মোট ৪৯টি · পৃষ্ঠা ১ / ৩
১. বাচ্য বলতে বোঝায়-
কবাক্যের অর্থ
খবাক্যের ভাব
গবাক্যের প্রকাশভঙ্গি
ঘবাক্যের প্রয়োগ
সঠিক উত্তর: গ — বাক্যের প্রকাশভঙ্গি
২. বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়?
কযোজক
খঅনুসর্গ
গআবেগ
ঘক্রিয়া
সঠিক উত্তর: ঘ — ক্রিয়া
৩. বাচ্য কত প্রকার?
সঠিক উত্তর: খ — তিন
৪. কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়?
কবিশেষ্য
খক্রিয়া-বিশেষ্য
গবিশেষণ
ঘক্রিয়া
সঠিক উত্তর: খ — ক্রিয়া-বিশেষ্য
৫. 'আমাদের কঠোর পরিশ্রম করতে হয়' কর্মবাচ্যের এই বাক্যটি কর্তাবাচ্যে কী হবে?
কআমরা কঠোর পরিশ্রম করি।
খআমার দ্বারা কঠোর পরিশ্রম হয়।
গআমাদের কঠোর পরিশ্রম করা লাগে।
ঘকঠোর পরিশ্রম আমাদের কাজ।
সঠিক উত্তর: ক — আমরা কঠোর পরিশ্রম করি।
৬. অজীব বিশেষ্য কর্তার ভূমিকা গ্রহণ করেছে কোন বাক্যে?
কচিঠিটা পড়া হয়েছে।
খকোথা থেকে আসা হলো।
গশরতে শিউলি ফোটে।
ঘআমার যাওয়া হলো না।
সঠিক উত্তর: গ — শরতে শিউলি ফোটে।
৭. 'ফ্যানটা অনেক জোরে ঘুরছে।'- এটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্তাবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: ক — কর্তাবাচ্য
৮. কর্মবাচ্যের বাক্যে ক্রিয়া কোনটিকে অনুসরণ করে?
ককর্তাকে
খকর্মকে
গভাবকে
ঘঅর্থকে
সঠিক উত্তর: খ — কর্মকে
৯. যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলে?
ককর্তাবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: খ — ভাববাচ্য
১০. নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ?
কঝরনা ছবি আঁকে।
খওখানে কেন যাওয়া হলো।
গশরতে শিউলি ফোটে।
ঘচিঠিটি পড়া হয়েছে।
সঠিক উত্তর: ঘ — চিঠিটি পড়া হয়েছে।
১১. 'আমার যাওয়া হলো না।'- এটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্তাবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: খ — ভাববাচ্য
১২. কোন ধরনের বাচ্য পরিবর্তনে কর্তার সঙ্গে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যোগ করতে হয়?
কভাববাচ্য থেকে কর্তাবাচ্য
খকর্মবাচ্য থেকে কর্তাবাচ্য
গকর্তাবাচ্য থেকে কর্মবাচ্য
ঘকর্তাবাচ্য থেকে ভাববাচ্য
সঠিক উত্তর: গ — কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য
১৩. 'বাক্যে ক্রিয়া কখনো কর্তাকে, কখনো কর্মকে অনুসরণ করে, আবার কখনো ক্রিয়াই বাক্যের মধ্যে প্রধান হয়ে ওঠে। এই নির্দেশগুলো কিসের বেলায় প্রযোজ্য?
কউক্তি
খবাচ্য
গনির্দেশক
ঘবচন
সঠিক উত্তর: খ — বাচ্য
১৪. 'সে বাজারে যায়।'- এই বাক্যে ক্রিয়া কিসের অনুসারী?
ককর্তার
খকর্মকে
গভাবের
ঘঅর্থকে
সঠিক উত্তর: ক — কর্তার
১৫. কোথায় যাওয়া হচ্ছে?- এই বাক্যের মুখ্য কী?
কবিশেষ্য
খবিশেষণ
গক্রিয়া-বিশেষ্য
ঘক্রিয়া
সঠিক উত্তর: ঘ — ক্রিয়া
১৬. 'ঝরনা ছবি আঁকে।' বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ককর্তাবাচ্য
খভাববাচ্য
গকর্মবাচ্য
ঘকর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: ক — কর্তাবাচ্য
১৭. 'আমি আগামীকাল বাড়ি ফিরব।' এ বাক্যের ক্রিয়া কিসের অনুসারী?
ককর্তার
খকর্মকে
গভাবের
ঘঅর্থকে
সঠিক উত্তর: ক — কর্তার
১৮. নিচের কোন বাক্যে অজীব বিশেষ্য রয়েছে?
কশরতে শিউলি ফোটে
খসে বাজারে যায়
গআমি আগামীকাল বাড়ি ফিরব
ঘঝরনা ছবি আঁকে
সঠিক উত্তর: ক — শরতে শিউলি ফোটে
১৯. কর্তাবাচ্যের বাক্য কোনটি?
কছাত্ররা অঙ্ক কষছে
খযাওয়া হবে না
গতোমাকে হাঁটতে হবে
ঘবাঁশি বাজে ঐ মধুর লগনে
সঠিক উত্তর: ক — ছাত্ররা অঙ্ক কষছে
২০. কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?
ককর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়।
খকরণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়।
গশুধুমাত্র কর্তায় ও বিভক্তি।
ঘকর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ
সঠিক উত্তর: ঘ — কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ