SSC বাংলা ১ম পত্র — জীবন বিনিময় অধ্যায়ের ৩৯টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।
-
গোলাম মোস্তফার জন্মস্থান কোথায়?
ক) শিলাইদহ খ) যশোর গ) সিরাজগঞ্জ ঘ) মেঘনা, কুমিল্লা
উত্তর: খ) যশোর
-
গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বি.এ. পাস করেন?
ক) প্রেসিডেন্সি কলেজ খ) ঢাকা কলেজ গ) রিপন কলেজ, কলকাতা ঘ) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
উত্তর: গ) রিপন কলেজ, কলকাতা
-
গোলাম মোস্তফা কর্মজীবনে কী ছিলেন?
ক) অধ্যাপক খ) সাংবাদিক গ) শিক্ষক ঘ) বিচারক
উত্তর: গ) শিক্ষক
-
গোলাম মোস্তফা সাহিত্যচর্চায় কোন ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেন?
ক) বাঙালি লোকজ ঐতিহ্য খ) ইসলামি ঐতিহ্য গ) পাশ্চাত্য সাহিত্য ঘ) বৈদিক সংস্কৃতি
উত্তর: খ) ইসলামি ঐতিহ্য
-
নিচের কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ নয়?
ক) রক্তরাগ খ) খোশরোজ গ) ভাঙ্গাবুক ঘ) বুলবুলিস্তান
উত্তর: গ) ভাঙ্গাবুক
-
‘বিশ্বনবী’ গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা?
ক) কাব্য খ) জীবনী গ) অনুবাদ ঘ) উপন্যাস
উত্তর: খ) জীবনী
-
নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদকৃত গ্রন্থ?
ক) গীতাঞ্জলি খ) কালামে ইকবাল গ) পদ্মানদীর মাঝি ঘ) মুক্তধারা
উত্তর: খ) কালামে ইকবাল
-
‘জীবন বিনিময়’ কবিতার রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম খ) আলাওল গ) গোলাম মোস্তফা ঘ) আবুল হোসেন
উত্তর: গ) গোলাম মোস্তফা
-
‘জীবন বিনিময়’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে?
ক) রক্তরাগ খ) বুলবুলিস্তান গ) খোশরোজ ঘ) মরুদুলাল
উত্তর: খ) বুলবুলিস্তান
-
‘জীবন বিনিময়’ কবিতাটির মূল প্রতিপাদ্য কী?
ক) রাষ্ট্রীয় ক্ষমতা খ) চিকিৎসাবিদ্যার অগ্রগতি গ) পিতৃস্নেহের কাছে মৃত্যুর পরাজয় ঘ) দরবেশদের অলৌকিক ক্ষমতা
উত্তর: গ) পিতৃস্নেহের কাছে মৃত্যুর পরাজয়
-
বাদশা বাবর কে ছিলেন?
ক) রাজপুত নেতা খ) মুঘল সম্রাট গ) বাংলার নবাব ঘ) দক্ষিনাত্যের শাসক
উত্তর: খ) মুঘল সম্রাট
-
হুমায়ুন কে ছিলেন?
ক) দরবেশ খ) কবি গ) বাদশা বাবরের পুত্র ঘ) কবির বন্ধু
উত্তর: গ) বাদশা বাবরের পুত্র
-
বাদশা বাবর এবং হুমায়ুনের মধ্যে কী সম্পর্ক ছিল?
ক) দুই ভাই খ) পিতা-পুত্র গ) নানা-নাতী ঘ) বন্ধুত্ব
উত্তর: খ) পিতা-পুত্র
-
হুমায়ুনের অসুস্থতায় বাদশা বাবর কোন অবস্থায় ছিলেন?
ক) আনন্দিত খ) অসুস্থ গ) উদাসীন ঘ) শোকগ্রস্ত ও ব্যাকুল
উত্তর: ঘ) শোকগ্রস্ত ও ব্যাকুল
-
‘চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার’-এ কথাটি কার অবস্থা বোঝাতে বলা হয়েছে?
ক) হুমায়ুনের খ) খোশরোজ গ) দরবেশের ঘ) বাবরের
উত্তর: ক) হুমায়ুনের
-
হেকিম, কবিরাজ, দরবেশরা কি করছিলেন?
ক) যুদ্ধ করছিলেন খ) পরামর্শ দিচ্ছিলেন গ) রাজ্য শাসন করছিলেন ঘ) চিকিৎসা করছিলেন
উত্তর: ঘ) চিকিৎসা করছিলেন
-
হুমায়ুনের রোগটি কেমন ছিল?
ক) সহজ রোগ খ) দুরারোগ্য গ) হালকা কষ্ট ঘ) সামান্য জ্বর
উত্তর: খ) দুরারোগ্য
-
হুমায়ুনকে বাঁচাতে দরবেশ কী শর্ত দিয়েছিলেন?
ক) হুমায়ুনকে রাজ্য ছেড়ে দিতে হবে খ) বাবরকে যুদ্ধ করতে হবে গ) শ্রেষ্ঠ ধন দান করতে হবে ঘ) হুমায়ুনকে পাঠশালায় পাঠাতে হবে
উত্তর: গ) শ্রেষ্ঠ ধন দান করতে হবে
-
বাবর কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রিয় মনে করলেন?
ক) নিজ প্রাণ খ) রাজত্ব গ) ধন-সম্পদ ঘ) ক্ষমতা
উত্তর: ক) নিজ প্রাণ
-
বাবর কী দান করতে প্রস্তুত হন?
ক) স্বর্ণ খ) রাজ্য গ) নিজ প্রাণ ঘ) দরবেশকে উপহার
উত্তর: গ) নিজ প্রাণ
-
বাবর কোথায় বসে প্রার্থনা করলেন?
ক) মসজিদে খ) গৃহতলে গ) রাজসভায় ঘ) হুমায়ুনের শয্যার পাশে
উত্তর: খ) গৃহতলে
-
বাবরের প্রার্থনায় তিনি কাকে সম্বোধন করেন?
ক) আল্লাহ খ) দরবেশ গ) হুমায়ুন ঘ) চিকিৎসক
উত্তর: ক) আল্লাহ
-
‘তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান’-এখানে কী বিনিময় করা হয়েছে?
ক) ধন খ) রাজ্য গ) বাবরের প্রাণ ঘ) দরবেশের অনুমতি
উত্তর: গ) বাবরের প্রাণ
-
বাবরের প্রার্থনার পর কী ঘটেছিল?
ক) রাজ্য হারালেন খ) হুমায়ুন সেরে উঠল গ) দরবেশ অদৃশ্য হলেন ঘ) চিকিৎসক পালিয়ে গেল
উত্তর: খ) হুমায়ুন সেরে উঠল
-
‘জীবন বিনিময়’ কবিতাটি কোন যুগের ঘটনার ভিত্তিতে লেখা?
ক) প্রাচীন ভারত খ) মোগল যুগ গ) ব্রিটিশ ভারত ঘ) আধুনিক যুগ
উত্তর: খ) মোগল যুগ
-
কবির মতে, বাবর কি হয়ে গেলেন?
ক) বিখ্যাত রাজা খ) দার্শনিক গ) অমর ঘ) দরবেশ
উত্তর: গ) অমর
-
‘জীবন বিনিময়’ কবিতায় ‘জীবন-প্রদীপ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পিতার জীবন খ) হুমায়ুনের জীবন গ) মোমবাতি ঘ) দরবেশের আলো
উত্তর: খ) হুমায়ুনের জীবন
-
‘নতমস্তকে রহিল সবাই’ বাক্যটির অর্থ কী?
ক) সবাই প্রতিবাদ করল খ) সবাই চুপ রইল গ) সবাই মাথা নিচু করল ঘ) সবাই ভয়ে পালাল
উত্তর: গ) সবাই মাথা নিচু করল
-
‘নতমস্তকে রহিল সবাই, কহিল না কোন কথা’-কেন সবাই চুপ ছিলেন?
ক) বাদশা বাবরের ভয়ে খ) আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই বলে গ) লজ্জিত হয়ে ঘ) সবাই বোবা ছিল বলে
উত্তর: খ) আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই বলে
-
বাবরের প্রার্থনায় তিনি কি অনুভব করেছিলেন?
ক) অনুতাপ খ) নিরাশা গ) আনন্দ ঘ) আশার জয়োল্লাস
উত্তর: ঘ) আশার জয়োল্লাস
-
‘তিমির রাতের তোরণে তোরণে ঊষার পূর্বাভাস’-এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক) যুদ্ধের অশনি সংকেত খ) হুমায়ুনের সুস্থতার ইঙ্গিত গ) মৃত্যুর আগমন ঘ) কবিতার শেষ
উত্তর: খ) হুমায়ুনের সুস্থতার ইঙ্গিত
-
কবির মতে বাবর কি ধন সবচেয়ে প্রিয় জানতেন?
ক) নিজের প্রাণ খ) সোনা গ) রাজ্য ঘ) সেনাবাহিনী
উত্তর: ক) নিজের প্রাণ
-
‘মরিল বাবর না, না ভুল কথা’-এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক) বাবর পালিয়েছেন খ) বাবর হারিয়ে গেছেন গ) বাবর শারীরিকভাবে মরেছেন, কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন ঘ) বাবর আবার জীবিত হয়েছেন
উত্তর: গ) বাবর শারীরিকভাবে মরেছেন, কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন
-
দরবেশ বাবরকে কোন পথ দেখিয়েছিলেন?
ক) চিকিৎসা খ) জীবন কোরবানি গ) যুদ্ধ ঘ) রাজনীতি
উত্তর: খ) জীবন কোরবানি
-
‘জীবন বিনিময়’ কবিতাটির ভাষা কেমন?
ক) কঠিন ও দূর্বোধ্য খ) অলংকারবহুল ও আবেগময় গ) হাস্যরসাত্মক ঘ) বর্ণনামূলক
উত্তর: খ) অলংকারবহুল ও আবেগময়
-
‘স্তব্ধ-নীরব গৃহতল’- এখানে কী বোঝানো হয়েছে?
ক) রাজপ্রাসাদের আভিজাত্য খ) যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা গ) ঘরের শোকাময় পরিবেশ ঘ) মসজিদের পবিত্রতা
উত্তর: গ) ঘরের শোকাময় পরিবেশ
-
‘ফুকারি উঠিল’ মানে কী?
ক) গান গাইলেন খ) কেঁদে উঠলেন গ) উল্লাসে চিৎকার করলেন ঘ) তর্ক করলেন
উত্তর: গ) উল্লাসে চিৎকার করলেন
-
‘নিদ নাহি চোখে তাঁর’-কার চোখে নিদ নেই?
ক) দরবেশের খ) হুমায়ুনের গ) বাবরের ঘ) কবির
উত্তর: গ) বাবরের
-
হুমায়ুন সেরে ওঠার পর বাবরের কী অবস্থা হল?
ক) শয্যাশায়ী হলেন খ) রাজ্য বিস্তার করলেন গ) হুমায়ুনকে ত্যাগ করলেন ঘ) যুদ্ধে গেলেন
উত্তর: ক) শয্যাশায়ী হলেন