অনুশীলন প্রশ্ন — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৯,৪০০টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৬১৬১ . ১৮৯৭ সালের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?

ঢাকা
কুমিল্লা
চট্টগ্রাম
শিলং

৬১৬২ . বাংলাদেশে ১৮৯৭ সালের ভূমিকম্পে কত মানুষ মারা যায়?

৪,০০০
৬,০০০
৮,০০০
১০,০০০

৬১৬৩ . ১৯১৮ সালের ৭.৬ মাত্রার ভূমিকম্প কোথায় সংঘটিত হয়?

ঢাকা
কুমিল্লা
চট্টগ্রাম
শ্রীমঙ্গল

৬১৬৪ . ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য জাপানের মানুষ কী দিয়ে ঘরবাড়ি তৈরি করে থাকে?

ইট
বাঁশ
কাগজ
খড়

৬১৬৫ . আমাদের ভূগর্ভের ভাগগুলোকে কী বলা হয়?

টেকটনিক প্লেট
হাইড্রোলিক প্লেট
মহাজাগতিক প্লেট
জিগজ্যাগ প্লেট

৬১৬৬ . ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল কোনটি?

খরা
ঘূর্ণিঝড়
বন্যা
নদীভাঙন

৬১৬৭ . বন্যার প্রধান কারণ কোনটি?

নদীতে জোয়ার সৃষ্টি
নদীর তলদেশ ভরাট
বর্ষায় ভারী বৃষ্টিপাত
অবাধে গাছপালা কর্তন

৬১৬৮ . ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাসে বন্যা দেখা যায় কোন এলাকায়?

অববাহিকা এলাকায়
উজানে
পাহাড়ি এলাকায়
উপকূলীয় এলাকায়

৬১৬৯ . কোন দুর্যোগটি বাংলাদেশের জন্য দরকারি?

বন্যা
খরা
টর্নেডো
নদীভাঙন

৬১৭০ . বন্যা মোকাবেলার কৌশল কোনটি?

বন্যার আগাম প্রস্তুতি গ্রহণ করা
উঁচু জায়গায় বাড়ি নির্মাণ করা
চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেওয়া
ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করা

৬১৭১ . বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল কোনটি?

দক্ষিণ-পূর্বাঞ্চল
দক্ষিণ-পশ্চিমাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
উত্তর-পশ্চিমাঞ্চল

৬১৭২ . খরা মোকাবেলায় সবচেয়ে ফলপ্রসূ উপায় কী?

মাটিতে জৈব সার প্রয়োগ করা
পানির সরবরাহ বাড়ানো
পানির সরবরাহ কমানো
মাটি বৃক্ষ বা লতাগুল্ম দ্বারা আচ্ছাদিত রাখা

৬১৭৩ . খরা পীড়িত এলাকার মানুষদের নিচের কোন ফসল চাষ করার জন্য উৎসাহিত করতে হবে?

সবজি চাষ
পিঁয়াজ
ইরি ধান
ব্রি ধান

৬১৭৪ . কী কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়?

বায়ুপ্রবাহ
বায়ুর আর্দ্রতা
নিম্নচাপজনিত কারণে
শূন্যস্থান

৬১৭৫ . বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাতের সাথে জড়িত সাল কোনটি?

১৯৭৪
১৯৯৮
২০০৪
২০০৭

৬১৭৬ . সাগরের বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে নিম্নচাপ সৃষ্টি করে কেন?

জলীয় বাষ্পের প্রভাবে সেখানকার বায়ুর তাপমাত্রা বেড়ে গিয়ে
সুপ্ততাপের প্রভাবে সেখানকার বায়ুর তাপমাত্রা বেড়ে গিয়ে
লবণাক্ততার প্রভাবে সেখানে বায়ুর তাপমাত্রা বেড়ে গিয়ে
উচ্চতাপমাত্রার প্রভাবে সেখানকার বায়ুর তাপমাত্রা বেড়ে গিয়ে

৬১৭৭ . বাংলাদেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে কী কার্যক্রম চালু আছে?

সাইক্লোন প্রস্তুতি
বন্যা নিয়ন্ত্রণ
খরা প্রতিরোধ
ভূমিকম্প মোকাবেলা

৬১৭৮ . বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কোনটি?

গ্রিন হাউস প্রতিক্রিয়া
দেশের ভৌগোলিক অবস্থান
উত্তরে বিশাল পর্বতমালা
দক্ষিণে সাগরের উপস্থিতি

৬১৭৯ . সুনামি শব্দের অর্থ কী?

সাপের কুণ্ডলী
ফুলে ফেঁপে ওঠা
সাগরের গর্জন
বন্দরের ঢেউ

৬১৮০ . অগভীর পানিতে সুনামি কী রূপ নেয়?

ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসে
শান্ত জলোচ্ছ্বাসে
মৃদু জলোচ্ছ্বাসে
তীব্র জলোচ্ছ্বাসে

৬১৮১ . কোন দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাস দেওয়া যায় না?

হারিকেন
বন্যা
ঘূর্ণিঝড়
সুনামি

৬১৮২ . ২০০৪ সালের সুনামিতে ভারত মহাসাগরের তলদেশে কী ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল?

টেকটনিক
মাঝারি
প্লেটনিক
তীব্র

৬১৮৩ . ২০০৪ সালের সুনামি আফ্রিকার কোন দেশে প্রভাব পড়ে?

মাদাগাস্কার
মোজাম্বিক
সোমালিয়া
চাঁদ

৬১৮৪ . অ্যাসিড বৃষ্টিতে নিচের কোন অ্যাসিড অনুপস্থিত থাকে?

সালফিউরিক অ্যাসিড
অ্যাসকরবিক অ্যাসিড
নাইট্রিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড

৬১৮৫ . অ্যাসিড বৃষ্টিতে নিচের কোন খনিজ উপাদান মাটি থেকে চলে গিয়ে ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে?

Ca, Mg
Fe, Na
B, Cl
C, O

৬১৮৬ . অ্যাসিড বৃষ্টি হলে মাটির pH কী হয়?

বেড়ে যায়
নিরপেক্ষ হয়
কমে যায়
অনেক বেড়ে যায়

৬১৮৭ . মাটির অ্যাসিডিটি নষ্ট করতে কী ব্যবহৃত হয়?

মিল্ক অব ম্যাগনেসিয়াম
অ্যালুমিনিয়াম
জৈব সার
লাইমস্টোন

৬১৮৮ . অ্যাসিড বৃষ্টির প্রাকৃতিক কারণ কোনটি?

শিল্প কারখানার ধোঁয়া
যানবাহনের ধোঁয়া
চুলার ধোঁয়া
গাছপালার পচন

৬১৮৯ . অ্যাসিড বৃষ্টির মানবসৃষ্ট কারণ কোনটি?

দাবানল
বজ্রপাত
গাছপালার পচন
শিল্প কারখানার ধোঁয়া

৬১৯১ . টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক কোনটি?

নিম্নচাপ সৃষ্টি
মাটির pH হ্রাস
সাগরের তলদেশে ভাঙন
অল্প সময়ে ধ্বংসযজ্ঞ

৬১৯২ . টর্নেডো সৃষ্টির প্রধান কারণ কোনটি?

উচ্চচাপ সৃষ্টি
লঘুচাপ সৃষ্টি
তাপমাত্রা হ্রাস
আর্দ্রতা হ্রাস

৬১৯৩ . রাশিয়ানরা একটানা কতদিন বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে মনে করেন?

১০
১৫
২৫
৩০

৬১৯৪ . নিচের কোন ফসল চাষের জন্য বেশি পানি প্রয়োজন?

ইরি ধান
পিঁয়াজ
কাউন
সরিষা

৬১৯৫ . দূর প্রাচ্যের দেশগুলোতে ঘূর্ণিঝড়কে কী বলা হয়?

এলনিনো
টর্নেডো
টাইফুন
হারিকেন

৬১৯৬ . ১৯৯১ সালের সাইক্লোনে কত লোকের প্রাণহানি ঘটে?

প্রায় ৯০ হাজার
প্রায় ১ লক্ষ ৪০ হাজার
প্রায় আড়াই লক্ষ
প্রায় ৩ লক্ষ

৬১৯৭ . ঘূর্ণিঝড় আইলা কোন সালে আঘাত হানে?

১৯৭০
১৯৯১
২০০৯
২০১১

৬১৯৮ . বাংলাদেশে ১৯৯১ সালে সংঘটিত সাইক্লোনে বাতাসের বেগ ঘণ্টায় কত ছিল?

১৭৫ কিলোমিটার
২২৫ কিলোমিটার
২৭০ কিলোমিটার
৩১০ কিলোমিটার

৬১৯৯ . আমেরিকাতে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমাতে কোন রাসায়নিক দ্রব্য আবিষ্কৃত হয়েছে?

সিলভার আয়োডাইড
সিলভার নাইট্রেট
পটাসিয়াম আয়োডাইড
ক্যালসিয়াম ক্লোরাইড

৬২০০ . শিল্প কারখানা থেকে নির্গত SO2 গ্যাসের সাথে বাতাসের অক্সিজেন ও বৃষ্টির পানি বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

নাইট্রিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিড