অনুশীলন প্রশ্ন — পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . আল্লাহ তাআলা নবি-রাসুল প্রেরণ করেছিলেন কেন?

পৃথিবীকে বসবাসের উপযোগী করার জন্য
মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য
মানুষকে কৃষিকাজ শেখানোর জন্য
মানুষকে নিরাপত্তা দানের জন্য

২ . মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-কে কেন প্রেরণ করেছিলেন?

আরব দেশের সার্বিক উন্নতির জন্য
পৃথিবীর সৌন্দর্য অবলোকনের জন্য
রাজনৈতিক ঐক্য ও সম্প্রীতি গড়ার জন্য
মানুষকে সঠিক পথ দেখানোর জন্য

৩ . রাসুল (সা.)-এর আগমনের পূর্বে আরবের মানুষ কেমন ছিল?

ধ্যান-জ্ঞানে মগ্ন থাকত
পারস্পরিক সম্প্রীতি ও সাম্যে বিশ্বাসী ছিল
বর্বরতা ও অজ্ঞতার মাঝে লিপ্ত ছিল
সামাজিক আতিথেয়তা ও শান্তিতে বসবাস করত

৪ . রাসুল (সা.)-এর আগমনের পূর্বে পবিত্র কাবায় কতটি মূর্তি স্থাপন করা হয়েছিল?

৩৪০
৩৫০
৩৬০
৩৭০

৫ . মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন কে?

ইমাম বুখারি (র.)
ইমাম আবু হানিফা (র.)
মহানবি (সা.)
ইমাম মালেক (র.)

৬ . আরবদের আচার-ব্যবহার ছিল—

মাধুর্যপূর্ণ
অমায়িক
সুন্দর
মানবতাবিরোধী

৭ . ‘আইয়ামে জাহিলিয়া’ অর্থ কী?

অজ্ঞতার যুগ
আলোর যুগ
নবযুগ
আধুনিক যুগ

৮ . রূপনগর এলাকার বাসিন্দারা ব্যভিচার, রাহাজানি, খুন-খারাবি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের এরূপ আচরণ কোন যুগের কার্যকলাপের সাথে সাদৃশ্যপূর্ণ?

প্রাচীন
আধুনিক
জাহিলি
মধ্য

৯ . জয়াদের গ্রামের নারী সমাজের কোনো মর্যাদা নেই। প্রায় সময় নারীদের ওপর পুরুষরা অত্যাচার করে। জয়াদের গ্রামের নারীদের অবস্থা কোন যুগের নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ?

স্যাসানীয়
জাহিলিয়া
প্রাচীন
বর্তমান

১০ . কারা কন্যাকে জীবন্ত কবর দিত?

আরবরা
কাফিররা
তায়েফবাসীরা
মুশরিকরা

১১ . আমবাজ শহরের জনগণ অশিক্ষিত নিরক্ষর হলেও সাহিত্যের প্রতি তাদের বিশেষ অনুরাগ রয়েছে। জাহিলি যুগের কাদের সাথে এদের তুলনা করা যায়?

আরবদের
আমেরিকানদের
ইহুদিদের
বিধর্মীদের

১২ . জাহিলি যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল?

বৈশাখী
ওকাজ
বই
শারদীয়

১৩ . ‘আস-সাবউল মুআল্লাকাত’ জাহিলি যুগেই রচিত। এরূপ কবিতা রচনার ফলে আরবরা কী অর্জন করেছিল?

ধন-সম্পদ
খ্যাতি
নেতৃত্ব
কর্তৃত্ব

১৪ . আরবরা জাহিলি যুগেই বিশ্বে খ্যাতি অর্জন করেছিল কেন?

অমায়িক ব্যবহারের কারণে
গান রচনার কারণে
কবিতা রচনার কারণে
সুন্দর বাচনভঙ্গির কারণে

১৫ . ‘যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পার তবে তার অর্থ আরবদের কবিতায় তালাশ কর।’— এর মর্মার্থ কী?

তাদের কবিতা খুব উন্নতমানের ছিল
কবিতার দ্বারা তারা জীবিকা নির্বাহ করত
কবিতা তাদের জীবনালেখ্য ছিল
কবিতা দ্বারা তারা মুখরোচক কাহিনী তৈরি করত

১৬ . শৈশবকাল হতেই মহানবী (স) ছিলেন—
i. সত্যবাদী
ii. শান্তিকামী
iii. উদাসীন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৭ . তৎকালীন আরবের লোকজন মহানবী (স)-কে আল-আমিন উপাধি দিয়েছিল—
i. চারিত্রিক গুণাবলির কারণে
ii. আমানতদারিতার কারণে
iii. সত্যবাদিতার কারণে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৮ . হিলফুল ফুজুল বা শান্তিসংঘের উদ্দেশ্য ছিল—
i. আর্তের সেবা করা
ii. অত্যাচারিতকে সাহায্য করা
iii. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?

i
ii
i ও ii
i, ii ও iii

১৯ . রাসুল (স)-কে তৎকালীন আরবের লোকজন আল-আমীন উপাধি দিয়েছিলেন। কারণ (উচ্চতর দক্ষতা)
i. তিনি দায়িত্বশীল ছিলেন
ii. তিনি দেখতে অসাধারণ সুন্দর ছিলেন
iii. আমানতদার হিসেবে তিনি বিশ্বাসী ছিলেন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২০ . উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
হাজীপুর ও গাজীপুর পাশাপাশি দু’গ্রামের অধিবাসীদের মধ্যে বহুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারা প্রায়ই পরস্পর মারামারি করত। এ প্রেক্ষাপটে ইউনিয়ন চেয়ারম্যান হেলাল মিয়া উভয় গ্রামের শান্তিকামী যুবকদের নিয়ে একটি শান্তিসঙ্ঘ গঠন করেন, যা পরবর্তীতে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

চেয়ারম্যান হেলাল মিয়ার কাজে মহানবী (স)-এর কোন কাজের প্রতিফলন ঘটেছে?

হুদায়বিয়ার সন্ধি
মদিনায় হিজরত
হিলফুল ফুজুল গঠন
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা

২১ . উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
হাজীপুর ও গাজীপুর পাশাপাশি দু’গ্রামের অধিবাসীদের মধ্যে বহুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারা প্রায়ই পরস্পর মারামারি করত। এ প্রেক্ষাপটে ইউনিয়ন চেয়ারম্যান হেলাল মিয়া উভয় গ্রামের শান্তিকামী যুবকদের নিয়ে একটি শান্তিসঙ্ঘ গঠন করেন, যা পরবর্তীতে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

এ কাজের ফলে— (উচ্চতর দক্ষতা)
i. সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে
ii. মানুষের আর্থিক উন্নতি হবে
iii. পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২২ . তৎকালীন আরবের ধনাঢ্যদের অন্যতম ছিলেন কে?

হযরত আয়েশা (রা)
হযরত খাদিজা (রা)
বিবি মরিয়ম (রা)
বিবি আমিনা (রা)

২৩ . খাদিজা (রা) নিজ ব্যবসায়ের দায়িত্ব মুহাম্মদ (স)-এর ওপর অর্পণ করেন কেন?

মুহাম্মদ (স)-এর বদান্যতার কারণে
মুহাম্মদ (স)-এর বংশ মর্যাদার কারণে
মুহাম্মদ (স)-এর সততা ও চারিত্রিক মাধুর্যের কারণে
মুহাম্মদ (স)-এর শারীরিক শক্তির কারণে

২৪ . যুবক হয়েও খাদিজা (রা)-এর ব্যবসায় হযরত মুহাম্মদ (স) যে দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিয়েছিলেন তা সর্বকালের সকল যুবকদের জন্য কী? (উচ্চতর দক্ষতা)

দৃষ্টান্তমূলক কাজ
ফল প্রকাশ
অনুকরণীয় আদর্শ
জীবন বৃত্তান্ত

২৫ . হযরত খাদিজা (রা) মায়সারাকে মুহাম্মদ (স)-এর সাথে সিরিয়া পাঠান কেন?

মুহাম্মদ (স)-কে সেবা করার জন্য
মুহাম্মদ (স)-এর গুণাগুণ উপলব্ধি করার জন্য
মুহাম্মদ (স)-কে ব্যবসার কাজে সাহায্য করার জন্য
মুহাম্মদ (স)-এর কাজ তদারকি করার জন্য

২৬ . হযরত খাদিজার (রা) বিশ্বস্ত কর্মচারীর নাম কী?

মায়মুনা
মায়সারা
মাহমুদা
মায়িশা

২৭ . খাদিজার সাথে মুহাম্মদ (স)-এর বিবাহের প্রস্তাব পাঠান কে?

খাদিজা (রা) নিজেই
মুহাম্মদ (স)
আবু বকর (রা)
আবু তালিব

২৮ . কার অনুমতি নিয়ে মুহাম্মদ (স) খাদিজাকে বিবাহ করেন?

আবু বকর (রা)
চাচা আবু জেহেল
চাচা আবু তালিব
দাদা আব্দুল মুত্তালিব

২৯ . মহানবী (স)-এর প্রথম স্ত্রীর নাম কী?

খাদিজা (রা)
আয়েশা (রা)
সাওদা (রা)
রহিমা (রা)

৩০ . মহানবি (স) মক্কার সকলকে হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দিলেন। মানবতার ইতিহাসে তা কী?

জাতীয় অধ্যায়
বিরল ঘটনা
ইতিহাসের সাক্ষী
জাতীয় ক্ষমা

৩১ . মক্কা বিজয়ের সময় মহানবি (স) ইসলামের শত্রুদের হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দিলেন। এ কাজে মক্কায় কেমন প্রভাব পড়ল?

অপরাধীরা বুক ফুলিয়ে চলতে লাগল
সকলে ইসলাম ত্যাগ করতে লাগল
ইসলামের শত্রু শেষ হয়ে গেল
দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল

৩২ . আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রসার ঘটে কখন?

হিজরতের পর
বিদায় হজের পর
মক্কা বিজয়ের পর
মদিনা সনদের পর

৩৩ . বিদায় হজে কোন স্থানে এসে সকলে ইহরাম বেঁধেছিলেন?

আরাফাতে
যুলহুলাইফা
ইয়ালামলাম
তায়েফ

৩৪ . আরাফাতের ময়দানে রাসুল (স) এক যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন। এ ভাষণে কী নির্দেশনা ছিল?

মানুষ কীভাবে হজ পালন করবে
বিশ্ব মানবতার সকল দিক নির্দেশনা
মানুষ কীভাবে পরকালীন কল্যাণ হাসিল করবে
মানুষ কীভাবে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাবে

৩৫ . কোন পাহাড়ে উঠে মহানবি (স) বিদায় হজের ভাষণ দেন?

ওহুদ
হেরা
জাবালে রহমত
জাবালে নূর

৩৬ . বিদায় হজের ভাষণের কয়টি দিক আছে?

১০
১১
১২
১৩

৩৭ . “আমিই শেষ নবি। আমার পরে আর নবি আসবে না।” মহানবি (স)-এর একথা বলার কারণ কী?

নবি আসার আর প্রয়োজন নেই
মহানবি (স)-এর বড়ত্ব প্রকাশ করা
বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিধায়
শ্রেষ্ঠ বংশে মহানবি (স)-এর জন্ম হওয়ায়

৩৮ . বিদায় হজের ভাষণের পর মহানবি (স) সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, ‘আল-বিদা’। তখন সকলের অন্তরকে ভারাক্রান্ত করল কিসে?

অজানা বিয়োগ-ব্যথা
শারীরিক অসুস্থতা
মানসিক অশান্তি
অর্থনৈতিক দৈন্যতা

৩৯ . সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে সনদে স্বাক্ষরকারী—
i. মুসলমান সম্প্রদায়
ii. ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়
iii. পৌত্তলিক সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪০ . মদিনাকে পবিত্র নগরী হিসেবে ঘোষণা করলেন—
i. হজরত আবু বকর (রা)
ii. হজরত ওমর (রা)
iii. মহানবি (স)
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও iii