বাংলা ১ম পত্র — MCQ

মোট ২০১৯টি · পৃষ্ঠা ১০১ / ১০১

২০০১. 'বোশেখ' কবিতায় বোশেখকে আখ্যায়িত করা হয়- i. পরাক্রমশালী মাস হিসেবে ii. রুদ্র সংহারকরূপে iii. নমনীয় রূপ নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

২০০২. 'বোশেখ' কবিতায় প্রতিফলিত হয়েছে i. বোশেখের আগ্রাসী রূপ ii. শ্রমজীবী মানুষের আনন্দ iii. প্রকৃতির নিষ্ঠুরতা নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

২০০৩. 'কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে'-উক্তিটিতে প্রকাশ পেয়েছে- i. পুঁজিপতিদের স্বরূপ ii. গরিবদের অবহেলা iii. পরস্পরের প্রতি হৃদ্যতা নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

২০০৪. 'বোশেখ' কবিতায় উল্লেখিত বাতাসে ভেঙে যায়- i. বুনোহাঁসের ঝাঁক ii. জেটের পাখা iii. টেলিগ্রাফের থাম নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ঘ — i, ii ও iii

২০০৫. কবি আল মাহমুদের উল্লেখযোগ্য গ্রন্থ হলো- i. সোনালী কাবিন ii. লোক লোকান্তর iii. বাংলার আকাশ নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

২০০৬. কবি আল মাহমুদের কবিতায় লক্ষণীয়- i. আধুনিক শব্দ ii. লোকজ শব্দ iii. ঐতিহ্যপ্রীতি নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

২০০৭. 'বোশেখ' কবিতায় উল্লেখিত রামায়ণের কবি বাল্মীকি i. সংস্কৃত ভাষার কবি ii. হিন্দি ভাষার কবি iii. মহাকাব্যের কবি নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

২০০৮. কবি আল মাহমুদের ছোটোগল্পের গ্রন্থ হলো- i. পানকৌড়ির রক্ত ii. ময়ূরীর মুখ iii. পাখির কাছে ফুলের কাছে নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

২০০৯. 'বোশেখ' কবিতায় কবি ধ্বংস কামনা করেছেন- i. বিভেদকারীদের ii. পরগাছাদের iii. মাস্তানদের নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

২০১০. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: ব্রিটিশরা একসময় বাণিজ্য করার লক্ষ্যে ভারতবর্ষে আসে। কিন্তু এখানে আসার পর বাণিজ্যের নামে তারা এদেশের মানুষকে শাসন-শোষণ করতে শুরু করে। ফলে ভারতবাসী অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করে। প্রশ্ন: উদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?

সংঘবদ্ধ প্রতিরোধ বিজয় ছিনিয়ে আনে
ন্যায় ও সত্যের জয় অবশ্যম্ভাবী
দুর্বলের ওপর সবলের অত্যাচার
একতার চেয়ে বড়ো শক্তি নেই
সঠিক উত্তর: গ — দুর্বলের ওপর সবলের অত্যাচার

২০১১. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: ব্রিটিশরা একসময় বাণিজ্য করার লক্ষ্যে ভারতবর্ষে আসে। কিন্তু এখানে আসার পর বাণিজ্যের নামে তারা এদেশের মানুষকে শাসন-শোষণ করতে শুরু করে। ফলে ভারতবাসী অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করে। প্রশ্ন: কবিতায় উক্ত দিকটি পরিলক্ষিত হয় i. বিভেদকারীদের মনোভাবে ii. শ্রম শোষণকারীদের কর্মকান্ডে iii. গরিবের প্রত্যাশায় নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii

২০১২. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: গাঁয়ের বখাটে ছেলে রাজীব প্রায়ই স্কুলগামী এক দরিদ্র কিশোরীকে উত্ত্যক্ত করে। কিশোরীর দরিদ্র ও অসহায় পিতা বিষয়টি গ্রামের মোড়লকে জানায়। কিন্তু ধনী ও প্রভাবশালী রাজীবের পিতা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে। প্রশ্ন: উদ্দীপক ও 'বোশেখ' কবিতার সাদৃশ্য কোথায়?

দরিদ্র মানুষের ওপর নিপীড়ন
সমাজের ধনিক শ্রেণির বিজয় অবশ্যম্ভাবী
নিপীড়িত মানুষ সবসময়ই প্রতিবাদহীন
প্রকৃতি সব সময়ই ধনিক শ্রেণির অনুকূলে
সঠিক উত্তর: ক — দরিদ্র মানুষের ওপর নিপীড়ন

২০১৩. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: গাঁয়ের বখাটে ছেলে রাজীব প্রায়ই স্কুলগামী এক দরিদ্র কিশোরীকে উত্ত্যক্ত করে। কিশোরীর দরিদ্র ও অসহায় পিতা বিষয়টি গ্রামের মোড়লকে জানায়। কিন্তু ধনী ও প্রভাবশালী রাজীবের পিতা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে। প্রশ্ন: উদ্দীপক ও 'বোশেখ' কবিতা বিশ্লেষণে বলা যায়- i. অন্যায়কারীদের নিস্তার নেই ii. দারিদ্র্য ও অসহায়ত্ব একসূত্রে গাঁথা iii. গরিবরা প্রায়শই ধনীদের হাতে নির্যাতিত হয় নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

২০১৪. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এদেশের ছাত্র-জনতা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে এবং পুলিশের গুলিতে তাদের মধ্যে কয়েকজন শহিদ হন। প্রশ্ন: উদ্দীপকে বর্ণিত পুলিশের ভূমিকা 'বোশেখ' কবিতার কার মতো?

বোশেখ
প্রভাবশালী
প্রতিবাদী মানুষের
দুর্বল ও অসহায়ের
সঠিক উত্তর: ক — বোশেখ

২০১৫. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি এদেশের ছাত্র-জনতা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে এবং পুলিশের গুলিতে তাদের মধ্যে কয়েকজন শহিদ হন। প্রশ্ন: উক্ত সাদৃশের কারণ- i. উভয়েই মানুষের ক্ষতির কারণ ii. দারিদ্র্য ও অসহায়ত্ব একসূত্রে গাঁথা iii. উভয়েই ন্যায়-অন্যায়ের পার্থক্য করতে পারে না নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — i ও iii

২০১৬. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: আলিপুর গ্রামের অধিকাংশ মানুষই গরিব। টিনের চাল আর বেড়া দিয়ে তাদের বাড়িঘর বানানো। এজন্য প্রত্যেক বছর বৈশাখ মাসে তাদের নানারকম সমস্যায় পড়তে হয়। সেসময় ঝড়ে অনেকের বাড়ি ভেঙে যায়। প্রশ্ন: উদ্দীপকের সঙ্গে 'বোশেখ' কবিতার কোন কোন পঙক্তিতে সাদৃশ্য রয়েছে? i. সেই পবনের কাছে আমার এই মিনতি ii. কী সুখ বলো গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটে iii. উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: খ — ii ও iii

২০১৭. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: আলিপুর গ্রামের অধিকাংশ মানুষই গরিব। টিনের চাল আর বেড়া দিয়ে তাদের বাড়িঘর বানানো। এজন্য প্রত্যেক বছর বৈশাখ মাসে তাদের নানারকম সমস্যায় পড়তে হয়। সেসময় ঝড়ে অনেকের বাড়ি ভেঙে যায়। প্রশ্ন: উদ্দীপকের সাথে কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?

ধ্বংসাত্মক রূপ
প্রতিবাদী রূপ
বোশেখের প্রতি মিনতি
বোশেখের স্তুতি
সঠিক উত্তর: ক — ধ্বংসাত্মক রূপ

২০১৮. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: শেরপুর জেলার ললিতাবাড়ির একটা গ্রামে বসবাস করে রফিক। প্রতিবছর সে দেখে তাদের গ্রামের অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িঘর ভেঙে যায়। কিন্তু তারই বন্ধু আসিফ শহরের পাকা বাড়িতে বাস করে, সেখানে বন্যা হয় না। তাই একদিন রফিক আক্ষেপ করে বলে, আমি যদি শহরে থাকতে পারতাম। প্রশ্ন: 'বোশেখ' কবিতার কোন দিকটি উদ্দীপকের ললিতাবাড়ির মধ্য দিয়ে উঠেছে?

মানুষের কাণ্ডজ্ঞানহীনতা
মানুষের অসহায়ত্ব
পারস্পরিক সম্পর্কহীনতা
মানুষের মধ্যকার বিভেদ
সঠিক উত্তর: ঘ — মানুষের মধ্যকার বিভেদ

২০১৯. নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও: শেরপুর জেলার ললিতাবাড়ির একটা গ্রামে বসবাস করে রফিক। প্রতিবছর সে দেখে তাদের গ্রামের অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িঘর ভেঙে যায়। কিন্তু তারই বন্ধু আসিফ শহরের পাকা বাড়িতে বাস করে, সেখানে বন্যা হয় না। তাই একদিন রফিক আক্ষেপ করে বলে, আমি যদি শহরে থাকতে পারতাম। প্রশ্ন: রফিকের মতো কবিরও আক্ষেপ প্রকাশিত হয়েছে যেসব পঙক্তিতে, সেগুলো হলো- i. তাদের কোনো ইট খসাতে পারলে নাতো ii. হায়রে কত সুবিচারের গল্প শুনি iii. অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিতো নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
সঠিক উত্তর: ক — i ও ii