SSC বাংলা ১ম পত্র — আমি কোনো আগন্তুক নই অধ্যায়ের ৪৪টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত?
ক) কবি খ) কদম আলী গ) জমিলার মা ঘ) মাছরাঙা
উত্তর: খ) কদম আলী
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কোথায় স্থির দৃষ্টিতে বসে থাকে?
ক) বাঁশবাগানে খ) জামরুলের ডালে গ) ডুমুরের ডালে ঘ) কদমের ডালে
উত্তর: গ) ডুমুরের ডালে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় রুগ্ন দৃষ্টি কার?
ক) মাছরাঙার খ) জমিলার মার গ) কদম আলীর ঘ) কবির
উত্তর: ক) মাছরাঙার
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত মাছরাঙা কাকে চেনে?
ক) আসমানের তারাকে খ) জমিলার মাকে গ) কদম আলীকে ঘ) কবিকে
উত্তর: ঘ) কবিকে
-
কবি আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক) রাত্রিশেষ খ) ছায়াহরিণ গ) আশায় বসতি ঘ) সারাদুপুর
উত্তর: ক) রাত্রিশেষ
-
আহসান হাবীব কর্মজীবনে কোনটিকে পেশা হিসেবে গ্রহণ করেন?
ক) শিক্ষকতা খ) সাংবাদিকতা গ) আইন ব্যবসায় ঘ) নাট্যাভিনয়
উত্তর: খ) সাংবাদিকতা
-
কবি আহসান হাবীবের কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছেন কোনটি?
ক) পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র খ) গভীর জীবনবোধ ও আশাবাদ গ) বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্য বর্ণনা ঘ) সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ
উত্তর: খ) গভীর জীবনবোধ ও আশাবাদ
-
কবি আহসান হাবীবের কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে কোনটির সৃষ্টি করে?
ক) বিদ্রোহের ঝংকার খ) মধুর আবেশ গ) প্রতিবাদী চেতনা ঘ) দুর্বোধ্য আবেগ
উত্তর: খ) মধুর আবেশ
-
ছোটদের জন্য কবি আহসান হাবীবের কবিতার বই কোনটি?
ক) ছায়াহরিণ খ) মেঘ বলে চৈত্রে যাবো গ) জোছনা রাতের গল্প ঘ) আশায় বসতি
উত্তর: গ) জোছনা রাতের গল্প
-
কোনটি আহসান হাবীবের কিশোর পাঠ্য উপন্যাস?
ক) মেঘ বলে চৈত্রে যাবো খ) জোছনা রাতের গল্প গ) ছুটির দিন দুপুরে ঘ) রানী খালের সাঁকো
উত্তর: ঘ) রানী খালের সাঁকো
-
আহসান হাবীব তার সাহিত্যকর্মের জন্য কোন পুরস্কার লাভ করেন?
ক) নোবেল পুরস্কার খ) আদমজী পুরস্কার গ) একুশে পদক ঘ) ভারতরত্ন পুরস্কার
উত্তর: গ) একুশে পদক
-
কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীবের জীবনাবসান ঘটে?
ক) ইত্তেফাক খ) দৈনিক বাংলা গ) জনকণ্ঠ ঘ) সংগ্রাম
উত্তর: খ) দৈনিক বাংলা
-
আহসান হাবীব কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৮৩ সালে খ) ১৯৮৪ সালে গ) ১৯৮৫ সালে ঘ) ১৯৮৬ সালে
উত্তর: গ) ১৯৮৫ সালে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের কাকে সাক্ষী করেছেন?
ক) চাঁদকে খ) সূর্যকে গ) ধূমকেতুকে ঘ) তারাকে
উত্তর: ঘ) তারাকে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি আসমানের তারার পর কাকে সাক্ষী করেছেন?
ক) জামরুলকে খ) শিশিরকে গ) মাছরাঙাকে ঘ) জমিনের ফুলকে
উত্তর: ঘ) জমিনের ফুলকে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোথায় বিস্তর জোনাকি রয়েছে বলে উল্লেখ আছে?
ক) ধানের ক্ষেতে খ) বাঁশবাগানে গ) ডুমুরের বাগানে ঘ) ধূধূ নদীর কিনারায়
উত্তর: খ) বাঁশবাগানে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত পুকুর কোন দিকে অবস্থিত?
ক) পূর্ব দিকে খ) পশ্চিম দিকে গ) উত্তর দিকে ঘ) দক্ষিণ দিকে
উত্তর: ক) পূর্ব দিকে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ডুমুরের গাছ কোথায় অবস্থিত?
ক) জমিলার মায়ের রান্নাঘরের পাশে খ) পুবের পুকুর পাড়ে গ) বাঁশবাগানের কাছে ঘ) ধানখেতের কাছে
উত্তর: খ) পুবের পুকুর পাড়ে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় অভ্যাগত নয় কে?
ক) জোনাকি খ) মাছরাঙা গ) কদম আলী ঘ) কবি
উত্তর: ঘ) কবি
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটির রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম খ) সুকান্ত ভট্টাচার্য গ) আহসান হাবীব ঘ) ফররুখ আহমদ
উত্তর: গ) আহসান হাবীব
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ক্লান্ত বিকেলের পাখিরা কাকে চেনে?
ক) কদম আলীকে খ) কবিকে গ) জমিলার মাকে ঘ) মাছরাঙাকে
উত্তর: খ) কবিকে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কারা জানে কবি কোনো অনাত্মীয় নন?
ক) পাখিরা খ) নদীরা গ) ধানেরা ঘ) মাছেরা
উত্তর: ক) পাখিরা
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কোন সময়ের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন?
ক) আশ্বিনের খ) কার্তিকের গ) অগ্রহায়ণের ঘ) পৌষের
উত্তর: খ) কার্তিকের
-
কবি কিসের টলমল শিশিরকে সাক্ষী করেছেন?
ক) দূর্বাঘাসের খ) ধানের চিরোল পাতার গ) ফুলের ঘ) কাঁঠালপাতার
উত্তর: খ) ধানের চিরোল পাতার
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি কার চিরচেনা স্বজন?
ক) কদম আলীর খ) মাছরাঙার গ) জমিলার মায়ের ঘ) পাখির
উত্তর: ক) কদম আলীর
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন
ক) হাঁড়ি-পাতিলে ঠাসা খ) খাবারে ভরপুর গ) শূন্য খাঁ খাঁ ঘ) উচ্ছল প্রাণবন্ত
উত্তর: গ) শূন্য খাঁ খাঁ
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কবি জমিলার মায়ের রান্নাঘরের কী চেনেন?
ক) শুকনো থালা খ) ভাতের হাঁড়ি গ) পানির কলসি ঘ) চুলা
উত্তর: ক) শুকনো থালা
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কিসে কবির হাতের স্পর্শ লেগে আছে?
ক) ডুমুরের ডালে খ) লাঙলে গ) রান্নাঘরের থালায় ঘ) ধানের মঞ্জরীতে
উত্তর: খ) লাঙলে
-
‘আমি ছিলাম এখানে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) আবছা খ) ধানখেতকে গ) তীব্র ঘ) নদীর কিনারকে
উত্তর: ক) আবছা
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের খেতের উল্লেখ রয়েছে?
ক) গমের খ) ধানের গ) বেগুনের ঘ) পাটের
উত্তর: খ) ধানের
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ধানখেতের মাঝে কেমন পথ কবির অস্তিত্বে গাঁথা?
ক) আঁকাবাঁকা খ) প্রশস্ত গ) সরু ঘ) দীর্ঘ
উত্তর: গ) সরু
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত সরুপথের সামনে কী?
ক) ধূ ধূ নদীর কিনার খ) টলমলে পানির দিঘি গ) বাঁশবাগান ঘ) ধানখেত
উত্তর: ক) ধূ ধূ নদীর কিনার
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত ধূ ধূ নদীর কিনার কোথায়?
ক) বাঁশবাগানের পাশে খ) সারা দেশে গ) ধানখেতের পাশে ঘ) কবির অস্তিত্বে
উত্তর: ঘ) কবির অস্তিত্বে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘নিশিরাইত’ শব্দটি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অন্ধকার রাত খ) গভীর রাত গ) জ্যোৎস্না রাত ঘ) সন্ধ্যা রাত
উত্তর: খ) গভীর রাত
-
‘জমিন’ শব্দের অর্থ কী?
ক) ঘাসের বিছানা খ) ভূমি গ) বিস্তৃত ধানখেত ঘ) ফসলের মাঠ
উত্তর: খ) ভূমি
-
জমিলার মায়ের রান্নাঘর কিসের প্রতিনিধিত্ব করে?
ক) গরিব ও অভাব শ্রেণির খ) ধনীদের জীবনযাপনের গ) বাঙালির অভাবহীনতার ঘ) আধুনিক সমাজের
উত্তর: ক) গরিব ও অভাব শ্রেণির
-
জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক কীরূপ?
ক) সাময়িক খ) বৈরিতাপূর্ণ গ) দ্বন্দ্বমুখর ঘ) আজীবনের
উত্তর: ঘ) আজীবনের
-
কী করলে দেশের মানুষকে আপন মনে হবে আমাদের?
ক) বিদেশে বেড়াতে গেলে খ) দেশকে অনুভব করলে গ) মানবতার কথা ভাবলে ঘ) ধানখেতে বেড়ালে
উত্তর: খ) দেশকে অনুভব করলে
-
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত রৌদ্র কেমন?
ক) কোমল খ) তীক্ষ্ণ গ) খর ঘ) স্নিগ্ধ
উত্তর: গ) খর
-
বৈঠায় লাঙলে কবির কেমন স্পর্শ লেগে আছে?
ক) গভীর খ) ঝাপসা গ) হালকা ঘ) ধারালো
উত্তর: ক) গভীর
-
কোনো কিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকে কী বলে?
ক) সাক্ষী খ) আগন্তুক গ) অভ্যাগত ঘ) বাদী
উত্তর: ক) সাক্ষী
-
জন্মভূমিকে মানুষ আপন করে পায়-
i. সত্তায় তাকে অনুভবের মাধ্যমে
ii. প্রকৃতি মানুষের মাঝে মিশে গিয়ে
iii. দেশ থেকে দূরে থাকার ফলে
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশের মাঠ-ঘাট, ফসলের ক্ষেত সর্বোপরি দেশের কথা ভেবে কবি ব্যাকুল হয়ে ওঠেন। দেশে ফিরে কপোতাক্ষ নদের ধারে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।প্রশ্ন: উদ্দীপকে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?
ক) জন্মভূমির সাথে সম্পর্কের দিক খ) দেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক গ) ভিনদেশ থেকে ফিরে আসার দিক ঘ) আগন্তুক না হওয়ার দিক
উত্তর: ক) জন্মভূমির সাথে সম্পর্কের দিক
-
নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। দেশের মাঠ-ঘাট, ফসলের ক্ষেত সর্বোপরি দেশের কথা ভেবে কবি ব্যাকুল হয়ে ওঠেন। দেশে ফিরে কপোতাক্ষ নদের ধারে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।প্রশ্ন: উদ্দীপকের মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে বলা যায়-
i. তিনি কোনো আগন্তুক নন
ii. তিনি ভিনদেশি পথিক
iii. তিনি অভ্যাগত নন
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii