দ্বিতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি (অধ্যায় ২)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি · ৬ষ্ঠ শ্রেণি | টেক্সটবুক

এই অধ্যায়ের নোট এখনো যোগ করা হয়নি। নিচের প্রশ্নগুলো দিয়ে অধ্যায়টি অনুশীলন করুন।

এই অধ্যায়ের MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)

১ . একই কম্পিউটার দিয়ে আমরা গান শোনা, ছবি আঁকা এমনকি জটিল হিসাবের কাজও করতে পারি। এ ক্ষেত্রে কোনটির ভূমিকা সর্বাধিক?

প্রসেসর
মেমোরি
হার্ডওয়্যার
সফটওয়্যার

২ . আমরা কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত দিলে কোথায় জমা হয়?

ইনপুট ডিভাইসে
আউটপুট ডিভাইসে
মেমোরিতে
প্রসেসরে

৩ . মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয় কেন?

এদের মধ্যে কোনো মিল নেই তাই
এদের মধ্যে তফাত অনেক বেশি
এতে মস্তিষ্ককে বড় করে দেখা হয়
এতে মস্তিষ্ককে অপমান করা হয়

৪ . অনেক কাজের উপযোগী কোন যন্ত্রটি পৃথিবীতে বিপ্লব ঘটাতে পারে?

কম্পিউটার
মোবাইল ফোন
সিসি ক্যামেরা
এটিএম মেশিন

৫ . কম্পিউটারের মেমোরি বা প্রসেসর বাইরে থেকে দেখা যায় না কেন?

কারণ এগুলো অদৃশ্য
এগুলো খুবই ছোট
এগুলো সিপিইউর ভেতরে থাকে
এগুলো মনিটরের ভেতরে থাকে

৬ . কম্পিউটারের মূল অংশ হলো-
i. ইনপুট
ii. মেমোরি
iii. মনিটর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭ . কম্পিউটারে ইনপুট দেওয়া যায়-
i. কি-বোর্ড দিয়ে
ii. প্রিন্টার দিয়ে
iii. মাউস দিয়ে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮ . কম্পিউটার বললে এক সময় আমাদের চোখের সামনে ভেসে উঠত-
i. একটা মনিটরের ছবি
ii. একটা ল্যাপটপের ছবি
iii. একটা সিপিইউ'র ছবি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯ . একটি কম্পিউটার দিয়ে যেসব কাজগুলো করা যায়-
i. গান শোনা
ii. ছবি আঁকা
iii. জটিল হিসাবনিকাশ করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . কম্পিউটার এমন একটি যন্ত্র যা-
i. ভিন্ন ভিন্ন অসংখ্য কাজ করতে পারে
ii. পৃথিবীতে বিপ্লব ঘটাতে পারে
iii. মানুষের মস্তিষ্কের সাথে তুলনাযোগ্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

সব দেখুন (১৩৬)

এই অধ্যায়ের SAQ (জ্ঞানমূলক প্রশ্ন)

১. কম্পিউটারের মূল অংশ কয়টি ও কী কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: কম্পিউটারের মূল অংশ পাঁচটি। যথা- ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমরি, প্রসেসর ও কন্ট্রোল ইউনিট।

২. একটি কম্পিউটারের কাজ করার পদ্ধতি সংক্ষেপে লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: একটি কম্পিউটার মূলত পাঁচটি অংশের সাহায্যে কাজ সম্পন্ন করে থাকে। যখন ইনপুট ইউনিট দিয়ে কম্পিউটারের ভেতরে ডেটা দেওয়া হয়, তখন কম্পিউটারের মেমরিতে সেগুলো জমা হয়। প্রসেসর মেমরি থেকে ডেটা নিয়ে সেগুলো প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল আউটপুট ইউনিট দিয়ে তথ্য বা ইনফরমেশন হিসেবে ফিরিয়ে দেয়। কন্ট্রোল ইউনিট এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে।

৩. বিনামূল্যে সফটওয়্যার তৈরি ও বিতরণের পেছনে বিজ্ঞানীদের উদ্দেশ্য কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: বিনামূল্যে সফটওয়্যার তৈরি ও বিতরণের পেছনে বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য হলো সবার কাছে প্রযুক্তির সুযোগ পৌঁছে দেওয়া। তারা চান অপারেটিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ সফটওয়্যার যেন সবাই ব্যবহার করতে পারে। এতে প্রযুক্তি সবার কাছে সহজলভ্য হয় এবং জ্ঞান-বিজ্ঞান চর্চা ত্বরান্বিত হয়।

৪. কম্পিউটার হার্ডওয়্যার কী? উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: কম্পিউটারের পাঁচটি অংশ হলো ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট ও কন্ট্রোল ইউনিট। এই পাঁচটি অংশের কাজ করার জন্য কম্পিউটারে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব যন্ত্রপাতিকেই কম্পিউটার হার্ডওয়্যার বলে। যেমন- মনিটর, কীবোর্ড, হার্ডডিস্ক, মাউস ইত্যাদি।

৫. চারটি ইনপুট ডিভাইসের উদাহরণ দাও।

অনুশীলন প্রশ্ন
উত্তর: চারটি ইনপুট ডিভাইসের উদাহরণ: ১। মাউস, ২। কীবোর্ড, ৩। জয়স্টিক ও ৪। ডিজিটাল ক্যামেরা।

৬. মাউস দিয়ে কোন ধরনের কাজ করা যায়?

অনুশীলন প্রশ্ন
উত্তর: মাউস একটি ইনপুট ডিভাইস, যা পয়েন্টার সরিয়ে বিভিন্ন কাজ করতে সাহায্য করে। এটি দিয়ে ছবি আঁকা, ফাইল নির্বাচন করা, আইকন ক্লিক করা ইত্যাদি কাজ করা যায়। কী-বোর্ডে যা করা সম্ভব নয় যেমন- ছবি আঁকা বা নির্দিষ্ট স্থানে ক্লিক করা তা মাউস দিয়ে সহজে করা যায়।

৭. কীবোর্ড কী? এর কাজ কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: কীবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীর টাইপ করা ডেটা কম্পিউটারে পাঠায়। এটি বিভিন্ন ধরনের কী নিয়ে গঠিত যেমন- অক্ষর, সংখ্যা এবং ফাংশন কী। কীবোর্ডের মাধ্যমে তথ্য টাইপ করা ছাড়াও বিভিন্ন শর্টকাট কমান্ড দেওয়া যায়।

৮. ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল স্ক্যানার উভয়ই ইনপুট ডিভাইস হলেও তাদের প্রধান পার্থক্য কী?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ডিজিটাল ক্যামেরা ছবি বা ভিডিও ধারণ করে, যা কম্পিউটারে ইনপুট হিসেবে সংরক্ষণ করা যায়। অন্যদিকে, স্ক্যানার কোনো ডকুমেন্ট বা ছবি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে। ক্যামেরা সরাসরি তথ্য ধারণ করে, যেখানে স্ক্যানার নির্দিষ্ট কাগজ বা বস্তু থেকে তথ্য গ্রহণ করে।

৯. ওএমআর কী এবং এটি কীভাবে কাজ করে?

অনুশীলন প্রশ্ন
উত্তর: ওএমআর (Optical Mark Recognition) এমন একটি ইনপুট ডিভাইস যা পরীক্ষার খাতায় ভরাট করা বৃত্ত বা মার্ক শনাক্ত করে। এটি স্ক্যান করে বৃত্তের অবস্থান ও ডেটা পড়তে পারে। সাধারণত এটি পরীক্ষা বা জরিপে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।

১০. RAM কীভাবে কাজ করে? বুঝিয়ে লেখ।

অনুশীলন প্রশ্ন
উত্তর: RAM (Random Access Memory) কম্পিউটারের অস্থায়ী মেমোরি যা ডেটা প্রক্রিয়াকরণের সময় ব্যবহার হয়। এটি দ্রুতগতির মেমোরি যা কাজ করার সময় সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে। যখন কম্পিউটার বন্ধ করা হয়, তখন RAM-এর ডেটা মুছে যায়।

সব দেখুন (২৯)