১. ওয়ার্ড প্রসেসর কী? ব্যাখ্যা কর।
উত্তর: লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে গোছাতে হয় যা এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর।
২. ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য কী?
উত্তর: ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য হলো সহজ এবং সুন্দরভাবে লেখালেখি করা। এটি ব্যবহার করে টেক্সট লেখা, সম্পাদনা এবং বিন্যাস করা যায়। টাইপ রাইটারের তুলনায় এটি অধিক সুবিধাজনক কারণ এতে ভুল সংশোধন করা সহজ। লেখার পাশাপাশি ছবিও যোগ করা যায় এবং ডকুমেন্ট প্রিন্ট করা যায়।
৩. টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য লেখ।
উত্তর: সাধারণত টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের মূল পার্থক্য হলো টাইপ রাইটারে কিছু একটা লেখার পর ভুল হলে তা শুদ্ধ করতে আবার পুরোটা শুরু থেকে টাইপ করতে হয়। কিন্তু ওয়ার্ড প্রসেসরে সহজে এডিটিং বা পরিবর্তন করা যায়। আবার টাইপ রাইটারে টাইপ করা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। অন্যদিকে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করে একটা ফাইল হিসেবে হার্ডড্রাইভে যত দিন ইচ্ছা সংরক্ষণ করা যায়। দরকার হলে একটা পেনড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়।
৪. টাইপ রাইটারের তুলনায় ওয়ার্ড প্রসেসরের প্রধান সুবিধা কী?
উত্তর: টাইপ রাইটারে ভুল হলে নতুন করে লিখতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু ওয়ার্ড প্রসেসরে ভুল সহজে সংশোধন করা যায়।
টাইপ রাইটারে একটি নির্দিষ্ট ফন্টে কাজ করতে হয়, কিন্তু ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ফন্ট এবং বিন্যাস ব্যবহার করা যায়। এটি খুবই ব্যবহারকারী বান্ধব এবং দ্রুত সম্পাদনা করার সুযোগ দেয়।
৫. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর: ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো হলো—
১. নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়।
২. নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়।
৩. ডকুমেন্ট সংরক্ষণ করে তা যেকোনো সময় ব্যবহার করা যায়।
৪. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়।
৬. বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসরের উদাহরণ দাও।
উত্তর: বর্তমানে লেখালেখি কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর পাওয়া যায়। যেমন— Google Docs এবং Office 365 হলো Online ওয়ার্ড প্রসেসর। Microsoft Word ব্যবহার করতে অর্থ দিতে হয়, তবে Libre Office বিনামূল্যে ব্যবহার করা যায়।
You must be logged in to post a comment.