অনুশীলন প্রশ্ন — দ্বাদশ: সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮ – ১৯৬৯) — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — দ্বাদশ: সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮ – ১৯৬৯) MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির ছাত্র তানভির ইতিহাস বই পড়ে জানতে পারে, ১৯৫৮ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তানের একজন জেনারেল পাকিস্তানের শাসন ক্ষমতা কুক্ষিগত করেন। উক্ত জেনারেল প্রচলিত জনগণের শাসন পদ্ধতি পরিত্যাগ করে অদ্ভুত ও নতুন নির্বাচন কাঠামো প্রবর্তন করেন।

অনুচ্ছেদে কোন জেনারেলের কথা বলা হয়েছে?

জেনারেল ইয়াহিয়া খান
জেনারেল টিক্কা খান
জেনারেল ইস্কান্দার মির্জা
জেনারেল আইয়ুব খান

২ . এনডিএফ (NDF) এর পূর্ণ রূপ কোনটি?

ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট
ন্যাশনাল ডমিন্যান্ট ফ্রন্ট
ন্যাপ ডেমোক্রেটিক ফ্রন্ট
ন্যাশনাল ডেকোক্রেটিক ফোরাম

৩ . হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে এনডিএফ গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?

গণতন্ত্র পুনরুদ্ধার
পুঁজিবাদের সম্প্রসারণ
বাংলার স্বাধীনতা অর্জন
আইয়ুব সরকারের পতন

৪ . সোহরাওয়ার্দী কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন?

১৯৬০
১৯৬১
১৯৬২
১৯৬৩

৫ . ১৯৬৪ খ্রিস্টাব্দে NDF থেকে বেরিয়ে আসে কোন দল?

নেজামে ইসলাম
আওয়ামী লীগ
কাউন্সিল মুসলিম লীগ
ন্যাশনাল আওয়ামী লীগ

৬ . বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলেন কত খ্রিস্টাব্দে?

১৯৬২
১৯৬৪
১৯৬৬
১৯৬৮

৭ . NDF কত খ্রিস্টাব্দে নিষ্ক্রিয় হয়ে পড়ে?

১৯৬৪
১৯৬৫
১৯৬৬
১৯৬৭

৮ . NDF-এর নিষ্ক্রিয়তার কারণ কী?

কনভেনশন মুসলিম লীগের বেরিয়ে যাওয়া
আওয়ামী লীগ-এর বেরিয়ে যাওয়া
নেজামে ইসলাম-এর বেরিয়ে যাওয়া
কাউন্সিল মুসলিম লীগের বেরিয়ে যাওয়া

৯ . ‘কপ’ (COP) কী?

নির্বাচনী জোট
রাজনৈতিক দল
সাংস্কৃতিক জোট
উন্নয়ন প্রকল্প

১০ . ১৯৬৫ খ্রিস্টাব্দের মৌলিক গণতন্ত্রের নির্বাচনে COP জোটের প্রার্থী কে ছিলেন?

আইয়ুব খান
আজগর খান
ফাতেমা জিন্নাহ
জুলফিকার আলী ভুট্টো

১১ . ফাতেমা জিন্নাহ কে ছিলেন?

আইয়ুব খানের বোন
ইস্কান্দার মির্জার বোন
জুলফিকার আলী ভুট্টোর বোন
মুহাম্মদ আলী জিন্নাহর বোন

১২ . ‘কনভেনশন মুসলিম লীগ’ নামে রাজনৈতিক দলটি গঠন করেন কে?

টিক্কা খান
নুরুল আমিন
আইয়ুব খান
নাজিমুদ্দীন

১৩ . ১৯৬৬ খ্রিস্টাব্দের নির্বাচনে কোন দল জয়ী হয়?

মুসলিম লীগ
আওয়ামী লীগ
কনভেনশন মুসলিম লীগ
কাউন্সিল মুসলিম লীগ

১৪ . কত খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের জন্ম হয়?

১৯৪৬
১৯৪৭
১৯৪৮
১৯৫০

১৫ . ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের সূত্রপাত হয় কোনটিকে ঘিরে?

বাংলাদেশ
কাশ্মীর
বিহার
আসাম

১৬ . ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই ‘ক’ অঞ্চলকে কেন্দ্র করে তাদের মধ্যে বৈরিতা শুরু হয়। ‘ক’ অঞ্চল নিচের কোনটিকে নির্দেশ করে?

আসাম
পাঞ্জাব
কাশ্মীর
বেলুচিস্তান

১৭ . কাশ্মীরকে নিয়ে প্রথম যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?

১৯৪৭
১৯৪৮
১৯৪৯
১৯৫০

১৮ . কত খ্রিস্টাব্দে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ হয়?

১৯৬৪
১৯৪৭
১৯৪৮
১৯৪৯

১৯ . কোন নেতার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ভারত আক্রমণ করে কাশ্মীর দখল করা?

ইয়াহিয়া খান
মোনায়েম খান
আইয়ুব খান
নাজিমুদ্দীন

২০ . কাশ্মীর নেতা শেখ আবদুল্লাহকে কত খ্রিস্টাব্দে গ্রেফতার করা হয়?

১৯৬৫
১৯৬৬
১৯৬৭
১৯৬৮

২১ . ১৯৬৫ খ্রিস্টাব্দে ভারতের কাশ্মীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন?

আবদুল নাসের গ্রেফতার হলে
ওবায়দুল্লাহ গ্রেফতার হলে
শেখ আবদুল্লাহ গ্রেফতার হলে
আইয়ুব খান গ্রেফতার হলে

২২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
তুহির এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪-৫ জন প্রার্থী মিলে একটি জোট গঠন করে। কিন্তু তারা বিপরীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিপক্ষে পরাজয়বরণ করেন।

উক্ত নির্বাচনে জোটের অন্তর্ভুক্ত ছিল—
i. নেজামে ইসলাম
ii. আওয়ামী লীগ
iii. কনভেনশন মুসলিম লীগ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মীরান তার সহপাঠীদের সাথে ভারতের একটি প্রদেশ ভ্রমণে গিয়ে জানতে পারলেন যে, একে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দুটি যুদ্ধ সংঘটিত হয়।

মীরান ভারতের কোন প্রদেশ ভ্রমণ করেছেন?

কাশ্মীর
তাসখন্দ
পাঞ্জাব
দিল্লি

২৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মীরান তার সহপাঠীদের সাথে ভারতের একটি প্রদেশ ভ্রমণে গিয়ে জানতে পারলেন যে, একে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দুটি যুদ্ধ সংঘটিত হয়।

অনুচ্ছেদে উল্লিখিত যুদ্ধ সংঘটিত হয়—
i. ১৯৪৭ খ্রিস্টাব্দে
ii. ১৯৬২ খ্রিস্টাব্দে
iii. ১৯৬৫ খ্রিস্টাব্দে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৫ . কত খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাব করা হয়?

১৯৩৬
১৯৪০
১৯৪৮
১৯৫০

২৬ . পূর্ব-বাংলাকে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে কত বছর?

২২
২৪
২৬
২৮

২৭ . পূর্ব বাংলার প্রতি রাজনৈতিক প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক বৈষম্য ও নিপীড়নমূলক অনুসরণ করে কারা?

উত্তর ভারত
দক্ষিণ ভারত
পশ্চিম পাকিস্তান
পূর্ব পাকিস্তান

২৮ . পাকিস্তানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত—
i. প্রথম পঞ্চবার্ষিকী
ii. দ্বিতীয় পঞ্চবার্ষিকী
iii. তৃতীয় পঞ্চবার্ষিকী
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৯ . পশ্চিম পাকিস্তানে সদর দফতর ছিল—
i. ব্যাংকের
ii. বীমার
iii. সামাজিক প্রতিষ্ঠানের
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩০ . পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় আঘাত হানতে চেয়েছিল—
i. ইংরেজি হরফে বাংলা লেখার প্রচলন করে
ii. বাংলার পরিবর্তে উর্দুকে শিক্ষার মাধ্যম করে
iii. আরবি হরফে বাংলা লেখার প্রচলন করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩১ . পাকিস্তানের দু'অংশে সম্পূর্ণ আলাদা ছিল—
i. ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩২ . প্রেসিডেন্ট আইয়ুব খান কত খ্রিস্টাব্দে রাওয়ালপিন্ডিতে গোলটেবিল বৈঠকের আহ্বান করেন?

১৯৬৬
১৯৬৭
১৯৬৮
১৯৬৯

৩৩ . প্রেসিডেন্ট আইয়ুব খান কোথায় গোলটেবিল বৈঠকের আহ্বান করেন?

লাহোরে
করাচিতে
রাওয়ালপিন্ডিতে
ঢাকায়

৩৪ . আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়?

আন্তর্জাতিক চাপে
আন্দোলন হতে পারে এ ভয়ে
সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা থাকায়
প্রবল ছাত্র ও গণআন্দোলন হওয়ায়

৩৫ . আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত খ্রিস্টাব্দে?

১৯৬৮
১৯৬৯
১৯৭০
১৯৭১

৩৬ . বঙ্গবন্ধুসহ মামলার সকল অভিযুক্তরা কত তারিখে মুক্তি পান?

১৯ ফেব্রুয়ারি ১৯৬৯
২০ ফেব্রুয়ারি ১৯৬৯
২১ ফেব্রুয়ারি ১৯৬৯
২২ ফেব্রুয়ারি ১৯৬৯

৩৭ . ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ খ্রিস্টাব্দে রেসকোর্স ময়দানে সংবর্ধনা আয়োজন করা হয় কেন?

বঙ্গবন্ধুর মুক্তি উপলক্ষে
বাংলাদেশ বিজয়ী হয় বলে
জহুরুল হকের মুক্তি উপলক্ষে
পাক-বাহিনী পরাজিত হয় বলে

৩৮ . মজলুম জননেতা কে ছিলেন?

শেখ মুজিবুর রহমান
মওলানা ভাসানী
আইয়ুব খান
ফজলুল হক

৩৯ . আগরতলা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন—
i. শচীন্দ্রলাল সিংহ
ii. দিনেশ চন্দ্র পাল
iii. জওহর লাল নেহরু
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪০ . আগরতলা মামলায় অভিযুক্ত ছিলেন—
i. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ii. লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন
iii. ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii