ঝর্ণার গান — MCQ

মোট ৫১টি · পৃষ্ঠা ২ / ৩

২১. ঝর্ণা কিরূপ চোখে চায়?

মুগ্ধ চোখে
অবাক চোখে
ভয়াত চোখে
তৃষ্ণার্ত চোখে
সঠিক উত্তর: ক — মুগ্ধ চোখে

২২. গিরির কিরূপ ললাট ঘেমে ঝর্ণার উদ্ভব হয়েছে?

তপ্ত
হিম
সিক্ত
শুষ্ক
সঠিক উত্তর: খ — হিম

২৩. ঝর্ণা কী দুলিয়ে যায়?

তরল শ্লোক
অচল-ঠাঁট
কানের দুল
জরির জাল
সঠিক উত্তর: খ — অচল-ঠাঁট

২৪. কারা মুখ বুলায়?

বুলবুলি-টিয়া
শালিক-শুক
ময়না-কাক
চকোর-চাতক
সঠিক উত্তর: খ — শালিক-শুক

২৫. 'ঝর্ণার গান' কবিতায় 'ঝুম-পাহাড়' হলো- i. নীরব পাহাড় ii. নির্জন পাহাড় iii. হিম পাথর নিচের কোনটি সঠিক?

ii
ii ও iii
i ও ii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — i ও ii

২৬. পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় – এই বাক্যে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?

উপমা
উৎপ্রেক্ষা
যমক
শ্লেষ
সঠিক উত্তর: ক — উপমা

২৭. 'ঝাঁঝি' অর্থ কী?

এক প্রকার পাখি
জল
ঝর্ণার ঢেউ
এক প্রকার জলজ গুল্ম
সঠিক উত্তর: ঘ — এক প্রকার জলজ গুল্ম

২৮. ঝর্ণা কিসের রং ধরে যায়?

মখমলের
ডালচিনির
টগর ফুলের
জরির জালের
সঠিক উত্তর: খ — ডালচিনির

২৯. বিজন দেশে কী নেই?

গাছপালা
পশু-পাখি
মানুষ
কূজন
সঠিক উত্তর: ঘ — কূজন

৩০. 'শঙ্কা' শব্দের বিপরীতার্থ প্রকাশ করে কোন শব্দটি?

ডঙ্কা
উদ্যম
বীর্যবান
সাহস
সঠিক উত্তর: ঘ — সাহস

৩১. গিরিবনে কীসের উৎসব?

গানের
নাচের
কবিতার
পাখির
সঠিক উত্তর: খ — নাচের

৩২. 'অঙ্গ মোর ঝলমলে'-কার?

পরীর
পাহাড়ের
ঝর্ণার
শালিকের
সঠিক উত্তর: গ — ঝর্ণার

৩৩. ঝর্ণার কীসের খেয়াল নেই?

আনন্দের
দুঃখের
বেদনার
নাচের উৎসবের
সঠিক উত্তর: ঘ — নাচের উৎসবের

৩৪. বন শব্দের সমার্থক শব্দ হচ্ছে- i. অরণ্য ii. অটবি iii. বনানী নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৩৫. 'ঝর্ণার গান' কবিতায় প্রকাশ পেয়েছে- i. নিরন্তর ছুটে চলা ii. বাধা না মানা iii. পেছনের দিকে তাকানো নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৩৬. ঝুম-পাহাড়- i. চোখ পাকায় ii. ভয় দেখায় iii. আশঙ্কা সৃষ্টি করে নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৩৭. 'বেলা শেষের গান' সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা?

মৌলিক কাব্য
গানের গ্রন্থ
গল্পগ্রন্থ
অনূদিত গ্রন্থ
সঠিক উত্তর: ক — মৌলিক কাব্য

৩৮. কোন পাখিকে 'ফটিক জল' বলে?

শালিক
শুক
চাতক
চকোর
সঠিক উত্তর: গ — চাতক

৩৯. ঝর্ণার কোথায় পুলকের অবস্থান?

প্রাণে
গায়ে
চরণে
ললাটে
সঠিক উত্তর: খ — গায়ে

৪০. 'থল' শব্দের অর্থ কোনটি?

স্থল
জল
তল
মেদ
সঠিক উত্তর: ক — স্থল