দ্বিতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি — দ্বিতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

দ্বিতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি — দ্বিতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . একই কম্পিউটার দিয়ে আমরা গান শোনা, ছবি আঁকা এমনকি জটিল হিসাবের কাজও করতে পারি। এ ক্ষেত্রে কোনটির ভূমিকা সর্বাধিক?

প্রসেসর
মেমোরি
হার্ডওয়্যার
সফটওয়্যার

২ . আমরা কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত দিলে কোথায় জমা হয়?

ইনপুট ডিভাইসে
আউটপুট ডিভাইসে
মেমোরিতে
প্রসেসরে

৩ . মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয় কেন?

এদের মধ্যে কোনো মিল নেই তাই
এদের মধ্যে তফাত অনেক বেশি
এতে মস্তিষ্ককে বড় করে দেখা হয়
এতে মস্তিষ্ককে অপমান করা হয়

৪ . অনেক কাজের উপযোগী কোন যন্ত্রটি পৃথিবীতে বিপ্লব ঘটাতে পারে?

কম্পিউটার
মোবাইল ফোন
সিসি ক্যামেরা
এটিএম মেশিন

৫ . কম্পিউটারের মেমোরি বা প্রসেসর বাইরে থেকে দেখা যায় না কেন?

কারণ এগুলো অদৃশ্য
এগুলো খুবই ছোট
এগুলো সিপিইউর ভেতরে থাকে
এগুলো মনিটরের ভেতরে থাকে

৬ . কম্পিউটারের মূল অংশ হলো-
i. ইনপুট
ii. মেমোরি
iii. মনিটর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭ . কম্পিউটারে ইনপুট দেওয়া যায়-
i. কি-বোর্ড দিয়ে
ii. প্রিন্টার দিয়ে
iii. মাউস দিয়ে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮ . কম্পিউটার বললে এক সময় আমাদের চোখের সামনে ভেসে উঠত-
i. একটা মনিটরের ছবি
ii. একটা ল্যাপটপের ছবি
iii. একটা সিপিইউ'র ছবি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯ . একটি কম্পিউটার দিয়ে যেসব কাজগুলো করা যায়-
i. গান শোনা
ii. ছবি আঁকা
iii. জটিল হিসাবনিকাশ করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . কম্পিউটার এমন একটি যন্ত্র যা-
i. ভিন্ন ভিন্ন অসংখ্য কাজ করতে পারে
ii. পৃথিবীতে বিপ্লব ঘটাতে পারে
iii. মানুষের মস্তিষ্কের সাথে তুলনাযোগ্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১ . কাজ শেষ হলে কম্পিউটার কাজের ফলাফল-
i. মনিটরে দেখায়
ii. প্রিন্টারে প্রিন্ট করে দেয়
iii. টেলিভিশনে সম্প্রচার করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২ . কম্পিউটারের যে অংশগুলো বাইরে থেকে দেখা যায় না-
i. ইনপুট ডিভাইস
ii. মেমোরি
iii. প্রসেসর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩ . কম্পিউটার দিয়ে যে কাজগুলো করতে সফটওয়্যার প্রয়োজন হবে-
i. ছবি আঁকা
ii. গান শোনা
iii. হিসাবনিকাশ করা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪ . মানুষের মস্তিষ্ক পৃথিবীর-
i. চমকপ্রদ একটি বিষয়
ii. অসাধারণ একটি বিষয়
iii. সর্বশ্রেষ্ঠ একটি কম্পিউটার
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫ . কম্পিউটারের হার্ডওয়্যার হলো-
i. আউটপুট
ii. মেমোরি
iii. প্রসেসর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬ . কম্পিউটারের কোন অংশে তথ্য উপাত্তগুলো জমা রাখা হয়?

প্রসেসরে
মেমোরিতে
ইনপুট ডিভাইসে
আউটপুট ডিভাইসে

১৭ . প্রসেসর কোথা থেকে তথ্য উপাত্ত নিয়ে কাজ করে?

ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
মেমোরি
প্রজেক্টর

১৮ . মেমোরিতে তথ্যগুলো কীভাবে সাজানো থাকে?

বড় থেকে ছোট আকারে
ক্রমানুসারে
ছোট থেকে বড় আকারে
এলোমেলোভাবে

১৯ . অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোনটিতে সংরক্ষিত থাকে?

RAM
হার্ডডিস্ক
CD
পেনড্রাইভ

২০ . এক গিগা র‍্যামে কতগুলো শব্দ রাখা যায়?

এক লক্ষ
দশ লক্ষ
এক কোটি
দশ কোটি

২১ . যখন খুশি যেকোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তাকে কী বলে?

রম
র‍্যাম
সিডি
এক্সডি

২২ . র‍্যামে তথ্য উপাত্ত কীভাবে রাখা হয়?

পাকাপাকিভাবে
সাময়িকভাবে
এলোমেলোভাবে
স্থায়ীভাবে

২৩ . বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে কোনটি থেকে যাবতীয় তথ্য মুছে যায়?

র‍্যাম
রম
সিডি
হার্ডডিস্ক

২৪ . তথ্য উপাত্ত পাকাপাকিভাবে কোথায় রাখা হয়?

র‍্যামে
ইনপুট ডিভাইসে
আউটপুট ডিভাইসে
স্টোরেজ ডিভাইসে

২৫ . তথ্য উপাত্ত যেখানে পাকাপাকিভাবে রাখা হয় তাকে কী বলে?

রম
র‍্যাম
হার্ডডিস্ক
ফ্ল্যাশ মেমোরি

২৬ . ব্যবহারের সময় তথ্য উপাত্ত স্টোরেজ ডিভাইস থেকে কোথায় আনা হয়?

প্রসেসরে
মেমোরিতে
ইনপুট ডিভাইসে
আউটপুট ডিভাইসে

২৭ . কম্পিউটার বন্ধ করলে র‍্যামে থাকা তথ্যগুলো—

স্থায়ীভাবে জমা হয়ে যায়
পরবর্তী সময়ে ব্যবহার করা যায়
মুছে যায়
পরবর্তীতে উন্নত করা যায়

২৮ . সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম কী?

রম
র‍্যাম
হার্ডডিস্ক
পেনড্রাইভ

২৯ . হার্ডডিস্ক ড্রাইভে জমা রাখা তথ্য—

কম্পিউটার বন্ধ করলে মুছে যায়
কম্পিউটার বন্ধ করলে মুছে যায় না
পরবর্তী সময়ে ব্যবহার করা যায় না
ইচ্ছে করলেও মুছে ফেলা যায় না

৩০ . CD-এর পূর্ণরূপ কী?

Compound Disc
Compact Disc
Complen Disc
Common Disc

৩১ . হার্ডড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে কত বার ঘোরে?

৫৪০০
৭২০০
৫০০০ থেকে ৭১০০
৫৪০০ থেকে ৭২০০

৩২ . কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধানের নাম কী?

হার্ডডিস্ক
পেনড্রাইভ
সিডি
ডিভিডি

৩৩ . জাবেদ কোন স্টোরেজ ডিভাইসটি কলমের মতো পকেটে নিয়ে ঘুরতে পারবে?

ফ্লপি ডিস্ক
হার্ডডিস্ক
পেনড্রাইভ
সিডি

৩৪ . ৮ গিগাবাইটের একটা পেনড্রাইভের মধ্যে কতগুলো বই রাখা যায়?

পাঁচ থেকে সাত হাজার
সাত থেকে দশ হাজার
দশ থেকে পনেরো হাজার
দশ থেকে বিশ হাজার

৩৫ . কম্পিউটার কী দিয়ে সিডি থেকে তথ্য সংগ্রহ করে?

শব্দ সংকেত
আলোর সংকেত
বিদ্যুৎ সংকেত
তথ্য সংকেত

৩৬ . সাধারণ সিডির বৈশিষ্ট্য কোনটি?

বারবার লেখা যায়
পকেটে নিয়ে ঘোরা যায়
বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায়
কিছু লিখলে সেটা মোছা যায় না

৩৭ . হার্ডডিস্ক ড্রাইভ সাধারণত-

কম্পিউটারের সাথে যুক্ত থাকে না
কম্পিউটারে পাকাপাকিভাবে লাগানো থাকে
অস্থায়ীভাবে তথ্য-উপাত্ত সংরক্ষণ করে
সুপার কম্পিউটার ছাড়া ব্যবহার করা যায় না

৩৮ . পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস?

ইনপুট
আউটপুট
ডাটাবেজ
স্টোরেজ

৩৯ . সিডির তুলনায় পেনড্রাইভ-

অনেক বেশি সহজলভ্য
অনেক কম দামে পাওয়া যায়
কম তথ্য সংরক্ষণ করতে পারে
অনেক বেশি ধারণক্ষমতাসম্পন্ন

৪০ . তথ্য সহজে বহন করতে চাইলে রিয়া কোন স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করবে?

র‍্যাম
পেনড্রাইভ
সিডি
হার্ডডিস্ক ড্রাইভ