যাব আমি তোমার দেশে

৬১. 'যাব আমি তোমার দেশে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে?

নক্সী কাঁথার মাঠ
ধানক্ষেত
সোজনবাদিয়ার ঘাট
বালুচর
সঠিক উত্তর: খ — ধানক্ষেত

৬২. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লি-দুলালের দেশ বলতে কী বুঝিয়েছেন?

গাঁয়ের বন
গ্রাম্যবাজার
পল্লিগ্রাম
পল্লি-প্রকৃতি
সঠিক উত্তর: গ — পল্লিগ্রাম

৬৩. পল্লির বনের শীর্ষে আকাশ আর পায়ের কাছে রয়েছে

বিস্তৃত বন
ত্রিমুখী নদীধারা
ফসলের মাঠ
দিক-হারা মাঠ
সঠিক উত্তর: ঘ — দিক-হারা মাঠ

৬৪. গাঁয়ের মেয়ে কদমকলি ছড়িয়ে হেঁটে চলে-

গ্রামের পথে
বুনোপথে
খেতের আলপথে
ফুলরাঙা পথে
সঠিক উত্তর: ক — গ্রামের পথে

৬৫. 'যাব আমি তোমার দেশে' কবিতার কবি কীভাবে মুগ্ধ হবেন?

হিজল বনে ঘুরে বেড়িয়ে
বিলের জলে সাঁতার কেটে
অজানা ফুলের রূপ দেখে
পল্লির আকাশ দেখে
সঠিক উত্তর: গ — অজানা ফুলের রূপ দেখে

৬৬. কবি পল্লির সৌন্দর্য অন্বেষণ করবেন-

সকালের নরম রোদে
নিঝুম অন্ধকারে
প্রখর সূর্যালোকে
বিকেলের সাম্য রূপে
সঠিক উত্তর: খ — নিঝুম অন্ধকারে

৬৭. কবি পল্লিগ্রামে ঘুরে বেড়াবেন- i. উদাস বেশে ii. আঁকাবাঁকা পথে iii. পালতোলা নৌকায় নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৬৮. জসীমউদদীনের কবিতায় কী চিত্রিত হয়েছে? i. পল্লিপ্রকৃতি ii. পল্লি মানুষের জীবনচিত্র iii. কবির অনুভব নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৬৯. পল্লিকবি জসীমউদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো- i. নক্সী কাঁথার মাঠ, সোজনবাদিয়ার ঘাট ii. রাখালী, বালুচর iii. ধানক্ষেত, এক পয়সার বাঁশি নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৭০. পলিগ্রামে গিয়ে কবি- i. পাখির সাথে কথা নাচবেন ii. রক্তকমল তুলে আনবেন iii. গাছের শাখা দুলিয়ে ফুল তুলবেন নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

৭১. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পলিগাঁয়ে যেতে চেয়েছেন- i. অতীত দিনের খোঁজে ii. ধল-দিঘিতে সাঁতার কাটতে iii. পল্লির সৌন্দর্য অন্বেষণে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

৭২. হল-দিঘিতে গিয়ে কবি- i. মাছ ধরবেন ii. সাঁতার কাটবেন iii. রক্তকমল তুলে আনবেন নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: গ — ii ও iii

৭৩. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি সেই পথে যেতে চেয়েছেন, যে পথ- i. সবু সুতার মতো দীর্ঘ ও বাঁকা ii. আধা পাকা ও সুন্দর iii. ধান কাউনের খেতের মাঝ দিয়ে গেছে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i ও iii
সঠিক উত্তর: ঘ — i ও iii

৭৪. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: একবার যেতে দে না/ আমার ছোট্ট সোনার গাঁয় যেথায় কোকিল ডাকে কুহু/দোয়েল ডাকে মুহূমুহ নদী যেথা ছুটে চলে আপন মোহনায়। প্রশ্ন: উদ্দীপকে জসীমউদ্দীনের কোন ইচ্ছার প্রতিফলন ঘটেছে?

গ্রামে যাবার
পলিতে থাকার
গ্রামে গান গাওয়ার
বন্ধুর সাথে খেলা করার
সঠিক উত্তর: ক — গ্রামে যাবার

৭৫. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: একবার যেতে দে না/ আমার ছোট্ট সোনার গাঁয় যেথায় কোকিল ডাকে কুহু/দোয়েল ডাকে মুহূমুহ নদী যেথা ছুটে চলে আপন মোহনায়। প্রশ্ন: উদ্দীপকে প্রতিফলিত 'যাব আমি তোমার দেশে' কবিতার বিষয় হচ্ছে- i. গ্রামে যাওয়ার আকাঙ্ক্ষা ii. পলির পাখির কলগান iii. নদীর বয়ে চলা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭৬. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: নাছিমার বিবাহের এক বছর হয়ে গেছে। গ্রাম ছেড়ে শহরের পরিবেশে তার মোটেই ভালো লাগে না। শীতের আগমনে তার মনে পড়ে- গ্রামে তারা রসপিঠা খেয়েছে আর শিশিরভেজা সরিষা খেতে ঘুরে ঘুরে কতই না মজা করেছে। প্রশ্ন: শিশিরভেজা সরষে খেতে মজা করার সাথে সাদৃশ্যপূর্ণ পড়ক্তি কোনটি?

সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার
খেলবে দিঘির ঝিলমিলি মোদের লীলা কালোৎসবে
ধল-দিঘিতে সাঁতার কেটে অনব তুলে রক্ত-কমল
কোথাও গায়ের রোদমাখিয়া ঘুম-ঘুমায়ে গাছের ছায়ে
সঠিক উত্তর: ক — সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার

৭৭. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: নাছিমার বিবাহের এক বছর হয়ে গেছে। গ্রাম ছেড়ে শহরের পরিবেশে তার মোটেই ভালো লাগে না। শীতের আগমনে তার মনে পড়ে- গ্রামে তারা রসপিঠা খেয়েছে আর শিশিরভেজা সরিষা খেতে ঘুরে ঘুরে কতই না মজা করেছে। প্রশ্ন: 'যাব আমি তোমার দেশে' কবিতার যে বিষয় উদ্দীপকটি ধারণ করে তা হলো- i. পলির প্রাকৃতিক সৌন্দর্য ii. পলিগ্রামের প্রতি ভালোবাসা iii. শহরের একাকিত্ব জীবনের যন্ত্রণা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭৮. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: আবার আসিব ফিরে সুবর্ণ গ্রামের ধারে, তোমরা রহিবা বসি মুগ্ধ মনে নদীর ঐ পারে। গাছের পাতায়, ঝিকিমিকি পাখির ডাক, বন্ধু তোমার নিয়ে ঘুরব মোরা নদীর বাঁক। প্রশ্ন: শেষ চরণের সাথে সাদৃশ্যপূর্ণ 'যাব আমি তোমার দেশে' কবিতার চরণ কোনটি?

তোমার কাঁধে হাত রাখিয়া ফিরব মোরা উদাস বশে
ধল-দিঘিতে সাঁতার কেটে অনব তুলে রক্ত-কমল
ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে
গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে
সঠিক উত্তর: ঘ — গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে

৭৯. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: আবার আসিব ফিরে সুবর্ণ গ্রামের ধারে, তোমরা রহিবা বসি মুগ্ধ মনে নদীর ঐ পারে। গাছের পাতায়, ঝিকিমিকি পাখির ডাক, বন্ধু তোমার নিয়ে ঘুরব মোরা নদীর বাঁক। প্রশ্ন: উদ্দীপকে 'যাব আমি তোমার দেশে' কবিতার যে দিকের প্রতিফলন ঘটেছে তা হলো- i. পলি-দুলালের সাথে খেলা ii. পল্লি-প্রকৃতির সৌন্দর্য iii. পলির প্রতি ভালোবাসা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii