৬ষ্ঠ শ্রেণি — SAQ (জ্ঞানমূলক প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

৬ষ্ঠ শ্রেণি SAQ (জ্ঞানমূলক প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৬৫টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১. কম্পিউটারের মূল অংশ কয়টি ও কী কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: কম্পিউটারের মূল অংশ পাঁচটি। যথা- ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমরি, প্রসেসর ও কন্ট্রোল ইউনিট।

২. একটি কম্পিউটারের কাজ করার পদ্ধতি সংক্ষেপে লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: একটি কম্পিউটার মূলত পাঁচটি অংশের সাহায্যে কাজ সম্পন্ন করে থাকে। যখন ইনপুট ইউনিট দিয়ে কম্পিউটারের ভেতরে ডেটা দেওয়া হয়, তখন কম্পিউটারের মেমরিতে সেগুলো জমা হয়। প্রসেসর মেমরি থেকে ডেটা নিয়ে সেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল আউটপুট ইউনিট দিয়ে তথ্য বা ইনফরমেশন হিসেবে ফিরিয়ে দেয়। কন্ট্রোল ইউনিট এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে।

৩. বিনামূল্যে সফটওয়্যার তৈরি ও বিতরণের পেছনে বিজ্ঞানীদের উদ্দেশ্য কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: বিনামূল্যে সফটওয়্যার তৈরি ও বিতরণের পেছনে বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য হলো সবার কাছে প্রযুক্তির সুযোগ পৌঁছে দেওয়া। তারা চান অপারেটিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ সফটওয়্যার যেন সবাই ব্যবহার করতে পারে। এতে প্রযুক্তি সবার কাছে সহজলভ্য হয় এবং জ্ঞান-বিজ্ঞান চর্চা ত্বরান্বিত হয়।

৪. কম্পিউটার হার্ডওয়্যার কী? উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: কম্পিউটারের পাঁচটি অংশ হলো ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট ও কন্ট্রোল ইউনিট। এই পাঁচটি অংশের কাজ করার জন্য কম্পিউটারে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব যন্ত্রপাতিকেই কম্পিউটার হার্ডওয়্যার বলে। যেমন- মনিটর, কীবোর্ড, হার্ডডিস্ক, মাউস ইত্যাদি।

৫. চারটি ইনপুট ডিভাইসের উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: চারটি ইনপুট ডিভাইসের উদাহরণ: ১। মাউস, ২। কীবোর্ড, ৩। জয়স্টিক ও ৪। ডিজিটাল ক্যামেরা।

৬. মাউস দিয়ে কোন ধরনের কাজ করা যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: মাউস একটি ইনপুট ডিভাইস, যা পয়েন্টার সরিয়ে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। এটি দিয়ে ছবি আঁকা, ফাইল নির্বাচন করা, আইকন ক্লিক করা ইত্যাদি কাজ করা যায়। কী-বোর্ডে যা করা সম্ভব নয় যেমন- ছবি আঁকা বা নির্দিষ্ট স্থানে ক্লিক করা তা মাউস দিয়ে সহজে করা যায়।

৭. কীবোর্ড কী? এর কাজ কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: কীবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীর টাইপ করা ডেটা কম্পিউটারে পাঠায়। এটি বিভিন্ন ধরনের কী নিয়ে গঠিত যেমন- অক্ষর, সংখ্যা এবং ফাংশন কী। কীবোর্ডের মাধ্যমে তথ্য টাইপ করা ছাড়াও বিভিন্ন শর্টকাট কমান্ড দেওয়া যায়।

৮. ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল স্ক্যানার উভয়ই ইনপুট ডিভাইস হলেও তাদের প্রধান পার্থক্য কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ডিজিটাল ক্যামেরা ছবি বা ভিডিও ধারণ করে, যা কম্পিউটারে ইনপুট হিসেবে সংরক্ষণ করা যায়। অন্যদিকে, স্ক্যানার কোনো ডকুমেন্ট বা ছবি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে। ক্যামেরা সরাসরি তথ্য ধারণ করে, যেখানে স্ক্যানার নির্দিষ্ট কাগজ বা বস্তু থেকে তথ্য গ্রহণ করে।

৯. ওএমআর কী এবং এটি কীভাবে কাজ করে?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওএমআর (Optical Mark Recognition) এমন একটি ইনপুট ডিভাইস যা পরীক্ষার খাতায় ভরাট করা বৃত্ত বা মার্ক শনাক্ত করে। এটি স্ক্যান করে বৃত্তের অবস্থান ও ডেটা পড়তে পারে। সাধারণত এটি পরীক্ষা বা জরিপে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।

১০. RAM কীভাবে কাজ করে? বুঝিয়ে লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: RAM (Random Access Memory) কম্পিউটারের অস্থায়ী মেমোরি যা ডেটা প্রক্রিয়াকরণের সময় ব্যবহার হয়। এটি দ্রুতগতির মেমোরি যা কাজ করার সময় সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে। যখন কম্পিউটার বন্ধ করা হয়, তখন RAM-এর ডেটা মুছে যায়।

১১. হার্ডডিস্ক ড্রাইভ বলতে কী বোঝায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: হার্ডডিস্ক ড্রাইভ হলো একটি স্টোরেজ ডিভাইস যা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে। হার্ডডিস্ক ড্রাইভগুলো সাধারণত কম্পিউটারে লাগানো থাকে। হার্ডডিস্ক ড্রাইভে যে তথ্য জমা রাখা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলেও মুছে যায় না।

১২. র‍্যাম এবং হার্ডডিস্ক ড্রাইভের মধ্যে দুইটি পার্থক্য লেখ?

অনুশীলন প্রশ্ন
উত্তর: র‍্যাম এবং হার্ডডিস্ক ড্রাইভের মধ্যে দুইটি পার্থক্য:

র‍্যাম হার্ডডিস্ক ড্রাইভ
১. র‍্যাম একটি অস্থায়ী মেমরি, যেখানে তথ্য সাময়িকভাবে সংরক্ষিত হয় এবং কম্পিউটার বন্ধ হলে মুছে যায়। ১. হার্ডডিস্ক ড্রাইভ হলো স্থায়ী মেমরি, যেখানে তথ্য স্থায়ীভাবে জমা থাকে এবং কম্পিউটার বন্ধ হলেও তথ্য মুছে যায় না।
২. র‍্যাম দ্রুত তথ্য অ্যাক্সেস করতে পারে। ২. হার্ডড্রাইভ তুলনামূলক ধীর।

১৩. RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: RAM ও ROM এর মধ্যে পার্থক্য নিম্নরূপ:

RAM ROM
১. এটি একটি অস্থায়ী মেমোরি। ১. এটি একটি স্থায়ী মেমোরি।
২. এতে সংযোজন ও পরিবর্তন সম্ভব। ২. এটি অপরিবর্তনযোগ্য।
৩. এতে Read/Write সম্ভব। ৩. এতে শুধু Read সম্ভব।
৪. কম্পিউটারের পাওয়ার অফ করলে র‍্যামের সকল তথ্য মুছে যায়। ৪. কম্পিউটারের পাওয়ার অফ করলেও ROM এর তথ্য মুছে যায় না।

১৪. পেনড্রাইভ কী কাজে ব্যবহৃত হয়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: পেনড্রাইভ একটি বহনযোগ্য স্টোরেজ ডিভাইস, যা ইউএসবি পোর্টের মাধ্যমে কাজ করে। এটি সাধারণত তথ্য স্থানান্তর এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। পেনড্রাইভ ছোট ও হালকা হওয়ায় এটি সহজে পকেটে বহনযোগ্য। কম্পিউটারের ফাইল, সফটওয়্যার, ছবি এবং ভিডিও পেনড্রাইভে সংরক্ষণ করা যায়।

১৫. এসএসডি ব্যবহারের সুবিধাগুলো লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: এসএসডি (Solid State Drive-SSD) একটি স্টোরেজ ডিভাইস যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। এটি প্রচলিত হার্ড ড্রাইভের তুলনায় দ্রুতগতির। সার্ভার, ওয়ার্কস্টেশনসহ সকল ধরনের ডিজিটাল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইস ইত্যাদিতে এসএসডি ব্যবহার করা যায়। বাজারে বিভিন্ন গুণিতক মাপ এবং ধারণক্ষমতার এসএসডি পাওয়া যায়।

১৬. প্রসেসর কেনো গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

অনুশীলন প্রশ্ন
উত্তর: প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক যা সমস্ত ডেটা প্রক্রিয়াকরণ এবং নির্দেশনা পরিচালনা করে। এটি সফটওয়্যার চালানো, গাণিতিক হিসাব করা এবং বিভিন্ন কাজ পরিচালনা করে। প্রসেসর দ্রুত ও নির্ভুল কাজ করে, তাই এটি কম্পিউটারের কার্যকারিতার মূল চাবিকাঠি।

১৭. মাদারবোর্ড কী এবং এর কাজ কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: মাদারবোর্ড হলো একটি প্রধান সার্কিট বোর্ড যেখানে কম্পিউটারের সমস্ত অংশ সংযুক্ত থাকে। একে মেইন বোর্ড, লজিক বোর্ড বা ফিউজ বোর্ডও বলে। এতে প্রসেসর, মেমোরি, স্টোরেজ ডিভাইস এবং অন্যান্য উপাদান সংযুক্ত থাকে। মাদারবোর্ড ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না।

১৮. জনপ্রিয় চারটি প্রসেসর তৈরিকারক প্রতিষ্ঠানের নাম লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: জনপ্রিয় চারটি প্রসেসর তৈরির প্রতিষ্ঠান হলো— ১। ইন্টেল, ২। এনভিডিয়া, ৩। মটোরোলা এবং ৪। এএমডি।

১৯. আউটপুট কী? কয়েকটি আউটপুট ডিভাইসের উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: আউটপুট হলো সেই তথ্য যা কম্পিউটার প্রক্রিয়াকরণ শেষে প্রদর্শন করে। মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি হলো আউটপুট ডিভাইসের উদাহরণ।

২০. কম্পিউটার মনিটর কীভাবে কাজ করে?

অনুশীলন প্রশ্ন
উত্তর: কম্পিউটার মনিটর একটি আউটপুট ডিভাইস, যা কম্পিউটারের ভেতরে ঘটে যাওয়া প্রক্রিয়া দৃশ্যমান করে। ব্যবহারকারী যে তথ্য টাইপ করেন বা ছবি আঁকেন মনিটরে তা দেখা যায়। এটি টেলিভিশনের মতো দেখতে এবং অস্থায়ী আউটপুট প্রদর্শন করে। আধুনিক মনিটরগুলো পাতলা ও কম জায়গা দখল করে।

২১. প্রিন্টার এবং প্লটারের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

অনুশীলন প্রশ্ন
উত্তর: প্রিন্টার সাধারণ মাপের কাগজে বই, চিঠি বা ছোট আকারের ডকুমেন্ট ছাপানোর জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, প্লটার বড় আকারের বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার বা বাড়ির নকশা ছাপানোর জন্য ব্যবহৃত হয়। প্লটার প্রিন্টারের চেয়ে বড় এবং জটিল কাজের জন্য উপযোগী।

২২. স্পিকার কীভাবে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?

অনুশীলন প্রশ্ন
উত্তর: স্পিকার শব্দকে আউটপুট হিসেবে প্রদর্শন করে। কম্পিউটার মনিটরে যা দেখা যায় তা শোনার জন্য মূলত এটি ব্যবহার করা হয়। অর্থাৎ, এটি গান শোনা, বক্তৃতা শোনা বা যেকোনো শব্দভিত্তিক আউটপুটের জন্য ব্যবহৃত হয়। কম্পিউটারে স্পিকার সংযোগ দিলে এটি বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে ওঠে।

২৩. মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টরের কাজ কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর মনিটরের দৃশ্যকে অনেক বড় করে বিশাল স্ক্রিনে প্রদর্শন করে। এটি বক্তৃতা, সেমিনার, খেলা বা সিনেমা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। বড় জায়গায় একসঙ্গে অনেক মানুষ দেখতে চাইলে প্রজেক্টর ব্যবহার করা হয়। এটি মনিটরের তুলনায় বৃহৎ আকারে প্রদর্শন করতে পারে।

২৪. ইনপুট-আউটপুট উভয় ডিভাইসের উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: ইনপুট-আউটপুট, উভয় ডিভাইস এমন ডিভাইস যা একই সঙ্গে তথ্য গ্রহণ (ইনপুট) এবং তথ্য প্রদান (আউটপুট) করতে পারে। এই, ডিভাইসগুলো ব্যবহারকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে। যেমন- টাচস্ক্রিন, পেনড্রাইভ, মডেম ইত্যাদি।

২৫. সফটওয়্যার বলতে কী বোঝায়? কম্পিউটার সফটওয়্যারের দুটি ভাগ কী কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম বা নির্দেশনার সেট যা কম্পিউটারের হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম করে। কম্পিউটার সফটওয়্যারের ভাগ দুইটি হলো- সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

২৬. অপারেটিং সিস্টেমের কাজ কী? বুঝিয়ে লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনা করে। কম্পিউটারকে যখন প্রথম সুইচ টিপে অন করা হয়, তখন সাথে সাথেই অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেয়। এটি কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে, ইনপুট আউটপুটকে সচল করে। কম্পিউটারে যদি কিছু তথ্য জমা রাখতে হয় সেগুলো জমা রাখার ব্যবস্থা করে।

২৭. বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত জনপ্রিয় অপারেটিং সিস্টেম কোনগুলো?

অনুশীলন প্রশ্ন
উত্তর: বিভিন্ন ডিভাইস যেমন- কম্পিউটারে সাধারণত উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। আবার, স্মার্টফোন, ট্যাবলেট এবং প্যাডের জন্য অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ক্রোমওএস, এবং কাইওএস ব্যবহৃত হয়।

২৮. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী এবং এর উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন প্রোগ্রাম যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীদের লেখালেখি, ছবি আঁকা, গান শোনা এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো কাজ করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোবি ফটোশপ এবং চেজবোর্ড উল্লেখ করা যায়।

২৯. প্যাকেজ সফটওয়্যার ও কাস্টমাইজড সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: প্যাকেজ সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা সবার প্রয়োজন মেটাতে তৈরি করা হয়, যেমন ওয়ার্ড প্রসেসর বা মিডিয়া প্লেয়ার। এটি অনেকেই ব্যবহার করে এবং বাজারে কিনতে পাওয়া যায়। অন্যদিকে, কাস্টমাইজড সফটওয়্যার হলো নির্দিষ্ট কাজের জন্য আলাদাভাবে তৈরি সফটওয়্যার। উদাহরণস্বরূপ, একটি প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে তাদের জন্য বিশেষভাবে তৈরি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার।

৩০. ওয়ার্ড প্রসেসর কী? ব্যাখ্যা কর।

অনুশীলন প্রশ্ন
উত্তর: লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে গোছাতে হয় যা এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর।

৩১. ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য হলো সহজ এবং সুন্দরভাবে লেখালেখি করা। এটি ব্যবহার করে টেক্সট লেখা, সম্পাদনা এবং বিন্যাস করা যায়। টাইপ রাইটারের তুলনায় এটি অধিক সুবিধাজনক কারণ এতে ভুল সংশোধন করা সহজ। লেখার পাশাপাশি ছবিও যোগ করা যায় এবং ডকুমেন্ট প্রিন্ট করা যায়।

৩২. টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: সাধারণত টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের মূল পার্থক্য হলো টাইপ রাইটারে কিছু একটা লেখার পর ভুল হলে তা শুদ্ধ করতে আবার পুরোটা শুরু থেকে টাইপ করতে হয়। কিন্তু ওয়ার্ড প্রসেসরে সহজে এডিটিং বা পরিবর্তন করা যায়। আবার টাইপ রাইটারে টাইপ করা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। অন্যদিকে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করে একটা ফাইল হিসেবে হার্ডড্রাইভে যত দিন ইচ্ছা সংরক্ষণ করা যায়। দরকার হলে একটা পেনড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়।

৩৩. টাইপ রাইটারের তুলনায় ওয়ার্ড প্রসেসরের প্রধান সুবিধা কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: টাইপ রাইটারে ভুল হলে নতুন করে লিখতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু ওয়ার্ড প্রসেসরে ভুল সহজে সংশোধন করা যায়।

টাইপ রাইটারে একটি নির্দিষ্ট ফন্টে কাজ করতে হয়, কিন্তু ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ফন্ট এবং বিন্যাস ব্যবহার করা যায়। এটি খুবই ব্যবহারকারী বান্ধব এবং দ্রুত সম্পাদনা করার সুযোগ দেয়।

৩৪. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো হলো—

১. নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়।

২. নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়।

৩. ডকুমেন্ট সংরক্ষণ করে তা যেকোনো সময় ব্যবহার করা যায়।

৪. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়।

৩৫. বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসরের উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: বর্তমানে লেখালেখি কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর পাওয়া যায়। যেমন— Google Docs এবং Office 365 হলো Online ওয়ার্ড প্রসেসর। Microsoft Word ব্যবহার করতে অর্থ দিতে হয়, তবে Libre Office বিনামূল্যে ব্যবহার করা যায়।

৩৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব লিখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডকুমেন্ট তৈরি, সম্পাদনা ও বিন্যাসের কাজকে সহজ ও দ্রুততর করে তোলে। পাশাপাশি ডকুমেন্টের নির্ভুলতা ও পেশাদার উপস্থাপনা নিশ্চিত করে। ভুল সংশোধন, ডেটা সংরক্ষণ ও সহজে শেয়ার করা যায় বলে তথ্য ব্যবস্থাপনায়ও ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩৭. কম্পিউটার চালু করার পর প্রথমে কী দেখতে পাওয়া যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: কম্পিউটার চালু করার জন্য প্রথমে পাওয়ার অন করতে হয় বিদ্যুৎ সংযোগ ঠিকমতো থাকলে অপারেটিং সিস্টেম কাজ শুরু করে। কম্পিউটার কাজ করার জন্য প্রস্তুত হলে মনিটরে অনেকগুলো ছোটো ছবি বা আইকন প্রদর্শিত হয়। আইকনগুলোর সাথে তাদের নাম বা কোনো লেখা থাকে।

৩৮. মাউস দিয়ে কম্পিউটারে কী কী কাজ করা যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: মাউস দিয়ে কম্পিউটারে প্রধানত দুইটি কাজ করা যায়। মাউস নাড়িয়ে পয়েন্টারকে যেকোনো আইকনের ওপর এনে কাজ করা যায়। আবার মাউসের বাম/ডান বোতাম এক বা দুইবার ক্লিক করে বিভিন্ন সফটওয়্যার ওপেন করা যায়।

৩৯. ওয়ার্ড প্রসেসর চালু হলে প্রথম কী দেখা যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওয়ার্ড প্রসেসর চালু হলে একটি সাদা পৃষ্ঠা দেখা যায়, যার উপরে একটি খাড়া লাইন (Cursor) জ্বলতে-নিভতে থাকে। এটি ইঙ্গিত দেয় যে লেখালেখি শুরু করার জন্য ওয়ার্ড প্রসেসরটি প্রস্তুত।

৪০. নতুন ডকুমেন্ট তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে কোন কমান্ড ব্যবহার করা হয়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: নতুন ডকুমেন্ট তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে "File → New" কমান্ড ব্যবহার করা হয়। এটি ক্লিক করলে একটি নতুন খালি ডকুমেন্ট খুলে যায়। নতুন ডকুমেন্টে সহজে লেখা শুরু করা যায় এবং তা পরবর্তীতে সেভ করা যায়। এটি দ্রুত কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন।