চতুর্থ: উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য (অধ্যায় ৪)

বিজ্ঞান · ৬ষ্ঠ শ্রেণি | টেক্সটবুক

এই অধ্যায়ের নোট এখনো যোগ করা হয়নি। নিচের প্রশ্নগুলো দিয়ে অধ্যায়টি অনুশীলন করুন।

এই অধ্যায়ের MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)

১ . নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও :

চিত্র : মরিচ গাছের বাহ্যিক গঠন

চিত্রের গাছের ক্ষেত্রে প্রযোজ্য—
i. সপুষ্পক উদ্ভিদ
ii. দ্বিবীজপত্রী উদ্ভিদ
iii. প্রধান মূলতন্ত্র আছে
নিচের কোনটি সঠিক?

i
ii
i ও iii
i, ii ও iii

২ . নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও :

চিত্র : মরিচ গাছের বাহ্যিক গঠন

চিত্রের ‘ক’ অংশ—
i. মসলা হিসেবে ব্যবহৃত হয়
ii. ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়
iii. গর্ভাশয় থেকে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩ . নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও :
[যাচাই প্রয়োজন: মূল ডকুমেন্টে উদ্দীপকের চিত্রটি অনুপস্থিত]

চিত্রের মূলটি কী ধরনের মূল?

গুচ্ছ মূল
অগুচ্ছ মূল
স্থানিক মূল
শ্বাসমূল

৪ . নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও :
[যাচাই প্রয়োজন: মূল ডকুমেন্টে উদ্দীপকের চিত্রটি অনুপস্থিত]

'ক' চিহ্নিত অংশে—
i. সূক্ষ্ম রোম উৎপন্ন হয়
ii. পানি ও খনিজ পদার্থ শোষিত হয়
iii. গাদাগাদি করে মূল জন্মায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫ . পত্রকক্ষে যে মুকুল থাকে তাকে সাধারণত কোন মুকুল বলে?

শীর্ষমুকুল
কাক্ষিক মুকুল
সাধারণ মুকুল
পাক্ষিক মুকুল

৬ . কাণ্ডের কোন স্থান থেকে পাতা বের হয়?

পাতা
পর্ব
মুকুল
পর্বমধ্য

৭ . পাশাপাশি দুটি পর্বের মধ্যের অংশকে কী বলে?

পর্ব
পর্বমধ্য
শিরা
বৃন্ত

৮ . কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে কী বলা হয়?

পত্র
বৃন্ত
পর্ব
পত্রকক্ষ

৯ . কাণ্ড বা শাখার অগ্রভাগে যে মুকুল জন্মে তাকে কী বলে?

অগ্রমুকুল
শীর্ষ মুকুল
নিম্ন মুকুল
কাক্ষিক মুকুল

১০ . পত্রকক্ষে কী জন্মায়?

ফুল
ফল
মুকুল
পাতা

সব দেখুন (৩০)