SSC বাংলা ১ম পত্র — বৃষ্টি অধ্যায়ের ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন, সঠিক উত্তর ও ব্যাখ্যাসহ।
-
‘বৃষ্টি’ কবিতার রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) জসীমউদদীন গ) ফররুম আহমদ ঘ) আহসান হাবীব
উত্তর: গ) ফররুম আহমদ
-
‘বৃষ্টি’ কবিতাটি কতটি স্তবকে রচিত?
ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২
উত্তর: খ) ৪
-
কাকে কেন্দ্র করে গ্রাম গড়ে উঠেছে?
ক) আবাদি জমি খ) নদী গ) বিস্তৃত মাঠ ঘ) দগ্ধ ধানক্ষেত
উত্তর: খ) নদী
-
“ফররুখ আহমদের পিতার নাম সৈয়দ হাতেম আলী।”-এ পঙক্তিতে ফুটে ওঠা নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) খান বংশীয় খ) ভূঁইয়া বংশীয় গ) সৈয়দ বংশীয় ঘ) শেখ বংশীয়
উত্তর: গ) সৈয়দ বংশীয়
-
তৃষিত বন জেগে উঠেছে কেন?
ক) বর্ষণের সুর শুনে খ) বিদগ্ধ আকাশ দেখে গ) বৃষ্টির প্রতীক্ষা করে ঘ) পুবের হাওয়ায় ভেসে
উত্তর: ক) বর্ষণের সুর শুনে
-
বিদগ্ধ আকাশ, মাঠ বলতে বোঝায়-
i. রৌদ্র ঝলসিত আকাশ ও মাটি
ii. রৌদ্রে পুষ্ট আকাশ ও মাঠ
iii. রৌদ্রদগ্ধ আকাশ ও মাঠ
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: গ) i ও iii
-
নদীর ফাটলে জোয়ার আনে কোনটি?
ক) বন্যা খ) ঝড় গ) মেঘ ঘ) মাটি
উত্তর: ক) বন্যা
-
‘সওয়ার’ অর্থ কী?
ক) আরোহণ করা খ) আরোহী গ) নৌকা ঘ) পালকি
উত্তর: খ) আরোহী
-
‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে’-পঙক্তিটি কীভাবে ‘বৃষ্টি’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) বৃষ্টির জন্য প্রতীক্ষা প্রকাশ করছে বলে খ) বৃষ্টির আগমনের আনন্দ প্রকাশ করছে বলে গ) বৃষ্টির স্নিগ্ধ সৌন্দর্যকে প্রকাশ করছে বলে ঘ) বৃষ্টির দিনের সংবেদনশীলতাকে প্রকাশ করেছে বলে
উত্তর: ক) বৃষ্টির জন্য প্রতীক্ষা প্রকাশ করছে বলে
-
পদ্মা-মেঘনা কী?
ক) বাংলাদেশের দুটি রণতরী খ) দুটি রাষ্ট্রীয় অতিথিশালা গ) দুটি বাণিজ্যিক জাহাজ ঘ) বাংলাদেশের দুটি প্রধান নদী
উত্তর: ঘ) বাংলাদেশের দুটি প্রধান নদী
-
‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
ক) কাজী নজরুল ইসলাম খ) ফররুখ আহমদ গ) গোলাম মোস্তফা ঘ) সৈয়দ আলী আহসান
উত্তর: খ) ফররুখ আহমদ
-
ফররুখ আহমদ স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন –
i. দর্শনের
ii. ইংরেজির
iii. বাংলার
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন?
ক) কন্যার খ) পরি গ) আলোর ঘ) বৃষ্টির
উত্তর: খ) পরি
-
রুক্ষ মাঠ ও আসমান কীসের সুর শোনে?
ক) মেঘের খ) বর্ষণের গ) বিদ্যুৎ চমকানোর ঘ) চাতকের
উত্তর: খ) বর্ষণের
-
তৃষিত বনের সাথে কী জেগে ওঠে?
ক) তৃষাতপ্ত মন খ) তৃষাতপ্ত পথিক গ) গৌরবের ফসল ঘ) তৃষ্ণার্ত মাটি
উত্তর: ক) তৃষাতপ্ত মন
-
রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ-ওঠা হাতের মতন’-কোন কবিতার চরণ?
ক) জীবন সঙ্গীত খ) বৃষ্টি গ) প্রাণ ঘ) সুখের লাগিয়া
উত্তর: খ) বৃষ্টি
-
‘সিরাজাম মুনীরা’ গ্রন্থের রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম খ) আহসান হাবীব গ) ফররুখ আহমদ ঘ) কামাল চৌধুরী
উত্তর: গ) ফররুখ আহমদ
-
‘বৃষ্টি’ কবিতাটি শুরু এবং শেষ হয়েছে-
i. শুরু হয়েছে প্রতীক্ষিত বৃষ্টির আগমন দিয়ে
ii. শেষ হয়েছে বৃষ্টির যশগাথা গেয়ে
iii. শেষ হয়েছে প্রকৃতির সাথে মানুষের রসসিক্ততা দিয়ে
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) iii
উত্তর: খ) i ও iii
-
বহু প্রতীক্ষিত বৃষ্টি! কারণ বৃষ্টি-
i. প্রাণের স্পন্দন নিয়ে আসে
ii. বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে
iii. প্রকৃতির রুক্ষতা দূর করে দেয়
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
-
‘বর্ষণমুখর’ শব্দের সাথে সাদৃশ্য রয়েছে-
i. স্থিরতার
ii. প্রবহমানতার
iii. জলাবদ্ধতার
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) ii ও iii
-
‘অরণ্য’ শব্দ বলতে কী বোঝ?
ক) ক্ষেত খ) গাছ গ) সৌন্দর্য ঘ) বন
উত্তর: ঘ) বন
-
‘রৌদ্র-দগ্ধ ধানক্ষেত’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) রোদে পুষ্ট ধানক্ষেত খ) রোদে স্বর্ণালিবরণ ধানক্ষেত গ) রোদে পাকানো ধানক্ষেত ঘ) রোদে ঝলসিত ধানক্ষেত
উত্তর: ঘ) রোদে ঝলসিত ধানক্ষেত
-
‘বৃষ্টি’ কবিতায় কোন ফসলের নাম উল্লেখ আছে?
ক) ধান খ) পাট গ) সরিষা ঘ) তিল
উত্তর: ক) ধান
-
বর্ষার সময় নদীর দু ধারে কী দেখা যায়?
ক) প্লাবন খ) বিদ্যুৎচমক গ) ফাটল ঘ) ভাটা
উত্তর: ক) প্লাবন
-
নদীর ফাটলে বন্যা কী আনে?
ক) প্লাবন খ) জলোচ্ছ্বাস গ) জীবন ও ফসলের ক্ষতি ঘ) পূর্ণ প্রাণের জোয়ার
উত্তর: ঘ) পূর্ণ প্রাণের জোয়ার
-
নিচের কোন কাব্যগ্রন্থগুলো কবি ফররুখ আহমদের?
ক) অগ্নিবীণা, বিষের বাঁশি, চক্রবাক খ) রাখালী, বালুচর, বোবা কাহিনী গ) নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা ঘ) সাঁঝের মায়া, মায়াকাজল, উদাত্ত পৃথিবী
উত্তর: গ) নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা
-
কোথায় পূর্ণ প্রাণের জোয়ার আসে?
ক) সাগরের পাড়ে খ) নদীর ফাটলে গ) নদীর পাড়ে ঘ) বিলের পাড়ে
উত্তর: খ) নদীর ফাটলে
-
‘ধানক্ষেত’ এর সাথে সম্পর্কযুক্ত হলো-
i. কৃষকের
ii. লাঙলের
iii. জলের
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
-
সাহিত্যে অবদানের জন্য ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার পান?
ক) আদমজী পুরস্কার খ) একুশে স্বর্ণপদক গ) বাংলা একাডেমী পুরস্কার ঘ) নাসির উদ্দিন স্বর্ণপদক
উত্তর: খ) একুশে স্বর্ণপদক
-
ফররুখ আহমদ বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) মাগুরা খ) বগুড়া গ) সাতক্ষীরা ঘ) কুষ্টিয়া
উত্তর: ক) মাগুরা
-
পদ্মা-মেঘনার দুপাশে আবাদি গ্রাম বলতে বোঝায়-
i. নদীমাতৃক বাংলাদেশ
ii. নদীতীরবর্তী গ্রাম-প্রান্তর
iii. নানা নৌবন্দর, গঞ্জ ও হাট
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
বিস্মৃত দিন কী অবস্থায় পড়ে আছে?
ক) নিঃসঙ্গ নির্জন খ) রুক্ষ বিষন্ন গ) রৌদ্র-দগ্ধ ঘ) বিষন্ন মেদুর
উত্তর: ক) নিঃসঙ্গ নির্জন
-
তৃষাতপ্ত মনের পাড়ি দেওয়া পথ-প্রান্তরের যে চিত্র ‘বৃষ্টি’ কবিতায় ফুটে উঠেছে তা কেমন?
ক) বর্ণিল খ) রোমাঞ্চকর গ) বন্ধুর ঘ) বঙ্কিম
উত্তর: গ) বন্ধুর
-
দিক দিগন্তের পথে বিদ্যুতের কী দেখা যায়?
ক) প্রাণের জোয়ার খ) অপরূপ আভা গ) স্নিগ্ধ কোমলতা ঘ) তৃষ্ণাতপ্ত মন
উত্তর: খ) অপরূপ আভা
-
‘বিষন্ন মেদুর’ শব্দটি দ্বারা ‘বৃষ্টি’ কবিতায় কী বোঝানো হয়েছে?
ক) হতাশা খ) অবসাদ গ) স্নিগ্ধ কোমল ঘ) তৃষাতপ্ত মন
উত্তর: গ) স্নিগ্ধ কোমল
-
বর্ষণমুখর দিনে তৃষ্ণাতপ্ত মন জেগে উঠছে কেন?
ক) বিষন্ন মেদুর হয়ে খ) বর্ষণের সুর শুনে গ) পুবের হাওয়ায় ভেসে ঘ) বিগদ্ধ আকাশ দেখে
উত্তর: খ) বর্ষণের সুর শুনে
-
কোন সময়ের মেঘ বিষন্নমেদুর?
ক) বর্ষার খ) শরতের গ) হেমন্তের ঘ) কালবৈশাখীর
উত্তর: ক) বর্ষার
-
“১৯৪৭ সালের ১৯শে অক্টোবর কবি ফররুখ আহমদ পরলোকগমন করেন।”-এ বক্তব্যে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) উনিশ শতকের শেষ ধাপ খ) বিশ শতকের শেষ ধাপ গ) বিশ শতকের মাঝামাঝি ঘ) বিশ শতকের শেষ ধাপ
উত্তর: ঘ) বিশ শতকের শেষ ধাপ
-
বৃষ্টিতে প্রাণ জুড়ায় কী?
ক) রুক্ষ মাটি খ) ধানের শীষ গ) আমের মুকুল ঘ) বর্ষার ফুল
উত্তর: ক) রুক্ষ মাটি
-
‘বৃষ্টি’ কবিতার কবির বিস্মৃত দিন কেমন?
ক) বর্ণিল ও বৈচিত্র্যময় খ) সুখে-দুঃখে ভরা গ) সুখ স্বাচ্ছন্দ্যময় ঘ) নিঃসঙ্গ নির্জন
উত্তর: ঘ) নিঃসঙ্গ নির্জন
-
‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত নিঃসঙ্গ নিজন হলো –
i. বিস্মৃত দিন
ii. অতীত দিন
iii. হারানো দিন
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
-
ফররুখ আহমদ কোন দুটি বিষয়ে অনার্সে ভর্তি হন?
ক) পদার্থ ও রসায়ন খ) পদার্থ ও গণিত গ) দর্শন ও ইংরেজি ঘ) বাংলা ও ভাষাতত্ত্ব
উত্তর: গ) দর্শন ও ইংরেজি
-
‘বৃষ্টি’ কবিতায় ‘বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে সওয়ার হয়েছে’ বলা হয় কেন?
ক) মেঘেদের সাজপোশাক পরেছে বলে খ) মেঘেদের আড়ালে ঢাকা পড়ছে বলে গ) মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে বলে ঘ) মেঘে মেঘে প্রাণের জোয়ার আনছে বলে
উত্তর: গ) মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে বলে
-
‘তৃষিত’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) প্রতীক্ষিত খ) পিপাসার্ত গ) ভোগেচ্ছুক ঘ) কাম্য
উত্তর: খ) পিপাসার্ত
-
বৃষ্টি একাকী জীবনে বাড়ায়-
ক) বিড়ম্বনা খ) বিরহ গ) বিরক্তি ঘ) বিশ্বাস
উত্তর: খ) বিরহ
-
‘দিকদিগন্তের পথে অপরূপ আভা’ কিসের আভার কথা বলা হয়েছে?
ক) চাঁদের খ) সূর্যের গ) মেঘের ঘ) বিদ্যুতের
উত্তর: ঘ) বিদ্যুতের
-
‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’ চরণটির সাথে ‘বৃষ্টি’ কবিতার সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি হলো-
i. বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি!
ii. বৃষ্টি এলো পুবের হাওয়ায়
iii. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
-
বৃষ্টির সাথে সম্পর্ক রয়েছে –
i. আকাশের
ii. সূর্যের
iii. প্রকৃতির
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
-
ফররুখ আহমদ স্টাফ রাইটার হিসেবে কত বছর নিয়োজিত ছিলেন?
ক) ১০ বছর খ) ১৫ বছর গ) ২০ বছর ঘ) ২৫ বছর
উত্তর: ঘ) ২৫ বছর
-
বর্ষার জমাটবাঁধা কালো অন্ধকার আমাদের মনকে –
i. ছন্দোময় করে তোলে
ii. কল্পলোকে নিয়ে যায়
iii. তোলপাড় করে
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
-
বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরিত হচ্ছে কেন?
ক) মেঘে মেঘে সওয়ার হয়েছে বলে খ) বিদ্যুতের অপরূপ আভা দেখেছে বলে গ) বন্যায় প্রাণসম্পদ পেয়েছে বলে ঘ) বর্ষায় বিষন্ন মেদুর হয়েছে বলে
উত্তর: খ) বিদ্যুতের অপরূপ আভা দেখেছে বলে
-
কদম আলীর ‘ক্লান্ত চোখের আঁধার’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ঘুম ঘুম চোখ খ) বার্ধক্যের চোখ গ) ঘুমহীন চোখ ঘ) বিশ্রামহীন চোখ
উত্তর: খ) বার্ধক্যের চোখ
-
‘বিদগ্ধ আকাশ, ঘাট ঢেকে গেল কাজল ছায়ায়’- এখানে ‘বিদগ্ধ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ভস্মীভূত খ) প্রাণোচ্ছল গ) বিষন্ন ঘ) তৃষাতপ্ত
উত্তর: ক) ভস্মীভূত
-
ফররুখ আহমদ কোন কলেজের অনার্সের ছাত্র ছিলেন?
ক) রিপন কলেজ খ) সেন্ট গ্রেগরি করেজ গ) প্রেসিডেন্সি কলেজ ঘ) স্কটিশ চার্চ কলেজ
উত্তর: ঘ) স্কটিশ চার্চ কলেজ
-
বৃষ্টি কোন হাওয়ায় এসেছে?
ক) পুবের খ) দখিনের গ) ঈশান কোনের ঘ) পশ্চিমের
উত্তর: ক) পুবের
-
‘বৃষ্টি’ কবিতায় পঙক্তি সংখ্যা কত?
ক) ১২ খ) ১৪ গ) ১৬ ঘ) ১৮
উত্তর: খ) ১৪
-
বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ হয়ে উঠতে পারে –
i. রসসিক্ত
ii. স্মৃতিকাতর
iii. তৃষাতপ্ত
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
‘বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়’-অলংকার শাস্ত্রে এর সঠিক প্রয়োগ কী?
ক) অনুপ্রাস খ) চিত্রকল্প সৃজন গ) অর্থালংকার ঘ) অনুষঙ্গ
উত্তর: খ) চিত্রকল্প সৃজন
-
বৃষ্টি একাকী জীবনে কী বাড়ায়?
ক) সুখ খ) তৃষ্ণা গ) আবেগ ঘ) বিরহ
উত্তর: ঘ) বিরহ
-
‘বিদ্যুৎ-রূপসী পরি’র ধারণাটি কোন জাতীয়?
ক) বৈজ্ঞানিক খ) কাল্পনিক গ) কাব্যিক ঘ) লোকজ
উত্তর: ঘ) লোকজ
-
বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ হয়ে ওঠে-
ক) বিরক্ত খ) বিবাগী গ) রসসিক্ত ঘ) পুলকিত
উত্তর: গ) রসসিক্ত
-
তৃষিত বনের সাথে তৃষাতৃপ্ত মনের জেগে ওঠার কারণ-
i. বৃষ্টির পরশ
ii. উন্মন মন
iii. ভ্রমণ ইচ্ছা
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
‘বৃষ্টি’ কবিতায় প্রান্তরকে কী রকম বলা হয়েছে?
ক) নির্জন খ) বিষন্ন গ) তৃষিত ঘ) বন্ধুর
উত্তর: ঘ) বন্ধুর
-
কোথাকার ফাটলে বন্যা পূর্ণ জোয়ার নিয়ে আসে?
ক) মেঘের খ) নদীর গ) মাটির ঘ) আকাশের
উত্তর: গ) মাটির
-
সাহিত্যে অবদানের জন্য ফররুখ আহমদ কোন পুরস্কারে ভূষিত হন?
ক) ম্যাগসাস খ) কিং ফয়সাল গ) অলক্ত ঘ) বাংলা একাডেমি
উত্তর: ঘ) বাংলা একাডেমি
-
‘বৃষ্টি’ কবিতায় বহু প্রতীক্ষার পর কী এসেছে?
ক) জোয়ার খ) জলোচ্ছ্বাস গ) বৃষ্টি ঘ) ঝড়
উত্তর: গ) বৃষ্টি
-
ফররুখ আহমদের পিতার নাম কী?
ক) সৈয়দ হাসান আলী খ) সৈয়দ হোসেন আলী গ) সৈয়দ হাসেন আলী ঘ) সৈয়দ হাতেম আলী
উত্তর: ঘ) সৈয়দ হাতেম আলী
-
‘আজিকার রোদ ঘুমায়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে’-এ বক্তব্যের বিপরীত ভাব রয়েছে যে বাক্যে-
i. বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
ii. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
iii. দু-পাশে আবাদি গ্রামে, বৃষ্টি হলো পুবের হাওয়ায়
নিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii
উত্তর: খ) ii
-
কবি বিদ্যুৎকে রূপসী পরীর সাথে তুলনা করেছেন কেন?
ক) কাব্য প্রকাশের খ) কাব্যরীতি অনুযায়ী গ) লোকজ ধারণা অনুযায়ী ঘ) ভালোবেসে
উত্তর: গ) লোকজ ধারণা অনুযায়ী
-
‘বৃষ্টি’ কবিতায় বৃষ্টি-
ক) বহু আকাঙ্ক্ষিত খ) বহু প্রতীক্ষিত গ) বহু উপেক্ষিত ঘ) বহু নিগৃহীত
উত্তর: খ) বহু প্রতীক্ষিত
-
‘অনাগত’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
ক) সমাস যোগে খ) সন্ধি যোগে গ) উপসর্গ যোগে ঘ) প্রত্যয় যোগে
উত্তর: গ) উপসর্গ যোগে
-
ফররুখ আহমদের সৃষ্টিকর্মে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) নাগরিক জীবনবোধ ও ব্যঞ্জনা খ) নিসর্গপ্রীতি ও মানবিকতা গ) ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদ ঘ) ইসলামি আদর্শ ও ঐতিহ্য
উত্তর: ঘ) ইসলামি আদর্শ ও ঐতিহ্য
-
‘যথাসময়ে বৃষ্টির অভাবে অনেক আবাদি জমি নষ্ট হয়ে যায়’ বক্তব্যটির সাথে ‘বৃষ্টি’ কবিতার কোন পঙ্ক্তির সাদৃশ্য রয়েছে?
ক) মাঠ ঢেকে গেল কাজল ছায়ায় খ) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় গ) রৌদ্র-স্নান ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় ঘ) তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন
উত্তর: গ) রৌদ্র-স্নান ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়
-
প্রকৃতিতে প্রাণস্পন্দন নিয়ে আসে কী?
ক) রৌদ্র খ) বর্ষা গ) পাখি ঘ) পুষ্প
উত্তর: খ) বর্ষা
-
বিদ্যুৎ রূপসী পরি কিসে আরোহী হয়েছে?
ক) বৃষ্টিতে খ) মেঘে গ) বন্যায় ঘ) অরণ্যে
উত্তর: খ) মেঘে
-
নদীর দু-ধারে প্লাবন দেখা দেয় কেন?
ক) পুবের হাওয়ায় খ) বর্ষার বর্ষণে গ) কাজল ছায়ায় ঘ) বর্ষণের সুরে
উত্তর: খ) বর্ষার বর্ষণে
-
বর্ষণমুখর দিনে কোথাকার কেয়া শিহরায়?
ক) ফুলদানির খ) অরণ্যের গ) ব্যালকনির ঘ) নার্সারির
উত্তর: খ) অরণ্যের
-
“ফররুখ আহমদ ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ই জুন জন্মগ্রহণ করেন।”-এখানে ফুটে ওঠা সময়ের দিক থেকে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) আঠারো শতকে খ) উনিশ শতকে গ) বিশ শতকে ঘ) একুশ শতকে
উত্তর: গ) বিশ শতকে
-
‘ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে’- এই বক্তব্যকে সমর্থন করে ‘বৃষ্টি’ কবিতার কোন শব্দ?
ক) প্রাণের জোয়ার খ) বর্ষণমুখর গ) অরূপ আভা ঘ) তৃষাতৃপ্ত মন
উত্তর: খ) বর্ষণমুখর
-
মাঠ কাজল ছায়ায় ঢেকে গিয়েছে বলা হয়েছে কেন?
ক) আকাশ বিদগ্ধ হয়েছে বলে খ) আকাশ মেদুর হয়েছে বলে গ) রুগ্ন আকাশ ঘ) কাজল আকাশ
উত্তর: খ) আকাশ মেদুর হয়েছে বলে
-
বৃষ্টি কখনো কখনো –
i. মন বিষন্ন করে
ii. বিরহ বাড়ায়
iii. জীবন একাকী করে
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুৎ চমকানোকে কী বলা যায়?
ক) সুন্দরী রমনী খ) মেঘের পাখি গ) রূপসী পরি ঘ) স্বপ্নের রাণী
উত্তর: গ) রূপসী পরি
-
বৃষ্টির দিনে মনে মনে আঁকা হয় ভালোবাসার-
ক) গাথা খ) মানপত্র গ) আলপনা ঘ) সংগীত
উত্তর: গ) আলপনা
-
‘বৃষ্টি’ কবিতায় বর্ষণমুখর দিনের কোন ফুলের কথা বলা হয়েছে?
ক) হিজল খ) কেয়া গ) শিউলি ঘ) বকুল
উত্তর: খ) কেয়া
-
বর্ষায় কোথায় ফুল ফোটে?
ক) বনে খ) ব্যালকনিতে গ) নার্সারিতে ঘ) সর্বত্র
উত্তর: ঘ) সর্বত্র
-
তৃষিত বনের সাথে কে জেগে ওঠে?
ক) বনের কেয়া খ) রৌদ্র-দদ্ধ ধানখেত গ) দুপাশে আবাদি গ্রাম ঘ) তৃষাতপ্ত মন
উত্তর: ঘ) তৃষাতপ্ত মন
-
‘বৃষ্টি’ কবিতায় অসমান রুক্ষ মাঠকে কার সাথে তুলনা করা হয়েছে?
ক) রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে খ) উত্তাপে গলে পড়া মাথার মগজের সাথে গ) ফেটে হাঁ করে থাকা মাঠঘাটের সাথে ঘ) ফুটির ফেটে চৌচির অবস্থার সাথে
উত্তর: ক) রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের সাথে
-
বৃষ্টি বর্ষার কী?
ক) সাথী খ) সারথী গ) প্রাণ ঘ) মান
উত্তর: গ) প্রাণ
-
কবি ফররুখ আহমদের গ্রামের নাম কী?
ক) মাঝকান্দি খ) মাঝদন্ডি গ) মাঝপাড়া ঘ) মাঝআইল
উত্তর: ঘ) মাঝআইল
-
বিদগ্ধ আকাশ, মাঠ কীসে ঢেকে যায়?
ক) কালো মেঘে খ) প্রবল বর্ষণে গ) কাজল ছায়ায় ঘ) বিদ্যুৎ চমকে
উত্তর: গ) কাজল ছায়ায়
-
‘বৃষ্টি’ কবিতার বর্ণনা অনুযায়ী, বর্ষাকালে-
i. আকাশের সর্বত্র মেঘের খেলা
ii. রুক্ষ মাটিতে প্রাণের সঞ্চার
iii. বিদগ্ধ আকাশ
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
ইসলামি আদর্শ ও ঐতিহ্য বিশেষভাবে অনুপ্রাণিত করেছে কোন কবিকে?
ক) সৈয়দ শামসুল হককে খ) জসীমউদদীনকে গ) আহসান হাবীবকে ঘ) ফররুখ আহমদকে
উত্তর: ঘ) ফররুখ আহমদকে
-
বিদ্যুৎ-রূপসী পরী কীসে সওয়ার হয়েছে?
ক) বিদ্যুৎ চমকে খ) হাওয়ার রথে গ) বৃষ্টিতে বৃষ্টিতে ঘ) মেঘে মেঘে
উত্তর: ঘ) মেঘে মেঘে
-
রুক্ষ মাঠ কিসের সুর শোনে?
ক) কোকিলের সুর খ) বর্ষণের সুর গ) বাউলের সুর ঘ) কান্নার সুর
উত্তর: খ) বর্ষণের সুর
-
‘বৃষ্টি’ কবিতায় মন বহু পথ পাড়ি দিতে চায় কেন?
ক) চঞ্চল বলে খ) পুলকের শিহরণে গ) তৃষাতপ্ত বলে ঘ) ভ্রমণপিয়াসী বলে
উত্তর: গ) তৃষাতপ্ত বলে
-
বৃষ্টি বহু প্রতীক্ষিত কেন?
ক) কবি মনেপ্রাণে চাইছিলেন বলে খ) বিস্মৃত দিনের কথা মনে পড়ে বলে গ) গ্রীষ্মের রুদ্রতাকে দূর করে বলে ঘ) আউশ ধান কাটার প্রয়োজনে
উত্তর: গ) গ্রীষ্মের রুদ্রতাকে দূর করে বলে
-
‘বৃষ্টি’ কবিতায় বনের কী অবস্থার কথা বলা হয়েছে?
ক) রুগ্ন অবস্থা খ) বিগদ্ধ অবস্থা গ) তৃষিত অবস্থা ঘ) বিষন্ন অবস্থা
উত্তর: গ) তৃষিত অবস্থা
-
নদীর ফাটলে বন্যা আনে-
i. ফসলের প্রাচুর্য
ii. প্রাণের প্রাচুর্য
iii. প্রাণের জোয়ার
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: গ) i ও iii
-
‘বৃষ্টি’ কবিতায় ভিখারী –
i. রুগ্ন
ii. বৃদ্ধ
iii. প্রফুল্ল
নিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
-
‘আবাদি’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বাস্তুভিটা খ) পৈতৃক বাড়ি গ) পতিত জমি ঘ) চাষের জমি
উত্তর: ঘ) চাষের জমি