অনুশীলন প্রশ্ন — তৃতীয় অধ্যায়: বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — তৃতীয় অধ্যায়: বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৬০টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . কোনটি কাজে লাগিয়ে মানুষ তার প্রয়োজন মেটাচ্ছে?

ধর্ম
নাচ
শিক্ষা
প্রকৃতি

২ . কোনটির মাধ্যমে মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে?

রাজনীতি
সংস্কৃতি
অর্থনীতি
সামাজিক

৩ . মানুষ খাদ্যগ্রহণ করে কেন?

বেঁচে থাকার জন্য
মারা যাওয়ার জন্য
মানুষ হওয়ার জন্য
সুখী হওয়ার জন্য

৪ . বর্তমানে বেশিরভাগ মানুষ কীসে লেখালেখির কাজ করে?

পাথরে
পাতায়
কম্পিউটারে
মাটিতে

৫ . কাগজ-কলম টাইপরাইটার কম্পিউটার
উক্ত ছকে কোনটি ফুটে উঠেছে?

সংস্কৃতি
আবিষ্কার
লিখন পদ্ধতি
কাজের গতি

৬ . হুমায়ুন আহমেদ তার চিন্তা-ভাবনা ও প্রজ্ঞা দিয়ে মিসির আলী চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। তার লেখায় সংস্কৃতির কোন বিষয়টি প্রকাশ পেয়েছে?

অবস্তুগত
বস্তুগত
চরিত্র
মানবীয়

৭ . সংস্কৃতি কয় প্রকার?

২
৩
৪
৫

৮ . বাড়িঘর কোন ধরনের সংস্কৃতি?

অবস্তুগত
বস্তুগত
ধর্মীয়
ভাষাভিত্তিক

৯ . অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

বাড়িঘর
আসবাবপত্র
কম্পিউটার সফটওয়্যার
যানবাহন

১০ . ইংরেজি Culture শব্দের অর্থ কী?

গান
নাচ
সংস্কৃতি
খেলাধুলা

১১ . সাংস্কৃতিক উপাদান কত দিন স্থায়ী হয়?

কয়েক দশক
কয়েক যুগ
শত শত বছর
হাজার হাজার বছর

১২ . বর্ণমালা ও ভাষা কোন ধরনের সাংস্কৃতিক উপাদান?

বস্তুগত
অবস্তুগত
নিরপেক্ষ
অসামাজিক

১৩ . বস্তুগত ও অবস্তুগত সাংস্কৃতিক উপাদানের মধ্যে সম্পর্ক কেমন?

বিচ্ছিন্ন
সুদূরপ্রসারী
অবিচ্ছিন্ন
স্থির

১৪ . সৌরভ পোদ্দার জাদুঘরে গিয়ে শতবছরের বস্তুগত সংস্কৃতির উপাদান দেখতে পেল। এতে সে কী ধারণা পেতে পারে?

পুরোনো মানুষের পুরোনো সংস্কৃতি
পুরোনো মানুষের অপসংস্কৃতি
পুরোনো মানুষের আধুনিক সংস্কৃতি
আধুনিক মানুষের অপসংস্কৃতি

১৫ . নকশী কাঁথায় ফুটে উঠেছে—
i. এদেশের নারী মনের চিন্তার বহিঃপ্রকাশ
ii. নারীদের শিল্পগুণ
iii. বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান

নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬ . সংস্কৃতির উপাদানের প্রকারভেদ হলো—
i. স্থির উপাদান
ii. বস্তুগত উপাদান
iii. অবস্তুগত উপাদান

নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭ . সংস্কৃতির অদৃশ্যমান উপাদানসমূহ হলো—
i. ধর্মীয় বিশ্বাস
ii. ভাষা
iii. আদর্শ ও মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জাভেদ ছুটির দিন জাতীয় জাদুঘরে যায়। জাদুঘর ঘুরে সে বিভিন্ন পোড়ামাটির ফলক, নকশী কাঁথা ও চাষাবাদের বিভিন্ন উপকরণ দেখতে পায়। এই সমস্ত উপাদানসমূহ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে।

অনুচ্ছেদে উল্লেখিত নকশী কাঁথার নকশাগুলো কোন ধরনের উপাদান?

বস্তুগত
পুরোনো
আধুনিক
অবস্তুগত

১৯ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জাভেদ ছুটির দিন জাতীয় জাদুঘরে যায়। জাদুঘর ঘুরে সে বিভিন্ন পোড়ামাটির ফলক, নকশী কাঁথা ও চাষাবাদের বিভিন্ন উপকরণ দেখতে পায়। এই সমস্ত উপাদানসমূহ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে।

বস্তুগত উপাদানের উদাহরণ হলো—
i. বইপত্র
ii. খাবার
iii. যানবাহন

নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০ . বাংলাদেশের ভূমি কেমন?

অনুবর্বর
উর্বর
পতিত
বালিময়

২১ . দেশের উর্বর ভূমি মানুষকে কী হতে সাহায্য করেছে?

কৃষিজীবী
শিল্পপতি
রাজনীতিবিদ
জেলে

২২ . নানা জাতের মানুষ ও তাদের জীবনচর্যা দেশের সংস্কৃতিকে কী করেছে?

ভঙ্গুর
এলোমেলো
সমৃদ্ধ
ঠিকানাহীন

২৩ . কোন ব্যবস্থাকে ঘিরে মানুষের আচার-আচরণ গড়ে উঠেছে?

কৃষিভিত্তিক উৎপাদন
শিল্পভিত্তিক উৎপাদন
নগরব্যবস্থা
আন্তর্জাতিক উৎপাদন

২৪ . বাঙালি সংস্কৃতির রয়েছে -
i. প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য
ii. মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি
iii. বিভিন্ন ধর্মের প্রেরণা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫ . বাংলার প্রকৃতি হলো -
i. সমৃদ্ধ
ii. খামখেয়ালীপূর্ণ
iii. অসম্ভভাবাপন্ন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৬ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
স্বপ্নের গ্রামের অধিকাংশ লোক কৃষিকাজ করে। এছাড়া অনেকেই মাছ ধরে, কেউ তাঁত বোনে, কেউ মাটি দিয়ে নানা জিনিসপত্র তৈরি করে।

অনুচ্ছেদে কীসের কথা উল্লেখ করা হয়েছে?

বাঙালির পেশা
বাঙালির ধর্ম
বাঙালির উৎসব
বাঙালির কৃষ্টি

২৭ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
স্বপ্নের গ্রামের অধিকাংশ লোক কৃষিকাজ করে। এছাড়া অনেকেই মাছ ধরে, কেউ তাঁত বোনে, কেউ মাটি দিয়ে নানা জিনিসপত্র তৈরি করে।

স্বপ্নের গ্রামের মতো বাংলাদেশে অধিকাংশ মানুষের কৃষিকাজে জড়িত থাকার কারণ হলো -
i. জলবায়ুর বিশেষ প্রভাব
ii. এখানকার উর্বর মাটি
iii. এখানকার ঋতুবৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৮ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের আধার। অনেক সময় প্রাকৃতিক খামখেয়ালিপনায় এদেশের মানুষের ধ্যানধারণা ও বিশ্বাসে পরিবর্তন ঘটে। মানুষ নিজস্ব চিন্তন দক্ষতায় পরমশক্তিতে বিশ্বাস করে বেঁচে আছে আর মানবতাবাদকে লালন করছে তাদের জীবনচর্যায়।

অনুচ্ছেদে বাঙালি সংস্কৃতির কোন প্রভাব গুরুত্ব পেয়েছে?

শিক্ষার
নদনদীর
ধর্মের
ঐতিহ্যের

২৯ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের আধার। অনেক সময় প্রাকৃতিক খামখেয়ালিপনায় এদেশের মানুষের ধ্যানধারণা ও বিশ্বাসে পরিবর্তন ঘটে। মানুষ নিজস্ব চিন্তন দক্ষতায় পরমশক্তিতে বিশ্বাস করে বেঁচে আছে আর মানবতাবাদকে লালন করছে তাদের জীবনচর্যায়।

ধর্মীয় মনোভাব সৃষ্টি করে -
i. মানুষের জন্য ভালোবাসা
ii. মানুষে মানুষে সম্প্রীতি
iii. মানুষে মানুষে বিভেদ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০ . সংস্কৃতি নির্মাণে কোনটি বিশেষ ভূমিকা রাখে?

সমুদ্র
আকাশ
ভৌগোলিক পরিবেশ
রাস্তাঘাট

৩১ . সংস্কৃতি কোন ধরনের বিষয়?

স্থায়ী
অস্থায়ী
স্থির
পরিবর্তনশীল

৩২ . এক দেশের সংস্কৃতির সাথে অন্য দেশের সংস্কৃতির কীরূপ সম্পর্ক রয়েছে?

সমতার
ভিন্নতার
সহযোগিতার
নির্ভরযোগতার

৩৩ . বাংলাদেশের সংস্কৃতিতে কোনটির প্রাধান্য বেশি?

শহুরে সংস্কৃতির
মিশ্র সংস্কৃতির
গ্রামীণ সংস্কৃতির
নগর সংস্কৃতির

৩৪ . গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য কোনটি?

দালানকোঠা
মঞ্চনাটক
কলের গাড়ি
ভাওয়াইয়া গান

৩৫ . বিশ্বায়নের প্রাধান্য বেশি কোন সংস্কৃতিতে?

শহুরে
গ্রামীণ
নগরে
বাজারে

৩৬ . পেশাগত যান্ত্রিক জীবন গড়ে তুলেছে কোন সংস্কৃতি?

গ্রামীণ
শহুরে
আন্তর্জাতিক
নদীভিত্তিক

৩৭ . বাঙালি সংস্কৃতির প্রধান খাদ্য কী?

বার্গার
চিকেন
ভাত-মাছ
স্যান্ডউইচ

৩৮ . নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের প্রভাব লক্ষ্য করা যায় কিসে?

মাছ ধরায়
ফসল উৎপাদনে
মাটি কাটায়
উৎসব-পার্বণে

৩৯ . রাশিদদের এলাকায় পালাগানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি কোন সংস্কৃতির উদাহরণ?

আকাশ সংস্কৃতি
গ্রামীণ সংস্কৃতি
উপজাতীয় সংস্কৃতি
আন্তর্জাতিক সংস্কৃতি

৪০ . নানা বর্ণের গভীরে ভাই একই বরণ / দুধ জগৎ ভরমিয়া দেখি সবই একই মায়ের পুত। চরণটিতে ফুটে উঠেছে কোনটি?

মানবতা
মমতা
সম্প্রীতি
ভালোবাসা