয়স্বজনদের
সঠিক উত্তর: খ — মানবজাতিকে

৭৪. এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার আসে কোন বিষয়ে?

পদার্থবিজ্ঞানে
রসায়নবিজ্ঞানে
অর্থনীতিতে
সাহিত্যে
সঠিক উত্তর: ঘ — সাহিত্যে

৭৫. 'তা যদি না পরি'-উক্তিটিতে প্রকাশ পেয়েছে-

অবিশ্বাস
হতাশা
সংশয়
প্রত্যয়
সঠিক উত্তর: গ — সংশয়

৭৬. ধরায় প্রাণের খেলা কীরূপ?

চিরঅম্লান
চিরজাগরূক
চিরঅশ্রুময়
চিরতরঙ্গিত
সঠিক উত্তর: ঘ — চিরতরঙ্গিত

৭৭. 'প্রাণ' কবিতার মতো মর্ত্যপ্রীতি প্রবল যে চরণে- i. এবার আমারে লহ করুণা করে ii. যেতে আমি দিব না তোমায়, কহিছেন জননী জাহ্নবীর তীরে iii. ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

৭৮. 'অমর আলয়' শব্দটি ব্যবহৃত হয়েছে-

অমরত্ব বোঝাতে
সুন্দর বাড়ি বোঝাতে
অমর সৃষ্টি বোঝাতে
হৃদয়ের সৌন্দর্য বোঝাতে
সঠিক উত্তর: গ — অমর সৃষ্টি বোঝাতে

৭৯. 'জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই! পঙক্তিটিতে প্রকাশ পেয়েছে কবির- i. আকুতি ii. প্রার্থনা iii. উচ্ছ্বাস নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৮০. ব্যারিস্টারি পড়ার জন্য রবীন্দ্রনাথ কত বছর ইংল্যান্ডে ছিলেন?

দেড় বছর
দুই বছর
আড়াই বছর
তিন বছর
সঠিক উত্তর: ক — দেড় বছর