একাদশ অধ্যায়- বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা — সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্ন — SAQ (জ্ঞানমূলক প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

একাদশ অধ্যায়- বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা — সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্ন SAQ (জ্ঞানমূলক প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ০টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্ন — পাঠ্যাংশ পড়ুন

প্রশ্ন-১

প্রশ্ন-১. মীনা পড়ার সময় হঠাৎ লক্ষ করল তার পড়ার টেবিলটা কাঁপছে। সাথে সাথে সে তার পড়ার টেবিলের নিচে চলে যায়। মীনার বান্ধবী রুবি রংপুরে তার দাদার বাড়িতে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যায়। বিকালে ঘুরতে গিয়ে দেখে ফসলের খেতগুলোর মাটি রোদে শুকিয়ে ফেটে গেছে। এবার কোনো ফসল পাওয়া যাবে না ভেবে তার দাদা দুশ্চিন্তাগ্রস্ত। [ঢা. বো. '১৯]
ক. মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে? [১]
খ. বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে কেনো? [২]
গ. মীনা কোন দুর্যোগে পড়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. রুবির দাদা যে দুর্যোগটি দ্বারা সমস্যাগ্রস্ত তা নিরসনের উপায় বিশ্লেষণ করো। উত্তর::
ক. মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যা প্রাণহানি ঘটানোর পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে।খ. জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যেসব ক্ষতিকর প্রভাব পড়ছে, তার মধ্যে উত্তরাঞ্চলের খরা পরিস্থিতি ভয়াবহ। প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে এখানে খরা বেশি দেখা যায়। পানির অভাবে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায় এবং কোনো জীবন্ত উদ্ভিদ টিকে থাকতে পারে না। এ অবস্থা চলতে থাকলে একসময় এ অঞ্চল শুষ্ক মরুভূমিতে রূপ নেবে। আর এর মূল কারণ জলবায়ু পরিবর্তন।গ. উদ্দীপকের মীনা ভূমিকম্প নামক দুর্যোগে পড়েছে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প খুব অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংস ঘটায়। এর কোনো আগাম সতর্কসংকেত দেওয়া সম্ভব হয় না। একটি শক্তিশালী ভূমিকম্প মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই গোটা এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি ও মৃদু মাত্রার কম্পন হতে পারে। উদ্দীপকে মীনার পড়ার টেবিল হঠাৎ কেঁপে ওঠে এবং সে টেবিলের নিচে আশ্রয় নেয়— এটি ভূমিকম্পেরই লক্ষণ। সুতরাং বলা যায়, মীনা ভূমিকম্প নামক প্রাকৃতিক দুর্যোগে পড়েছে।ঘ. উদ্দীপকের রুবির দাদা খরা নামক প্রাকৃতিক দুর্যোগে সমস্যাগ্রস্ত। খরা বাংলাদেশের একটি প্রাকৃতিক দুর্যোগ। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে খরা হয়। প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে এটি দেখা যায়, তবে উত্তরাঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি। উদ্দীপকে রোদে মাটি ফেটে যাওয়ার যে বর্ণনা আছে, তা খরাকেই নির্দেশ করে। খরা মোকাবিলায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। যেমন— খরার আগেই এসব অঞ্চলে পুকুর ও খাল খনন করতে হবে এবং যেখানে সম্ভব বৃষ্টির পানি ধরে রাখতে হবে। গভীর নলকূপ বসাতে হবে। যেসব ফসল চাষে বেশি পানি লাগে না, খরাপ্রবণ এলাকায় সেসব ফসল আবাদ করতে হবে। খরায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের উৎস খুঁজতে হবে। দুর্যোগের সময়ের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ জমা রাখতে হবে। কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈবসার ব্যবহার করতে হবে। এছাড়া পানির অপচয় কমাতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। সবশেষে বলা যায়, এসব পদক্ষেপ যথাসময়ে সঠিকভাবে নিলে রুবির দাদার সমস্যা, অর্থাৎ খরা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।

প্রশ্ন-২

প্রশ্ন-২. দৃশ্যকল্প-১: নীলীমা সংবাদ মাধ্যমে জানতে পারল যে, পদ্মা নদীর তীরবর্তী একটি গ্রাম মাত্র একদিনের মধ্যে বিলীন হয়ে যায়। যেখানে একদিন পূর্বেও জনবসতি ছিল। এখন সেখানে পানি আর পানি। ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত নেই। দৃশ্যকল্প-২: জুলাই ২০১৯-এর প্রথম সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটি ১০-১২ বার কেঁপে ওঠে। ফলে বিভিন্ন ভবন হেলে পড়ে। [ব. বো. '১৯]
ক. গ্রিনহাউজ গ্যাস কী? [১]
খ. বাংলাদেশকে দুর্যোগপ্রবণ দেশ বলার কারণ ব্যাখ্যা করো। [২]
গ. দৃশ্যকল্প-১ এ দুর্যোগটি কোন ধরনের দুর্যোগ? ব্যাখ্যা করো। [ঘ. দৃশ্যকল্প-২ এর দুর্যোগটির ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাসকল্পে কোন ধরনের পূর্বপ্রস্তুতি গ্রহণ করা যায়, তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি, হ্যালন ইত্যাদি গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলা হয়খ. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুর প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে একে দুর্যোগপ্রবণ দেশ বলা হয়। নদীমাতৃক এ দেশের অধিকাংশ ভূমি প্লাবন সমভূমি দিয়ে গঠিত এবং এটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত। এ কারণে এখানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বেশি ঘটে। তাছাড়া ভারতীয় ও মিয়ানমার প্লেটের সীমানার কাছে অবস্থিত হওয়ায়ও বাংলাদেশকে দুর্যোগপ্রবণ বলা হয়।গ. দৃশ্যকল্প-১ এর দুর্যোগটি মূলত নদীভাঙন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। প্রাচীনকাল থেকেই নদীকে কেন্দ্র করে এ দেশে জনবসতি গড়ে উঠেছে। নদী যেমন জনবসতি বিস্তারে সহায়তা করে, তেমনি তা জনবসতি ধ্বংসেরও কারণ হতে পারে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নীলীমা জানতে পারে, পদ্মা নদীর তীরের একটি গ্রাম একদিনের মধ্যেই বিলীন হয়ে গেছে, যেখানে আগের দিনও মানুষ বাস করত; এখন শুধু পানি, ঘরবাড়ির চিহ্নও নেই। এটি নদীভাঙনকেই নির্দেশ করে। সাধারণত বন্যা ও ভূমিকম্পের কারণে নদীভাঙন সৃষ্টি হয়। তবে নদী খনন, নদী থেকে বালু উত্তোলন, নদীতীরের গাছপালা কেটে ফেলা ইত্যাদি মানবসৃষ্ট কারণেও এখন নদীভাঙন ঘটে। অর্থাৎ যে নদী মানুষের বসতি স্থাপনে সহায়ক ছিল, মানুষেরই কর্মকাণ্ডে আজ তা ধ্বংসাত্মক রূপ নিচ্ছে এবং এর ফল ভোগ করতে হচ্ছে মানুষকেই। একের পর এক গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে সম্পদের ক্ষতির পাশাপাশি প্রাণহানিও ঘটছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ নদীভাঙনকেই নির্দেশ করা হয়েছে।ঘ. দৃশ্যকল্প-২ এর দুর্যোগ, অর্থাৎ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের পূর্বপ্রস্তুতি নেওয়া যায়। বাংলাদেশের কিছু অঞ্চল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, যেগুলোকে ভূমিকম্পপ্রবণ এলাকা বলা হয়। ভূমিকম্প সম্পর্কে আগে থেকে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। তবুও এর ক্ষয়ক্ষতি কমাতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ক্যালিফোর্নিয়া কয়েক ঘণ্টায় ১০-১২ বার কেঁপে উঠে ভবন হেলে পড়েছে, যা ভূমিকম্পকে নির্দেশ করে। এর ক্ষয়ক্ষতি কমাতে যেসব প্রস্তুতি নেওয়া যায়, তা হলো— বাড়িতে প্রধান দরজা ছাড়াও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটি বিশেষ দরজা রাখা; প্রাথমিক চিকিৎসার সামগ্রী, হেলমেট ও টর্চ জোগাড় করে রাখা; আশ্রয় নেওয়ার মতো মজবুত একটি টেবিল রাখা; ভারী আসবাবপত্র মেঝেতে রাখা; ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও গ্যাসের সংযোগ বন্ধ রাখা। ভূমিকম্পের সময় শক্ত টেবিল বা কাঠের আসবাবের নিচে থাকতে হবে এবং আতঙ্কিত না হয়ে ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করতে হবে। বাড়ির আশপাশে যথেষ্ট খোলা জায়গা থাকলে সম্ভব হলে দ্রুত সেখানে চলে যেতে হবে। বাস, ট্রেন বা গাড়িতে থাকলে চালককে তা থামাতে বলতে হবে। ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা যাবে না। দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং খাবার ও পানির ব্যবস্থা করতে হবে। দৃশ্যকল্প-২ ও পাঠ্যবইয়ের আলোকে বলা যায়, এসব পূর্বপ্রস্তুতি নিলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

প্রশ্ন-৩

প্রশ্ন-৩. জনাব রাকিব পরিবার নিয়ে সিলেটে বেড়াতে যান। কিন্তু ভারি বৃষ্টিপাত শুরু হলে একটি দুর্যোগের আশঙ্কায় তিনি সে স্থান ত্যাগ করেন। ফিরতি পথে তিনি এক বাজারে অগ্নিকাণ্ডের যানজটে পড়েন। [কু. বো. '১৯]
ক. সুনামি অর্থ কী? [১]
খ. মহাসমুদ্রকে ফুসফুসের সাথে তুলনা করার কারণ লেখ। [২গ. উদ্দীপকের প্রথম অংশে কোন দুর্যোগের ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. 'উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় দুর্যোগটি প্রতিরোধে প্রয়োজন সচেতনতা'– বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. সুনামি শব্দের অর্থ সমুদ্রতীরের ঢেখ. বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় একে ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে। মানবদেহে ফুসফুসের যে কাজ, পৃথিবীর জন্য মহাসমুদ্রেরও তেমন গুরুত্ব রয়েছে। কিন্তু সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য ফেলার ফলে তা দূষিত হচ্ছে। এ দূষিত বাষ্প বাতাসে মিশে বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে তুলছে।গ. উদ্দীপকের প্রথম অংশে ভূমিধসের ইঙ্গিত দেওয়া হয়েছে। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলেপাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারি বৃষ্টিপাত হলে সেগুলোতে ভূমিধস হতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারি বৃষ্টির কারণেই ভূমিধস হয়। তাছাড়া মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটেও ভূমিধস ঘটায়। এর ফলে যারা পাহাড়ের পাদদেশে বাস করে, তাদের ঘরবাড়ি মাটিচাপা পড়তে পারে। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধসে প্রাণহানি ঘটে ও বাড়িঘর নষ্ট হয়। উদ্দীপকের জনাব রাকিব পরিবার নিয়ে সিলেটে বেড়াতে যান, কিন্তু ভারি বৃষ্টি শুরু হলে একটি দুর্যোগের আশঙ্কায় সেখান থেকে চলে আসেন, যা ভূমিধসের মতো দুর্যোগের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই উদ্দীপকের প্রথম অংশে ভূমিধসের ইঙ্গিত দেওয়া হয়েছে— একথা নিঃসন্দেহে বলা যায়।ঘ. উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় দুর্যোগটি হলো অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা প্রয়োজন— উক্তিটি যথার্থ। বাংলাদেশে প্রায় প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত কয়েক বছরে এসব ঘটনায় প্রচুর হতাহত হয়েছে এবং জানমালের অনেক ক্ষতি হয়েছে। কারণ অনুসন্ধান করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই অসচেতনতা দায়ী। উদ্দীপকের জনাব রাকিব সিলেট থেকে ফেরার পথে এক বাজারে অগ্নিকাণ্ডের কারণে যানজটে পড়েন। এ দুর্যোগ প্রতিরোধের একমাত্র উপায় সচেতনতা। অগ্নিকাণ্ড থেকে বাঁচতে হলে প্রথমত গ্যাস সিলিন্ডার ব্যবহারে সচেতন হতে হবে; কোথাও লিক আছে কি না, তা সবসময় খেয়াল রাখতে হবে এবং সিলিন্ডার আগুন থেকে দূরে রাখতে হবে। রান্নাঘরের দরজা খোলা রাখতে হবে, যাতে লিক থাকলে গ্যাস জমে বিস্ফোরণ না ঘটে। কারখানার দাহ্য পদার্থ যেন আগুনের কাছে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও অনেক সময় আগুন লাগে, তাই ত্রুটিযুক্ত বোর্ড ও সুইচ ব্যবহার করা যাবে না। পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং বিল্ডিংগুলোতে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা রাখতে হবে। জনসচেতনতা বাড়াতে সরকারকেও কাজ করতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবসৃষ্ট; তাই এর প্রতিরোধে সচেতনতাই একমাত্র উপায়।

প্রশ্ন-৪

প্রশ্ন-৪. প্রথম অংশ: নাতাশা চেয়ারে বসে পড়ছিল। হঠাৎ তার মনে হলো মাথা ঘুরছে। সে দুলছে। তার পড়ার টেবিলটিও দুলছে। টেবিল থেকে জিনিসপত্র গড়িয়ে পড়ে যাচ্ছে। তার মা দৌড়ে এসে তাকে নিয়ে বাইরে চলে যান। দ্বিতীয় অংশ: নাতাশা দেখল ৫ মিনিটের মধ্যে তাদের এলাকায় জলোচ্ছ্বাস দেখা দেয়। এর ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট সব ডুবে যায় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। এর জন্য প্রথম অংশের দুর্যোগটি দায়ী। [সি. বো. '১৯]
ক. ভূমিধস কাকে বলে? [১]
খ. পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণটি ব্যাখ্যা করো। [২গ. উদ্দীপকের প্রথম অংশে কোন ধরনের দুর্যোগের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো। [৩]
ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশে সংঘটিত দুর্যোগে সৃষ্ট সমস্যা মানবজীবনকে প্রভাবিত করে– বিশ্লেষণ করো। [৪]
উত্তর::
ক. পাহাড়ের মাটি ধসে পড়াকে ভূমিধস বলা হয়খ. পরিবেশ দূষণের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বন উজাড়করণ। নির্বিচারে ব্যাপক হারে বনের গাছ কাটাকে বন উজাড়করণ বলে। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে। কিন্তু ব্যাপকভাবে গাছ কাটার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, আর ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাসও অস্বাভাবিক হারে বাড়ে। তাই পরিবেশ দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বন উজাড়করণকেই বিবেচনা করা হয়।গ. উদ্দীপকের প্রথম অংশে ভূমিকম্প নামক দুর্যোগের ইঙ্গিত রয়েছে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর সব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প খুব অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংস ঘটায়। এ ব্যাপারে আগাম সতর্কসংকেত দেওয়া সম্ভব হয় না। শক্তিশালী ভূমিকম্প কয়েকটি ঝাঁকুনিতেই গোটা এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। একই জায়গায় সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি ও মৃদু মাত্রার ভূমিকম্প হতে পারে। উদ্দীপকে নাতাশার মাথা ঘুরছে বলে মনে হয়, সে ও তার পড়ার টেবিল দুলছে এবং টেবিল থেকে জিনিসপত্র গড়িয়ে পড়ছে। তার মা দৌড়ে এসে তাকে নিয়ে বাইরে চলে যান। এ ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পকেই নির্দেশ করে।ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশে সংঘটিত দুর্যোগ হলো সুনামি। এ দুর্যোগে সৃষ্ট সমস্যা মানবজীবনকে ভয়াবহভাবে প্রভাবিত করে। সুনামি সবচেয়ে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। 'সুনামি' একটি জাপানি শব্দ, যার অর্থ 'সমুদ্রতীরের ঢেউ'। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে, কিংবা অন্য কোনো কারণে ভূআলোড়ন সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউ অত্যন্ত দ্রুতগতিতে উপকূলে আছড়ে পড়ে। এ ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় ৮০০ থেকে ১৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উদ্দীপকের দ্বিতীয় অংশে বলা হয়েছে, নাতাশা দেখল ৫ মিনিটের মধ্যে তাদের এলাকায় জলোচ্ছ্বাসের ফলে ঘরবাড়ি ও রাস্তাঘাট সব ডুবে যায় এবং ব্যাপক ধ্বংস হয়, যা সুনামির ইঙ্গিত দেয়। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে প্রচণ্ড গতিতে উপকূলের ১০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এতে অল্প সময়ের মধ্যেই উপকূলের ঘরবাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র, ফসলের মাঠ প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে এবং অনেক প্রাণহানি হতে পারে, যা মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সুনামি সৃষ্ট সমস্যা মানবজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এখানে এখনো কিছু যোগ করা হয়নি