অধ্যায়-১২: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অধ্যায়-১২: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৮৯টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . ইকোসিস্টেমে ১ম স্তর অপেক্ষা ২য় স্তরের জীব সম্প্রদায়ের সংগৃহীত শক্তির পরিমাণ কী?

কম
বেশি
সমান
হ্রাস বৃদ্ধি ঘটে

২ . মরুজ উদ্ভিদের কোন প্রজাতিগুলোর মূল অত্যন্ত গভীরে প্রবেশ করে?

এক বর্ষজীবী
দ্বিবর্ষজীবী
বহুবর্ষজীবী
বীরুৎ

৩ . উদ্ভিদ প্রজাতি বন্টনে ভূ-স্থান সম্পর্কিত প্রভাবক কোনটি?

পাহাড়ের উচ্চতা
পাহাড়ের ঢাল
সমুদ্রের ঢেউ
সমতল ভূমি

৪ . বেনথিক অঞ্চলে কোন প্রাণী বাস করে?

স্পঞ্জ
হাঙর
তিমি
ক্রাবস

৫ . শক্তির পিরামিডে প্রতি খাদ্যস্তর কী নির্দেশ করে?

বায়োমাসের ভর
বায়োমাসের সংখ্যা
বায়োমাসের শক্তির পরিমাণ
জীবের সংখ্যা

৬ . বিভিন্ন বয়সে বা বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায়ে কোনো পপুলেশনে জীবের বেঁচে থাকা বা মৃত্যুর সম্ভাবনা কী দ্বারা প্রকাশ করা হয়?

বয়সিক গঠন
বর্ধন ক্ষমতা
ঘনত্ব
জীবন সারণি

৭ . আকন্দ উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন হলো - i. এদের অভিস্রবণীয় চাপ খুব বেশি ii. প্রস্বেদনের হার বেশি iii. প্রস্বেদনের হার খুব কম নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৮ . শক্তির পিরামিডের উৎপাদন স্তরে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

স্থিতিশক্তি
গতিশক্তি
তাপশক্তি
সৌরশক্তি

৯ . মান্দারিন হাঁস কোন অঞ্চলের মেরুদন্ডী প্রাণী?

প্যালিআর্কটিক
নিআর্কটিক
ওরিয়েন্টাল
ইথিওপিয়ান

১০ . বায়োমের মুখ্য বৈশিষ্ট্য নির্ভর করে কোনটির ওপর?

ক্লাইমেক্স কমিউনিটি
বায়োটিক কমিউনিটি
ইকোসিস্টেম
পপুলেশন

১১ . কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের উভচর প্রাণী?

টিয়া
বানর
বেজী
কুনোব্যাঙ

১২ . আয়তনের দিক থেকে বড় হাওড় কোনটি?

হাকালুকি হাওড়
টাঙ্গুয়ার হাড়
কুকরি-মুকরি
কোনোটিই নয়

১৩ . পরিবেশের একক আয়তনের স্থানে কোন প্রজাতির উদ্ভিদ সংখ্যাকে কী বলে?

পপুলেশনের আকার
পপুলেশনের বর্ধন ক্ষমতা
পপুলেশনের ঘনত্ব
পপুলেশনের বয়সিক গঠন

১৪ . ওরিয়েন্টাল অঞ্চলের দক্ষিণে কোনটি অবস্থিত/

চীন
আফগানিস্তান
প্রশান্ত মহাসাগর
ভারত মহাসাগর

১৫ . পাবদা মাছ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?

ইথিওপিয়ান
ওরিয়েন্টাল
এমেটালিয়ান
নিওট্রপিক্যাল

১৬ . মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হলো - i. শাপলা ii. টোপাপানা iii. কচুরীপানা নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৭ . ড. আজম লোনা মাটির উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। তাঁর গবেষণার উদ্ভিদ হলো - i. Nerium indicum ii. Heritiera fomes iii. Excoecaria agallocha নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

১৮ . তুন্দ্রা অঞ্চলের প্রাণীদের রক্তের রং কীরূপ?

সাদা
নীল
লাল
কালো

১৯ . কোন বনের অধিকাংশ প্রজাতির শীতের শুরুতে পাতা ঝড়ে যায়?

কনিফার বনাঞ্চল
গ্রীষ্মকালীন মৌসুমী বনাঞ্চল
পর্ণমোচী বনাঞ্চল
ম্যানগ্রোভ বনাঞ্চল

২০ . লেমুর কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে বাস করে?

নিওট্রপিক্যাল
ইথিওপিয়ান
অস্ট্রেলিয়ান
ওরিয়েন্টাল

২১ . প্রবাল প্রাচীর কী দিয়ে গঠিত?

ক্যালসিয়াম
কার্বনেট
সালফেট
ফসফরাস

২২ . একটি বন সম্প্রদায়ের সবচেয়ে উঁচু বৃক্ষগুলো যে স্তর গঠন করে -

চারা স্তর
ওভার স্টোরি স্তর
আন্ডারস্টোরি স্তর
ট্রান্সগ্রেসিভ স্তর

২৩ . প্রাণিভূগোলের প্রাথমিক ধারণা প্রস্তাব করেন কে?

P.L. Sciater
A.R. Wallace
Dc Candole
Aristotle

২৪ . সবুজ বেষ্টনি হিসেবে কোন গাছগুলো অধিক কার্যকর হয়?

১৩০ ফুট উঁচু
১৪০ ফুট উঁচু
১৫০ ফুট উঁচু
১৬০ ফুট উঁচু

২৫ . নিচের কোনটি ইকোপার্ক?

টেকনাফ
দুলাহাজরা
কাপ্তাই
সীতাকুন্ড

২৬ . পরস্পর একাধিক খাদ্যশৃঙ্খলের জটিল অবস্থাকে কী বরে?

ফুড চেইন
ফুডওয়েব
ফুড তরঙ্গ
ফুডনেট

২৭ . নিআর্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ কোনটি?

বাংলাদেশ
নিউজিল্যান্ড
সিঙ্গাপুর
গ্রীনল্যান্ড

২৮ . পৃথিবীতে মোট কতটি হটস্পট চিহ্নিত হয়েছে?

১২টি
২০টি
২৫টি
৩৭টি

২৯ . সুন্দরবনের আয়তন কত?

১০,০০০ বর্গ কি.মি.
১২,০০০ বর্গ কি.মি.
১০,০০,০০০ বর্গ কি.মি.
১,০০০ বর্গ কি.মি.

৩০ . পৃথিবীতে শনাক্তকৃত মাশরুম প্রজাতির সংখ্যা কত?

৩১৯৪৬
৩১৬৪৯
৩১৬৯৪
৩১৪৯৬

৩১ . একটি সুনির্দিষ্ট বায়োম গঠিত হয় - i. ভূমিরূপ নিয়ে ii. জলবায়ু নিয়ে iii. প্রধান উদ্ভিজ্জ নিয়ে নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৩২ . তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি?

মস
ফার্ন
জিমনোস্পার্ম
অ্যানজিওস্পার্ম

৩৩ . লবণাক্ত মাটির উদ্ভিদের বৈশিষ্ট্য - i. জরায়ুজ অঙ্কুরোদগম ii. শ্বাসমূল সৃষ্টি iii. কান্ড নরম ও দুর্বল প্রকৃতির নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৩৪ . পপুলেশনে জীব সংখ্যার পরিবর্তন ঘটায় - i. অভিযোজন ii. অভিবাসন iii. বহির্গমন নিচের কোনটি সঠিক?

i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii

৩৫ . জলজ উদ্ভিদে অনুপস্থিত কোনটি?

অ্যারেনকাইমা
বান্ডল সিথ
ক্লোরোপ্লাস্ট
প্যারেনকাইমা

৩৬ . বাংলাদেশের মোট বনাঞ্চল শতকরা কত ভাগ?

২৫ ভাগ
১০ ভাগ
১৫ ভাগ
৩০ ভাগ

৩৭ . পানি থেকে উদ্ভিদ দেহ রক্ষার জন্য কী নিঃসরণ করে?

মিউসিলেজ
কিউটিন
সুবেরিন
নেকটার

৩৮ . ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী কোনটি?

কুনো ব্যাঙ
গারো পাহাড়ি ব্যাঙ
সোনা ব্যাঙ
গেছো ব্যাঙ

৩৯ . কোন উদ্ভিদে ভাসমান মূল থাকে?

শাপলা
পদ্ম
কেশরদাম
পানি মরিচ

৪০ . সাগরের পানির pH কত?

৪
৫
৬
৭