SSC বাংলা ১ম পত্র — আম-আঁটির ভেঁপু: বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলা ১ম পত্র — আম-আঁটির ভেঁপু অধ্যায়ের ৬১টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।

  1. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে অপুর খেলনা পিস্তলের দাম কত?

    ক) এক পয়সা   খ) দুই পয়সা   গ) তিন পয়সা   ঘ) চার পয়সা

    উত্তর: খ) দুই পয়সা

  2. অপুর কাছে থাকা টিনের ভেঁপু-বাঁশিটির দাম কত?

    ক) এক পয়সা   খ) দুই পয়সা   গ) তিন পয়সা   ঘ) চার পয়সা

    উত্তর: ঘ) চার পয়সা

  3. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের অপু সর্বদা কী লুকিয়ে রাখে?

    ক) কড়ি   খ) আম   গ) তেল   ঘ) বাঁশি

    উত্তর: ক) কড়ি

  4. দুর্গার মায়ের নাম কী?

    ক) সর্বজয়া   খ) স্বর্গদেবী   গ) লক্ষ্মী   ঘ) অনুরাধা

    উত্তর: ক) সর্বজয়া

  5. কাঁঠালতলা থেকে অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠে কী জড়ানো ছিল?

    ক) দ্বিধা   খ) ভয়   গ) সতর্কতা   ঘ) রুক্ষতা

    উত্তর: গ) সতর্কতা

  6. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের অপু কী তাড়াতাড়ি লুকিয়ে ফেলল?

    ক) কড়ি   খ) আম   গ) তেল   ঘ) বাঁশি

    উত্তর: ক) কড়ি

  7. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত?

    ক) দৃষ্টিপ্রদীপ   খ) ইছামতী   গ) পথের পাঁচালী   ঘ) মেঘমল্লার

    উত্তর: গ) পথের পাঁচালী

  8. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রতিপাদ্য কী?

    ক) হরিহরের অভাব উপস্থাপন   খ) সর্বজয়ার সন্তানপ্রীতি   গ) অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান   ঘ) সমাজে বামুনদের মর্যাদা উপস্থাপন

    উত্তর: গ) অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান

  9. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ‘রোয়াক’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    ক) শোবার জলচৌকি অর্থে   খ) বই রাখার শেলফ অর্থে   গ) বাড়ির বাইরের খোলা অংশ অর্থে   ঘ) ঘরের সামনের খোলা বারান্দা অর্থে

    উত্তর: ঘ) ঘরের সামনের খোলা বারান্দা অর্থে

  10. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি আমাদের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয়?

    ক) শৈশবের   খ) যুবক বয়সের   গ) মধ্য বয়সের   ঘ) বৃদ্ধকালের

    উত্তর: ক) শৈশবের

  11. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে পল্লীমায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে কে?

    ক) সর্বজয়া   খ) স্বর্ণ গোয়ালিনী   গ) সেজ ঠাকুরুন   ঘ) রাধা বোষ্টমের বউ

    উত্তর: ক) সর্বজয়া

  12. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল?

    ক) পুকুরঘাটে   খ) বারান্দায়   গ) সিঁড়িতে   ঘ) উঠানে

    উত্তর: খ) বারান্দায়

  13. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

    ক) ১৮৭৪ সালে   খ) ১৮৮৪ সালে   গ) ১৮৯৪ সালে   ঘ) ১৯০৪ সালে

    উত্তর: গ) ১৮৯৪ সালে

  14. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?

    ক) চব্বিশ পরগনা   খ) মেদিনীপুর   গ) হুগলি   ঘ) নদীয়া

    উত্তর: ক) চব্বিশ পরগনা

  15. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র-পুরস্কারে ভূষিত হন?

    ক) পথের পাঁচালী   খ) অপরাজিত   গ) ইছামতী   ঘ) আরণ্যক

    উত্তর: গ) ইছামতী

  16. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?

    ক) মেঘমল্লার   খ) মৌরিফুল   গ) যাত্রাবদল   ঘ) দৃষ্টিপ্রদীপ

    উত্তর: ঘ) দৃষ্টিপ্রদীপ

  17. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়া চরিত্রের মাঝে প্রকাশ পেয়েছে—
    i. লোভী নারীর চাল-চরিত্র
    ii. পল্লীমায়ের শাশ্বত রূপ
    iii. সন্তানদের প্রতি মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: গ) ii ও iii

  18. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

    ক) ১৯৫০ সালে   খ) ১৯৫২ সালে   গ) ১৯৫৪ সালে   ঘ) ১৯৫৬ সালে

    উত্তর: ক) ১৯৫০ সালে

  19. হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করছিল?

    ক) সকালে   খ) দুপুরে   গ) বিকেলে   ঘ) সন্ধ্যায়

    উত্তর: ক) সকালে

  20. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কী?

    ক) তপু   খ) অপু   গ) বিধু   ঘ) তিনু

    উত্তর: খ) অপু

  21. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ডালা ভাঙা টিনের বাক্সটি কার?

    ক) দুর্গার   খ) অপুর   গ) হরিহরের   ঘ) সর্বজয়ার

    উত্তর: খ) অপুর

  22. অপু তার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি উপুড় করে মেঝেতে ঢেলেছে কেন?

    ক) রাগ করে   খ) খেলা করার জন্য   গ) নতুন বাক্সে রাখার জন্য   ঘ) নতুন করে সাজানোর জন্য

    উত্তর: খ) খেলা করার জন্য

  23. অপু তার কড়িগুলো কীভাবে পেয়েছিল?

    ক) বাবা বাজার থেকে কিনে দিয়েছিল   খ) দুর্গা মেলা থেকে এনে দিয়েছিল   গ) লক্ষ্মীপূজার কড়ির চুপড়ি থেকে খুলে   ঘ) মা এনে দিয়েছিল

    উত্তর: গ) লক্ষ্মীপূজার কড়ির চুপড়ি থেকে খুলে

  24. অপুকে শুকনো নাটাফল কে এনে দিয়েছে?

    ক) হরিহর   খ) সর্বজয়া   গ) দুর্গা   ঘ) পুটলি

    উত্তর: গ) দুর্গা

  25. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপুর মনে হয়?

    ক) কড়ি   খ) নাটাফল   গ) খাপরার কুচি   ঘ) খেলনা পিস্তলের গুলি

    উত্তর: গ) খাপরার কুচি

  26. অপু বারান্দায় বসে খেলার সময় উঠানের কাঁঠালতলা থেকে কে তাকে ডাক দেয়?

    ক) দুর্গা   খ) হরিহর   গ) সর্বজয়া   ঘ) পুটলি

    উত্তর: ক) দুর্গা

  27. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গার হাতে কিসের চুড়ি ছিল?

    ক) সোনার   খ) রুপার   গ) পিতলের   ঘ) কাচের

    উত্তর: ঘ) কাচের

  28. দুর্গার নারিকেলের মালায় কী ছিল?

    ক) কচি আম   খ) নাটাফল   গ) পাকা আম   ঘ) পাকা লিচু

    উত্তর: ক) কচি আম

  29. অপু বাসি কাপড়ে তেলের ভাঁড় ছুঁতে চায় না কেন?

    ক) মায়ের ভয়ে   খ) বাবার ভয়ে   গ) অমঙ্গল হবে ভেবে   ঘ) দুর্গার ভয়ে

    উত্তর: ক) মায়ের ভয়ে

  30. দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুয্যের বাড়ি কয় মিনিটের পথ?

    ক) দুই মিনিটের   খ) তিন মিনিটের   গ) চার মিনিটের   ঘ) পাঁচ মিনিটের

    উত্তর: ঘ) পাঁচ মিনিটের

  31. দুর্গাদের বাড়ির পাশের জংলাবৃত ভিটাটি কার?

    ক) ভুবন মুখুয্যের   খ) নীলমণি রায়ের   গ) স্বর্ণ গোয়ালিনীর   ঘ) অন্নদা রায়ের

    উত্তর: খ) নীলমণি রায়ের

  32. দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয়া কোথায় গিয়েছিল?

    ক) নীলমণি রায়ের বাড়ি   খ) ভুবন মুখুয্যের বাড়ি   গ) ঘাটে ক্ষার কাচতে   ঘ) দোকানে তেল নুন কিনতে

    উত্তর: গ) ঘাটে ক্ষার কাচতে

  33. হরিহর কখন কাজ সেরে বাড়ি ফিরল?

    ক) সকালে   খ) দুপুরের পর   গ) সন্ধ্যার পর   ঘ) রাতে

    উত্তর: খ) দুপুরের পর

  34. দুপুরের পর অপু কী করছিল?

    ক) রোয়াকে খেলছিল   খ) আম কুড়াতে গিয়েছিল   গ) ঘুমাচ্ছিল   ঘ) সর্বজয়ার কাছে বসেছিল

    উত্তর: গ) ঘুমাচ্ছিল

  35. হরিহর দশঘড়ার মাতব্বর লোকটার বাড়িতে কয়টা গোলার কথা বলে?

    ক) পাঁচ-ছয়টা   খ) সাত-আটটা   গ) নয়-দশটা   ঘ) এগারো-বারোটা

    উত্তর: ক) পাঁচ-ছয়টা

  36. দশঘড়ার মাতব্বর লোকটি কোন জাতের?

    ক) ব্রাহ্মণ   খ) কায়স্থ   গ) ক্ষত্রিয়   ঘ) সদ্গোপ

    উত্তর: ঘ) সদ্গোপ

  37. হরিহর অন্নদা রায়ের বাড়িতে মাসে কত টাকা পায়?

    ক) পাঁচ টাকা   খ) ছয় টাকা   গ) সাত টাকা   ঘ) আট টাকা

    উত্তর: ঘ) আট টাকা

  38. সর্বজয়া সেজ ঠাকুরুনের কাছ থেকে কত মাস আগে টাকা ধার নিয়েছিল?

    ক) তিন মাস   খ) চার মাস   গ) পাঁচ মাস   ঘ) ছয় মাস

    উত্তর: গ) পাঁচ মাস

  39. সংসারে অনটনের কারণে কার একদিকে বেরিয়ে যেতে ইচ্ছে করে?

    ক) হরিহরের   খ) সর্বজয়ার   গ) দুর্গার   ঘ) স্বর্ণ গোয়ালিনীর

    উত্তর: খ) সর্বজয়ার

  40. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কার কাপড়ের দু-তিন জায়গায় সেলাই করা?

    ক) অপুর   খ) দুর্গার   গ) সর্বজয়ার   ঘ) হরিহরের

    উত্তর: ক) অপুর

  41. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন গ্রামে বামুন নেই?

    ক) নিশ্চিন্দিপুরে   খ) দশঘড়ায়   গ) বোষ্টমপাড়ায়   ঘ) রায়গঞ্জে

    উত্তর: খ) দশঘড়ায়

  42. হরিহর দশঘড়ায় উঠে যাওয়ার ব্যাপারে কার সাথে আলোচনা করতে চায়?

    ক) ভুবন মুখুয্যের সাথে   খ) অন্নদা রায়ের সাথে   গ) নীলমণি রায়ের সাথে   ঘ) মজুমদার মহাশয়ের সাথে

    উত্তর: ঘ) মজুমদার মহাশয়ের সাথে

  43. দুর্গার আঁচলে কয়টি রড়ো ফলের বিচি ছিল?

    ক) বাইশটি   খ) চব্বিশটি   গ) ছাব্বিশটি   ঘ) আটাশটি

    উত্তর: গ) ছাব্বিশটি

  44. রড়ো ফলের বিচি খেয়ে নেওয়ার জন্য দুর্গা কাকে রাক্ষস বলেছে?

    ক) রাঙি গাইকে   খ) অপুকে   গ) পুটলিদের ছাগলকে   ঘ) স্বর্ণ গোয়ালিনীর গরুকে

    উত্তর: ক) রাঙি গাইকে

  45. ‘চুপড়ি’ শব্দটির অর্থ কী?

    ক) ছোট ঝুড়ি   খ) কলসির ভাঙা টুকরো   গ) কাচের চুড়ি   ঘ) বুনো গাছ

    উত্তর: ক) ছোট ঝুড়ি

  46. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে ব্যবহৃত ‘খাপরার কুচি’ কী?

    ক) ইটের টুকরা   খ) কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা টুকরা   গ) ভাঙা কাচ   ঘ) নাটাফলের বীজ

    উত্তর: খ) কলসি-হাঁড়ি প্রভৃতির ভাঙা টুকরা

  47. কোন খেলায় ব্যবহার করার উদ্দেশ্যে অপু খাপরার কুচি সংগ্রহে রেখেছিল?

    ক) পদ্মা-মেঘনা   খ) মেঘনা-যমুনা   গ) গঙ্গা-যমুনা   ঘ) সুরমা-তিস্তা

    উত্তর: গ) গঙ্গা-যমুনা

  48. ‘দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই’—কেন?

    ক) ক্ষার কাচায় ব্যস্ত   খ) মুখ আমে ভর্তি   গ) পড়াশোনায় মগ্ন   ঘ) জ্বরে মৃতপ্রায়

    উত্তর: খ) মুখ আমে ভর্তি

  49. অপু তেল ঢেলে আনতে দুর্গার কাছে কী চাইল?

    ক) তেলের ভাঁড়   খ) পিতলের বাটি   গ) নারিকেলের মালা   ঘ) কাঁসার বাটি

    উত্তর: গ) নারিকেলের মালা

  50. দুর্গাকে কী এনে দিলে অপু আরও একখানা আমের টুকরা পেত?

    ক) নুন   খ) তেল   গ) লঙ্কা   ঘ) শসা

    উত্তর: গ) লঙ্কা

  51. ‘সে বাঁদর কোথায়?’—সর্বজয়া কার কথা জিজ্ঞেস করেছে?

    ক) দুর্গার   খ) অপুর   গ) পুটলির   ঘ) হরিহরের

    উত্তর: খ) অপুর

  52. স্বর্ণ গোয়ালিনীকে সর্বজয়া কেন তিরস্কার করল?

    ক) দুধে পানি মেশানোয়   খ) দেরি করে আসায়   গ) বাছুর আটকে রাখায়   ঘ) এক সপ্তাহ না আসায়

    উত্তর: খ) দেরি করে আসায়

  53. ‘লক্ষ্মীছাড়া বাঁদর!’—অপুকে এ কথা কে বলেছে?

    ক) সর্বজয়া   খ) হরিহর   গ) স্বর্ণ গোয়ালিনী   ঘ) দুর্গা

    উত্তর: ঘ) দুর্গা

  54. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন মাসের উল্লেখ রয়েছে?

    ক) কার্তিক   খ) মাঘ   গ) ফাল্গুন   ঘ) চৈত্র

    উত্তর: ঘ) চৈত্র

  55. হরিহরের মতে আজকাল কাদের ঘরে লক্ষ্মী বাঁধা?

    ক) ভদ্রলোকের ঘরে   খ) জেলেদের ঘরে   গ) চাষাদের ঘরে   ঘ) ব্রাহ্মণদের ঘরে

    উত্তর: গ) চাষাদের ঘরে

  56. দুর্গা চুপিচুপি বাড়ি এসেছিল কেন?

    ক) লুকিয়ে ভাত খেতে   খ) গোপনে একটু শুয়ে নিতে   গ) অপুকে আম খাওয়াতে   ঘ) আম লুকিয়ে রাখতে

    উত্তর: খ) গোপনে একটু শুয়ে নিতে

  57. ‘নাটাফল’ বলতে কী বোঝায়?

    ক) পানিফল   খ) কমলালেবু   গ) করমচা ফল   ঘ) জামরুল

    উত্তর: গ) করমচা ফল

  58. ‘কালমেঘ’ উদ্ভিদটি কিসের জন্য উপকারী?

    ক) যকৃতের রোগের   খ) দাঁত ব্যথার   গ) মাথা ব্যথার   ঘ) চুল পড়া

    উত্তর: ক) যকৃতের রোগের

  59. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রতিপাদ্য—
    i. দুর্গা ও অপুর আনন্দিত জীবন উপাখ্যান
    ii. প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের জীবন
    iii. হরিহরের সংসারের দৈন্য
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

  60. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
    ফটিক খুব ডানপিটে স্বভাবের। সারাদিন বন-বাদাড়ে ঘুরে বেড়ানোই তার কাজ। ঘুড়ি ওড়ানো, নদীতে গোসল করা, গাছে উঠে ফল পাড়া সারাদিন এসব নিয়েই সে ব্যস্ত থাকে। বাড়ির সাথে তার শুধু খাওয়ার সম্পর্ক। ক্ষুধা লাগলে মায়ের কাছ থেকে খাবার খেয়ে আবার ছুটে যায় তার আপন ভুবনে।

    উদ্দীপকের ফটিকের মাঝে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে?

    ক) অপুর   খ) দুর্গার   গ) হরিহরের   ঘ) সর্বজয়ার

    উত্তর: খ) দুর্গার

  61. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
    ফটিক খুব ডানপিটে স্বভাবের। সারাদিন বন-বাদাড়ে ঘুরে বেড়ানোই তার কাজ। ঘুড়ি ওড়ানো, নদীতে গোসল করা, গাছে উঠে ফল পাড়া সারাদিন এসব নিয়েই সে ব্যস্ত থাকে। বাড়ির সাথে তার শুধু খাওয়ার সম্পর্ক। ক্ষুধা লাগলে মায়ের কাছ থেকে খাবার খেয়ে আবার ছুটে যায় তার আপন ভুবনে।

    ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের আলোকে উদ্দীপকের ফটিক চরিত্রটি—
    i. প্রকৃতিঘনিষ্ঠ শৈশবকে ধারণ করে
    ii. শিশুসুলভ চঞ্চলতা প্রকাশ করে
    iii. দারিদ্র্যের মাঝেও আনন্দমুখর শিশুর প্রতিরূপ
    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii   খ) i ও iii   গ) ii ও iii   ঘ) i, ii ও iii

    উত্তর: ক) i ও ii

আম-আঁটির ভেঁপু — এই অধ্যায়ের ৬১টি বহুনির্বাচনি প্রশ্ন প্রশ্ন ব্যাংকে আছে।

Leave a Reply

Discover more from BDAcademic

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading