অধ্যায় ১: ভূগোল পরিচয় — MCQ

মোট ৮২টি · পৃষ্ঠা ৪ / ৫

৬১. জড় পরিবেশ এবং জীব পরিবেশ মিলে কী গঠিত হয়েছে?

মানুষের তৈরি পরিবেশ
গ্রামীণ পরিবেশ
সামাজিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
সঠিক উত্তর: ঘ — প্রাকৃতিক পরিবেশ

৬২. আমাদের চারপাশের পরিবেশ যা মানুষ তৈরি করতে পারে না, তাকে কোন ধরনের পরিবেশ বলা হয়?

মানুষের পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
বাস্তুসংস্থান বিদ্যা
সামাজিক পরিবেশ
সঠিক উত্তর: খ — প্রাকৃতিক পরিবেশ

৬৩. মানুষের তৈরি পরিবেশকে কী বলা হয়?

ভৌত পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
সামাজিক পরিবেশ
ভৌগোলিক পরিবেশ
সঠিক উত্তর: গ — সামাজিক পরিবেশ

৬৪. সামাজিক পরিবেশের উপাদান কোনটি?

পাহাড় পর্বত
সাগর
শিক্ষাপ্রতিষ্ঠান
ব্যবসা-বাণিজ্যের বিবর্তন
সঠিক উত্তর: গ — শিক্ষাপ্রতিষ্ঠান

৬৫. পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে কী গড়ে উঠেছে?

সামাজিক পরিবেশ
সজীব পরিবেশ
মনুষ্য পরিবেশ
জড় পরিবেশ
সঠিক উত্তর: ঘ — জড় পরিবেশ

৬৬. মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ভৌগোলিক পরিবেশ
সামাজিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ
পারিবারিক পরিবেশ
সঠিক উত্তর: খ — সামাজিক পরিবেশ

৬৭. চাকমা সমাজের আচার-আচরণ, শিক্ষা, উৎসব, অনুষ্ঠান নানা বিষয়ের বিভিন্ন দিকগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

প্রাকৃতিক পরিবেশের
সামাজিক পরিবেশের
রাজনৈতিক পরিবেশের
ভৌত পরিবেশের
সঠিক উত্তর: খ — সামাজিক পরিবেশের

৬৮. পৃথিবীর জন্মলগ্ন থেকে জীবজগতের উদ্ভব কীভাবে হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায় কোন শাস্ত্র পাঠে?

ইতিহাস
ভূগোল ও পরিবেশ
সমাজবিজ্ঞান
প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: খ — ভূগোল ও পরিবেশ

৬৯. কোন শাস্ত্র পাঠে পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য জানা যায়?

ভূগোল ও পরিবেশ
রাষ্ট্রবিজ্ঞান
সামাজিক বিজ্ঞান
জীববিজ্ঞান
সঠিক উত্তর: ক — ভূগোল ও পরিবেশ

৭০. সঞ্চিতা জাপানের ভূপ্রকৃতি ও সেখানকার জীবনযাত্রা সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়। সে ভূগোলের কোন শাখার কাছ থেকে সাহায্য নেবে?

প্রাকৃতিক ভূগোলের
রাজনৈতিক ভূগোলের
মানব ভূগোলের
আঞ্চলিক ভূগোলের
সঠিক উত্তর: ঘ — আঞ্চলিক ভূগোলের

৭১. আব্দুল্লাহপুরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। এর কারণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি জানতে হলে তুমি কোন বইয়ের সাহায্য নেবে?

সামাজিক বিজ্ঞান
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান
ভূতত্ত্ব ও খনিবিদ্যা
পদার্থবিজ্ঞান
সঠিক উত্তর: খ — ভূগোল ও পরিবেশ বিজ্ঞান

৭২. গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়া ও এর প্রভাব আমরা কোন বই পাঠ করে জানতে পারি?

সমাজবিজ্ঞান ও অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান ও পৌরনীতি
ভূগোল ও পরিবেশ
উদ্ভিদ বিদ্যা ও প্রাণিবিজ্ঞান
সঠিক উত্তর: গ — ভূগোল ও পরিবেশ

৭৩. প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে মানুষ কোন দিকে লাভবান হয়?

সামাজিক
রাজনৈতিক
অর্থনৈতিক
পরিবেশগত
সঠিক উত্তর: গ — অর্থনৈতিক

৭৪. প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়- i. পৃথিবীর ভূমিরূপ ii. পৃথিবীর গঠন প্রক্রিয়া iii. রাষ্ট্রের সরকার ব্যবস্থা নিচের কোনটি সঠিক?

i ও ii
i
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭৫. অর্থনৈতিক ভূগোল বর্ণনা করে- i. খনিজ সম্পদ আহরণ ii. ব্যবসা বাণিজ্য পরিচালনা iii. বনজ সম্পদ সংগ্রহ নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৭৬. ভূগোল ও পরিবেশ পাঠ করে আমরা জানতে পারি- i. মানুষ ও তার পরিবেশের কর্মকান্ড ii. পৃথিবীর জলবায়ু পরিবর্তন iii. মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পন্থা নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৭৭. বর্তমানে ভূগোল বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে- i. ভূমিরূপ বিদ্যা ও আবহাওয়াবিদ্যা ii. সমুদ্রবিদ্যা ও মৃত্তিকাবিদ্যা iii. প্রাণিবিদ্যা ও সমাজবিদ্যা নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

৭৮. ভূগোলের পরিধির বিস্তৃতি ঘটেছে- i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের কারণে ii. চিন্তা ধারণায় পরিবর্তন আসায় iii. সামাজিক মূল্যবোধের পরিবর্তন হওয়ায় নিচের কোনটি সঠিক?

i ও ii
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৭৯. পরিবহন ভূগোলে আলোচিত হয়- i. যাতায়াত ব্যবস্থা ii. পণ্যের স্থানান্তর ব্যবস্থা iii. সংখ্যাতাত্ত্বিক কৌশল নিচের কোনটি সঠিক?

i ও ii
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

৮০. মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে- i. প্রাকৃতিক পরিবেশ ii. সামাজিক পরিবেশ iii. পারিবারিক পরিবেশ নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii