SSC বাংলা ১ম পত্র — ঝর্ণার গান অধ্যায়ের ৫১টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।
-
দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়?
ক) ঝিঁঝির খ) পরীর গ) বুলবুলির ঘ) শালিকের
উত্তর: ক) ঝিঁঝির
-
‘একলা গাই, একলা ধাই,
দিবস রাত, সাঁঝ সকাল.’
-এ বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?ক) প্রকৃতি চেতনা খ) সৌন্দর্যপ্রীতি গ) ছুটে চলা ঘ) শঙ্কাহীন চিত্ত
উত্তর: গ) ছুটে চলা
-
‘ছন্দের রাজা’ কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) সুকুমার রায় গ) অক্ষয়কুমার ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
-
নতুন ছন্দ নির্মাণে সত্যেন্দ্রনাথ দত্ত নৈপুণ্য দেখিয়েছেন বলে তাঁকে কী বলে অভিহিত করা হয়?
ক) ছন্দের রাজা খ) ছান্দসিক কবি গ) ছন্দের সম্রাট ঘ) ছন্দের জনক
উত্তর: ক) ছন্দের রাজা
-
কোনটি সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য?
ক) তীর্থরেণু খ) তীর্থ-সলিল গ) ফুলের ফসল ঘ) কুহু ও কেকা
উত্তর: ঘ) কুহু ও কেকা
-
ঝর্ণা কেবল কার গান গায়?
ক) শিলার খ) পাহাড়ের গ) পরীর ঘ) ঝিঁঝির
উত্তর: গ) পরীর
-
কে চপল পায়ে ধায়?
ক) পরী খ) ঝর্ণা গ) বুলবুলি ঘ) পাহাড়
উত্তর: খ) ঝর্ণা
-
সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ কাব্য কোনটি?
ক) সবিতা খ) সন্ধিক্ষণ গ) তীর্থরেণু ঘ) হোমশিখা
উত্তর: গ) তীর্থরেণু
-
বিভোল কার সকল প্রাণ?
ক) ঝর্ণার খ) পাহাড়ের গ) পরীর ঘ) টগরের
উত্তর: ক) ঝর্ণার
-
ঝর্ণা কিরূপ শিলার ওপর চরণ থোয়?
ক) শিথিল খ) ঝুম গ) বিজন ঘ) বিভোল
উত্তর: ক) শিথিল
-
ঝর্ণার মন কেমন?
ক) শিথিল খ) বিভোল গ) দোদুল ঘ) অচল
উত্তর: গ) দোদুল
-
কোথায় কুজন নেই?
ক) ঝুম-পাহাড়ে খ) শিলার ওপর গ) বিজন দেশে ঘ) বনে-জঙ্গলে
উত্তর: গ) বিজন দেশে
-
ঝর্ণার কী নেই?
ক) সন্দেহ খ) শঙ্কা গ) লজ্জা ঘ) অনুভূতি
উত্তর: খ) শঙ্কা
-
পায়ে নূপুর কোন ফুলের?
ক) টগর খ) গোলাপ গ) জবা ঘ) মাধবী
উত্তর: ক) টগর
-
ঝর্ণা দুল দোলায়ে কী ভোলায়?
ক) প্রাণ খ) স্মৃতি গ) তৃষ্ণা ঘ) মন
উত্তর: ঘ) মন
-
ঝর্ণা উপল ঘায়ে কী দেয়?
ক) পুলক খ) তাল গ) ঝিলিক ঘ) সুর
উত্তর: গ) ঝিলিক
-
টিলার কোথায় ডালিম ফাটে?
ক) গায়ে খ) পায়ে গ) ওপরে ঘ) নিচে
উত্তর: ক) গায়ে
-
ঝর্ণা কার বোল সাধে?
ক) শালিকের খ) চড়ুইয়ের গ) বুলবুলির ঘ) ময়নার
উত্তর: গ) বুলবুলির
-
কাকে পাতকুয়ায় যেতে বলা হয়েছে?
ক) যার জল স্যাঁচার গরজ খ) সুন্দরের তৃষ্ণা যার গ) কণ্ঠতেই তৃষ্ণা যার ঘ) অঙ্গ যার ঝলমলে
উত্তর: ক) যার জল স্যাঁচার গরজ
-
‘ঝর্ণার গান’ কবিতায় ঝিমায় পথ, ঘুমায় কে?
ক) পাহাড় খ) সাগর গ) আকাশ ঘ) বন
উত্তর: ঘ) বন
-
ঝর্ণা কিরূপ চোখে চায়?
ক) মুগ্ধ চোখে খ) অবাক চোখে গ) ভয়াত চোখে ঘ) তৃষ্ণার্ত চোখে
উত্তর: ক) মুগ্ধ চোখে
-
গিরির কিরূপ ললাট ঘেমে ঝর্ণার উদ্ভব হয়েছে?
ক) তপ্ত খ) হিম গ) সিক্ত ঘ) শুষ্ক
উত্তর: খ) হিম
-
ঝর্ণা কী দুলিয়ে যায়?
ক) তরল শ্লোক খ) অচল-ঠাঁট গ) কানের দুল ঘ) জরির জাল
উত্তর: খ) অচল-ঠাঁট
-
কারা মুখ বুলায়?
ক) বুলবুলি-টিয়া খ) শালিক-শুক গ) ময়না-কাক ঘ) চকোর-চাতক
উত্তর: খ) শালিক-শুক
-
‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ হলো-
i. নীরব পাহাড়
ii. নির্জন পাহাড়
iii. হিম পাথর
নিচের কোনটি সঠিক?ক) ii খ) ii ও iii গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: গ) i ও ii
-
পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় – এই বাক্যে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
ক) উপমা খ) উৎপ্রেক্ষা গ) যমক ঘ) শ্লেষ
উত্তর: ক) উপমা
-
‘ঝাঁঝি’ অর্থ কী?
ক) এক প্রকার পাখি খ) জল গ) ঝর্ণার ঢেউ ঘ) এক প্রকার জলজ গুল্ম
উত্তর: ঘ) এক প্রকার জলজ গুল্ম
-
ঝর্ণা কিসের রং ধরে যায়?
ক) মখমলের খ) ডালচিনির গ) টগর ফুলের ঘ) জরির জালের
উত্তর: খ) ডালচিনির
-
বিজন দেশে কী নেই?
ক) গাছপালা খ) পশু-পাখি গ) মানুষ ঘ) কূজন
উত্তর: ঘ) কূজন
-
‘শঙ্কা’ শব্দের বিপরীতার্থ প্রকাশ করে কোন শব্দটি?
ক) ডঙ্কা খ) উদ্যম গ) বীর্যবান ঘ) সাহস
উত্তর: ঘ) সাহস
-
গিরিবনে কীসের উৎসব?
ক) গানের খ) নাচের গ) কবিতার ঘ) পাখির
উত্তর: খ) নাচের
-
‘অঙ্গ মোর ঝলমলে’-কার?
ক) পরীর খ) পাহাড়ের গ) ঝর্ণার ঘ) শালিকের
উত্তর: গ) ঝর্ণার
-
ঝর্ণার কীসের খেয়াল নেই?
ক) আনন্দের খ) দুঃখের গ) বেদনার ঘ) নাচের উৎসবের
উত্তর: ঘ) নাচের উৎসবের
-
বন শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
i. অরণ্য
ii. অটবি
iii. বনানী
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
-
‘ঝর্ণার গান’ কবিতায় প্রকাশ পেয়েছে-
i. নিরন্তর ছুটে চলা
ii. বাধা না মানা
iii. পেছনের দিকে তাকানো
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
ঝুম-পাহাড়-
i. চোখ পাকায়
ii. ভয় দেখায়
iii. আশঙ্কা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
‘বেলা শেষের গান’ সত্যেন্দ্রনাথ দত্তের কোন ধরনের রচনা?
ক) মৌলিক কাব্য খ) গানের গ্রন্থ গ) গল্পগ্রন্থ ঘ) অনূদিত গ্রন্থ
উত্তর: ক) মৌলিক কাব্য
-
কোন পাখিকে ‘ফটিক জল’ বলে?
ক) শালিক খ) শুক গ) চাতক ঘ) চকোর
উত্তর: গ) চাতক
-
ঝর্ণার কোথায় পুলকের অবস্থান?
ক) প্রাণে খ) গায়ে গ) চরণে ঘ) ললাটে
উত্তর: খ) গায়ে
-
‘থল’ শব্দের অর্থ কোনটি?
ক) স্থল খ) জল গ) তল ঘ) মেদ
উত্তর: ক) স্থল
-
ঝর্ণার কেমন ঝিলিক দেখা যায়-
i. ঝিলিমিলি
ii. উপল ঘায়ের
iii. মন ভোলানো
নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
উত্তর: ক) i
-
ঝরনা কীসের সংবাদ পায় নি?
ক) পরীর হার ছেঁড়ার খ) ঝিঁঝিঁ পোকা অসুস্থ হওয়ার গ) টগর ফুলের নূপুর পরার ঘ) চাতুকের ডাকার
উত্তর: ক) পরীর হার ছেঁড়ার
-
কবি সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার যে স্বভাব এঁকেছেন, সে অনুযায়ী ঝর্ণার বক্তব্য হলো-
i. একলা গাই
ii. একলা ধাই
iii. বাজাই তাল
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i, ii ও iii ঘ) i ও iii
উত্তর: গ) i, ii ও iii
-
ঝরনার শরীর ঝলমল করছে কেন?
ক) জরির লম্বা ও ঢিলা পোশাকে খ) গায়ে রং মেখেছে বলে গ) গায়ে সূর্যের আলো পড়েছে বলে ঘ) জলের ফেনার কারণে
উত্তর: ক) জরির লম্বা ও ঢিলা পোশাকে
-
‘ঝর্ণার গান’ কবিতায় কবি দৈনন্দিন সময়কে যা বলেছেন তা হলো-
i. দিবস-রাত
ii. সাঁঝ-সকাল
iii. দুপুর-ভোর
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
-
কীসের হিম ললাট?
ক) টিলার খ) পাহাড়ের গ) গিরির ঘ) সমুদ্রের
উত্তর: গ) গিরির
-
ঝিঁঝিঁর ডাক ঝর্ণা কখন শোনে?
ক) সাঁঝ-সকাল খ) দুপুর-ভোর গ) দিবস-রাত ঘ) সকাল-সন্ধ্যা
উত্তর: খ) দুপুর-ভোর
-
‘তরল শ্লোক’ শব্দের অর্থ কোনটি?
ক) মাত্রাবৃত্ত ছন্দের কবিতা খ) লঘু বা হালকা চালের কবিতা গ) সহজবোধ্য কাহিনী ঘ) দুর্বোধ্য কবিতা
উত্তর: খ) লঘু বা হালকা চালের কবিতা
-
‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ হলো-
i. নীরব পাহাড়
ii. নির্জন পাহাড়
iii. হিম পাহাড়
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
‘সুন্দরের তৃষ্ণা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) সুন্দরের প্রতি অনুরাগ খ) সুন্দরের প্রতি বীতশ্রদ্ধা গ) সুন্দরের প্রতি অবজ্ঞা ঘ) সুন্দরের প্রতি সমর্পণ
উত্তর: ক) সুন্দরের প্রতি অনুরাগ
-
অক্ষয়কুমার দত্ত কবি সত্যেন্দ্রনাথ দত্তের কে ছিলেন?
ক) পিতামহ খ) মাতামহ গ) পিতা ঘ) কাকা
উত্তর: ক) পিতামহ