SSC বাংলা ১ম পত্র — যাব আমি তোমার দেশে: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলা ১ম পত্র — যাব আমি তোমার দেশে অধ্যায়ের ৭৯টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।

  1. কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?

    ক) ১৯০৩ সালে   খ) ১৯০৪ সালে   গ) ১৯০৫ সালে   ঘ) ১৯০৬ সালে

    উত্তর: ক) ১৯০৩ সালে

  2. কবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

    ক) দৌলতপুর   খ) মনোহরপুর   গ) চুরুলিয়া   ঘ) তাম্বুলখানা

    উত্তর: ঘ) তাম্বুলখানা

  3. কবিতায় বাংলাদেশের পল্লিপ্রকৃতি ও মানুষের সহজ স্বাভাবিক রূপটি বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন কোন কবি?

    ক) রফিক আজাদ   খ) নির্মলেন্দু গুণ   গ) শামসুর রাহমান   ঘ) জসীমউদ্দীন

    উত্তর: ঘ) জসীমউদ্দীন

  4. পল্লিকবি জসীমউদ্দীনের জন্মস্থান কোথায়?

    ক) যশোর জেলায়   খ) ফরিদপুর জেলায়   গ) মাদারীপুর জেলায়   ঘ) রংপুর জেলায়

    উত্তর: খ) ফরিদপুর জেলায়

  5. জসীমউদ্দীনকে কী কবি বলা হয়?

    ক) বিদ্রোহী কবি   খ) বিশ্বকবি   গ) পল্লিকবি   ঘ) তিমির হননের কবি

    উত্তর: গ) পল্লিকবি

  6. কবি জসীমউদ্দীনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?

    ক) চলে মুসাফির   খ) যে দেশে মানুষ বড়ো   গ) রাশিয়ার পথে   ঘ) জীবনকথা

    উত্তর: ঘ) জীবনকথা

  7. কোন বিষয়ে পল্লিকবি জসীমউদ্দীন এমএ পাস করেন?

    ক) ইংরেজি সাহিত্যে   খ) বাংলা সাহিত্যে   গ) পদার্থবিদ্যায়   ঘ) অর্থনীতি বিষয়ে

    উত্তর: খ) বাংলা সাহিত্যে

  8. কবি জসীমউদ্দীন কিছুকাল কোথায় অধ্যাপনা করেন?

    ক) কলকাতা বিশ্ববিদ্যালয়ে   খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে   গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে   ঘ) রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে

    উত্তর: গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

  9. কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা রচিত হয় কখন?

    ক) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে   খ) চাকরিরত অবস্থায়   গ) গ্রামে থাকাকালীন   ঘ) রাশিয়া ভ্রমণকালে

    উত্তর: ক) বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে

  10. কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?

    ক) ১৯৮০ সালে   খ) ১৯৭৬ সালে   গ) ১৯৬০ সালে   ঘ) ১৯৭২ সালে

    উত্তর: খ) ১৯৭৬ সালে

  11. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় বর্ণিত কোন ফুলের জলের ছিটায় গায়ের বরন রঙিন হবে?

    ক) শাপলা   খ) কদম   গ) হিজল   ঘ) রক্তকমল

    উত্তর: গ) হিজল

  12. চলতে পথে উত্তরীয় জড়িয়ে যাবে-

    ক) ফুলের বনে   খ) বেতস লতায়   গ) বনের ঝোঁপে   ঘ) ময়না কাঁটায়

    উত্তর: ঘ) ময়না কাঁটায়

  13. শাপলা লতায় পা জড়িয়ে কবি কী করবেন?

    ক) ঢেউয়ের তালে দোল খাবেন   খ) সাঁতার কাটবেন   গ) ঢেউয়ের শব্দ গুনবেন   ঘ) পদ্ম ফুলের ঘ্রাণ নেবেন

    উত্তর: ক) ঢেউয়ের তালে দোল খাবেন

  14. ‘যাব আমি তোমার দেশে’ কবিতার কবি কোথায় সাঁতার কেটে রক্তকমল তুলে আনবেন?

    ক) হিজল ঝরা জলে   খ) ধল-দিঘিতে   গ) বিলের পানিতে   ঘ) পদ্ম-পুকুরে

    উত্তর: খ) ধল-দিঘিতে

  15. কাকে কবি বিয়ের কনে মনে করবেন?

    ক) ঘাটে আসা পল্লিবালাকে   খ) অজানা ফুলকে   গ) বিলের পদ্মফুলকে   ঘ) ডাহুক মেয়েকে

    উত্তর: খ) অজানা ফুলকে

  16. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবির গায়ের বরণ কীসে রঙিন হবে?

    ক) হিজল ঝরা জলে   খ) নাম না জানা ফুলে   গ) শাপলা লতায়   ঘ) অজানা ফুলের রূপে

    উত্তর: ক) হিজল ঝরা জলে

  17. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় ডাহুক কোথায় ডাকে?

    ক) দিঘির পাড়ে   খ) ফুলের বনে   গ) বনের ঝোপে   ঘ) বেতস কেয়ার বনে

    উত্তর: ঘ) বেতস কেয়ার বনে

  18. কবি কীসের সাথে জড়িয়ে দোল খেতে চান?

    ক) বেতস লতার সাথে   খ) শাপলা লতার সাথে   গ) অজানা ফুলের সাথে   ঘ) ঝুলন লতার সাথে

    উত্তর: খ) শাপলা লতার সাথে

  19. বেতস কেয়ার বনে আসর মাতায়-

    ক) কদম ফুল   খ) ডাহুক   গ) কেয়া ফুল   ঘ) রক্তকমল

    উত্তর: খ) ডাহুক

  20. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি তাঁর বন্ধুকে নিয়ে কোথায় বসে থাকবেন বলেছেন?

    ক) বেতস কেয়ার বনে   খ) ঢেউ দোলানো দিঘির কোলে   গ) ধান-কাউনের খেতে   ঘ) শিমুলডাঙ্গার বনে

    উত্তর: ক) বেতস কেয়ার বনে

  21. কবি ঘাটে কী রেখে আসবেন?

    ক) ফুলের মালা   খ) বনফুল   গ) রক্তকমল   ঘ) বেতস লতা

    উত্তর: ক) ফুলের মালা

  22. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি ‘উদাস বেশে’ বলতে কী বুঝিয়েছেন?

    ক) আনমনে   খ) এলোকেশে   গ) বিচলিতভাবে   ঘ) ঘুম-ঘুমায়ে

    উত্তর: ক) আনমনে

  23. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কোন ফুলের সুবাস বাতাসে ভেসে আসার কথা বলা হয়েছে?

    ক) হিজল   খ) কদমকলি   গ) রক্তকমল   ঘ) নাম না-জানা ফুল

    উত্তর: ঘ) নাম না-জানা ফুল

  24. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় পল্লি-দুলাল বলা হয়েছে

    ক) পল্লিমায়ের আদরের ছেলেকে   খ) গ্রাম্য বালককে   গ) গাঁয়ের দুরন্ত ছেলেকে   ঘ) পল্লির কৃষককে

    উত্তর: ক) পল্লিমায়ের আদরের ছেলেকে

  25. পল্লি-দুলালের কাঁধে হাত রেখে কবি কীভাবে ফিরবেন?

    ক) উদাস বেশে   খ) আনন্দিত মনে   গ) দুষ্টুমি করতে করতে   ঘ) ঘুম ঢুলু ঢুলু চোখে

    উত্তর: ক) উদাস বেশে

  26. পল্লির অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে যে ছেলে মানুষ হয়েছে, কবি তাকে কী হিসেবে সম্বোধন করেছেন?

    ক) পল্লি-দুলাল   খ) পল্লিমায়ের আদরের ছেলে   গ) দুরন্ত ছেলে   ঘ) গাঁয়ের যত্নে লালিত ছেলে

    উত্তর: ক) পল্লি-দুলাল

  27. কবি দলবেঁধে হেথায় সেথায় খেলা করবেন-

    ক) পাড়ার দস্যি ছেলেদের সাথে   খ) পল্লি-দুলালের সাথে   গ) গরিব চাষার সাথে   ঘ) ডাহুক মেয়ের সাথে

    উত্তর: ক) পাড়ার দস্যি ছেলেদের সাথে

  28. সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ চলে গেছে-

    ক) ধান-কাউনের খেতের ভেতর দিয়ে   খ) বেতস বনের ভেতর দিয়ে   গ) ধল-দিঘির পাড় ঘেঁষে   ঘ) ফুলের বনের ভেতর দিয়ে

    উত্তর: ক) ধান-কাউনের খেতের ভেতর দিয়ে

  29. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় ‘পল্লিবালা’ বলতে কবি কী বুঝিয়েছেন?

    ক) গ্রাম্য মেয়েকে   খ) হাবা মেয়েকে   গ) গ্রাম্য বধূকে   ঘ) পল্লিজননীকে

    উত্তর: ক) গ্রাম্য মেয়েকে

  30. গাঁয়ের মেয়ে কীভাবে হাঁটে?

    ক) কদমকলি ছড়িয়ে   খ) গল্পগুজব করতে করতে   গ) সারিবদ্ধভাবে   ঘ) পল্লিবালাদের পথ ধরে

    উত্তর: ক) কদমকলি ছড়িয়ে

  31. কবি কোথায় হাত রেখে উদাস বেশে ফিরতে চান?

    ক) পল্লি-দুলালের কাঁধে   খ) দুরন্ত ছেলেদের কাঁধে   গ) ডাহুক মেয়ের কাঁধে   ঘ) গাঁয়ের লোকদের কাঁধে

    উত্তর: ক) পল্লি-দুলালের কাঁধে

  32. ধল-দিঘির ঘাটে পানির কলস তরে-

    ক) ডাহুক মেয়ে   খ) পল্লিবালা   গ) পল্লি-দুলাল   ঘ) দস্যি ছেলে

    উত্তর: খ) পল্লিবালা

  33. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি ভাব করবেন-

    ক) শাখীর সাথে   খ) পল্লিবালার সাথে   গ) ডাহুকের সাথে   ঘ) পল্লি-দুলালের সাথে

    উত্তর: ক) শাখীর সাথে

  34. বনের শীর্ষে ও দিকহারা মাঠের চরণ ঘেঁষে কী রয়েছে?

    ক) গাঁয়ের আকাশ   খ) গাঁয়ের মাঠ   গ) মেঘ কন্যার দেশ   ঘ) অজান ফুলের বন

    উত্তর: ক) গাঁয়ের আকাশ

  35. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি গ্রামে যেতে চান-

    ক) শিমুল ডাঙার মাঠ পেরিয়ে   খ) গাজন তলীর মাঠ পেরিয়ে   গ) ময়না কাঁটার মাঠ পেরিয়ে   ঘ) বেতস বনের ভেতর দিয়ে

    উত্তর: খ) গাজন তলীর মাঠ পেরিয়ে

  36. ‘পল্লি-দুলাল, ভাই গো আমার যাব আমি তোমার দেশে’-চরণটি কোন কবিতার অন্তর্গত?

    ক) জয়যাত্রা   খ) পল্লিবর্ষা   গ) বাংলা আমার   ঘ) যাব আমি তোমার দেশে

    উত্তর: ঘ) যাব আমি তোমার দেশে

  37. ‘পাড়ার যত দস্যি ছেলে’- এখানে ‘দস্যি ছেলে’ বলতে কাকে বুঝিয়েছেন?

    ক) পল্লি-দুলালকে   খ) ডাহুক মেয়েকে   গ) গ্রামের দুরন্ত ছেলেকে   ঘ) ময়না কাঁটার লতাকে

    উত্তর: গ) গ্রামের দুরন্ত ছেলেকে

  38. ‘দূর দেশীয়া মেঘ কনেরা মাথায় সয়ে জলের ঝারি’-এখানে ‘জলের ঝারি’ বলতে বোঝানো হয়েছে-

    ক) মেঘ বৃষ্টিকে   খ) ফুলের সমাহারকে   গ) গজলের কলসকে   ঘ) মেয়েদের কান্নাকাটিকে

    উত্তর: ক) মেঘ বৃষ্টিকে

  39. “মামার বাড়ি পদ্ম পুকুর গলায় গলায় জল, এপার থেকে ওপারেতে নাচে ঢেউয়ের দল।” -উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

    ক) দিঘির জলে ঢেউ গণিবে ফুল শুঁকিবে পদ্ম-পাতার   খ) চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে   গ) গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে   ঘ) চার ধারেতে বন জুড়িয়া রাতের আঁধার বাঁধবে বেড়া

    উত্তর: ক) দিঘির জলে ঢেউ গণিবে ফুল শুঁকিবে পদ্ম-পাতার

  40. শিক্ষাসফরে মাধবকুন্ড যেতে অনেক গ্রাম পেরিয়ে, অনেক বাঁকা পথ ডিঙিয়ে ছোটো-বড়ো চা-বাগান শেষে পাহাড়ের গা বেয়ে অঝোরে পানি ঝরছে। এ দৃশ্য শিক্ষার্থীদের বিস্মিত করল। উদ্দীপকে বর্ণিত গ্রামের সাথে সাদৃশ্যপূর্ণ ‘যাব আমি তোমার দেশে’ কবিতার পঙ্ক্তি-

    ক) দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি   খ) পল্লি-দুলাল, ভাইগো আমার যাব আমি-তোমার দেশে   গ) তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পন্থখানি   ঘ) বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়

    উত্তর: গ) তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পন্থখানি

  41. সবুজ এই প্রথম গ্রামে এসেছে। তার চাচাত ভাই ফারুককে সাথে নিয়ে ঘুরতে বের হতেই তার কানে ভেসে এল নানারকম পাখির কলরব। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ‘যাব আমি তোমার দেশে’ কবিতার পঙ্ক্তি কোনটি?

    ক) পল্লি-দুলাল, ভাইগো আমার যাব আমি তোমার দেশে   খ) দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি   গ) তাহার পরে মুঠি মুঠি ছড়িয়ে কদমকলি   ঘ) বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়

    উত্তর: ঘ) বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়

  42. গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ত্রিশাল নদী। সেখানেই সাঁতার, খেলাধুলা করে শাকিবের দিন কেটেছে। আজ তিনি কৈশোর পেরিয়ে বার্ধক্যে উপনীত হলেও সেই নদীর স্মৃতি ভুলতে পারেন না। উদ্দীপকে বর্ণিত ত্রিশাল নদীর সাথে ‘যাব আমি তোমার দেশে’ কবিতার কোনটির তুলনা চলে?

    ক) ধল-দিঘি   খ) হিজল ঝরা পানি   গ) ধান কাউনের খেত   ঘ) বেতস কেয়ার বন

    উত্তর: ক) ধল-দিঘি

  43. লইক্ষাছড়ির ইকোপার্কে প্রাণিবৈচিত্র্য দেখতে পৌছেছেন একদল দর্শনার্থী। নানা রকম পাখির কলগানে স্থানটি মুখর ছিল। উদ্দীপকে বর্ণিত পার্কের সাথে ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় বর্ণিত কোনটির সাদৃশ্য রয়েছে?

    ক) ধান-কাউনের খেত   খ) বেতস কেয়ার বন   গ) শিমুলডাঙ্গার বন   ঘ) হিজল বন

    উত্তর: খ) বেতস কেয়ার বন

  44. রহিমা এম.এ. পাশ করা আধুনিক ও শিক্ষিতা একজন নরী। কিন্তু এ নিয়ে তার কোনো আত্ম-অহঙ্কার নেই। অতি সরল জীবনযাপন করে সে। রহিমার সরলতার সাথে ‘যাব আমি তোমার দেশে’ কবিতার কোনটি মিল রয়েছে?

    ক) পল্লি-দুলাল   খ) মেঘ কনে   গ) হাবা মেয়ে   ঘ) জলের ঝারি

    উত্তর: গ) হাবা মেয়ে

  45. অনেক দিন পর গ্রামে ফিরেছেন সাজাহান। সকালে নামায শেষে তিনি বাগানের দিকে যাচ্ছিলেন। দেখলেন আমের মুকুলে ম-ম করছে চারদিক। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ‘যাব আমি তোমার দেশে’ কবিতার পঙ্ক্তি কোনটি?

    ক) অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে   খ) বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়   গ) উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে   ঘ) চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে

    উত্তর: ক) অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে

  46. শাহরিয়ার শহরে তার মামার বাসায় বেড়াতে গেছে। সেখানে সে তার মামাতো ভাই-বোনদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলেছে। উদ্দীপকে বর্ণিত সম্পর্ককে ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কী বলা হয়েছে?

    ক) হাবা মেয়ে   খ) ফুলের শোভা   গ) শাখীর সনে   ঘ) পল্লিবালা

    উত্তর: গ) শাখীর সনে

  47. সালাম বন্ধুদের সাথে হই-হুল্লোড় করে বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়। পাখির বাচ্চা ধরে, ফুল তোলে ও খেলাধুলা সেরে বাড়ি ফেরে। সালামের আচরণ ‘যাব আমি তোমার দেশে’ কবিতার কোন চরণের সাথে সামঞ্জস্যপূর্ণ?

    ক) তাদের সাথে দল বাঁধিয়া হেথায়-সেথায় ফিরব খেলে   খ) কোথাও গাঁয়ের রোদ মাখিয়া ঘুম ঘুমায়ে গাছের ছায়ে   গ) ধান কাউনের খেতের ভিতর সরু সুতার আঁচড় টানি   ঘ) চার ধারেতে বন জুড়িয়া রাতের আঁধার বাঁধবে বেড়া

    উত্তর: ক) তাদের সাথে দল বাঁধিয়া হেথায়-সেথায় ফিরব খেলে

  48. দীর্ঘদিন পর ভরা বর্ষায় গ্রামে এসেছে সাজিদ। বিলের মাঝে ফুটে থাকা শাপলা ফুলগুলো তাকে ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। এগুলো যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। অনুচ্ছেদটি নিচের কোন চরণে প্রকাশিত হয়েছে?

    ক) পল্লি-দুলাল ভাইগো আমার, যাব সেথায়   খ) তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পান্থখানি   গ) শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউয়ের সাথে খাব যে দোল   ঘ) হিজল-ঝরা বনের ছিটায় গাঁয়ের বরণ রঙিন হবে

    উত্তর: গ) শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউয়ের সাথে খাব যে দোল

  49. পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী চা বাগানে বেড়াতে যায়। সবুজের সমারোহে মন ভরে যায় তাদের। একসময় সবুজ পাতার ফাঁকে ফাঁকে অন্ধকার ঘনিয়ে আসতে থাকে। চা বাগানে সন্ধ্যা নামার সেই দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর। অনুচ্ছেদের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ উক্তি হচ্ছে-

    ক) ডাকব সেথা পাখির ডাকে ভাব কবির শাখীর সনে   খ) চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে   গ) ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে   ঘ) বনের পাতার ফাঁকে ফাঁকে দেখব মোরা সাঁঝ-বাগানে

    উত্তর: ঘ) বনের পাতার ফাঁকে ফাঁকে দেখব মোরা সাঁঝ-বাগানে

  50. যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে, মাটির কলসে জল ভরে, ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়। অনুচ্ছেদের ভাবার্থ প্রকাশ পেয়েছে ‘যাব আমি তোমার দেশে’ কবিতার যে পঙ্ক্তিতে-

    ক) গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মত   খ) কোথাও গাঁয়ের রোদ মাখিয়া ঘুম-ঘুমায় গাছের ছায়ে   গ) সে ঘাটেতে ভরবে কলস গাঁয়ের বিভোল পল্লিবালা   ঘ) সে ঘাটেরি এক ধারেতে আসব রেখে ফুলের মালা

    উত্তর: গ) সে ঘাটেতে ভরবে কলস গাঁয়ের বিভোল পল্লিবালা

  51. ঢাকার বিমানবন্দরে নামতেই প্রশান্তিতে ভরে যায় মাহবুবের মন। বিমানবন্দর হতে বের হয়ে বাড়ি যাওয়ার পথে তার চোখ পড়ে ধানের মাঠে। দিগন্তবিস্তৃত ফসলের মাঠের মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পথ। অনুচ্ছেদে মাহবুবের চেতনার সাথে ‘যাব আমি তোমার দেশে’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে

    ক) তাহার পরে মুঠি মুঠি ছড়িয়ে কদম-কলি   খ) কোথাও মেলে বনের পাতা গ্রাম্য মেয়ে যায় যে চলি   গ) বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়   ঘ) ধান কাউনের খেতের ভেতর সরু সুতোর আচড় টানি

    উত্তর: ঘ) ধান কাউনের খেতের ভেতর সরু সুতোর আচড় টানি

  52. ‘বনের পাখি ফিরছে ঘরে, আঁধার রঙে গ্রামটি ভরা, দিনের শেষে ফুলের বাসে রাতটি নামে ক্লান্তি হরা।’-উদ্দীপকে প্রতিফলিত গ্রামের ‘চিত্রকল্পটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

    ক) চারপাশেতে বনের সারি এলিয়ে শাখার কুন্তল ভার   খ) অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে   গ) দিঘির জলে ঢেউ গণিবে ফুল ঝুঁকিবে পদ্ম-পাতার   ঘ) দিনের পিদিম চুলবে ঘুমে রাতজাগা কোন ফুলের বাসে

    উত্তর: ঘ) দিনের পিদিম চুলবে ঘুমে রাতজাগা কোন ফুলের বাসে

  53. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি পল্লির অকৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা ছেলেকে কী বলে অভিহিত করেছেন?

    ক) পল্লি-বালক   খ) পল্লি-দুলাল   গ) তরুণ চাষা   ঘ) গায়ের মানিক

    উত্তর: খ) পল্লি-দুলাল

  54. ‘দিঘল’ শব্দের অর্থ কী?

    ক) দিঘি   খ) দুর্জয়   গ) দীর্ঘ   ঘ) বেঁটে

    উত্তর: গ) দীর্ঘ

  55. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় ‘ধল-দিঘি’ বলতে কী বোঝানো হয়েছে?

    ক) বিশাল দৈর্ঘ্যের বন   খ) বিশাল দৈর্ঘ্যের মাঠ   গ) মস্ত বড়ো নদী   ঘ) মস্ত বড়ো দিঘি

    উত্তর: ঘ) মস্ত বড়ো দিঘি

  56. ‘কুহেলী’ শব্দের অথ কী?

    ক) প্রহেলিকা   খ) কুয়াশা   গ) প্রতিচ্ছায়া   ঘ) নিকষ কালো

    উত্তর: খ) কুয়াশা

  57. ‘কুন্তল’ শব্দের অর্থ কী?

    ক) চুল   খ) করুণ   গ) চোখ   ঘ) কালো

    উত্তর: ক) চুল

  58. ‘উত্তরীয়’ শব্দের অর্থ কী?

    ক) চাদর   খ) কম্বল   গ) উত্তরের মাঠ   ঘ) দখিনা বাতাস

    উত্তর: ক) চাদর

  59. কবিতায় ‘দুরন্ত’ বোঝাতে কোনটি ব্যবহৃত হয়েছে?

    ক) দস্যি   খ) দুলাল   গ) কুহেলী   ঘ) কুন্তল

    উত্তর: ক) দস্যি

  60. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি ‘রক্ত-কমল’ বলতে কোন ফুলকে বুঝিয়েছেন?

    ক) পদ্ম   খ) শাপলা   গ) কদম   ঘ) হিজল

    উত্তর: ক) পদ্ম

  61. ‘যাব আমি তোমার দেশে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে?

    ক) নক্সী কাঁথার মাঠ   খ) ধানক্ষেত   গ) সোজনবাদিয়ার ঘাট   ঘ) বালুচর

    উত্তর: খ) ধানক্ষেত

  62. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি পল্লি-দুলালের দেশ বলতে কী বুঝিয়েছেন?

    ক) গাঁয়ের বন   খ) গ্রাম্যবাজার   গ) পল্লিগ্রাম   ঘ) পল্লি-প্রকৃতি

    উত্তর: গ) পল্লিগ্রাম

  63. পল্লির বনের শীর্ষে আকাশ আর পায়ের কাছে রয়েছে

    ক) বিস্তৃত বন   খ) ত্রিমুখী নদীধারা   গ) ফসলের মাঠ   ঘ) দিক-হারা মাঠ

    উত্তর: ঘ) দিক-হারা মাঠ

  64. গাঁয়ের মেয়ে কদমকলি ছড়িয়ে হেঁটে চলে-

    ক) গ্রামের পথে   খ) বুনোপথে   গ) খেতের আলপথে   ঘ) ফুলরাঙা পথে

    উত্তর: ক) গ্রামের পথে

  65. ‘যাব আমি তোমার দেশে’ কবিতার কবি কীভাবে মুগ্ধ হবেন?

    ক) হিজল বনে ঘুরে বেড়িয়ে   খ) বিলের জলে সাঁতার কেটে   গ) অজানা ফুলের রূপ দেখে   ঘ) পল্লির আকাশ দেখে

    উত্তর: গ) অজানা ফুলের রূপ দেখে

  66. কবি পল্লির সৌন্দর্য অন্বেষণ করবেন-

    ক) সকালের নরম রোদে   খ) নিঝুম অন্ধকারে   গ) প্রখর সূর্যালোকে   ঘ) বিকেলের সাম্য রূপে

    উত্তর: খ) নিঝুম অন্ধকারে

  67. কবি পল্লিগ্রামে ঘুরে বেড়াবেন-
    i. উদাস বেশে
    ii. আঁকাবাঁকা পথে
    iii. পালতোলা নৌকায়
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  68. জসীমউদদীনের কবিতায় কী চিত্রিত হয়েছে?
    i. পল্লিপ্রকৃতি
    ii. পল্লি মানুষের জীবনচিত্র
    iii. কবির অনুভব
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  69. পল্লিকবি জসীমউদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো-
    i. নক্সী কাঁথার মাঠ, সোজনবাদিয়ার ঘাট
    ii. রাখালী, বালুচর
    iii. ধানক্ষেত, এক পয়সার বাঁশি
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

  70. পলিগ্রামে গিয়ে কবি-
    i. পাখির সাথে কথা নাচবেন
    ii. রক্তকমল তুলে আনবেন
    iii. গাছের শাখা দুলিয়ে ফুল তুলবেন
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) ii ও iii

  71. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি পলিগাঁয়ে যেতে চেয়েছেন-
    i. অতীত দিনের খোঁজে
    ii. ধল-দিঘিতে সাঁতার কাটতে
    iii. পল্লির সৌন্দর্য অন্বেষণে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) ii ও iii

  72. হল-দিঘিতে গিয়ে কবি-
    i. মাছ ধরবেন
    ii. সাঁতার কাটবেন
    iii. রক্তকমল তুলে আনবেন
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) ii ও iii

  73. ‘যাব আমি তোমার দেশে’ কবিতায় কবি সেই পথে যেতে চেয়েছেন, যে পথ-
    i. সবু সুতার মতো দীর্ঘ ও বাঁকা
    ii. আধা পাকা ও সুন্দর
    iii. ধান কাউনের খেতের মাঝ দিয়ে গেছে
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i ও iii

    উত্তর: ঘ) i ও iii

  74. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    একবার যেতে দে না/ আমার ছোট্ট সোনার গাঁয় যেথায় কোকিল ডাকে কুহু/দোয়েল ডাকে মুহূমুহ নদী যেথা ছুটে চলে আপন মোহনায়।

    প্রশ্ন: উদ্দীপকে জসীমউদ্দীনের কোন ইচ্ছার প্রতিফলন ঘটেছে?

    ক) গ্রামে যাবার   খ) পলিতে থাকার   গ) গ্রামে গান গাওয়ার   ঘ) বন্ধুর সাথে খেলা করার

    উত্তর: ক) গ্রামে যাবার

  75. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    একবার যেতে দে না/ আমার ছোট্ট সোনার গাঁয় যেথায় কোকিল ডাকে কুহু/দোয়েল ডাকে মুহূমুহ নদী যেথা ছুটে চলে আপন মোহনায়।

    প্রশ্ন: উদ্দীপকে প্রতিফলিত ‘যাব আমি তোমার দেশে’ কবিতার বিষয় হচ্ছে-
    i. গ্রামে যাওয়ার আকাঙ্ক্ষা
    ii. পলির পাখির কলগান
    iii. নদীর বয়ে চলা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  76. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    নাছিমার বিবাহের এক বছর হয়ে গেছে। গ্রাম ছেড়ে শহরের পরিবেশে তার মোটেই ভালো লাগে না। শীতের আগমনে তার মনে পড়ে- গ্রামে তারা রসপিঠা খেয়েছে আর শিশিরভেজা সরিষা খেতে ঘুরে ঘুরে কতই না মজা করেছে।

    প্রশ্ন: শিশিরভেজা সরষে খেতে মজা করার সাথে সাদৃশ্যপূর্ণ পড়ক্তি কোনটি?

    ক) সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার   খ) খেলবে দিঘির ঝিলমিলি মোদের লীলা কালোৎসবে   গ) ধল-দিঘিতে সাঁতার কেটে অনব তুলে রক্ত-কমল   ঘ) কোথাও গায়ের রোদমাখিয়া ঘুম-ঘুমায়ে গাছের ছায়ে

    উত্তর: ক) সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার

  77. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    নাছিমার বিবাহের এক বছর হয়ে গেছে। গ্রাম ছেড়ে শহরের পরিবেশে তার মোটেই ভালো লাগে না। শীতের আগমনে তার মনে পড়ে- গ্রামে তারা রসপিঠা খেয়েছে আর শিশিরভেজা সরিষা খেতে ঘুরে ঘুরে কতই না মজা করেছে।

    প্রশ্ন: ‘যাব আমি তোমার দেশে’ কবিতার যে বিষয় উদ্দীপকটি ধারণ করে তা হলো-
    i. পলির প্রাকৃতিক সৌন্দর্য
    ii. পলিগ্রামের প্রতি ভালোবাসা
    iii. শহরের একাকিত্ব জীবনের যন্ত্রণা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  78. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    আবার আসিব ফিরে সুবর্ণ গ্রামের ধারে, তোমরা রহিবা বসি মুগ্ধ মনে নদীর ঐ পারে। গাছের পাতায়, ঝিকিমিকি পাখির ডাক, বন্ধু তোমার নিয়ে ঘুরব মোরা নদীর বাঁক।

    প্রশ্ন: শেষ চরণের সাথে সাদৃশ্যপূর্ণ ‘যাব আমি তোমার দেশে’ কবিতার চরণ কোনটি?

    ক) তোমার কাঁধে হাত রাখিয়া ফিরব মোরা উদাস বশে   খ) ধল-দিঘিতে সাঁতার কেটে অনব তুলে রক্ত-কমল   গ) ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে   ঘ) গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে

    উত্তর: ঘ) গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে

  79. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
    আবার আসিব ফিরে সুবর্ণ গ্রামের ধারে, তোমরা রহিবা বসি মুগ্ধ মনে নদীর ঐ পারে। গাছের পাতায়, ঝিকিমিকি পাখির ডাক, বন্ধু তোমার নিয়ে ঘুরব মোরা নদীর বাঁক।

    প্রশ্ন: উদ্দীপকে ‘যাব আমি তোমার দেশে’ কবিতার যে দিকের প্রতিফলন ঘটেছে তা হলো-
    i. পলি-দুলালের সাথে খেলা
    ii. পল্লি-প্রকৃতির সৌন্দর্য
    iii. পলির প্রতি ভালোবাসা
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ঘ) i, ii ও iii

যাব আমি তোমার দেশে — এই অধ্যায়ের ৭৯টি বহুনির্বাচনি প্রশ্ন প্রশ্ন ব্যাংকে আছে।

Leave a Reply

Discover more from BDAcademic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading