চতুর্থ অধ্যায়: ওয়ার্ড প্রসেসিং (অধ্যায় ৪)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি · ৬ষ্ঠ শ্রেণি | টেক্সটবুক

এই অধ্যায়ের নোট এখনো যোগ করা হয়নি। নিচের প্রশ্নগুলো দিয়ে অধ্যায়টি অনুশীলন করুন।

এই অধ্যায়ের MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)

১ . একসময় ছোট কোনো লেখা মুদ্রণের জন্য কিসের সাহায্য নিতে হতো?

কম্পিউটারের
ছাপাখানার
ওয়ার্ড প্রসেসরের
টাইপরাইটারের

২ . সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় পার্থক্য কোনটি?

ওয়ার্ড প্রসেসরে সিনেমা দেখা যায়
ওয়ার্ড প্রসেসরে লেখালেখি তুলনামূলক কঠিন
ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা যায়
ওয়ার্ড প্রসেসরে এডিটিং বা পরিবর্তন করা অসম্ভব

৩ . ওয়ার্ড প্রসেসরে সব থেকে সহজ কাজ কোনটি?

ভুল শুদ্ধ করা
একটি প্যারাগ্রাফ লেখা
নতুন লাইন তৈরি করা
কাগজে মার্জিন দেওয়া

৪ . লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়েছে তার নাম কী?

ওয়ার্ড প্রসেসর
ইন্টারনেট এক্সপ্লোরার
উইনঅ্যাম্প
পাওয়ার ডিভিডি

৫ . ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখার প্রক্রিয়াকে কী বলে?

ইনপুট ওয়ার্ড
ওয়ার্ড প্রসেসিং
টাইপিং
ওয়ার্ড রাইটিং

৬ . ওয়ার্ড প্রসেসিং করতে যে সফটওয়্যার ব্যবহৃত হয় তার নাম কী?

টাইপ প্রসেসর
টাইপরাইটার
ওয়ার্ড প্রসেসর
ওয়ার্ড রাইটার

৭ . ওয়ার্ড প্রসেসর ব্যবহারের প্রথম ধাপ কোনটি?

লেখালেখি করা
লেখা সংরক্ষণ করা
সংরক্ষিত লেখা খুলে কাজ করা
সংরক্ষিত লেখা মুছে ফেলা

৮ . সুমন তার স্কুলে জমা দেওয়ার জন্য কম্পিউটারে একটি রচনা টাইপ করছে। সে তার কম্পিউটারের কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছে?

ওয়ার্ড মেকার
ওয়ার্ড রাইটার
ওয়ার্ড কানেক্টর
ওয়ার্ড প্রসেসর

৯ . ওয়ার্ড প্রসেসরে লেখালেখির পর তা কীভাবে সংরক্ষণ করা হয়?

পেন ড্রাইভে
ফোল্ডার হিসেবে
ফাইল হিসেবে
ছবি আকারে

১০ . মাইক্রোসফট ওয়ার্ড কারা তৈরি করেছে?

আইবিএম কোম্পানি
অ্যাপেল কোম্পানি
মাইক্রোসফট কোম্পানি
ইউনিক্স কোম্পানি

সব দেখুন (৮৯)

এই অধ্যায়ের SAQ (জ্ঞানমূলক প্রশ্ন)

১. ওয়ার্ড প্রসেসর কী? ব্যাখ্যা কর।

অনুশীলন প্রশ্ন
উত্তর: লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয়, সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে গোছাতে হয় যা এক ধরনের প্রক্রিয়া বা প্রসেসিং। দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং, আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর।

২. ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য হলো সহজ এবং সুন্দরভাবে লেখালেখি করা। এটি ব্যবহার করে টেক্সট লেখা, সম্পাদনা এবং বিন্যাস করা যায়। টাইপ রাইটারের তুলনায় এটি অধিক সুবিধাজনক কারণ এতে ভুল সংশোধন করা সহজ। লেখার পাশাপাশি ছবিও যোগ করা যায় এবং ডকুমেন্ট প্রিন্ট করা যায়।

৩. টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্য লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: সাধারণত টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের মূল পার্থক্য হলো টাইপ রাইটারে কিছু একটা লেখার পর ভুল হলে তা শুদ্ধ করতে আবার পুরোটা শুরু থেকে টাইপ করতে হয়। কিন্তু ওয়ার্ড প্রসেসরে সহজে এডিটিং বা পরিবর্তন করা যায়। আবার টাইপ রাইটারে টাইপ করা কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয়। অন্যদিকে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করে একটা ফাইল হিসেবে হার্ডড্রাইভে যত দিন ইচ্ছা সংরক্ষণ করা যায়। দরকার হলে একটা পেনড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়।

৪. টাইপ রাইটারের তুলনায় ওয়ার্ড প্রসেসরের প্রধান সুবিধা কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: টাইপ রাইটারে ভুল হলে নতুন করে লিখতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু ওয়ার্ড প্রসেসরে ভুল সহজে সংশোধন করা যায়।

টাইপ রাইটারে একটি নির্দিষ্ট ফন্টে কাজ করতে হয়, কিন্তু ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ফন্ট এবং বিন্যাস ব্যবহার করা যায়। এটি খুবই ব্যবহারকারী বান্ধব এবং দ্রুত সম্পাদনা করার সুযোগ দেয়।

৫. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো হলো—

১. নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়।

২. নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়।

৩. ডকুমেন্ট সংরক্ষণ করে তা যেকোনো সময় ব্যবহার করা যায়।

৪. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়।

৬. বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসরের উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: বর্তমানে লেখালেখি কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসর পাওয়া যায়। যেমন— Google Docs এবং Office 365 হলো Online ওয়ার্ড প্রসেসর। Microsoft Word ব্যবহার করতে অর্থ দিতে হয়, তবে Libre Office বিনামূল্যে ব্যবহার করা যায়।

৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব লিখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডকুমেন্ট তৈরি, সম্পাদনা ও বিন্যাসের কাজকে সহজ ও দ্রুততর করে তোলে। পাশাপাশি ডকুমেন্টের নির্ভুলতা ও পেশাদার উপস্থাপনা নিশ্চিত করে। ভুল সংশোধন, ডেটা সংরক্ষণ ও সহজে শেয়ার করা যায় বলে তথ্য ব্যবস্থাপনায়ও ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৮. কম্পিউটার চালু করার পর প্রথমে কী দেখতে পাওয়া যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: কম্পিউটার চালু করার জন্য প্রথমে পাওয়ার অন করতে হয় বিদ্যুৎ সংযোগ ঠিকমতো থাকলে অপারেটিং সিস্টেম কাজ শুরু করে। কম্পিউটার কাজ করার জন্য প্রস্তুত হলে মনিটরে অনেকগুলো ছোটো ছবি বা আইকন প্রদর্শিত হয়। আইকনগুলোর সাথে তাদের নাম বা কোনো লেখা থাকে।

৯. মাউস দিয়ে কম্পিউটারে কী কী কাজ করা যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: মাউস দিয়ে কম্পিউটারে প্রধানত দুইটি কাজ করা যায়। মাউস নাড়িয়ে পয়েন্টারকে যেকোনো আইকনের ওপর এনে কাজ করা যায়। আবার মাউসের বাম/ডান বোতাম এক বা দুইবার ক্লিক করে বিভিন্ন সফটওয়্যার ওপেন করা যায়।

১০. ওয়ার্ড প্রসেসর চালু হলে প্রথম কী দেখা যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওয়ার্ড প্রসেসর চালু হলে একটি সাদা পৃষ্ঠা দেখা যায়, যার উপরে একটি খাড়া লাইন (Cursor) জ্বলতে-নিভতে থাকে। এটি ইঙ্গিত দেয় যে লেখালেখি শুরু করার জন্য ওয়ার্ড প্রসেসরটি প্রস্তুত।

সব দেখুন (১৭)