বৃষ্টি — MCQ

মোট ১০০টি · পৃষ্ঠা ৪ / ৫

৬১. বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ হয়ে ওঠে-

বিরক্ত
বিবাগী
রসসিক্ত
পুলকিত
সঠিক উত্তর: গ — রসসিক্ত
বিস্তারিত পড়ুন →

৬২. তৃষিত বনের সাথে তৃষাতৃপ্ত মনের জেগে ওঠার কারণ- i. বৃষ্টির পরশ ii. উন্মন মন iii. ভ্রমণ ইচ্ছা নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii
বিস্তারিত পড়ুন →

৬৩. 'বৃষ্টি' কবিতায় প্রান্তরকে কী রকম বলা হয়েছে?

নির্জন
বিষন্ন
তৃষিত
বন্ধুর
সঠিক উত্তর: ঘ — বন্ধুর
বিস্তারিত পড়ুন →

৬৪. কোথাকার ফাটলে বন্যা পূর্ণ জোয়ার নিয়ে আসে?

মেঘের
নদীর
মাটির
আকাশের
সঠিক উত্তর: গ — মাটির
বিস্তারিত পড়ুন →

৬৫. সাহিত্যে অবদানের জন্য ফররুখ আহমদ কোন পুরস্কারে ভূষিত হন?

ম্যাগসাস
কিং ফয়সাল
অলক্ত
বাংলা একাডেমি
সঠিক উত্তর: ঘ — বাংলা একাডেমি
বিস্তারিত পড়ুন →

৬৬. 'বৃষ্টি' কবিতায় বহু প্রতীক্ষার পর কী এসেছে?

জোয়ার
জলোচ্ছ্বাস
বৃষ্টি
ঝড়
সঠিক উত্তর: গ — বৃষ্টি
বিস্তারিত পড়ুন →

৬৭. ফররুখ আহমদের পিতার নাম কী?

সৈয়দ হাসান আলী
সৈয়দ হোসেন আলী
সৈয়দ হাসেন আলী
সৈয়দ হাতেম আলী
সঠিক উত্তর: ঘ — সৈয়দ হাতেম আলী
বিস্তারিত পড়ুন →

৬৮. 'আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে'-এ বক্তব্যের বিপরীত ভাব রয়েছে যে বাক্যে- i. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় ii. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় iii. দু-পাশে আবাদি গ্রামে, বৃষ্টি হলো পুবের হাওয়ায় নিচের কোনটি সঠিক?

i
ii
iii
ii ও iii
সঠিক উত্তর: খ — ii
বিস্তারিত পড়ুন →

৬৯. কবি বিদ্যুৎকে রূপসী পরীর সাথে তুলনা করেছেন কেন?

কাব্য প্রকাশের
কাব্যরীতি অনুযায়ী
লোকজ ধারণা অনুযায়ী
ভালোবেসে
সঠিক উত্তর: গ — লোকজ ধারণা অনুযায়ী
বিস্তারিত পড়ুন →

৭০. 'বৃষ্টি' কবিতায় বৃষ্টি-

বহু আকাঙ্ক্ষিত
বহু প্রতীক্ষিত
বহু উপেক্ষিত
বহু নিগৃহীত
সঠিক উত্তর: খ — বহু প্রতীক্ষিত

৭১. 'অনাগত' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

সমাস যোগে
সন্ধি যোগে
উপসর্গ যোগে
প্রত্যয় যোগে
সঠিক উত্তর: গ — উপসর্গ যোগে

৭২. ফররুখ আহমদের সৃষ্টিকর্মে কোন বিষয়টি ফুটে উঠেছে?

নাগরিক জীবনবোধ ও ব্যঞ্জনা
নিসর্গপ্রীতি ও মানবিকতা
ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদ
ইসলামি আদর্শ ও ঐতিহ্য
সঠিক উত্তর: ঘ — ইসলামি আদর্শ ও ঐতিহ্য

৭৩. 'যথাসময়ে বৃষ্টির অভাবে অনেক আবাদি জমি নষ্ট হয়ে যায়' বক্তব্যটির সাথে 'বৃষ্টি' কবিতার কোন পঙ্ক্তির সাদৃশ্য রয়েছে?

মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়
বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
রৌদ্র-স্নান ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন
সঠিক উত্তর: গ — রৌদ্র-স্নান ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়

৭৪. প্রকৃতিতে প্রাণস্পন্দন নিয়ে আসে কী?

রৌদ্র
বর্ষা
পাখি
পুষ্প
সঠিক উত্তর: খ — বর্ষা

৭৫. বিদ্যুৎ রূপসী পরি কিসে আরোহী হয়েছে?

বৃষ্টিতে
মেঘে
বন্যায়
অরণ্যে
সঠিক উত্তর: খ — মেঘে

৭৬. নদীর দু-ধারে প্লাবন দেখা দেয় কেন?

পুবের হাওয়ায়
বর্ষার বর্ষণে
কাজল ছায়ায়
বর্ষণের সুরে
সঠিক উত্তর: খ — বর্ষার বর্ষণে

৭৭. বর্ষণমুখর দিনে কোথাকার কেয়া শিহরায়?

ফুলদানির
অরণ্যের
ব্যালকনির
নার্সারির
সঠিক উত্তর: খ — অরণ্যের

৭৮. "ফররুখ আহমদ ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ই জুন জন্মগ্রহণ করেন।"-এখানে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?

আঠারো শতকে
উনিশ শতকে
বিশ শতকে
একুশ শতকে
সঠিক উত্তর: গ — বিশ শতকে

৭৯. 'ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে'- এই বক্তব্যকে সমর্থন করে 'বৃষ্টি' কবিতার কোন শব্দ?

প্রাণের জোয়ার
বর্ষণমুখর
অরূপ আভা
তৃষাতৃপ্ত মন
সঠিক উত্তর: খ — বর্ষণমুখর

৮০. মাঠ কাজল ছায়ায় ঢেকে গিয়েছে বলা হয়েছে কেন?

আকাশ বিদগ্ধ হয়েছে বলে
আকাশ মেদুর হয়েছে বলে
রুগ্ন আকাশ
কাজল আকাশ
সঠিক উত্তর: খ — আকাশ মেদুর হয়েছে বলে