অনুশীলন প্রশ্ন — অষ্টম অধ্যায়: আমাদের সম্পদ — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — অষ্টম অধ্যায়: আমাদের সম্পদ MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫৮টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . মানুষের কোন কাজটি মাটি দূষণকে প্রতিহত করে?

অতিমাত্রায় কৃষিকাজ
অতিরিক্ত পানিসেচ
গাছপালার ধ্বংসসাধন
বেশি করে গাছপালা লাগানো

২ . অণুজীবের জন্য ক্ষতিকর কোনটি?

আয়রন
ম্যাগনেসিয়াম
মারকারি
সোডিয়াম

৩ . নিচের কোন গুচ্ছ তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ করে?

টেলুরিয়াম ও আয়োডিন
রেডিয়াম ও থোরিয়াম
মারকারি ও লেড
রুবিডিয়াম ও স্ট্রনসিয়াম

৫ . মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে—

জমিতে রাসায়নিক সারের পর্যাপ্ত ব্যবহারের কারণে
শিল্পকারখানার বিষাক্ত পদার্থ প্রাণীদেহে প্রবেশ করলে
পলিথিন এবং প্লাস্টিক সামগ্রী ব্যবহারের কারণে
যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার কারণে

৬ . পানিতে অদ্রবণীয় পদার্থ পলি দ্বারা জলাশয়ে জমা হলে কী হয়?

ফসল উৎপাদন ক্ষমতা মারাত্মক হ্রাস পায়
তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে
বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় ঘটে
মৎস্য সম্পদের প্রচুর ক্ষতি হয়

৭ . চেরনোবিল দুর্ঘটনায় স্বাস্থ্য বিপর্যয় দেখা দেয়ার পেছনে কী কারণ নিহিত ছিল?

জৈব রাসায়নিক বিক্রিয়া
তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ
অ্যারোমেটিক যৌগের দহন
খনিজ পদার্থের অতিরিক্ত ব্যবহার

৮ . আমাদের দেশে শিল্পকারখানা ও গৃহস্থালির বর্জ্য কী করা হয়?
i. মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা হয়
ii. খোলা জায়গা বা ডাস্টবিনে জড়ো করে রাখা হয়
iii. অনেক সময় বাড়ির আশেপাশেই অযত্নে ফেলে দেয়া হয়
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

৯ . রেডন, রেডিয়াম, থোরিয়াম—
i. সবই তেজস্ক্রিয় পদার্থ
ii. প্রাণীদেহে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে
iii. মাটির উর্বরতা শক্তি নষ্ট করতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০ . মাটি দূষণ হয়—
i. রেডন, সিজিয়াম পদার্থের নিঃসরণ দ্বারা
ii. অতিরিক্ত পলি মাটি জমিতে জমা হলে
iii. মানুষের মলমূত্র, পাখির বিষ্ঠা দ্বারা
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

১১ . উক্ত দূষণের ফলে—
i. উৎপাদন ক্ষমতা হ্রাস পায়
ii. লবণের মাত্রা বেড়ে যায়
iii. উৎপাদনক্ষমতা স্বাভাবিক থাকে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২ . কীভাবে উক্ত দূষণ রোধ করা যায়?

বেশি করে গাছ লাগিয়ে
জৈব সার প্রয়োগ করে
মাটি সংরক্ষণের কৌশল গ্রহণ করে
কঠোর আইন প্রণয়ন করে

১৩ . কোনটি প্রাকৃতিক মাটি দূষণের জন্য দায়ী?

গাছপালার ধ্বংসসাধন
অতিমাত্রায় কৃষিকাজ
অতিরিক্ত পলিমাটি
অতিরিক্ত পানিসেচ

১৪ . কীভাবে ইটভাটা আমাদের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে?

মাটির ক্ষয় সাধন করে
মাটির উর্বরা নষ্ট করে
মাটিতে জৈব পদার্থ হ্রাস করে
মাটির পচন শক্তি নষ্ট করে দিয়ে

১৫ . মাটির ঢালু জায়গায় কী কী গাছ লাগিয়ে মাটির ক্ষয়রোধ করা যায়?

ঘাস, ধনচে বা কলমি
শিমুল, হিজল বা তমাল
কাঁঠাল, আম বা জাম
কড়ই, সেগুন বা ইউক্যালিপটাস

১৬ . জমিতে ফসল তোলার পর গোড়া উপড়ে না তুলে জমিতে রেখে দিলে কী উপকার হয়?

উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায়
জমির বায়বায়ন বেশি হয়
জমির পানিধারণ ক্ষমতা বাড়ে
জমির উর্বরতা বাড়ে

১৭ . একই জমিতে বারবার একই ফসলের চাষ করলে কোনটি ঘটে?

জমির নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়
গাছের জন্য উপযোগী পুষ্টিকর উপাদান বেড়ে যায়
জমির উর্বরতা শক্তি কমে যায়
জমির পানি ধারণক্ষমতা বেড়ে যায়

১৮ . মাটি ক্ষয়ের কারণ কোনটি?

রাসায়নিক সারের ব্যবহার
ঝড়ো বাতাস ও স্রোত
ঘাস জাতীয় উদ্ভিদ লাগানো
বায়ু দূষণ ও মাটি দূষণ

১৯ . ঢালু জায়গায় মাটির ক্ষয়রোধের জন্য কোন ধরনের উদ্ভিদ লাগানো যায়?

ঘাস
ধান
কলা
গম

২০ . চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসে প্রাণহানি ঘটার কারণ হিসেবে তুমি নিচের কোনটিকে চিহ্নিত করবে?

মাটির উর্বরতা হ্রাস
মাটির ক্ষয়সাধন
গাছপালা কর্তন
শিল্পকারখানার ধোঁয়া

২১ . বৃক্ষ নিধনে পরিবেশের প্রধানত কোন ধরনের ক্ষতি হয়?

ভূমিক্ষয় বৃদ্ধি পায়
বৃষ্টিপাত কম হয়
আবহাওয়ায় রুক্ষতা বিরাজ করে
প্রাকৃতিক দুর্যোগ বাড়ে

২২ . কোনটির ক্ষেত্রে বৃক্ষ কর্তন মাটি ক্ষয়ে বিরূপ প্রভাব ফেলে না?

তৃণ জাতীয় উদ্ভিদ আবাদ হলে
প্রচুর জৈব সার ব্যবহার হলে
নতুন বনায়ন সৃষ্টি হলে
ভূমির পানিধারণ ক্ষমতা বাড়ানো গেলে

২৩ . মাটি সংরক্ষণের অন্যতম কৌশল কী?

কলকারখানা উঁচু স্থানে স্থাপন করা
ময়লা আবর্জনা মাটিতে না ফেলা
বেশি করে গাছ লাগানো
মাটিতে সিমেন্টের ঢালাই দেয়া

২৪ . বনে গাছ কাটার পূর্বে কী করতে হবে?

নতুন গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে
বনে চুন ছিটিয়ে দিতে হবে
পরিণত গাছ বাছাই করে নিতে হবে
জৈব সার ছিটিয়ে নিতে হবে

২৫ . মাটির ক্ষয়রোধে গাছের ভূমিকার সাথে অমিল প্রকাশ করে নিচের কোনটি?

শিকড় মাটি আটকে রাখে
মাটি শুকাতে দেয় না
মাটির উপর আবরণ তৈরি করে
মাটির উর্বরতা নষ্ট করে

২৬ . মাটির ক্ষয়সাধনে ভূমিকা রাখে—
i. ভারী বৃষ্টিপাত
ii. নদীর ভাঙন
iii. পাহাড় কর্তন
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

২৭ . নদীভাঙনের মাধ্যমে মাটির যে ক্ষয় হয় তা বন্ধ করা যায়—
i. নদীর পাড়ে কলমি, ধনচে ইত্যাদি গাছ লাগিয়ে
ii. নদীর পাড়ে বালুর বস্তা ফেলে
iii. নদীর পাড়ে ইমারত নির্মাণ করে
নিচের কোনটি সঠিক?

i
i ও ii
i ও iii
i, ii ও iii

২৮ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
আমাদের অন্ন, বস্ত্র ও ওষুধসহ বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করতে হয়।

উদ্দীপকে কোন প্রাকৃতিক সম্পদের কথা বলা হয়েছে?

মাটি
পানি
বাতাস
কয়লা

২৯ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
আমাদের অন্ন, বস্ত্র ও ওষুধসহ বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করতে হয়।

উক্ত সম্পদটি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে—
i. ভারী বৃষ্টিপাতে
ii. পাহাড় ধসে
iii. নদীভাঙনে
নিচের কোনটি সঠিক?

i
ii ও iii
i ও iii
i, ii ও iii

৩০ . কতটি খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?

১০৯টি
১১৯টি
১৮০০টি
২৫০০টি

৩৪ . পেন্সিলের শিসে আমরা কী ব্যবহার করি?

কোয়ার্টজ
গ্রাফাইট
মাইকা
ম্যাগনেটাইট

৩৫ . সবচেয়ে শক্ত খনিজ পদার্থের নাম কী?

হীরা
গ্রাফাইট
সোনা
রূপা

৩৬ . ট্যালকম পাউডার তৈরিতে কী ব্যবহৃত হয়?

ক্যালসিয়াম কার্বনেট
জিপসাম
মাইকা
ট্যাল্ক

৩৭ . ক্যালসাইটকে কী বলা হয়?

পাইরাইটস
কোয়ার্টজ
মাইকা
চুনাপাথর

৩৮ . কোনটি ধাতব খনিজ পদার্থের উদাহরণ?

লোহা
কোয়ার্টজ
মাইকা
খনিজ লবণ

৩৯ . কোনটি অধাতব খনিজ পদার্থের উদাহরণ?

লোহা
তামা
সোনা
মাইকা

৪০ . জৈব খনিজ পদার্থের উদাহরণ কোনটি?

রুপা
সোনা
কোয়ার্টজ
গ্যাস