৪১. সবুজ এই প্রথম গ্রামে এসেছে। তার চাচাত ভাই ফারুককে সাথে নিয়ে ঘুরতে বের হতেই তার কানে ভেসে এল নানারকম পাখির কলরব। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ 'যাব আমি তোমার দেশে' কবিতার পঙ্ক্তি কোনটি?
যাব আমি তোমার দেশে — MCQ
৪২. গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ত্রিশাল নদী। সেখানেই সাঁতার, খেলাধুলা করে শাকিবের দিন কেটেছে। আজ তিনি কৈশোর পেরিয়ে বার্ধক্যে উপনীত হলেও সেই নদীর স্মৃতি ভুলতে পারেন না। উদ্দীপকে বর্ণিত ত্রিশাল নদীর সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার কোনটির তুলনা চলে?
৪৩. লইক্ষাছড়ির ইকোপার্কে প্রাণিবৈচিত্র্য দেখতে পৌছেছেন একদল দর্শনার্থী। নানা রকম পাখির কলগানে স্থানটি মুখর ছিল। উদ্দীপকে বর্ণিত পার্কের সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতায় বর্ণিত কোনটির সাদৃশ্য রয়েছে?
৪৪. রহিমা এম.এ. পাশ করা আধুনিক ও শিক্ষিতা একজন নরী। কিন্তু এ নিয়ে তার কোনো আত্ম-অহঙ্কার নেই। অতি সরল জীবনযাপন করে সে। রহিমার সরলতার সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার কোনটি মিল রয়েছে?
৪৫. অনেক দিন পর গ্রামে ফিরেছেন সাজাহান। সকালে নামায শেষে তিনি বাগানের দিকে যাচ্ছিলেন। দেখলেন আমের মুকুলে ম-ম করছে চারদিক। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ 'যাব আমি তোমার দেশে' কবিতার পঙ্ক্তি কোনটি?
৪৬. শাহরিয়ার শহরে তার মামার বাসায় বেড়াতে গেছে। সেখানে সে তার মামাতো ভাই-বোনদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলেছে। উদ্দীপকে বর্ণিত সম্পর্ককে 'যাব আমি তোমার দেশে' কবিতায় কী বলা হয়েছে?
৪৭. সালাম বন্ধুদের সাথে হই-হুল্লোড় করে বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়। পাখির বাচ্চা ধরে, ফুল তোলে ও খেলাধুলা সেরে বাড়ি ফেরে। সালামের আচরণ 'যাব আমি তোমার দেশে' কবিতার কোন চরণের সাথে সামঞ্জস্যপূর্ণ?
৪৮. দীর্ঘদিন পর ভরা বর্ষায় গ্রামে এসেছে সাজিদ। বিলের মাঝে ফুটে থাকা শাপলা ফুলগুলো তাকে ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। এগুলো যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। অনুচ্ছেদটি নিচের কোন চরণে প্রকাশিত হয়েছে?
৪৯. পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী চা বাগানে বেড়াতে যায়। সবুজের সমারোহে মন ভরে যায় তাদের। একসময় সবুজ পাতার ফাঁকে ফাঁকে অন্ধকার ঘনিয়ে আসতে থাকে। চা বাগানে সন্ধ্যা নামার সেই দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর। অনুচ্ছেদের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ উক্তি হচ্ছে-
৫০. যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে, মাটির কলসে জল ভরে, ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়। অনুচ্ছেদের ভাবার্থ প্রকাশ পেয়েছে 'যাব আমি তোমার দেশে' কবিতার যে পঙ্ক্তিতে-
৫১. ঢাকার বিমানবন্দরে নামতেই প্রশান্তিতে ভরে যায় মাহবুবের মন। বিমানবন্দর হতে বের হয়ে বাড়ি যাওয়ার পথে তার চোখ পড়ে ধানের মাঠে। দিগন্তবিস্তৃত ফসলের মাঠের মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পথ। অনুচ্ছেদে মাহবুবের চেতনার সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে
৫২. 'বনের পাখি ফিরছে ঘরে, আঁধার রঙে গ্রামটি ভরা, দিনের শেষে ফুলের বাসে রাতটি নামে ক্লান্তি হরা।'-উদ্দীপকে প্রতিফলিত গ্রামের 'চিত্রকল্পটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
৫৩. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লির অকৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা ছেলেকে কী বলে অভিহিত করেছেন?
৫৪. 'দিঘল' শব্দের অর্থ কী?
৫৫. 'যাব আমি তোমার দেশে' কবিতায় 'ধল-দিঘি' বলতে কী বোঝানো হয়েছে?
৫৬. 'কুহেলী' শব্দের অথ কী?
৫৭. 'কুন্তল' শব্দের অর্থ কী?
৫৮. 'উত্তরীয়' শব্দের অর্থ কী?
৫৯. কবিতায় 'দুরন্ত' বোঝাতে কোনটি ব্যবহৃত হয়েছে?
৬০. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি 'রক্ত-কমল' বলতে কোন ফুলকে বুঝিয়েছেন?