৯ম পে-স্কেল ফিক্সেশন ক্যালকুলেটর ২০২৬

BD-TOOLS

9th Pay Scale Fixation Calculator 2026 Bangladesh – নতুন পে স্কেলে বেতন কত হবে?

জাতীয় বেতনস্কেল, ২০২৬ (এস. আর. ও. নং ৩৪৭-আইন/২০২৬) গেজেট অনুযায়ী বেতন নির্ধারণ, পেনশন ও ভাতার হিসাব।

জাতীয় বেতনস্কেল, ২০২৬ (৯ম পে-স্কেল) গেজেট অনুযায়ী সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বেতন নির্ধারণ, পেনশন ও ভাতাদির হিসাব বের করার একটি ফ্রি ক্যালকুলেটর।

How to use this tool

  1. ওপরের ট্যাব থেকে প্রয়োজনীয় বিভাগ নির্বাচন করুন — বেতন নির্ধারণ, নতুন নিয়োগ, পেনশন, ভাতাদি, উচ্চতর গ্রেড, পূর্ণ বেতন, সারণি বা গেজেট সারাংশ।
  2. আপনার বর্তমান (৮ম স্কেলের) গ্রেড ও ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন লিখুন।
  3. ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে — প্রয়োজনে ধাপভিত্তিক বেতন ও বকেয়ার বিস্তারিত দেখতে সংশ্লিষ্ট অংশ দেখুন।
  4. অন্য কোনো হিসাব (যেমন পেনশন বা ভাতা) করতে চাইলে ওপরের ট্যাব থেকে সেই বিভাগে যান।

সর্বশেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬

এক নজরে: ওপরের ক্যালকুলেটরে আপনার বর্তমান গ্রেড ও ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন (Basic) দিন। ফলাফলে iBAS++ পদ্ধতির ধারাবাহিকতায় ধাপে ধাপে দেখবেন — সমন্বিত বেসিক, নতুন স্কেলের সম/উচ্চধাপ, নির্ধারিত বেতন, ১ জুলাই ২০২৬-এর বার্ষিক ইনক্রিমেন্ট, তিন পর্যায়ের প্রাপ্য বেতন, ভাতা ও নীট প্রাপ্য।

9th Pay Scale Fixation Calculator 2026 ব্যবহার করে বাংলাদেশের সরকারি কর্মচারীরা ৩০ জুন ২০২৬ তারিখের বর্তমান মূল বেতন এবং সংশ্লিষ্ট গ্রেডের তথ্যের ভিত্তিতে নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের হিসাব দেখতে পারেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো — নতুন পে স্কেলে বেতন সবার জন্য একই শতাংশ হারে বাড়বে না। বেতন নির্ধারণে বর্তমান ২০১৫ স্কেলের গ্রেড, ৩০ জুন ২০২৬-এর Basic Salary, সংশ্লিষ্ট ধাপ এবং ২০২৬ সালের অনুরূপ স্কেলের ধাপ বিবেচনা করা হয়। এরপর গেজেটে নির্ধারিত annual increment এবং ধাপভিত্তিক প্রদানের নিয়ম প্রযোজ্য হয়।

সরকারি গেজেটের নাম ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’, এস. আর. ও. নং ৩৪৭-আইন/২০২৬। এটি ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে এবং আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য। গেজেটের PDF এখানে দেখুন/ডাউনলোড করুন।

9th Pay Scale Fixation Calculator 2026 কীভাবে ব্যবহার করবেন?

সাধারণ pay fixation হিসাবের জন্য দুটি তথ্য দরকার: আপনার বর্তমান গ্রেড এবং ৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন (Basic Salary)।

এই তথ্য দিলে ক্যালকুলেটর সরকারি পদ্ধতির ধারাবাহিকতায় প্রতিটি ধাপ আলাদা সারিতে দেখায় — সমন্বিত বেসিক, সম/উচ্চধাপ, নির্ধারিত বেতন, ইনক্রিমেন্টসহ নির্ধারিত বেতন, তিন পর্যায়ের প্রাপ্য বেতন, এবং বাড়িভাড়াসহ ভাতা ও নীট প্রাপ্য। একই পেজে নতুন নিয়োগ, পেনশন, ভাতা, উচ্চতর গ্রেড এবং পূর্ণ বেতন সংক্রান্ত আলাদা হিসাবও রয়েছে।

মনে রাখবেন: বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা বা অন্য কোনো allowance যোগ করে Basic Salary ঘরে লিখবেন না। Pay fixation শুধু মূল বেতন এবং স্কেলের ধাপের ওপর নির্ভর করে।

9th Pay Scale 2026 Pay Fixation কীভাবে হিসাব হয়?

গেজেটের অনুচ্ছেদ ৫ অনুযায়ী সাধারণ pay fixation-এর নিয়ম সহজভাবে:

  1. ২০১৫ সালের সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক মূল বেতন থেকে ৩০ জুন ২০২৬-এর বর্তমান Basic-এর পার্থক্য বের করুন।
  2. সেই পার্থক্য ২০২৬ সালের একই গ্রেডের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ করুন।
  3. যোগফল ২০২৬ স্কেলের কোনো ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারিত হবে; না মিললে পরবর্তী উচ্চতর ধাপে নির্ধারিত হবে।

ধাপে ধাপে উদাহরণ (১০ম গ্রেড, Basic ২৩,৬৮০)

গ্রেড১০
৩০ জুন ২০২৬-এর Basic৳২৩,৬৮০
নির্ধারিত (Fixed) Basic৳৪০,৯০০
ইনক্রিমেন্টসহ নির্ধারিত৳৪২,৯০০
১ জুলাই ২০২৬-এ প্রাপ্য৳৩৪,২৯০

২০১৫ স্কেলে ১০ম গ্রেডের প্রারম্ভিক বেতন ১৬,০০০ টাকা। অর্জিত ইনক্রিমেন্ট: ২৩,৬৮০ − ১৬,০০০ = ৭,৬৮০ টাকা। ২০২৬ স্কেলে ১০ম গ্রেডের প্রারম্ভিক বেতন ৩২,০০০ টাকা, তাই সমন্বিত বেসিক ৩২,০০০ + ৭,৬৮০ = ৩৯,৬৮০ টাকা। এই অঙ্কের কোনো ধাপ না থাকায় পরবর্তী উচ্চতর ধাপ ৪০,৯০০ টাকা-তে বেতন নির্ধারিত হবে।

বিবরণ হিসাব টাকা
০১-০৭-২০২৬ নির্ধারিত বেতন ধাপ-৬ ৪০,৯০০
ইনক্রিমেন্টসহ নির্ধারিত বেতন ৪০,৯০০ + ২,০০০ (ধাপ-৭) ৪২,৯০০
বেতন বৃদ্ধির পরিমাণ ৪২,৯০০ − ২৩,৬৮০ ১৯,২২০
বৃদ্ধিপ্রাপ্ত বেতনের ৫০% ১৭,২২০ × ৫০% ৮,৬১০
০১-০৭-২০২৬ প্রাপ্য বেতন ২৩,৬৮০ + ৮,৬১০ ৩২,২৯০
ইনক্রিমেন্টসহ প্রাপ্য বেতন ৩২,২৯০ + ২,০০০ ৩৪,২৯০
০১-০১-২০২৭ বেতন বৃদ্ধির ২৫% ১৭,২২০ × ২৫% ৪,৩০৫
০১-০১-২০২৭ প্রাপ্য বেতন ৩৪,২৯০ + ৪,৩০৫ ৩৮,৫৯৫
০১-০৭-২০২৭ অবশিষ্ট ২৫% ১৭,২২০ × ২৫% ৪,৩০৫
০১-০৭-২০২৭ প্রাপ্য বেতন ১০০% ৩৮,৫৯৫ + ৪,৩০৫ ৪২,৯০০
বার্ষিক ইনক্রিমেন্টসহ প্রাপ্য পরবর্তী ধাপ ৪৫,১০০

লক্ষ করুন: ধাপভিত্তিক হার (৫০%/৭৫%/১০০%) বসে শুধু নির্ধারিত বেতন ও বর্তমান বেতনের পার্থক্যের ওপর — এই উদাহরণে ৪০,৯০০ − ২৩,৬৮০ = ১৭,২২০ টাকা। ১ জুলাই ২০২৬-এর বার্ষিক ইনক্রিমেন্ট (২,০০০ টাকা) শতাংশে ভাগ হয় না, পূর্ণ অঙ্কেই যোগ হয়। তাই “ফিক্সড Basic = ৪০,৯০০” এবং “জুলাই ২০২৬-এ হাতে পাওয়া Basic = ৩৪,২৯০” — দুটি আলাদা সংখ্যা।

Pay Fixation আর Increment কি একই জিনিস?

না। Pay Fixation হলো নতুন জাতীয় বেতনস্কেলের নির্দিষ্ট ধাপে বর্তমান বেতনকে বসানো। আর Annual Increment হলো নির্ধারিত তারিখে স্কেলের পরবর্তী ধাপে যাওয়ার নিয়মিত বেতনবৃদ্ধি।

গেজেটের অনুচ্ছেদ ৯ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই। Pay fixation-এর পর ১ জুলাই ২০২৬ তারিখে প্রযোজ্য বার্ষিক বেতনবৃদ্ধির বিধানও রয়েছে। এজন্য এই ক্যালকুলেটর fixation, increment এবং কার্যকর পর্যায় — তিনটি আলাদাভাবে দেখায়।

১ জুলাই ২০২৬ থেকে কি পুরো নতুন Basic Salary পাওয়া যাবে?

না। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হলেও বাড়তি অংশ (নির্ধারিত বেতন − ৩০ জুন ২০২৬-এর বেতন) পর্যায়ক্রমে দেওয়া হবে। এই শতাংশ শুধু ওই পার্থক্যের ওপর প্রযোজ্য; ১ জুলাই ২০২৬-এর বার্ষিক ইনক্রিমেন্ট পূর্ণ অঙ্কে আলাদাভাবে যোগ হয়:

পর্যায় ও সময়কাল ৯ম গ্রেড ও তদূর্ধ্ব ১০ম–২০তম গ্রেড
১ম: ১ জুলাই ২০২৬ – ৩১ ডিসেম্বর ২০২৬ পার্থক্যের ৪০% পার্থক্যের ৫০%
২য়: ১ জানুয়ারি ২০২৭ – ৩০ জুন ২০২৭ পার্থক্যের ৭০% পার্থক্যের ৭৫%
৩য়: ১ জুলাই ২০২৭ থেকে পার্থক্যের ১০০%, সঙ্গে ওই দিনের বার্ষিক বেতনবৃদ্ধি

তাই “পে স্কেলে ১০০% বেতন বেড়েছে” মানেই ১ জুলাই ২০২৬ থেকে পুরো পার্থক্য হাতে পাওয়া যাবে — এমন ধারণা সঠিক নয়।

9th Pay Scale 2026 Salary Scale – গ্রেড ১ থেকে ২০

সরকারি গেজেটভিত্তিক ২০২৬ সালের স্কেলে ২০টি গ্রেড। নিচে প্রতিটি গ্রেডের প্রারম্ভিক ও সর্বোচ্চ মূল বেতন দেওয়া হলো। সব ধাপসহ পূর্ণ ৯ম পে স্কেল বেতন স্কেল তালিকা (9th Pay Scale Salary Chart) ওপরের চার্টে ছবি ও PDF আকারে দেওয়া আছে।

গ্রেড ২০২৬ সালের মূল বেতন (টাকা)
১ ১,৫৬,০০০ (নির্ধারিত)
২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০
৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০
৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০
৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০
৬ ৭১,০০০ – ১,৩৪,০০০
৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০
৮ ৪৬,০০০ – ১,১০,৮০০
৯ ৪৪,০০০ – ১,০৫,৯০০
১০ ৩২,০০০ – ৭৭,৩০০
১১ ২৫,০০০ – ৬০,৫০০
১২ ২৪,৩০০ – ৫৮,৭০০
১৩ ২৪,০০০ – ৫৮,০০০
১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০
১৫ ২২,৮০০ – ৫৫,২০০
১৬ ২১,৯০০ – ৫২,৯০০
১৭ ২১,৪০০ – ৫১,৯০০
১৮ ২১,০০০ – ৫০,৯০০
১৯ ২০,৫০০ – ৪৯,৬০০
২০ ২০,০০০ – ৪৮,৪০০

9th Pay Scale-এ বাড়িভাড়া ও অন্যান্য ভাতা

নতুন Basic Salary এবং Gross Salary এক বিষয় নয়। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়ক, টিফিন, যাতায়াত, মোবাইলসহ বিভিন্ন ভাতা আলাদাভাবে নির্ধারিত। নতুন বাড়িভাড়া কাঠামো ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে; তার আগে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩০ জুন ২০২৬-এর প্রাপ্য অঙ্ক অনুযায়ী বাড়িভাড়া চলবে।

  • চিকিৎসা ভাতা বয়সভেদে মাসিক ৩,০০০ বা ৪,০০০ টাকা;
  • শিক্ষা সহায়ক ভাতা সন্তানপ্রতি মাসিক ৫০০ টাকা, সর্বোচ্চ দুই সন্তানের জন্য ১,০০০ টাকা;
  • ১১–২০ গ্রেডে টিফিন ভাতা মাসিক ৫০০ টাকা (নির্দিষ্ট শর্তে);
  • ১১–২০ গ্রেডে সিটি কর্পোরেশন এলাকায় যাতায়াত ভাতা ৬০০ টাকা;
  • ৫ম গ্রেড ও তদূর্ধ্বে মোবাইল ভাতা ৫০০ টাকা এবং ৬ষ্ঠ–২০তম গ্রেডে ১৫০ টাকা।

নিজের মোট ভাতা দেখতে ওপরের “ভাতাদি” ট্যাব ব্যবহার করুন।

9th Pay Scale Arrear বা বকেয়া কীভাবে হবে?

গেজেট অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের প্রাপ্য বেতন বকেয়া হিসেবে পাওয়া যাবে। তবে arrear শুধু “নতুন Basic − পুরোনো Basic” নয় — কোন সময়ে কত শতাংশ কার্যকর, সেই সময়ে কত বেতন ইতিমধ্যে তোলা হয়েছে এবং ভাতা কীভাবে চলেছে, সবই হিসাবের অংশ।

iBAS++-এ Official Pay Fixation কীভাবে হবে?

অনলাইন বেতন নির্ধারণের জন্য গেজেটে iBAS++ ব্যবহারের কথা বলা হয়েছে। কর্মচারীরা iBAS++ সিস্টেমে নির্ধারিত তথ্য দাখিল করবেন; DDO এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস তা যাচাই ও প্রতিপাদন করবে। এই ক্যালকুলেটর একটি সহায়ক হিসাবের টুল; চূড়ান্ত pay fixation সরকারি প্রক্রিয়া ও verification-এর ওপর নির্ভর করবে।

কারা এই সাধারণ Pay Scale-এর আওতার বাইরে?

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস, কিছু প্রতিরক্ষা সার্ভিস, পুলিশ ও বিজিবি, নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিক, apprentice/trainee, আউটসোর্সিংয়ে নিয়োজিত ব্যক্তি, দৈনিকভিত্তিক কিছু শ্রমিক এবং চুক্তি বা খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত ব্যক্তিরা এই আদেশের আওতার বাইরে। তাই ফল দেখার আগে আপনার চাকরি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় পড়ে কি না নিশ্চিত হোন।

ক্যালকুলেটর ব্যবহারে যে ভুলগুলো করবেন না

  • Basic-এর সঙ্গে ভাতা যোগ করা। Pay fixation-এর ভিত্তি শুধু মূল বেতন।
  • নতুন স্কেলের প্রারম্ভিক বেতনকে সবার চূড়ান্ত বেতন ধরা। একই গ্রেডে বর্তমান ধাপ ভিন্ন হলে নতুন fixation-ও ভিন্ন হয়।
  • Pay Fixation, Increment ও phased payment-কে একই হিসাব ভাবা। এগুলো তিনটি আলাদা ধাপ।
  • ইনক্রিমেন্টকেও শতাংশে ভাগ করা। ইনক্রিমেন্টের পূর্ণ অঙ্ক যোগ হয়; শতাংশ শুধু বেসিকের পার্থক্যের ওপর।
  • পুরোনো “প্রস্তাবিত” বেতন সারণি ব্যবহার করা। ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর সরকারি গেজেটই চূড়ান্ত reference।

Frequently Asked Questions

9th Pay Scale Fixation Calculator 2026 কী?

এটি ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মচারীর নতুন Basic Salary এবং সংশ্লিষ্ট pay step হিসাব করার একটি অনলাইন সহায়ক ক্যালকুলেটর।

Pay fixation-এর জন্য কোন Basic Salary দিতে হবে?

সাধারণ fixation-এর ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ তারিখের বর্তমান মূল বেতন ব্যবহার করা হয়।

9th Pay Scale 2026 কি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে?

হ্যাঁ। এস. আর. ও. নং ৩৪৭-আইন/২০২৬, ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

৯ম পে স্কেলের সর্বনিম্ন Basic কত?

২০তম গ্রেডে প্রারম্ভিক Basic Salary ২০,০০০ টাকা।

৯ম পে স্কেলের সর্বোচ্চ নির্ধারিত Basic কত?

গ্রেড ১-এর নির্ধারিত Basic Salary ১,৫৬,০০০ টাকা। এছাড়া নির্দিষ্ট বিশেষ পদে ১,৭২,০০০ ও ১,৬৪,০০০ টাকা নির্ধারিত হয়েছে।

৯ম পে স্কেল বেতন স্কেল তালিকা PDF কোথায় পাব?

এই পেজের “৯ম পে স্কেল বেতন স্কেল তালিকা” অংশে গ্রেড ১–২০-এর সব ধাপসহ 9th pay scale salary chart ছবি আকারে দেখা যাবে এবং “PDF ডাউনলোড” বাটনে চাপ দিয়ে ফ্রি ডাউনলোড করা যাবে।

১১তম গ্রেডের নতুন স্কেল কত?

১১তম গ্রেডে Basic Salary ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা।

১ জুলাই ২০২৬ থেকেই কি নতুন স্কেলের পুরো বেতন পাওয়া যাবে?

না। বাড়তি অংশ তিন পর্যায়ে কার্যকর হবে — ৪০%/৫০%, পরে ৭০%/৭৫%, এবং ১ জুলাই ২০২৭ থেকে ১০০%।

Pay fixation-এর পর annual increment হবে?

হ্যাঁ। গেজেটের অনুচ্ছেদ ৯ অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ১ জুলাই ২০২৬ তারিখে annual increment পাওয়া যাবে, অর্থাৎ স্কেলের পরবর্তী ধাপে যাওয়া যাবে। এই ইনক্রিমেন্টের টাকা ৫০% বা ৭৫% হারে ভাগ হয় না — পুরোটাই প্রাপ্য বেতনের সঙ্গে যোগ হয়।

ইনক্রিমেন্টের ওপরও কি ৫০% হার বসবে?

না। ধাপভিত্তিক হার বসে শুধু নির্ধারিত বেতন ও ৩০ জুন ২০২৬-এর বেতনের পার্থক্যের ওপর। বার্ষিক ইনক্রিমেন্টের পূর্ণ অঙ্ক আলাদাভাবে যোগ হয়। সরকারি iBAS++ পদ্ধতিতেও এভাবেই হিসাব হয়।

নতুন বাড়িভাড়া কখন কার্যকর হবে?

নতুন বাড়িভাড়া কাঠামো ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে; ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩০ জুন ২০২৬-এর প্রাপ্য অঙ্ক অনুযায়ী বাড়িভাড়া চলবে।

Calculator-এর ফল কি সরকারি চূড়ান্ত Pay Fixation?

না। এটি হিসাব বোঝার সহায়ক মাধ্যম। চূড়ান্ত fixation-এর জন্য iBAS++ এবং সংশ্লিষ্ট DDO/হিসাবরক্ষণ অফিসের যাচাই প্রযোজ্য।

গুরুত্বপূর্ণ আপডেট

এখন আর পুরোনো “proposed pay scale” বা শুধু ৫০%/১০০% বেতন বৃদ্ধির হিসাবের ওপর নির্ভর করা উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ reference হলো ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর সরকারি গেজেট এবং তার অনুচ্ছেদ ৩, ৫, ৯, ১০, ১৫ ও ৩২। আপনার গ্রেড + ৩০ জুন ২০২৬-এর Basic জানা থাকলে ওপরের ক্যালকুলেটরে standard pay fixation সহজেই দেখতে পারবেন; final payable amount, increment, phased benefit, ভাতা ও বকেয়া আলাদা করে দেখলে হিসাব আরও পরিষ্কার হয়।

সূত্র: বাংলাদেশ সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর — গেজেট আর্কাইভ