পরিচ্ছেদ ৩৯: বাগর্থ — MCQ

মোট ৪১টি · পৃষ্ঠা ১ / ৩

১. একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কী বলে?

শব্দার্থ
বাচ্যার্থ
লক্ষ্যার্থ
বাগর্থ
সঠিক উত্তর: খ — বাচ্যার্থ

২. 'বাচ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

মুখ্য
প্রত্যক্ষ
গৌণ
পরোক্ষ
সঠিক উত্তর: ক — মুখ্য

৩. বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে, তা হয়-

শব্দার্থ
বাচ্যার্থ
লক্ষ্যার্থ
বাগর্থ
সঠিক উত্তর: গ — লক্ষ্যার্থ

৪. অঞ্চল শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

অর্থপ্রসার
অর্থসংকোচ
অর্থের উন্নতি
অর্থের অবনতি
সঠিক উত্তর: ক — অর্থপ্রসার

৫. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

অর্থপ্রসার
অর্থসংকোচ
অর্থের উন্নতি
অর্থের অবনতি
সঠিক উত্তর: খ — অর্থসংকোচ

৬. শব্দের বৈচিত্র্যময় অর্থকে কী বলে?

শব্দার্থ
বাচ্যার্থ
লক্ষ্যার্থ
বাগর্থ
সঠিক উত্তর: ঘ — বাগর্থ

৭. শব্দের অর্থ অন্ত্যত কয় রকমের?

দুই
তিন
পাঁচ
চার
সঠিক উত্তর: ক — দুই

৮. কোথায় অর্থ গ্রহণের বেলায় বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়?

বইয়ের পাতার
কার্যক্ষেত্রে
কথ্যভাষায়
অভিধানে
সঠিক উত্তর: ঘ — অভিধানে

৯. শব্দের বাচ্যার্থকে আরও কী বলা হয়ে থাকে?

লক্ষ্যার্থ
আক্ষরিক অর্থ
প্রকৃত অর্থ
মুখ্যার্থ
সঠিক উত্তর: খ — আক্ষরিক অর্থ

১০. কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে?

লক্ষ্যার্থ
আক্ষরিক অর্থ
প্রকৃত অর্থ
মুখ্যার্থ
সঠিক উত্তর: ক — লক্ষ্যার্থ

১১. পাঠ্যবইয়ের অর্থের পরিবর্তনের করাটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে?

দুই
তিন
পাঁচ
চার
সঠিক উত্তর: গ — পাঁচ

১২. একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায়?

অর্থপ্রসার
অর্থসংকোচ
অর্থ-বদল
অর্থের অবনতি
সঠিক উত্তর: খ — অর্থসংকোচ

১৩. 'গবাক্ষ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

গরুর চোখ
জানালা
দরজা
গরু সম্পর্কিত
সঠিক উত্তর: ক — গরুর চোখ

১৪. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কী বলে?

অর্থপ্রসার
অর্থ-বদল
অর্থসংকোচ
অর্থের অবনতি
সঠিক উত্তর: ঘ — অর্থের অবনতি

১৫. শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কী বলে?

অর্থপ্রসার
অর্থ-বদল
অর্থসংকোচ
অর্থের উন্নতি
সঠিক উত্তর: ঘ — অর্থের উন্নতি

১৬. শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের অর্থের মধ্যে সীমিত থাকে না?

পদের
রূপের
বচনের
রূপমূলের
সঠিক উত্তর: ঘ — রূপমূলের

১৭. 'দ্বন্দ্ব' শব্দের অর্থ কী ছিলো?

মিলন
বিরোধ
যুদ্ধ
সহাবস্থান
সঠিক উত্তর: ক — মিলন

১৮. 'অহিংসা পরম ধর্ম'। এখানে 'ধর্ম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

সুনীতি
উৎকর্ষ
সৎকাজ
স্বভাব
সঠিক উত্তর: গ — সৎকাজ

১৯. নিচের কোন বাক্যে সুনীতি অর্থে 'ধর্মের' ব্যবহার হয়েছে?

এটা ধর্মসংগত কাজ।
অহিংসা পরম ধর্ম।
প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে।
মানুষ ও পশুর ধর্ম পৃথক।
সঠিক উত্তর: ক — এটা ধর্মসংগত কাজ।

২০. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?

লক্ষ্যার্থ
আক্ষরিক অর্থ
প্রকৃত অর্থ
মুখ্যার্থ
সঠিক উত্তর: ক — লক্ষ্যার্থ